সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,১৮৭ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৩,৪৯৫ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৮.৫ হাজার

পাসপোর্ট

পাসপোর্ট তৈরির জন্য যখন পাসপোর্ট তৈরীর জন্য নিয়োজিত ব্যাক্তিদের কাছে জানতে চাই তখন তারা ওখানকার আনসার সদস্যদের দেখিয়ে দেয়। তখন ঐ আনসাররা প্রয়োজনের চেয়ে অতিরিক্ত টাকা নেয়। তারপর পাসপোর্ট তৈরি করে।

কোতোয়ালী (রংপুর), রংপুর ৩১ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে RNGVE74D
মন্তব্য প্রমাণ আছে
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৩.০ হাজার

খাজনা জমা দেওয়া

জমির খাজনা দেওয়ার সপ্তাহ চলতেছিলো,,, ভুমি অফিসের পিওন অথবা কে,,, সাতশত টাকা লেখা হবে তবেঃ ,,, টাকা দিতে হবে ৩৫০০, অনেক দিন খাজনা দেওয়া হয়না তাই জরিমানা অনেক হয়েছ,,, জরিমানা কমানোর জন্যএই ব্যবস্তা,,,

বেরইল পলিতা, খুলনা ৩১ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে KHZWKLN9
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.৫০ লাখ

Bangladesh Election Commission

Amr Boro vai ekjon probasi, last 4 years holo tar NID card Nam er vul thik korar jonno ki proriman kosto korce seta Ami cara valo kuw bolte parbena. Sese 2lac tk dabi kore, amr Boro vai 150000 tk diye ses porjonto NID Card er Nam er banan thik kore! Ey desh e jonmo neya O pap

Dhaka, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে DK7N9E7A
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১০০

NID সংশোধন

বিভিন্ন ট্যাক্স এর কথা বলে, বিভিন্ন রিসিভ করার কথা বলে। কোন প্রকার সরকারি ডকুমেন্ট না দিয়ে হাতাহাতি টাকা লেনদেন। কারণ জিজ্ঞেস করলেই বলে। সরকারি খরচ।

সাদুল্লাপুর উপজেলা, রংপুর ৩১ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে RN6CNM5T
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳২.০ হাজার

প্রাথমিকে বিভিন্ন আন্দোলনের নামে শিক্ষকদের কাছ থেকে চাঁদা আদায়

প্রাথমিকে বিভিন্ন আন্দোলনের নামে শিক্ষক নেতারা ওদের কাছ থেকে বিভিন্ন সময় শিক্ষকদের কাছ থেকে চাঁদা আদায় করেছেন। নেত্রকোনা জেলার শিক্ষক নেতৃবৃন্দ।

নেত্রকোনা, ময়মনসিংহ ৩১ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে MY43QF2S
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৮০.০ হাজার

Drug Administration license Renewal for Medicine Company

Amar Ekta Unani medicine company ache proti license renewal er somoi inspection a Ashe r mota onker taka nie jai r products license renewal a to koto hat ghure tarpor file upore uthe r mashe mashe DD being AD ke taka dite hoi nato Tara ojoiktik jalabe onek bojha chapie dibe niomer marpach dekhiye othocho Unanir Kono nirdishto niom nai ek ekhn ek ek Kotha bole...eivabei babsha Kore jachchi din din ghusher poriman bartei ache othocho ay kom Bai berei jachche......

Rajshahi, রাজশাহী ৩১ আগস্ট ২০২৬ ১১ বার দেখা হয়েছে RJ6S725Y
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৫.০ হাজার

শ্বশানের জন্য বন্দোবস্ত আবেদনের সার্ভেয়ার রিপোর্ট

আজ ৩ বছর যাবদ সার্ভেয়ার রিপোর্ট এর জন্য ঘুরছি। এক সার্ভেয়ার ১২০০০ টাকা খেয়েও রিপোর্ট দেয় নাই। এর পর আরো অনেকেই পাল্টাইছে। এখন যে আছে টাকা দেওয়ার পরও রিপোর্ট না দিয়ে ঘুরাচ্ছে। আমি একজন ১ম শ্রেণির গেজেটেড কর্মকর্তা। আমার পরিচয় দেওয়ার পরও কাজ হচ্ছে না। এবার ভাবেন, সাধারণ মানুষ কি সেবা পাচ্ছে।।।।

Bandarban, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে CTKHLDVJ
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৪০.০ হাজার

এলজিআরডি বিল উত্তোলন

দুরনিতি র আখড়া এলজিআরডি সরকারি ভবন টাংগাইল,,বিশেষ ভাবে বলতে গেলে জা দিয়া নাম,,অফিসিয়াল খরচ ৫ থেকে ৭ হাজার,,সেখানে,আমার মাত্র ৭লাখ টাকার একটা বিল উত্তোলন করতে সে একাই নিয়েছে ৩০০০০ টাকা,,আর প্রতেক টা টেবিল ফাইল সই করতে ৫০০ থেকে ১০০০ টাকা ত লাগেই,,ভাই,, যে এই সরকারি ভবন গুলো তে যাতায়াত করছে সেই বুজে,,কেন এত টাকার টেন্ডারের কাজ সঠিক ভাবে,, কোন কন্টাক্টর,,করতে পারে না,,এর প্রতিকার অন্তত এই বাংলাদেশে সম্ভব না,,ধন্যবাদ

টাংগাইল, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ১২ বার দেখা হয়েছে DKFTLQUR
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২৭.১ হাজার

আমার জায়গার নামজারীর কাগজ নিতে এবং অনলাইন করতে গিয়েছিলাম

আমি একটি জমি ক্রয়ের পর নামজারি করার জন্য ভূমি অফিসে যাই। সেখানে কর্মকর্তারা বিভিন্ন অজুহাত দেখিয়ে আমাকে প্রায় ৮–১০ দিন ঘুরান কখনো বলেন স্যার নেই, কখনো সার্ভার সমস্যা, আবার কখনো অন্য তারিখে আসতে বলেন।একপর্যায়ে একজন ব্যক্তি আমাকে বলেন, “এভাবে সারা জীবন কেটে যাবে, কাগজ পাবেন না। কিছু দেন, ব্যবস্থা করে দিচ্ছি।” তার কথায় আমি তাকে ২০,০০০ টাকা দিই। এরপর দীর্ঘ সময় পার হলেও কোনো কাজ হয়নি। পরে আবার গেলে একইভাবে ঘোরাতে থাকে। একপর্যায়ে “জায়গা কিনেছেন, মিষ্টি খাওয়াবেন না?” বলে আরও ৬,০০০ টাকা নেয়।এরপরও নির্ধারিত তারিখে গিয়ে একই অজুহাত শুনতে হয়। সর্বশেষ আজও আমাকে ঘোরানো হয়। আমি অফিসে বসে থাকার পর কাজটি করে দেওয়া হলেও অতিরিক্ত ১,১০০ টাকা দাবি করা হয়। ইতোমধ্যে ২৬,০০০ টাকা দেওয়ার কথা জানালেও তারা কোনো কথা শোন

টঙ্গীবাড়ী মুন্সীগঞ্জ, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে DKD4NEVP
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳১.৩ হাজার

এমপিও ভুক্ত করন

এমপিও ভুক্ত করনের জন্য পূর্ণাঙ্গ ফাইল জমা দেওয়ার পরেও বিভিন্ন ধরনের তাল-বাহানা দেখিয়ে ফাইল আটকে রাখে এর পরে যখন বকশিস নামক ঘুষ প্রদান করা হয় তখনই ফাইল তৎক্ষনাৎ শিক্ষা অধিদপ্তরে প্রেরণ করা হয়। দ্রঃ আমার এবং আমার সাথে অন্যান্য সহকর্মীদের ফাইল অনেক দিন পরে ছিলো পরে অন্য কোনো উপায় না পেয়ে এবং সহকর্মীদের কথা বিবেচনা করে দিতে বাধ্য হয়েছি।

রামমালা,কুমিল্লা, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে CTBTXZNB
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳২২০

গর্ভবতী কার্ড

হাসপাতালে থেকে গর্ভবতী কার্ড নিতে গিয়েছিলাম। ২২০ টাকা দাবি করছে, এবং এই টাকা পরিষদের পরে কার্ড করে দিয়েছে।

ফেনী, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে CTN6ST85
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.২ হাজার

জন্ম নিবন্ধন সংশোধন

আমাদের কাছ থেকে এক একটা জন্ম নিবন্ধন ডিজিটাল করার জন্য ৩০০ করে টাকা নেন তিনটার জন্য ৯০০ টাকা নিন কিন্তু সব কাজ ঠিকমতো করেন না এরপর কিছুদিন পরে আমার জন্ম নিবন্ধন এ তার করা কিছু ভুলের কারণে আমাকে আবারো কাজ করতে আসতে হয় তার কাছে সে তখনও আমার কাছে পুনরায় ৩০০ টাকা নেই তিনি এরকমভাবে সবার থেকেই সর্বনিম্ন ৩০০ থেকে সর্বস্ব ৫০০ থেকে ১০০০ টাকা পর্যন্ত নিয়ে থাকেন সরকার নির্ধারিত যে নাম জন্য আলাদা টাকা নির্ধারণ করার আছে বয়স পরিবর্তন করার জন্য আলাদা টাকা নির্ধারণ করা আছে এটার ধার ধারেনা সবার থেকে তার ইচ্ছেমতো টাকা আদায় করে থাকেন এবং সকলকেই একের পর এক ঘোরাঘুরি করেন

মোংলা থানা, সোনাইলতলা ইউনিয়ন পরিষদ, খুলনা ৩১ আগস্ট ২০২৬ ১১ বার দেখা হয়েছে KHHAS97R
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৪৫.০ হাজার

নামজারি

বাবার মৃত্যুর পর পরিবারের ভূমির নামজারি (মিউটেশন) আবেদনের উদ্যোগ নিই। প্রথম আবেদনটি দলিলের ঘাটতিতে বাতিল হয়। পরে কাগজপত্র পরীক্ষা করিয়ে দ্বিতীয়বার আবেদন করি। মতিঝিল রাজস্ব সার্কেলের ম্যাজিস্ট্রেট কার্যালয়ে নথি পৌঁছালেও সার্ভার সমস্যা ও ম্যাজিস্ট্রেটের বদলির কারণে দেড় মাস বিলম্ব হয়। দ্রুত শুনানির তারিখ পেতে এক দোকানদারকে ৩,০০০ টাকা দিই।শুনানির দিন কর্মকর্তা সব নথি ঠিক আছে জানালেও, দুই দিন পর মৌজা ম্যাপ অনুপস্থিতির ভুয়া অজুহাতে আবেদনটি বাতিল করা হয়। অফিসে যোগাযোগ করলে এক কর্মকর্তা ৫০,০০০ টাকা ঘুষ দাবি করেন, না হলে কাজ হলে ৬+মাস লাগবে। স্বাভাবিক নিয়মে চেষ্টা করে ব্যর্থ হয়ে, শেষ পর্যন্ত ৪২,০০০ টাকায় রফাদফা করে ১৫ দিনের মধ্যে নামজারির খতিয়ান হাতে পাই।

মতিঝিল রাজস্ব সার্কেল, মতিঝিল, ঢাকা, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ১১ বার দেখা হয়েছে DKNKBSLP
মন্তব্য
ঘুষ দিয়েছি সাব-রেজিস্ট্রি অফিস ৳১.৫০ লাখ

দলিল লেখক

আমরা জমি কিনতে টাকা বায়না করেছি,,।কিন্তু সেই জমি অন্য একজন কিনতে চায়,, পরে দলিল লেখক আমাদের থেকে দেড় লক্ষ টাকা চাঁদা চায় আমরা তা দিতে বাধ্য হই,, কারন টাকা না দিলে বিপক্ষ দলকে জমি দলিল করে লিখে দিবে,, নিরুপায় হয়ে টাকা দিয়ে দলিল করি

লালমোহন ভোলা, বরিশাল ৩১ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে BRL3ALQW
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳২১.৫ হাজার

অডিট

স্কুলে অডিট, অডিটর সার্কিট হাউসে ছিল টাকা তারা ঐ হাউজেই নিয়েছিল। স্কুলে অডিট করে সার্কিট হাউসে রাত যাপন করত।

হবিগঞ্জ, সিলেট ৩১ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে SYR9AQD2
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳৩.০ হাজার

প্র্যাকটিক্যাল পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও টাকা দিতে হয়ছিল।

লাইসেন্স করার পরীক্ষা ও অন্যান্য

কিশোরগঞ্জ, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে DK9HUZXX
মন্তব্য