সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,১৭২ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৩,৪৮৪ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২.০ হাজার

মিস কেইস মামলা নাম্বার 30

দুই মাসের বেশি হয়েছে আবেদন করেছি এসিল‍্যান্ড অফিসের লোকেরা টাকা ছাড়া কাজ করে না।

পূর্বধলা এসিল‍্যান্ড অফিস, ময়মনসিংহ ১ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার দেখা হয়েছে MYAM25L2
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০.০ হাজার

জমির বিচার কা্যক্রম

জমি সংক্রান্ত বিচার করবে বলে, মগনামা উইনিয়ন চ্যায়ার আমার থেক ৫০০০০হাজার টাকা ঘুষ নিয়েছে।বিচার এখনো শেষ করে নাই,উল্টা আরো কিছু টাকা দাবি করে আসতেছে।।।।

উপজেলা পেকুয়া, উইনিয়ন মগনামা,, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার দেখা হয়েছে CTVMKRTG
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২.০ হাজার

পাসপোর্ট রিনিও

Regional Passport Office, Moulvibazar-এ পাসপোর্ট রিনিউ করতে কয়েকবার গিয়েছি, কিন্তু দালাল ছাড়া কোনোভাবেই কাজ হয়নি। বারবার বলা হয়েছে এটা ভুল, সেটা ভুল। প্রয়োজনীয় সংশোধন করে বহুবার জমা দেওয়ার চেষ্টা করেছি, তবুও গ্রহণ করা হয়নি। পরে একই কাগজপত্র নিয়ে দালালের মাধ্যমে গেলে শুধু শেষ পাতায় সামান্য পরিবর্তন করে দেওয়া হয়, যেখানে তাদের সাংকেতিক চিহ্ন ছিল। এরপর সঙ্গে সঙ্গেই সব ঠিক বলে আবেদন গ্রহণ করা হয়। মাত্র ২ হাজার টাকার জন্য আমাকে ৩–৪ বার আসা-যাওয়া করতে হয়েছে। এ ধরনের অভিজ্ঞতা সাধারণ মানুষের জন্য খুবই হতাশাজনক। আশা করি কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করবেন এবং দালালনির্ভরতা ও হয়রানি বন্ধে কার্যকর ব্যবস্থা নেবেন।

মোলভীবাজার, সিলেট ১ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে SY8HXDQM
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳৫.০ হাজার

ট্রেড লাইসেন্স

ট্রেড লাইসেন্স নবায়ন করতে ৫০০০ টাকা নিয়েছে, টাকা না দিলে নাকি ট্রেড লাইসেন্স এ কর্তাবাবু সই করেবন না,

ঢাকা, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে DKQK45YB
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৬০০

জন্ম নিবন্ধন

তেরখাদা উপজেলার ৩ নং চাকলাদা ইউনিয়ন পরিষদের জন্ম নিবন্ধন করতে গেলে ২৫ টাকার ফি সেখানে ৬০০ টাকা নিয়েছে যেটা তিনটা জন্ম নিবন্ধন এর জন্য ৭৫ টাকা ধার্য ছিল কিন্তু সেইখানে ইউনিয়ন অফিস থেকে প্রতিটা জন্ম নিবন্ধনের জন্য ২০০ টাকা করে রেখেছে আমাদের তো না করে উপায় নাই

Khulna, terokhada , chagladah, খুলনা ১ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে KHMSUGDU
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳১৫.০ হাজার

পেনশন টাকা

পেনশনের টাকা উত্তোলনের জন্য ১৫০০০ টাকা দাবি করে, না দিলে ফাইল বা টাকা ব্যাংকে যাবে না বলছে! আমি টাকা দিয়েছি।

নজিপুর, রাজশাহী ১ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে RJDQZ8PX
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২০০

জন্ম নিবন্ধন ইংরেজি করার জন্য অতিরিক্ত টাকা

আমি জন্ম নিবন্ধন ইংলিশ করার জন্য আবেদন করছিল সে অবদানের জন্য আমাকে ২০০ টাকা টাকা দিতে হয়েছে কিন্তু সরকারের সর্বোচ্চ 100 টাকা নিয়ে যায় তার মানে আমি আরো ১০০ টাকা অতিরিক্ত দিয়েছে ইউনিয়ন অফিস দুর্নীতি শ্রেষ্ঠ আমার থেকে ১০০ টাকায় করে কত মানুষ টাকা নিছি

ফেনী, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKKW7WJ9
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩০০

জন্ম নিবন্ধন

দাবিটা হচ্ছে আমাদের ইউনিয়নে জন্ম নিবন্ধনের জন্য ইউনিয়ন পরিষদে নির্ধারিত একটা ফ্রি তারা ৩০০ টাকা করে নিচ্ছে। এবং আমি যতগুলো জন্ম নিবন্ধন করেছি প্রত্যেকটাতেই ৩০০ টাকা করে দিয়েছি এবং এর থেকে বেশিও দিয়েছি এবং কোন ঝামেলা হলে জন্ম নিবন্ধনে তারা এক হাজার থেকে আড়াই হাজার তিন হাজার টাকা পর্যন্ত নিচ্ছে এমন প্রমাণ আমার কাছে আছে। তাই ব্যাপারটা সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করছি যেন এগুলা একটু নজরদারি করে সরকার থেকে নির্ধারিত যে ফি আছে সেটাই যেন নেয়া হয়।

দশমিনা, বরিশাল ১ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার দেখা হয়েছে BRCYN9XS
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

মিসকেইসের মামলা নথিভুক্ত করা

ভূমি অফিস থেকে ২০০০ টাকা খরচ করে রিপোর্ট আনানোর পর এডি ল্যান্ড অফিসে মামলার নাম্বার এন্ট্রি করার জন্য ৫০০০ টাকা চায়। এরপর ৩৫০০ টাকা দিয়ে নাম্বার এন্ট্রি করানো এবং নোটিশ নেওয়া হয়।

টঙ্গী, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার দেখা হয়েছে DKDYBJHY
মন্তব্য
ঘুষ দিয়েছি সাব-রেজিস্ট্রি অফিস ৳১০.০ হাজার

নামজারি করার জন্য

আমি জায়গায় কিনেছেন। নতুন জায়গায় নামজারি করতে ১০০০০ লাগবে। যেখানে সরকারি খরচ ১১৭০ টাকা মাত্র।

সাভার, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে DKUH2SXP
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳৫০০

হাসপাতারে রোগী নেওয়ার জন্য ট্রলি

ঢাকা পঙ্গু হাসপাতালে রোগীকে এ্যামবুলেন্স এর মধ্যে প্রায় ১ ঘন্টা রেখেও কোন ট্রলি পাইনাই, পরবতীতে একজনকে ৫০০ টাকা দিয়ে একটা ট্রলি ম্যানেজ করি প্রায় ২ ঘন্টা পরে।

ঢাকা, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে DKMGBNMY
মন্তব্য
ঘুষ দিয়েছি সাব-রেজিস্ট্রি অফিস ৳১.৭ হাজার

জা‌বেদা নক‌লের ক‌পি

দ‌লিল করার পর নামজা‌রির জন‌্য মূল দ‌লিল বা অ‌বিকল নকল দ‌লি‌লের প্রয়োজন হয় । যে‌হেতু মূল দ‌লিল আস‌তে প্রায় ২ বছর লা‌গে তাই অবকল নকল দ‌লিল তোলার জন‌্য ১২০০ টাকা জায়গায় ১৭০০ টাকা দা‌বি ক‌রে ও তা আদায় ক‌রেন

উপ‌জেলা, রংপুর ১ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে RNA4EL55
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৮.০ হাজার

২০২৩ সালে নামজারী জন্য টাকা নিয়েছে

আমি অফিসে গিয়ছিলাম ২০২৩ সালে। উনি আমাকে আমার কাজটি করতে দিবেন না ইত্যাদি। যেহেতু আমি বাড়িতে থাকি না তাই বাধ্য হয়ে টাকা দিয়ে কাজ করতে হয়েছে

হোমনা কাশিপুর ভূমি অফিস,, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে CTNXBFPT
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০০

জন্ম নিবন্ধন ও জন্ম নিবন্ধন ডিজিটাল করার জন্য.

এখানে জন্ম নিবন্ধন করতে গেলে সরকারি ফি ২৫ টাকার পরিবর্তে 1০০ টাকা নেয়। আর যদি কোন কিছু সংশোধন করতে হয় তাহলে এক্সট্রা চার্জ নেই অনেক টাকা চাই। জন্ম নিবন্ধন হয়ে গেলে সচিবের স্বাক্ষরের জন্য দেড়শ টাকা, চেয়ারম্যানের স্বাক্ষরের জন্য দেড়শ টাকা, এবং উপজেলা থেকে স্বাক্ষর করিয়ে নিয়ে আসার জন্য নেয় ১০০ টাকা। এভাবে জন্ম নিবন্ধন থেকে শুরু করে ডিজিটাল করা পর্যন্ত ৫০০ টাকা ব্যয় হয়, একটি জন্ম নিবন্ধন করতে হলে। তারা টাকা ছাড়া কিছু করতে চাই না।

১৫ নম্বর ইউনিয়ন বসুন্দিয়া, সদর যশোর।, খুলনা ১ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে KHQYJK8N
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.৫ হাজার

পাসপোর্ট অফিস সিরাজগঞ্জ

আমার সব পেপারস ঠিক থাকার পরেও পাসপোর্ট অফিসের অফিসার বিভিন্ন অজুহাতে জমা নিচ্ছিলো না, অনেক রিকুয়েষ্ট করার পরে বলে ২ তলার (১**) কক্ষ নাম্বারে যান যেয়ে কথা বলেন, ঐ কক্ষের সামনে যাওয়ার পরে এক আনসার সাহেব ৩০০০/- টাকা দাবি করলো, একপ্রকার বাধ্য হয়ে দামাদামি করে ২৫০০/- টাকা দেওয়ার পরে, সেম পেপারস দিয়ে পাসপোর্ট করে দিলো।

সিরাজগঞ্জ, রাজশাহী ১ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার দেখা হয়েছে RJBBFWLR
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১০.০ হাজার

দখল এর রিপোর্ট

বিনিময় সম্পত্তি আমাদের দখলে আছে। আমরা ভোগ করি কিনা তা সরকার দেখবে সেই রিপোর্ট দেওয়ার জন্য ইউনিয়ন ভুমি কর্মকর্তা দশ হাজার টাকা দাবি করে আমরা তা পরিশোধ করলেও আজ ও রিপোর্ট দেয়নি।। কাল দিব বলে কিন্তু সেই কাল আর হয়না।

নওগাঁ, রাজশাহী ১ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে RJ53LCRU
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২.৫ হাজার

New Passport Registration

Ami tk.sara krbo bole sob documents niye gecilam.. Tbuo file joma nei nai. Pore AD r kase gclm onio ferot dise..pore baddo hoia dalal r maddome tk diye korsi..kuno documents nei nai sudu ID carad dkyei joma.nise

Jamalpur, ময়মনসিংহ ১ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে MYY52P82
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

ট্রান্সক্রিপ্ট উত্তোলন

যশোর পলিটেকনিক সিভিল এর ভর্তি বাতিল করে মার্কসিট উত্তোলন করতে গেলে বিভাগীয় প্রধান জানায়,আমাকে অফিস থেকে দায় দেনার অনাপত্তিপত্র নিতে হবে। আর অফিস জানায়,পাওনা আছে কিনা জানিনা, অফিস দিতে পারবে না।বিভাগে যাও।বিভাগ ও দেয় না।২ ঘন্টা অসহায ভাবে ঘোরার পর অফিস সহকারি ১০০০ টাকা দাবি করে।যা পরিশোধ করে,ট্রান্সক্রিপ্ট তুলি।

যশোর, খুলনা ১ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে KH8K4LRE
মন্তব্য