সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,১৭২ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৩,৪৮৪ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৫.০ হাজার

New passport issues

সব ডকুমেন্টস থাকার পরও দালালের মাধ্যমে কাজ করতে হয়,অন্যথায় আবেদন রিজেক্ট করে দেয়। ঘটনাটি ঘটেছে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে। বাড়তি টাকা দিয়ে পাসপোর্ট তৈরি করতে হয় আমাকে।

Coxs Bazar, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার দেখা হয়েছে CT9FE8BW
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳৫.৫ হাজার

নতুন ট্রেড লাইসেন্স

নতুন ট্রেড লাইসেন্স করার সময় নানান ধরনের কাহিনী লাস্টে বাধ্য হয়ে-ই দিয়ে নতুন ট্রেড লাইসেন্স করাই এবং যখন লাইসেন্স ডেলিভারী করতে আচ্ছে তখন আবর রিক্সা ভাড়া দাবি করছে, ওইটা আমি এমনিও দিতাম কিন্তু আমি খুশি হয়ে দেই নাই, ওই যা চাইছে ওইটা-ই দিছি ।

ঢাকা, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে DKVWRW8P
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২২.০ হাজার

ভূমি নামজারি কেস

আমি আমার নিজ জমি নাম খারিজ করতে অনলাইন আবেদন করে ইউনিয়ন ভূমি অফিসে নথি জমা দেওয়ার ২দিন পর বাতিল করা হয়। তারপর আমি চুয়াডাঙ্গা জেলার কুতুবপুর ইউনিয়ন ভূমি কার্যালয়ে যায়। ভূমি কর্মকর্তা অফিসের পিওনের কাছে পাঠায়, পিওন দলিল ও অন্যান্য কাগজপত্র দেখে 25000 টাকা ঘুষ দাবি করে। উল্লেখ করে বলে টাকা না দিলে নাম খারিজ হবে না, আবেদন করলে আবার নামঞ্জুর হবে। উপায় না পেয়ে তাকে 3000 হাজার কম দিয়ে 22000 টাকা পরিশোধ করি। পরবর্তীতে চুয়াডাঙ্গা সদর সহকারি কমিশনার (ভুমি) এর কার্যালয়ে গিয়ে বিষয়টি নিয়ে অভিযোগ করলেও, তারা এ ব্যাপারে কোনো পদক্ষেপ নেয়নি। খোজ নিয়ে জানতে পারি এসিল্যান্ডের সহকারী (নাজির) এবং এসিল্যান্ড তারা এই ঘুষের ভাগ পেয়ে থাকে। সবকিছু ম্যানেজ করেন এসিল্যান্ডের অফিস সহকারী (নাজির)।

চুয়াডাঙ্গা, খুলনা ১ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে KHR4Q5YZ
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳৭০০

Stretcher and medicine saline

I took my cousin to Rangpur Medical College Hospital in a very critical condition. Unfortunately, there were no stretchers available without payment. Some brokers were also waiting for money to provide assistance. There was no medicine supply available in the Neuromedicine Department either. As my cousin was in a very severe condition, I had to pay some money to a ward boy, after which he arranged a stretcher and other necessary assistance. It was very disappointing to see such practices in a government hospital. The intern doctors were aware of these issues, and I also observed that some nurses appeared to receive commissions.

Rangpur, রংপুর ১ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে RNZAV84Q
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০ হাজার

জাতীয় পরিচয় পত্র ঠিকানা পরিবর্তন

জাতীয় পরিচয় পত্রের ঠিকানা পরিবর্তন গেলে তারা ২০০০ টাকা দাবি করে। পরে ঘুসি দিয়েই কাজ করানো লাগছে।

ফরিদপুর, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ১২ বার দেখা হয়েছে DKMVTFG9
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৫০.০ হাজার

বিডিএস এ জায়গা যেন ঠিক থাকে

যদি টাকা না দেওয়া হয়, তাহলে আমার জায়গায় থেকে জমি কেটে নিয়ে, বিডিএস এ কম উঠানো হবে।

Dhaka, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ১১ বার দেখা হয়েছে DK9Z5BFQ
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১০.০ হাজার

নাম জারি

জমির নাম জারি করতে গেলে, নায়েব সাহেব তার শালা এবং আত্মীয় দ্বারা অফিস পরিচালিত করে এবং জমি কাগজ সব ঠিক থাকার পরও অতিরিক্ত আরো ১০০০০ হাজার টাকা দাবি করে কিন্তু টাকা লাগার কোনো কথা না

ত্রিশাল,মঠবাড়ি ইউনিয়ন ভূমি অফিস, ময়মনসিংহ ১ সেপ্টেম্বর ২০২৬ ১৩ বার দেখা হয়েছে MYKWQ4WT
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫৫০

ট্রেড লাইসেন্স

ট্রেড লাইসেন্স করতে ইউনিয়ন অফিসে এ গিয়েছিলাম, সেখানের সচিব সাহেব আমার কাছ থেকে ১৭০০ টাকা নিল কিন্তু সে টাকার ঘরে লিখলো ১০০০ টাকা, উল্লেখ্য যে সেখানে ১৫০ টাকা ভ্যাট ছিল। সে আমার কাছ থেকে ৫৫০ টাকা অতিরিক্ত নিয়েছে। যা আমি চূড়ান্ত বিচারের দিন বুঝে নিব ইনশাআল্লাহ।

ঢাকা, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKAS4Q9D
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২.০ হাজার

পাসপোর্ট

আমি পাসপোর্ট অধিদপ্তরের সাইট অনুযায়ী যা যা সাপোর্টিং ডকুমেন্ট প্রয়োজন এবং অনলাইনে যা যা ফিলাপ করা প্রয়োজন সমস্ত কিছু ফিলাপ করে নিয়ে যাওয়ার পরেও, তারা ঘুষ নেওয়ার জন্য বিভিন্ন অজুহাত দেখা এবং এই সমস্যা সেই সমস্যা বলে আমাকে বিভিন্নভাবে হয়রানির স্বীকার করে এবং আমাকে ঘুষ দিতে বাধ্য করে । তাই আমি ঘুষ দিতে বাধ্য হই।

মুন্সীগঞ্জ, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKBHQF5Z
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.৫ হাজার

এড্রেস ভেরিফাই

এড্রেস ভেরিভাই করার জন্য ১৫০০ টাকা চেয়েছে। না দিলে উলটা পালটা রিপোর্ট দিবে। খুব দরকার পাসপোর্টটি। তাই বাধ্য হয়ে দেয়া লাগছে। ২ জায়গা তেই ঘুষ দেয়া লাগছে। বর্তমান এড্রেস নোয়াখালী, পার্মানেন্ট এড্রেস কুমিল্লা। ২ জায়গা তেই ১০০০ করে ২ হাজার টাকা খেয়েছে।

নোয়াখালী & কুমিল্লা, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে CT55M8K2
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১৫.০ হাজার

খারিস

আমাদের সব দলিল ঠিক থাকার পরও আমাদের দলিল রিজেক্ট করসে ভুলভাল বুঝ দিয়ে,পরে দালাল দিয়ে করায় একচান্সে তা একসেপট করসে।আমাদের জাওয়াও লাগেনাই।

কুমিল্লা, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে CTS6Y2CR
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৩.০ হাজার

নাম পত্তন

আমি নাম পত্তন করতে গেলে সে আমাকে বলে যে আপনি নিয়ম অনুযায়ী করেন তাহলে আপনার সময় লাগবে অনেক আর যদি কিছু টাকা পয়সা খরচ করেন তাহলে খুব দ্রুত আপনি পেয়ে যাবেন

Magura, খুলনা ১ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে KHZ37Y5H
মন্তব্য