সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,১১৮ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৩,৪৫১ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি সাব-রেজিস্ট্রি অফিস ৳৩০.০ হাজার

জমি রেজিস্ট্রেশন (হেবা)

আমার দাদার কিছু পরিমাণ জমি বাবার নামে হেবা করার জন্য সাব-রেজিস্ট্রি অফিসে যাই। তো সেখানে এক অংশীদারদের নাম,মায়ের নাম ভোটার আইডিকার্ডের সাথে মিলছিলো না। যদিও ইউপি থেকে সনদ নেওয়া হয়েছে নাম ঠিক করে। সেদিন সব কার্যক্রম শেষে ফাইনালি একটা সিগনেচার হলে হয়ে যায় তখন রেজিস্ট্রার অফিস থেকে জানানো হলো এ জমি রেজিস্ট্রি করা যাবে না। অনুরোধ করলে বললো করা যাবে ৫০০০০ হাজার লাগবে। দরদাম করে ৩০০০০ দিয়ে কোনোক্রমে দলিলটা করানো হলো। ওইদিন আমি প্রথম যাই ভূমি সংক্রান্ত কাজে। আমি টোটালি অবাক সে নিজেহাতে তখন টাকা নিলোনা কিভাবে সব স্মার্টলি হ্যান্ডেল করলো।

ফরিদপুর সদর, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে DK223WJN
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৮.০ হাজার

জমি রেজিস্ট্রেশন

আমি জমি রেজিস্ট্রেশন করার জন্য সকল টাকা জমা দেই কিন্তু দলিল লেখক আমার কাছ থেকে বিভিন্ন চার্জ বাবদ ৮ হাজার টাকা দাবি করে পরে আমি উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে কথা বলে জানতে পারি জমি রেজিস্ট্রেশনের জন্য ভূমি অফিসে দলিল লেখক কে তার পারিশ্রমিকের বাহিরে আর কোন টাকা দেওয়ার দরকার হয় না আমি যখন এ বিষয়টি আমার দলিল লেখককে জানাই তখন সে বলে যে দলিল লেখক সমিতি এই টাকা পায় এবং এখান থেকে বিভিন্ন রাজনৈতিক নেতা এবং এলাকার বিভিন্ন মসজিদ মাদ্রাসা সহ সাংবাদিক রাও এখান থেকে ভাগ পায় তাই এই টাকা দিতে হবে আমি দেশের বাইরে থাকায় এবং জমিটি জরুরীভাবে নেওয়ার প্রয়োজনে টাকা দিতে বাধ্য হয়।

হাকিমপুর উপজেলা দিনাজপুর জেলা, রংপুর ১ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে RNVF723B
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০ হাজার

Police verification

কল দিয়ে টাকা চেয়েছে! দিতে আপত্তি করায় বলেছে নেগেটিভ রিপোর্ট জমা দিবে। নিরুপায় হয়ে দিতে হয়েছে।

Brhmanbaria, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার দেখা হয়েছে CTKZS6EF
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২০.০ হাজার

পাসপোর্ট

সৌদিতে আসার জন্য পাসপোর্ট করতে এই ঘুস নিয়েছে এবং আরো অনেক জায়গায় ঘুস দিতে হয়েছে

নিও মার্কেট, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার দেখা হয়েছে CTKJSA9U
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৪.০ হাজার

পাসপোর্ট করার জন্য

আমি আমার বাবা ও আমার NID card অনুযায়ী তথ্য দেই।তারা আমার বাবা মার আবেদন ফাইল কিছু ভুল ধরে ,বলে তথ্য কেন্দ্র যান।তথ্য কেন্দ্রের লোক বলে আবেদন বাতিল করে পুনরায় আবেদন করেন।তারপর আমি যখন দুটি পাসপোর্ট এর জন্য ৪০০০ টাকা ঘুষ দেই তারা আধা ঘন্টার ভিতর কোনো রকম ভুল ধরা ছাড়া পাসপোর্ট করে দেয়।

কুমিল্লা আঞ্চলিক পাসপোর্ট অফিস, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার দেখা হয়েছে CT9VX6AE
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.০০ লাখ

কুমিল্লা আদালত, মুরাদনগর কোর্ট

কুমিল্লা আদালত, মুরাদ নগর কোর্ট, পেশকার প্রতি তারিখে অযুক্তিক টাকা দিতে হয়,২৮ বছর মামলা পরিচালনা করে এখনো সমাধান হয়নি, প্রতি তারিখে ১০০০/২০০০

কুমিল্লা, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে CTCXU4CJ
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০০

জন্ম নিবন্ধন সংশোধন

দুটি জন্ম নিবন্ধন সংশোধন এর পর নতুন করে জন্ম নিবন্ধন স্বাক্ষর এর জন্য ইউনিয়ন পরিষদ সচিব ৫০০ টাকা দাবি করেছিল

কাদলা কচুয়া চাঁদপুর, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে CTN8ASBF
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳৫০০

ট্রেড লাইসেন্স নবায়ন

ট্রেড লাইসেন্স নবায়ন করতে গিয়েছিলাম,,২৬৯১ টাকার রশিদ দিয়েছে,, কিন্তু অতিরিক্ত ৫০০ টাকা দিতে হয়েছে, নইলে কোনভাবেই দিচ্ছিলো না,,টঙ্গী পৌরসভা অফিস

টঙ্গী, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ২১ বার দেখা হয়েছে DKB2CL2S
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৭.০ হাজার

জমি খারিজ করতে

জমি খারিজ করতে হিসাব ছিল ১২০০ টাকা। কিন্তু ভূমি অফিসের কর্মকর্তা কথা বলতে চান নি। তার সহকারী আমাকে সাইড ডেকে নিয়ে বলেন ,আমি যদি নিজে নিজে করতে যাই তাহলে ১০০০০ এর বেশি লাগবে ,সে বলে আমাদের দেন আমরা ৭০০০ এর মধ্যে করে দিবো।আমি বাইরে ২-১ জন দালাল এর সাথে কথা বলে দেখি ওদের ছাড়া করার উপায় নাই। শেষে ৭০০০ টাকা দিয়ে করে নেই। সে অফিস সহকারী বলে সে নাকি টাকা খায় না এই টাকা নাকি প্রতি টেবিলে দিতে হয় খারিজ পাস করানোর জন্য।

নওগাঁ সদর, রাজশাহী ১ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার দেখা হয়েছে RJYUSL2N
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.৫০ লাখ

ভূমি ব্যবহারের জন্য ইজারা ফি দেওয়া বাবদ - সড়ক ও জনপদ

ভূমি ব্যবহারের জন্য ইজারা ফি দেওয়ার আগে ফাইল গুছিয়ে চট্টগ্রাম সার্কেল থেকে পাঠানো হয় মন্ত্রণালয়ে, মন্ত্রণালয়ে পাঠানোর আগে পর্যন্ত চট্টগ্রামের অফিস গুলোতে মোট ৩৫০০০০ টাকা দেওয়া হয়,যেটা সরকার পাই না (ঘুষ) - সড়ক ও জনপদ

চট্টগ্রাম, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার দেখা হয়েছে CTZDCZME
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

পোস্ট অফিসের ঘুস চাওয়া নিয়ে বর্ননা

সন্চই পত্রের টাকা উত্তলোনের সময় ঘুস দেওয়া লেগেছে ,আর কোন উপায় ও ছিলো না ,যদি ও ২০ বছর আগের ঘটনা সে হিসাবে বতমানে ও অবাধে গুষ বানিজ্য চলতেচে,রাউজান পোস্ট অপিস ও চট্টগ্রাম শহরে জিপিও কতোয়ালী তে ও ২ বার দেওয়া লেগেছে

চট্টগ্রাম কতোয়ালী ও রাউজান পোস্ট অপিস, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে CTWNQQGT
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩০.০ হাজার

ডিসি অফিস- সরকার কর্তৃক অধিকৃত টাকার ক্ষতিপুরণ বাবদ আমার তিন লক্ষ টাকা পাওনা নিতে ৩০ হাজার টাকা ঘুস

ডিসি অফিস- সরকার কর্তৃক অধিকৃত টাকার ক্ষতিপুরণ বাবদ আমার তিন লক্ষ টাকা পাওনা নিতে ৩০ হাজার টাকা ঘুস দিয়েছি। আমি দুই দিন অফিসে যাওয়ার পর এই স‍্যার ঐ স‍্যার করে ঘুরানো হয়। তারপর অফিসের একজনের মাধ‍্যমে ৩০ হাজার দিলে ব‍্যাংকে আমার পাওনা তিন লক্ষ আসে। আমি দুই সপ্তাহের জন‍্য লন্ডন থেকে দেশে গিয়েছিলাম। আমার এছাড়া কোন উপায় ছিলনা।

সিলেট, সিলেট ১ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে SYS353BM
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৩.৫ হাজার

পাসপোর্ট

আমি একজন স্টুডেন্ট আমি আবেদন করার সময় লেবার সিলেক্ট করি ভুলে এখন নাকি লেবার তার ডকুমেন্টস লাগবে আমার জানা মতে এমন কোন ডকুমেন্টস হয় না এটা তাদের জানালে তারা একটা নাম্বার দেয় এবং তার সাথে যোগাযোগ করতে বলে পরে যোগাযোগ করলে ৩৫০০ টাকা দাবি করে অবশেষে টাকা দিলে পরে আমার পাসপোর্ট এর কগজ এবং ফিঙ্গার নেয়

ঝালকাঠি, বরিশাল ১ সেপ্টেম্বর ২০২৬ ১১৫ বার দেখা হয়েছে BRA9CLA5
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳১.০০ লাখ

অবসর ভাতা/পেনশন

আমার বাবা ২০২৪ সালে ইন্তেকাল করেন। তিনি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। উনার মৃত্যুর পরে উপজেলা ট্রেজারী অফিসে যোগাযোগ করলে আমাদের সাথে তারা চুক্তি করে ঘুষের (তাদেরকে বললে এটা তো ঘুষ তারা বলে আমরা তো কাজের বিনিময়ে টাকা নিচ্ছি)। পেনশনের টাকা কয়েক ধাপে উত্তোলন করি। প্রতিবার টাকা আসার পূর্বে তারা আমাদের সাথে চুক্তি করে যে এবার দু'লাখ টাকা আসবে এটার জন্য বিশ হাজার দিতে হবে। আবার এবার আসবে এতো লাখ এজন্য এত হাজার দিতে হবে। এইভাবে প্রায় ১৮ লাখ টাকা উঠাতে আমাদের ১ লাখ টাকার মতো ঘুষ দিতে হয়েছে। ঘুষ না দিতে চাইলেও তাদের কথা আমরা কাজ করবো না আপনি কিভাবে টাকা উঠাবেন উঠান।

দিনাজপুর, রংপুর ১ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার দেখা হয়েছে RN8J4W63
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৭.০ হাজার

পোস্ট অফিসের বীমা

আমি পোস্ট অফিসের বিমাটি ভাঙতে গিয়েছিলাম আমার প্রয়োজনে তারপর তারা আমাকে এক মাস ঘুরায়ে আমার জরুরী প্রয়োজন তাই তাদেরকে ঘুষ দিয়ে আমার বীমা ভাঙতে হয় তারপর তারা আমাকে টাকা দে, এটি ময়মনসিংহ জেলায় গৌরীপুরে অবস্থিত ময়লা কান্দা ইউনিয়নের

ময়মনসিংহ, ময়মনসিংহ ১ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে MY93C9D4
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

পুলিশ মামলার বাদীর কাছে হাজিরা তাং জানাতে এসে ৫০০০ টাকা ঘুষ নিয়েছে, তানা হলে গ্রেফতার হুমকি দেয়

পুলিশ মামলার ভিকটিম/ বাদীর পক্ষের দুইজন স্বাক্ষী কে মামলার হাজিরার তাং জানাতে এসে, বিভিন্ন ভাবে বাসার জিনিস পত্র ক্রোক করবে মর্মে হুমকি দিতে থাকে, ক্রোক করার এভিডেন্স দেখতে চাইলে না দেখিয়ে হুমকি দেয় গ্রেফতার করবে, পরে ১০০০০ হাজার টাকা ঘুষ চায়, শেষে ৫০০০ টাকা ঘুষ নিয়ে যায়।আত্রাই উপজেলার পুলিশের এসআই

আত্রাই, নওগাঁ, রাজশাহী ১ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে RJ2V6HCP
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১৪.০ হাজার

নামজারি খারিজ ও খাজনা প্রধান

আমি আমার জমির খাজনা প্রদান করতে গেলে খাজনা আসে ৮৪ টাকা তারা আমার কছে দাবি করে ১০০০ টাকা। আমি রসিদ চাইলে বলে এটা খরচাপাতির টাকা, রসিদ ৮৪ টাকায় হবে।। শেষে ৫০০ দিতে হয়েছে, তখনও বললো আমি স্টুডেন্ট বলে কম নিলো।। তার পর সেই জমি খারিজ করতে চাইলো ১৮০০০ হাজার সেখানেও দরদাম করে ১৩৫০০ টাকা পরিশোধ করি।। পরে জানতে পারি নামজারির সরকারি ফি ১১০০ টাকা। ২ নং বৈলর ইউনিয়ন ভুমি অফিস, ত্রিশাল, ময়মনসিংহ।

গ্রাম, ময়মনসিংহ ১ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার দেখা হয়েছে MYAA2JSZ
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৫.০ হাজার

পাসপোর্ট রি-ইস্যু

পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র মিল ছিলো না বলে বার বার অফিস থেকে ঘুরে দিচ্ছিলো ঘুষ দেয়ার পরে কাজ হয়েছে

নওগাঁ, রাজশাহী ১ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে RJ367DSP
মন্তব্য