সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,১৫৯ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৩,৪৭৫ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳৩.০ হাজার

গাড়ির ফিটনেস সার্টিফিকেট

অভিযোগের বিবরণ: গাড়ির ফিটনেস সার্টিফিকেট নবায়নের জন্য নির্ধারিত সরকারি ফি যথাযথভাবে জমা দিয়ে প্রয়োজনীয় কাগজপত্র বিআরটিএ অফিসে দাখিল করি এবং নির্ধারিত নিয়ম অনুযায়ী গাড়িটি পরিদর্শনের (সিন) জন্য হাজির করি। বিআরটিএ-এর নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় ফি প্রদান ও গাড়ি পরিদর্শনের পর ফিটনেস সার্টিফিকেট প্রদান করার কথা। কিন্তু গাড়িটি পরিদর্শন করা হলেও আমাকে ফিটনেস সার্টিফিকেট প্রদান করা হয়নি। পরবর্তীতে মাস্টার রোলে কর্মরত একজন কর্মচারীর মাধ্যমে ফিটনেস সার্টিফিকেট প্রদানের জন্য অতিরিক্ত ৩,০০০ (তিন হাজার) টাকা দাবি করা হয়। অভিযোগ অনুযায়ী, উক্ত ৩,০০০ টাকা প্রদান করার পর সংশ্লিষ্ট বিআরটিএ কর্মকর্তা গাড়িটি পুনরায় পরিদর্শন (সিন) করেন এবং এরপর ফিটনেস সার্টিফিকেট প্রদান করা হয়।

জামালপুর, ময়মনসিংহ ১ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে MYDGWFL3
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳৭০০

নতুন ভোটার নিবন্ধন এবং নাগরিকত্ব সনদপত্র সংগ্রহ

২০২৫ সালে ,মিরপুর ১১ নাম্বারে ,আমার ছোট বোন "নতুন ভোটার হওয়ার জন্য" আবেদন করেছিল এবং "নাগরিক সনদের" জন্য আবেদন করেছিল। তার জন্য টাকা নিয়েছে আমাদের কাছ থেকে ১১ নাম্বারের যে সিটি কর্পোরেশন এর কর্মী ।

ঢাকা, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে DK8RSSGT
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০০ লাখ

বিদ্যুৎ সংযোগ/ ডিমান্ড বাড়ানো

গাজীপুরে কারখানাতে বিদ্যুতের লোড বাড়াতে গেলে ঘুস চায়। লিস্টেড কন্ট্রাক্টর রা সিন্ডিকেট করে টাকা চায়। সোলার প্যানেল ছাড়া সংযোগ দিবে না/লোড বাড়াবে না বলে, কিন্তু ঘুস দিলে এই আইন আর থাকে না। মিথ্যা রিপোর্ট দেই যে সোলার আছে। আবেদন পাশ করাতে টাকা, ট্রান্সফরমার স্টোক নাই নাই বলে টাকা চায়, ট্রান্সফরমার কোম্পানির সাথে লিয়াজো করে আবেদনকারিকে নিজের টাকা দিয়ে বেশি দামে কিনতে বলে। তাদের চাহিদা মত ঘুস দিলে ট্রান্সফরমার, মিটার সব পাওয়া যায় সরকারি খরচ জমা দিয়ে। এতে ইঞ্জিনিয়ার, এজিএম, জিএম, লাইনম্যান জড়িত।

গাজীপুর, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে DK2K9PLZ
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳১০.০ হাজার

ড্রাইভিং লাইসেন্স

ড্রাইভিং লাইসেন্স রেনুর জন্য ১০০০০ টাকা গুশ দাবি করেছিলো তা দিতে হয়েছে

কুমিল্লা, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে CTCZLGL8
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০০ লাখ

ঔষধ প্রশাসন

লাইসেন্স রিনিউ করার জন্য এই টাকা কোম্পানির কাছে দাবি করা হয়। যা পরবর্তীতে কোম্পানির বিনিয়োগকারী প্রদান করে।

Dhaka, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKW2M4BB
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.৫ হাজার

তিতাস গ্যাস লাইন বিচ্ছিন্ন করার ব্যাপারে।

আমাদের ডেমরা এলাকায় দীর্ঘদিন যাবত গ্যাসের সমস্যা থাকার কারণে,আমি সিদ্ধান্ত নেই আমার চলমান গ্যাস লাইনটি আগামী ২৩ মাসের জন্য বিচ্ছিন্ন রাখবো এই মর্মে আমি রায়েরবাগ গ্যাস অফিসে গেলে সেখানকার একজন ব্যক্তি আমার কাছ থেকে এই কাজ বাবদ ২৫০০ টাকা গ্রহণ করেন

ঢাকা, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে DK9D7CJY
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.৫ হাজার

নতুন পাসপোর্ট করার সময়

নতুন পাসপোর্ট করার সময় আমার কাছে ১৫০০ টাকা বেশি দাবি করছে,এক টাকা কম হলেও নাকি হবেনা, পাসপোর্ট টা যেহেতু আমার খুব প্রয়োজন, তাই করেই ফেলছি।

ময়মনসিংহ, ময়মনসিংহ ১ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে MYDZX4MV
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৬০.০ হাজার

নির্বাচন কমিশন :-আইডি কার্ডের বানান পরিবর্তন

নির্বাচন কমিশন আখাউড়া :-আইডি কার্ডের নাম বানান জম্ন তারিখ সংশোধন করার ১ম ৪০,০০০ টাকা ২য় ২০০০০ টাকা মোট ৬০,০০০ দিয়েছি আজ অব্দি হয়নি।২ বছর হয়েছে।যোগাযোগ হলে বলে হবে হবে হবে এই কিছুদিন এখনো আশা নিয়ে বেচে আছি!!!

আখাউড়া, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে CTY6GJNB
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২.০ হাজার

পাসপোর্ট রিইসু

অফিসার আমার আবেদন ক্যান্সেল করে দিয়েছিল। আমার ভুল ছিল আমার ওয়াইফ নাম এড করেছি। আগে আমি সিংগেল ছিলাম। এখন বিবাহিত। তাই বিয়ের রেজিস্ট্রার দেখাতে হবে। কিন্ত আমাদের হিন্দু দের মধ্যে এখনও সে ভাবে বিয়ের রেজিষ্ট্রেশন শুরু হয়নি। পরে দালাল এর মাধ্যমে ২ হাজার টাকা দিয়ে যে আমার ফাইল ক্যান্সেল করেছিল, তাকে দিয়েই অনুমোদন করায়।

সিরাজগঞ্জ, রাজশাহী ১ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে RJJDDE5G
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৫০০

পাসপোর্ট নবায়ন

পাসপোর্ট নবায়নের জন্য সরকার নির্ধারিত নবায়ন ফি জমা দিয়ে কাগজপত্র জমা দিতে গেলে তাদের সার্ভারে ডাটা নাই বলে তথ্য নতুন ইনপুট দিতে হবে এবং ৫০০ টাকা দিতে হয়। অথচ ডাটা ইনপুট ও অন্যান্য কাজ ঐ অফিসের দায়িত্ব যার জন্যে বিপুল নবায়ন ফি সরকারি তহবিল জমা করেছি।

ঢাকা, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার দেখা হয়েছে DKF2ZAHE
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳৫.০ হাজার

Driving licence

আমি ড্রাইভিং লাইসেন্স করতে গিয়ে পরিক্ষা দেয় সব পরিক্ষায় পাস করি কিন্তু তারা ইচ্ছে করেই ফেল করিয়ে দেয় একবার না দুই বার পরিক্ষা দেওয়ার পর ও যখন দেখি এক‌ই অবস্থা তখন বুঝতে পারলাম টাকা ছাড়া হবে না পড়ে সরাসরি কথা বলার পর সরকারি ফ্রি ছাড়া ও ৫০০০ টাকা বেশি চেয়েছে আমি উপায় না ৫০০০ টাকা বেশি দিয়েই লাইসেন্স করতে বাধ্য হয়

Dhaka, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার দেখা হয়েছে DKK2QVZY
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳৪০.০ হাজার

হোল্ডিং ট্যাক্স

আমার বিলডিং এর ট্যাকস ভেলু ধরা হলো ৪ লাখ, ৪০,০০০ টাকা ঘুস দিলে হয়ে যাবে ২ লাখ, এক রকম বাধ্য হয়ে সিটি কর্পোরেশন এর মানষের প্রস্তাব মেনে নিয়ে তাকে ৪০,০০০ টাকা দিয়ে ২ লাখ টাকার ট্যাকস নিরদ্বিধায় ফাইনাল হয়ে গেলো। আমার প্রস্তাব সরকার যদি আগামি বছর ২লাখ ৪০ হাজার টাকা আমার হোল্ডিং ট্যাক্স ফাইনাল করে দেয় তো সরকার ৪০,০০০ টাকাটা অতিরিক্ত পাবে।

চট্টগ্রাম, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার দেখা হয়েছে CTV4DAM3
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳৪.০ হাজার

লাইসেন্স বানাই ওই সময়

আমার থেকে ৪০০০ টাকা বেশি নেয় । কারণ আমি বিদেশে যাওয়ার জন্য করতেসিলাম আমাকে ঝুলিয়ে রাখে পরে আমি দিতে বাধ্য হই

নারায়ণগঞ্জ, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKKTF498
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২০.০ হাজার

জমির খাজনা প্রদান

পারিবারিক যৌথ জমি বাটোয়ারা দলিল করার জন্য খাজনা পরিষোধ করতে গেলে অতিরিক্ত ৫০ হাজার টাকা দাবি করে পরে ২০ হাজার টাকা অতিরিক্ত দিয়ে রশিদ নিতে হয়।

বগুড়া, রাজশাহী ১ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার দেখা হয়েছে RJGF9Z73
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.২ হাজার

নতুন পাসপোর্ট করা

নতুন পাসপোর্ট করতে গেলে পুলিশ ভেরিফিকেশন নামে সার্কেল পুলিশ কর্মকর্তা ১২০০ আমাকে দিতে ব্যাধ করে,

ফেণী, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে CTXERCUP
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১০০

নির্বাচন কমিশন অফিস

ভোটার আইডি কার্ডের নাম সংশোধন এর জন্য নির্বাচন কমিশন অফিসের কর্মীকে ঘুষ দিতে হয়েছে

সাঁথিয়া, পাবনা, রাজশাহী ১ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে RJ9Q52SZ
মন্তব্য