সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,১৭২ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৩,৪৮৪ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৫০০

RS খতিয়ান নিতে ইউনিয়ন ভূমি অফিস

আমি আড়বাব ইউনিয়ন ভূমি অফিসে যায়, সেখানে কম্পিউটার থেকে RS খতিয়ান ডাউনলোড করি এবং উপজেলা ভূমি অফিসে জমা দেওয়ার জন্য আরবাব ইউনিয়ন ভূমি অফিসের একটি সীল, স্বাক্ষর প্রয়োজন হয়। কিন্তু ইউনিয়ন ভূমি অফিসের নায়েবের কাছে সিল ও স্বাক্ষর নিতে গেলে তিনি আমার কাছে ১০০০ টাকা ঘুষ দাবি করেন। বাধ্য হয়ে আমি মন খারাপ করে প্রায় এক ঘন্টা পর গুরুত্ব বুঝে ৫০০ টাকা ঘুস চুক্তি করি এবং ৫০০ টাকা দিয়ে সীল স্বাক্ষর নিতে বাধ্য হই।

আড়বাব,লালপুর নাটোর, রাজশাহী ১ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে RJNYGKGX
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১০.০ হাজার

পুলিশ ভেরিফিকেশন

সরকারি চাকরির পুলিশ ভেরিফিকেশন এর নামে আমার থেকে 10,000 টাকা দাবি করেছিলো। নওগাঁ DSB অফিস থেকে ।পরে জরুরী হওআই উপায়ন্তর না দেখে পরিশোধ করেছি।

নওগাঁ, রাজশাহী ১ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার দেখা হয়েছে RJV32WAE
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.৮ হাজার

পাসপোর্ট নবায়ন

অনলাইন সাবমিশন করা হয়েছিল কিন্তু একটা স্পেস থাকায় বাতিলযোগ্য বলেছিল। দালাল কর্তৃক দাবিকৃত টাকা পরিশোধ করা হলে একদিনের মধ্যে পাসপোর্ট রেডি হয়ে যায়।

চট্টগ্রাম, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে CT5GEUPQ
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১২.০ হাজার

নামজারি ৩.৭৬ শতাংশ জমি

নমজারি অনলাইন আবেদনের পর ভূমি অফিস থেকে দাবী করা হয়েছে। পুরোপুরি পরিশোধের পর নাম জারি সম্পন্ন হয়েছে

চকরিয়া, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে CT2R7P9D
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳৫.০ হাজার

উচ্চতর গ্রেড বিল

আমার ১০ বছর চাকুরিকাল অতিবাহিত হলে প্রথম উচ্চতর গ্রেড মন্জুর হয়৷উক্ত বিল করতে হিসাব রক্ষন অফিসে যাই৷টাকা দিতে অস্বীকার করায় আমাকে তিনমাস ঘুরায়৷পরবর্তিতে টাকা দিলে বিলটি মন্জুর হয়৷

দূমকা, বরিশাল ১ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে BR3ZTWP4
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৪০.০০ লাখ

জমির প্লান পাস

10 তলা বাড়ী নির্মানের জন্য প্রথমে প্লান পাসের জন্য রাজউকের কতিপয় ব্যক্তি 1500000 টাকা চাওয়া হয় । পরবর্তীতে 4000000 টাকা চাওয়া হয়। না হলে প্লান পাস হবে না। পরে 4000000 টাকা দেওয়ার বিনিময়ে প্লান পাস করা হয়।

ঢাকা, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ১৩ বার দেখা হয়েছে DKYHCPL9
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০০

জিডির কপি দায়িত্বরত অফিসার কর্তৃক সাইন এবং প্রিন্ট বাবদ

আমি আমার একটি অনলাইন ডকুমেন্টস হারানোর জিডি করেছিলাম থানার পাশের একটি দোকান থেকে। দোকানদার বললেন আপনি থানায় গিয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা থেকে সাইন নিয়ে আসেন।আমিও থানায় গেলাম। গিয়ে দেখি কাউন্টারে একজন বসে আছে তিনি আমার পেপারস টা নিয়ে বললেন আপনি বসুন আমি করে দিতেছি তার পর উনি সব করলেন। আমার হাতে পেপারস টা দিয়ে বললেন ৫০০ টাকা দেন।আমি দিতে বাধ্য হইলাম।পরে তারা হুরো ছিলো তাই দিয়েই চলে আসছি।

কুমিল্লা, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার দেখা হয়েছে CTM2JTQ6
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১.৫ হাজার

জমি খারিজ

আসসালামু আলাইকুম। আমাদের দুর্ভাগ্য, ঘুষের সঙ্গে কম-বেশি সবাই পরিচিত। ২০২৫ সালের নভেম্বরে জমি কেনার পর নামজারির জন্য আবেদন করি। আবেদনটি বারবার বাতিল হলে ভূমি অফিসে গিয়ে নায়েব সাহেবকে কারণ জিজ্ঞেস করি। প্রথমে বললেন সার্ভারের সমস্যা, পরে আমার সামনেই আবার আবেদন বাতিল করে বললেন, “চাপ লেগে বাতিল হয়ে গেছে।” এরপর তার সহকারী আমাকে বাইরে ডেকে সরাসরি বললেন, “নায়েবকে ১,৫০০ টাকা দেন, তাহলেই হয়ে যাবে।” শেষ পর্যন্ত বাধ্য হয়ে আমাকে টাকা দিতে হয়। সবচেয়ে কষ্টের বিষয়, ঘুষ নেওয়ার সময়ও নায়েব সাহেব আল্লাহর নাম জিকির করছিলেন। আল্লাহর নাম মুখে নিয়ে মানুষের হক নষ্ট করা—এর চেয়ে দুঃখজনক বিষয় আর কী হতে পারে?

সিরাজগঞ্জ, রাজশাহী ১ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে RJBKUDTT
মন্তব্য
ঘুষ দিয়েছি সাব-রেজিস্ট্রি অফিস ৳৬.৫ হাজার

মিউটেশন

I applied for mutation, they have been keeping my application on hold for a long time and have not given any results..Later, when I contacted the office, they demanded 6000 taka from me...I had to give it because I had no other choice...

Gobindogong Gaibandha, রংপুর ১ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার দেখা হয়েছে RN5AGC2V
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২০.০ হাজার

পার্সপোর্ট

কক্সবাজার আমি পার্সপোর্ট করতে গেছি পার্সপোর্ট করতে ২০ হাজার টাকা ঘুস নিছে এর আগে পার্সপোর্ট অফিসে ৪৫০০ দিছি বলতে গেলে ঘুস ছাড়া চলে না

Cox x bazar, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে CTNVY9G5
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.৫ হাজার

Police Verification

The police came to my father’s place for verification. They asked him for some money for tea. They told my father that I’m a very good boy and all that bla-bla-bla. So, my father gave them some money. That was twice verification one was in 2008 and another was may be 2012.

Jhenaidah, খুলনা ১ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার দেখা হয়েছে KHUKMPLX
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

চাকরির ভেরিফিকেশন

২০১২ সালে আমার একটা চাকরির ভেরিফিকেশন এর জন্য গাজীপুর জেলার কাপাসিয়া থানা থেকে দায়িত্বপ্রাপ্ত একজন এস আই আমাকে ভেরিফিকেশন এর জন্য থানায় যেতে বলে। উনার কথামতো আমি থানায় গেলে আমার কাছে ৫০০০ টাকা দাবি করে। অনেক কথা কাটাকাটির পর ১৭০০ টাকা ঘুষ দিয়ে ভেরিফিকেশন ওকে হলো।

কাপাসিয়া থানা, গাজীপুর, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার দেখা হয়েছে DKB2P5A6
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳৫০০

ব্যাংকের অনুমোদন

পিআইও অফিস থেকে হিসাবরক্ষক অফিসে কোন স্বাক্ষর নিতে চাইলে টাকা দিতে হয় এক জনকে তিনি সকলের সামনে বলে এই টাকা নেয়

ধামইরহাট, রাজশাহী ১ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে RJRC2HYF
মন্তব্য
ঘুষ দিয়েছি কর অফিস ৳৪০.০ হাজার

Bokeya income tex prodan

Amr wppf found er kichu hisab gormil hoy.income tex amk chiti dey.amr fine shoho 170000 taka tex ashe.ami sokol takay pay korte raji but income tax-er hishab rokkhom amr kache 40000 taka gush dabi kore.jodi ami taka na di, kor komishonar amr fine aaro bariye dibe bole and kor porishoder certificate dibe na amk janai.tai ami 170000tk bank calan porishod kori and 20000 tk cash oooder hate diye nishpotti kori.

Dhaka, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার দেখা হয়েছে DK3JX2V3
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৩.০ হাজার

পাসপোর্ট তৈরির জন্য ঘুস দিতে হয়েছিল

হজ্ব এর সময় কাছাকাছি আসতেই সময় মতো পাসপোর্ট দিতে গড়িমসি করায় উপায় না পেয়ে ঘুষ তারা নিয়েছিল।

নাটোর পাসপোর্ট অফিস, রাজশাহী ১ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার দেখা হয়েছে RJW8W4NU
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳৩০.০ হাজার

এমপিওভক্তি করুন

আমরা সাতজন একসাথে নিয়োগ পাই কেশবপুর উপজেলার একটা মাদ্রাসায়, ২০২৩ সালের অক্টোবর মাস, আমাদের এমপিও আবেদনের সময় উপজেলা শিক্ষা অফিসার চেয়ারে বসে গুনে গুনে টাকাটা নিয়েছিলেন। এখনো ঘটনাটা ঘৃণা ভরে স্মরণ করি।

কেশবপুর যশোর, খুলনা ১ সেপ্টেম্বর ২০২৬ ১১ বার দেখা হয়েছে KH3J4HGM
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৭.০ হাজার

জমি খারিজ করতে

আমি কিছুদিন আগে আমাদের ১৪ শতাংশ জমি খারিজ করার উদ্দেশ্য নিকটস্থ ভুমি অফিসে গিয়ে সেখানে একটি জমি খারিজ এর আবেদন করি এবং আবেদন ফি জমা দেই।কিন্তু তারা আমাকে তখনই বলে দেয় যে নরমাল ভাবে আগাইলে কাজ টা হবে না তাই আপনাকে অন্য ভাবে আগাইতে হবে। মানে ৭ হাজার টাকা ঘুস/হারাম দিত্র হবে। আমি দেখলাম অনেক টাকা তাই পরিকল্পনা করলাম আমি নিজেই বাকি অফিসে গিয়ে কাজ টা করিয়ে নিবো যেহেতু আমি সরকারি কর্মচারী তারা আমার কথা রাখবেন।কিন্তু আমি উপজেলা ভুমি অফিসে গেলে তারা আমার সাথে রিতিমত মস্কারা করেছেন।যাই হোক কিছু দিন পর ওই আবেদন টি অহেতুক কারন দেখিয়ে বাতিল করে দেয়া হয়।পরবর্তীতে আমি আমার সেই আগের ডকুমেন্টস দিয়ে আবার সেই অফিসেই আবেদন করি সাথে ৭ হাজার টাকা দিয়ে আলহামদুলিল্লাহ কাজ টা হয়ে গিয়েছে। বাধ্য হয়েই ঘুশ দিয়ে করতে হ

কুমিল্লা, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে CTDNTK7H
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ী, ঢাকা

একজন জুনিয়র কর্মকর্তা তার অনেক সিনিয়র কর্মকর্তাকে বদলী করেন গুলশান মেট্রো কৃষি অফিস, ঢাকায় যা ঢাকা খামারবাড়ী থেকে করা হয়।

ঢাকা, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ১৫ বার দেখা হয়েছে DKY5SE2M
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳২০.০ হাজার

শিক্ষক বদলী

৬ বছর ধরে বদলীর চেষ্টা করছিলাম। মোটা অঙ্কের টাকা দাবী করায় হতে পারিনি। ২০২৫ সালে অধিদপ্তর থেকে বদলীর প্রজ্ঞাপন হওয়ায় বদলীর সুযোগ দিতে বাধ্য হয়। কিন্তু ২০০০০ টাকা ঘুষ দিতে বাধ্য হই।

গাজীপুর, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ১১ বার দেখা হয়েছে DKB6G3YZ
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳১.০ হাজার

গাড়ি রেজিস্ট্রেশন

মোটর সাইকেল রেজিস্ট্রেশন করতে গেলে কাগজ পত্রে ভুল আছে এসব বলে তালবাহানা করে পরে টাকা দেওয়ার ইঙ্গিত করে.

টাঙ্গাইল, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার দেখা হয়েছে DKFCNG6D
মন্তব্য