সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,১৮৭ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৩,৪৯৫ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৬.০ হাজার

পাসপোর্ট করানো

নিজে নিজে এপ্লিকেশন পূরন করে নিয়ে গেলে বাসার ঠিকানা ভুল দেখিয়ে পাশের ফটোকপির দোকান থেকে ঠিক করিয়ে আনতে বলে। দোকানে গেলে তারা ৩টি পাসপোর্টের জন্য ৬০০০ টাকা দাবী করে এবং বলে তাদের ঠিকানা দিয়ে খুলে দিবে অফিসে লোক আছে তারা ম্যানেজ করবে। ঠিকি টাকা দেওয়ার পর আর কোন ভুল ধরেন নি।

ঢাকা, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে DK7PBCDZ
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.৫ হাজার

NID প্রক্রিয়া করন

নতুন ভোটার আইডি কার্ড বানাতে গিয়ে আমার কাছে ১৫০০ টাকা ঘুস দাবি করে পরে উপায় না পেয়ে পরিশোধ করতে বাধ্য হই আমি

ফেনী,ছাগলনাইয়া নির্বাচন অফিস, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ১৪ বার দেখা হয়েছে CTHCC5LJ
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১০.০০ লাখ

জরিপ/ রেকর্ড

জরিপ বা রেকর্ড জমির সব কাগজ ঠিক আছে কিন্তু তারা টাকা ছাড়া রেকর্ড করে দিবে না। আর এস নকশায় আক্সগে ২০০ শতাংশ আছে। ২০ শতাংশ কম বিডিএস নকশা 180 শতাংশ বিশ শতাংশ নাই। বলে ২০ শতাংশ দিয়ে দিবে তারা টাকা চায় ১০ লক্ষ

গাজীপুর সিটি করপোরেশন, ২ং ওয়ার্ড, সারাব, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে DK8SLSG2
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

পুলিশ ভেরিফিকেশন

চাকরির জন্য ভার্সিটির পুলিশ ভেরিফিকেশনের সময় চা-নাস্তার টাকা চায়। পুলিশ হোয়াটসঅ্যাপে ও ফোনে যোগাযোগ করেছিল। টাকা না দিলে ঝামেলা করতে পারে বা ভুল রিপোর্ট দিতে পারে এই শঙ্কায় ১০০০ টাকা বিকাশ করেছিলাম। (চাকরির ক্ষেত্রে স্হায়ী ঠিকানা ও বিশ্ববিদ্যালয়ে পুলিশ ভেরিফিকেশন হয়)

ঢাকা, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে DK6GUGSN
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳৩.০ হাজার

নতুন ট্রেড লাইসেন্স

নতুন ট্রেড লাইসেন্স এর জন্য আবেদন করেছিলাম। কাগজপত্র ঠিক ছিল, লোকেশন ঠিক ছিল, নিয়ম মেনে করেছিলাম। কিন্তু অযথা নানা অজুহাতে ৩০০০ টাকা দাবী করে, নাহলে ট্রেড লাইসেন্স দেবে না। বাধ্য হয়ে পরিশোধ করতে হয়েছে।

রাজশাহী, রাজশাহী ৩১ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে RJEWSVJF
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২০.০ হাজার

খারিজ

আমি নারায়ণগঞ্জের রূপগঞ্জ তারাব ভূমি অফিসে ২ শতক জমি খারিজ (নামজারি) করতে যাই। খারিজের সরকারি ফি মাত্র ১,৭০০-১,৮০০ টাকা হলেও ভূমি অফিস থেকে বলা হয়—২০ হাজার টাকা দিলে ১ মাসের মধ্যে খারিজ পাওয়া যাবে, আর না দিলে ৬ মাসেও পাওয়া যাবে না। বাধ্য হয়েই এই টাকা দিতে হয়।

নারায়নগঞ্জ, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে DKGPQH7N
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩০০

নির্বাচন অফিস

NID সার্ভারে আমি আমার আইডি লগ ইন করতে পারছিলাম না, বারবার চেষ্টার পর আমি সূত্রাপুর নির্বাচন অফিসে যাই। তখন কাজটি আমার খুবই জরুরী ছিলো যেহেতু আমার NID সংশোধন প্রয়োজন ছিলো। তারা আমার আইডি ঠিক করার কথা বলে আমাকে ৩/৪ দিন ঘুরায়। তারপর ৫ম দিনে আমার আইডি ঠিক করার কথা বলে বিকাশে ৩০০ টাকা চায়। টাকা দেয়ার পরেও তারা কাজটি করে দেয় নাই।

ঢাকা, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে DKN96UUW
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৩.০ হাজার

পাসপোর্ট রিনিউ

পাসপোর্ট রিনিউতে ভংচং ভুল দেখাচ্ছিল, যেমন সত্যায়িত করা সব ডকুমেন্টস, সত্যায়িত করার পর বলে ভুল সীল পরসে, এভাবে সত্যায়িত হয় না। তারাই টাইপে ভুল করে ঠিকানা ভুল করে তা ঠিক করতে ৩ হাজার দাবি করসে। পরে ডিরেক্টর অফিসে গিয়ে অনেকদিন দৌড়াদৌড়ি করে ঠিক করেছিলাম যেটা ঘুষ দিয়ে দিলে করতে হত না।

চট্টগ্রাম, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে CT4BYW9R
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৪০০

আদালতে সাক্ষ্য প্রদান কালে সেটনোগ্রাফার কে

মামলার বাদী পক্ষে অদ্য 31/9/26 ইং তারিখ দুই জন সাক্ষীর হাজিরা দিয়েছিলাম।একতরফা শুনানি বিধায় আদালত স্টেনোগ্রাফার কে জবানবন্দি লিপি করিতে বলে ।তখন স্টেনোগ্রাফার বাদীর নিকট 400 টাকা খরচ দাবী করে।এরকম প্রতিদিন অসংখ্য মানুষ কে ঘুষ দেওয়া লাগে ।

চট্টগ্রাম, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে CT4SB3VV
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳১.০০ লাখ

বিল সংক্রান্ত যেইকোন কাজে

চট্টগ্রাম এএফসি নেভী এখানে যেকোন বিল সংক্রান্ত কাজে তাদেরকে ১০% ঘুষ দিতে হয়। না হলে বিল দেয় না।

চট্টগ্রাম এএফসি (নেভী), চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে CTL62Y76
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.৫ হাজার

POLICE CLEARENCE

পুলিশ ক্লিয়ারেন্স এর জন্য আবেদন করলে কাগজপত্র সহ সব কিছু কালিয়াকৈর থানায় জমা দেয়ার 5 দিন পর আমাকে কালিয়াকৈর থানা দেখা করতে বলে মা বাবা এবং আমার মূল এনআইডি কার্ড নিয়ে যেতে বলে আমাকে 3000 টাকা দিতে বলে পরে এক পর্যায় দেন দরবার করে তা 1500 টাকা তে রফাদফা করি এখানে আমার মতো অনেকে হয়রানীর শিকার।

KALIAKAIR THANA,GAZIPUR, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে DK3LTMDW
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

পুলিশি সেবা (নাগরিক)

আমি পুলিশ ক্লিয়ারেন্স নেওয়ার জন্য একটি আবেদন অনলাইনে পেমেন্ট সহ সবকিছু জমা দেওয়ার পরও হবিগঞ্জ জেলা পুলিশ অফিসে সরাসরি উপস্থিত হয়ে আবেদনটি জমা দিতে গেলে একজন দায়িত্বরত পুলিশ ঐখানেই আমার কাছে চা-পানের টাকা দাবি করে (৫০০ দেই কিন্তু এতে হবেনা জানায়, তারপর ১০০০ টাকা দিতে বাধ্য হই অন্যথায় ক্লিয়ারেন্সে কিছু ঝামেলা করতে পারে এইটা ভেবে)। এই হচ্ছে স্বয়ং রক্ষকদের অবস্থা, বিচার দিব আর কার কাছে!! এই ওয়েবসাইটের জন্য সাধুবাদ জানাই। আশাকরি অভিযোগগুলি আমলে নিয়ে ব্যবস্হা নেওয়া হবে জনকল্যানে।

হবিগঞ্জ সদর, সিলেট ৩১ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে SYZC2UDW
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৬.০ হাজার

নতুন পাসপোর্ট আবেদন

সরকারি আবেদন ফরম এবং ব্যাংক ড্রাফট এই দুটোই আবেদন এর মূল দলিল। এছাড়াও পাসপোর্ট অফিসের কর্মকর্তাদের মনোনীত দালাল দের ফি পরিশোধ (যা সরকারি ফি-এরও দ্বিগুণ) ব্যাতিত পাসপোর্ট এর আবেদন গৃহীত হয় না ব্রাক্ষণবাড়ীয়ার এই আঞ্চলিক অফিসে। বাধ্য হয়েই তা আমাকে পরিশোধ করতে হয়েছে।

ব্রাক্ষণবাড়ীয়া, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে CTL3B8SR
মন্তব্য
ঘুষ দিয়েছি সাব-রেজিস্ট্রি অফিস ৳২৫.০ হাজার

খাজনা খারিজ

আমি জমির খারিজ করতে গিয়ে 1100টাকার কাজ করতে 30হাজার দাবি করছিল মহিলা ।পরে 25000/=দিয়ে কাজটি করিয়েছিলাম।এটা বলতে হবে কেন ?যদি কোন লোক ইউনিয়ন ভূমি অফিস এ যায় সরাসরি দেখতে পারবেন কি রকম হয়রানী হতে হয়।বলে কি লাভ অযথা শত্রু বাড়ানো।

ত্রিশাল, ময়মনসিংহ ৩১ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে MYE7LABF
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳১০.০০ লাখ

প্রতিরক্ষা অডিট

প্রতিরক্ষা বাহিনী ও তার অধিন সকল প্রতিষ্ঠানে অডিট করে। উচ্চপর্যায়ের কমকর্তাদের সাথে মিলে টাকা হাতিয়ে নেয় এবং চাকরির দেয়ায় জন্য বাধ্য করে।

ঢাকা সিনিকেএস, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে DK275FCH
মন্তব্য