সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,১৮৭ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৩,৪৯৫ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০ হাজার

ভ্যাট অফিস

আমাদের গার্মেন্টসে প্রতিমাসে Export & Impor এর উপর ভ্যাট দিতে হয়। ভ্যাটের একটা কপি তাদের ভ্যাট অফিসে দিয়ে আসতে হতো, এবং একটা কপিতে Aro এর সিল সাইন করে নিয়ে আসা লাগতো তখন টাকা না দিলে সিল সাইন দিত না, (বলতো আমাদের অফিস খরচ ২০০০টাকা দেন)। প্রায় ২বছর হলো ভ্যাটের কপি ভ্যাট অফিসে জমা না দেয়ার বিষয়ে এনবিআর থেকে একটি পরিপত্র জারি হয়। কিন্তু তার পরেও ভ্যাট অফিস থেকে Aro প্রতি মাসে ফোন দিয়ে অফিস খরচ বাবদ ২০০০ টাকা নেয়।

ঢাকা, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে DKS6CTDH
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.০ হাজার

নতুন ভোটার আবেদন

আমার মামা প্রবাসী।দীর্ঘদিন প্রবাস থেকে দেশে ফেরেছেন। উনার জাতীয় পরিচয় পত্র ছিল না। তাই জাতীয় পরিচয় পত্র বানাতে প্রয়োজনীয় সকল কাগজপত্র নিয়ে উপজেলা নির্বাচন অফিসে যাই। উনারা নানা বাহানায় জাতীয় পরিচয় পত্র বানাতে কাল বিলম্ব করেন। এবং সার্ভার সমস্যা,নতুন আইডি কার্ড এখন হবে না ইত্যাদি বলেন। আমরা বারবার অনুরোধ করার পরে উনাদের একজন কর্মচারী ৩০০০ টাকা দিতে বলেন। এবং ২৪ ঘন্টায় জাতীয় পরিচয় পত্র তৈরী করে দিবেন এই আস্বাস দেন। আমরা বাধ্য হয়ে টাকা দেই এবং জাতীয় পরিচয় পত্র বানাতে সক্ষম হই।

সিলেট, সিলেট ৩১ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে SYSGV6E9
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳২৫.০ হাজার

পেনশন প্রক্রিয়ায়

পেনশন প্রক্রিয়ার ক্ষেত্রে চাওয়া হয়েছিল। আমি কয়েক ধাপে ১৫/১৬ হাজার টাকা দিছি। আরো চাওয়া হয়ছিল,তবে আমি কম দিতে চাইছি বলে নেই নি।

ফুলপুর, ময়মনসিংহ ৩১ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে MYJ3QL2A
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৬.০ হাজার

নামজারি/ মিউটেশন

প্রতিটি নামজারি বা মিউটেশন আবেদন এর জন্য দাবিকৃত ঘুষের অর্থ পরিশোধ করতে হয়। অনলাইন এ আবেদন করলেও আবেদন বাতিল হয়ে যায়। ব্যক্তিগত ভাবে যোগাযোগ করলেও হয়রানি করা হয়। দাবিকৃত ঘুষ দেওয়া বাধ্যতামূলক। তাছাড়া মিউটেশন কাগজে ইচ্ছাকৃত ভুল করে দেয় এবং পুনরায় ঘুষ এর জন্য হয়রানি করে।

পাঠান বাজার, সাদুল্লাপুর, গনিয়ারপাড়, মতলব উত্তর, চাঁদপুর, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ১৩ বার দেখা হয়েছে CT4FTC7Y
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১০.০ হাজার

passport

পরিবারের পাসপোর্ট করতে পাসপোর্ট অফিস+ পুলিশ ভেরিফিকেশন মোট ৮,০০০/- আর আমার পাসপোর্ট ভেরিফিকেশনের ক্ষেত্রে একটু জটিলতা ছিল, তাই নারায়ণগঞ্জ এসবি অফিসে যাওয়া লাগছে, সেখানে এসআইকে দিতে হয়েছে ২,০০০/- (তারপর ক্লিয়ারেন্স দিয়েছে।)

Azimpur, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে DKLXWA58
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

ট্রেড লাইসেন্স

ট্রেড লাইসেন্স বানাতে দেয়ার সময় প্রদান, এটা অনেক বড় একটা চক্র এবং ড্রাইভিং না পাড়া সত্তেও অনেকে লাইসেন্স পেয়ে যাচ্ছে শুধুমাত্র ঘুষ দিয়ে জেটা আমাদের জন্য অত্যান্ত হুমকির। এতো বেশি এক্সিডেন্ট হওয়ার পিছনে এই ব্যাপারটি অনেকাংশে দায়ী, বিষয়টি গুরুত্ত সহকারে দেখবেন আশা করি।

ঢাকা, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে DKQ2WVPW
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৪.০ হাজার

নতুন পাসপোর্ট আবেদন

Notun passpot korar jonno line ee document nie joma dei tarpor back page ee likhe dey document problem ase ,tarpore bahire theke akjon same document die kajta kore dey Government Fee 8500tk but i gave them 12500 tk. Also When i get to verification the policeman take 1000tk from me without any reason .

কুমিল্লা, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে CT8JXPER
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২.০ হাজার

পাসপোর্ট তৈরি।

আমার পাসপোর্টের ফিঙ্গারপ্রিন্ট ছিলো মার্চ মাসে ।আমি জানুয়ারীর ২৩ তারিখ গেলাম তারা এক আনসার সদস্য বললো ২০০০ টাকা দিলে দুই মাস নয় এখনই ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দেওয়া হবে যেই কথা সেই কাজ ১ ঘন্টার ভেতর সব কাজ শেষ।

Uttara, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে DKXNPXKT
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳১.০০ লাখ

পেনশন এর টাকা উত্তোলন

এক সচিব বাবার পেনশন ওকে করে দিবে সাথে শিক্ষা কল্যাণ ট্রাস্ট এর টাকা টাও। পার্সেন্ট হিসাব করে ঘুষ নিচ্ছে

খুলনা, খুলনা ৩১ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে KHPQGN2C
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.৫ হাজার

পাসপোর্ট এর ছবি উঠানোর আগে কাগজপত্র যাচাই করণ প্রসঙ্গে

পাসপোর্ট অফিসে চাকরি করে আমার এমন একজন বন্ধুকে বললাম, বন্ধু পাসপোর্ট করব, কি কি জমা দিতে হবে,। আমাকে একটু হেল্প করিও।সে বলল বন্ধু আমি তোমাদের পাসপোর্ট অফিস থেকে ট্রান্সফার হয়ে চলে আসছি। আর বলল বন্ধু ওইখানে তো সিন্ডিকেট চলে, তোমাকে অনেক হয়রানি করবে। আইডি কার্ড অরজিনাল লাগবে, বিয়ে করলে কাবিননামা লাগবে, কারেন্ট বিল লাগবে, তুমি যেখানে চাকরি করো ওইখানের প্রত্যয়ন পত্র লাগবে, চাকরির আইডি কার্ড লাগবে। ইত্যাদি ইত্যাদি। আরো বলল তুমি যদি ১৫০০/- টাকা দাও তাহলে কারেন্ট বিল, প্রত্যয়ন পত্র, কাবিননামা কিছুই লাগবেনা, আইডি কার্ডের ফটোকপি হলেও হবে। আমি ওদের চ্যানেলে তোমার পাসপোর্ট এর OID নাম্বার দিয়ে দিব তুমি গেলেই বুঝতে পারবা তোমার কোন পেরেশানি হবে না।

কুমিল্লা, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে CTSNGQ5S
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳৩০.০ হাজার

Holding number

Under Dhaka City Corporation, every house has a holding number. So, I went to the City Corporation office to apply for one. The officer checked all my documents and sent me to his assistant. The assistant politely collected all my papers and asked for 30,000 taka. I paid the amount, but unfortunately, he did not complete the work. A few months later, I heard that he had passed away. After that, I went to the new officer and explained everything. But the same thing happened again. They asked me for another 30,000 taka. I told them that I had already paid the same amount to the previous person, but they did not accept my explanation and again asked for the money. This time, I did not pay. Unfo

Dhaka, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে DKR7FZBD
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৩.০ হাজার

নতুন পাসপোর্ট

নতুন পাসপোর্টের জন্য দুই জনের মোট ৩০০০ টাকা (জনপ্রতি ১৫০০ টাকা) জমা দিয়েছিলাম। ঘুষ বা অতিরিক্ত টাকা ছাড়া ফাইল জমা দিতে গিয়ে নানা রকমের সমস্যা দেখিয়ে আমাকে অনেক হয়রানি করা হয়েছে। কিন্তু ময়মনসিংহ পাসপোর্ট অফিসে ঘুষ বা অতিরিক্ত টাকা দেওয়ার পর দেখলাম সব কাজ খুব দ্রুত হয়ে গেল।

ময়মনসিংহ, ময়মনসিংহ ৩১ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে MY5EPB8D
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০০

বিদিশে যাবার জন্য পুলিশ ক্লিয়ারেন্স আনতে গেলে ওইখানেও ঘুষ দেওয়া লাগে

তারা সরাসরি বলে যে চা পানি খাওয়ার জন্য কিছু দিয়ে যান

ফরিদপুর, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKJ24PFE
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১৮.৬০ লাখ

উপজেলা বাস্তবায়ন কর্তকর্তার কাছে বিল তুলতে গেলে মোট ভিলের ৯-১০% ঘুষ না দিলে স্বাক্ষর করেনা

উপজেলা বাস্তবায়ন কর্তকর্তার কাছে বিল তুলতে গেলে মোট ভিলের ৯-১০% ঘুষ না দিলে স্বাক্ষর করেনা। সহকারী ইঞ্জিনিয়ার, অফিস সহকারী, পিয়ন সবাইকে টাকা দিতে হবে নাহলে কোন ডকুমেন্টস সামনে আগাবেনা। ইউএনও অফিসে কোন চিঠি নিয়ে গেলে নিচে ফ্রন্ট ডেস্কে জমা দিয়ে নিশ্চিত থাকতে চাইলে সেই অফিসের কর্মচারীদের ঘুষ দিতে হবে নাহলে চিঠি ইউএনও পর্যন্ত পৌঁছাবেনা। এই পর্যন্ত আমি ৮ প্রজেক্টের জন্য মোট ১৮ লক্ষ ৬০ হাজার টাকা দিয়েছি তবুও তাদের মন ভরেনা।

শার্শা, খুলনা ৩১ আগস্ট ২০২৬ ১২ বার দেখা হয়েছে KHGWXJL7
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৭০.০ হাজার

নাম খারিজ

জমির নামজারি জন্য| আমি যার কাছ থেকে জমি ক্রয় করেছিলাম তার ভাই আমার অংশ হতে ৪ শতাংশ জমি জালিয়াতি করে নামজারি করে নিয়ে যায়| আমি বিদেশ থাকি বিদায় আমার ভাই কে ভূমি অফিসে পাঠিয়ে যোগাযোগ করি| প্রথম দিন কাগজ দেখে বলেছে আমার ৬ শতক ৫৪ পয়েন্ট জমির মধ্যে আমি ২ শতক ৫৪ পয়েন্ট জমির মালিক| পরে ২ লক্ষ টাকা দাবি করে নেগুচিয়েশন করে ৭০ হাজার টাকা ঘুষ নিয়ে নামজারি করে দেয়| তাও ১৫/২০ তাদের পিছনে ঘুরতে হয়েছিল|

হবিগঞ্জ, সিলেট ৩১ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে SYGABZ5F
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২.০ হাজার

নতুন পাসপোর্ট অথবা নাম বায়ন

মোহাম্মদপুর বসিলা পাসপোর্ট অফিসে রমরমা ঘুশের ব্যবসা চলছে ভিতোরে দালালদের অবস্থান এমন জেনো তারা অইখানে চাকুরি করে, কেউ দালাল ছাড়া গেলে অফিসার তার ফিংগার নেয় না নানান বাহানা দিয়ে, একজন ড্রাইভার কাছেও চাকুরির সনদ চায়।

মোহাম্মদপুর, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে DKRDF8YC
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳১.০ হাজার

পে ফিক্সেশন করতে এবং পরবর্তীতে কাগজ এর কপি নিতে গিয়ে

সব কাগজপত্র নিজেরা রেডি করে অফিসে জমা দেওয়ার সময় জন প্রতি ২০০০ করে টাকা দাবি করে, টাকা না দেওয়া হলে প্রসেসিং আটকে থাকে, পরে জনপ্রতি ১০০০ করে টাকা দেওয়া হলে বেতন চালু হয়, পরবর্তীতে কাগজের কপি নিতে গেলে আবার ৫০০ টাকা দিয়ে কপি নেওয়া হয়।

সেগুনবাগিচা, ঢাকা, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে DK7K7K8P
মন্তব্য