সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,১৯৭ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৩,৫০২ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২.০ হাজার

পাসপোর্ট সংক্রান্ত বিষয়ে পুলিশ ভেরিফিকেশন

আমার জীবনের কর্মজীবন শুরু হয় প্রবাস দিয়ে, দীর্ঘ অনেকগুলো বছর প্রবাসে কাটিয়ে আমি একটা ব্যবসা শুরু করি আলহামদুলিল্লাহ, এরপর পাসপোর্ট এর মেয়াদ শেষ হওয়ার কারণে নতুন পাসপোর্ট নবায়ন করার জন্য সিরাজগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে জমা করি, দীর্ঘ তিন মাস হয়রানির পরে, আমি পাসপোর্টটি হাতে পাই, উদ্দেশ্য ছিল আল্লাহর ঘর মক্কায় ওমরা হজ আদায় করার নিয়ত,আল্লাহ কবুল করলেন, ওমরায় যাওয়ার আগে পাসপোর্ট নবায়নের জন্য জমা করি, তখন নিয়ম ছিল পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য নিকটস্থ থানায় যোগাযোগ করতে হবে, যথারীতি আমার সাথে আমার নিকটস্থ থানার ডিএসবি পুলিশ অফিসার আমাকে বলে যে পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য খরচ বাবদ ২০০০ টাকা দিতে হবে, আমি নিরুপায় হয়ে টাকাও দেই,

সিরাজগঞ্জ রায়গঞ্জ, রাজশাহী ৩১ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে RJHC5ZJF
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳১০০

বয়স্ক ভাতার আবেদন ফরম জমা

আমি যখন আমার মায়ের বয়স্ক ভাতার আবেদন ফরমটি জমা দিতে যাই তখন সেখানে থাকা কেরানি বলল ফরমের সাথে ১০০ টাকা লাগবে। যার কোন রিসিভ আমাকে দেওয়া হয়নি। পরবর্তীতে বুঝতে পারলাম এটা আসলে ঘুষ ছিল।

ঢাকা, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে DK6QVMHP
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১০.০ হাজার

জমির খারিজ

আমাদের জমির খারিজ অন্য জনের নামে ছিল।এইটা কেটে আনতে মিস কেইস করি।রেকর্ড টা আমাদের নামে আনতে সেখানেই আমাকে ৭ হাজার টাকা দিতে হইছে। এর পর খাজনা দিতে গিয়ে আরো ৩ হাজার টাকা দিতে হইছে

দিনাজপুর, রংপুর ৩১ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে RNN52N9V
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৬.০ হাজার

নামজারি

কয়েককবার আবেদন করলে তা রিজেক্ট করে দে। পরে টাকা প্রদান করার ভুমি অফিসার নামজারি করে দেন।

গ্রাম, জকিগঞ্জ, সিলেট ৩১ আগস্ট ২০২৬ ১১ বার দেখা হয়েছে SYHUVE3D
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২.৫ হাজার

Passport Renewal

আমি ২০২১ সালে নিজে নিজে আমার আর আব্বুর পাসপোর্ট আবেদন করি তখন আমি সহজে পাসপোর্ট অপিস ঘুষবিহীন কিন্তু পুলিশকে তদন্তে কল দিলে পরিচিত ছিল তাই ৫০০ দিতে হত। কিন্তু আমার পাসপোর্ট ২০২৫ সালে যখন রিনিউ করার আবেদন করতে যাই সব ডকুমেন্টস নিয়ে তখন এটা সেটা বলে আবেদন জমা নেয় নাই। কয়েকদিন পর একটা এজেন্সিকে ২৫০০ টাকা দিয়ে যখন আগের ডকুমেন্টস গুলো নিয়ে যাই এবার জমা নিয়ে নেয়।কারন ফরমে তাদের একটা কোড মানে জিমেইল আইডি। বাহিরে চলে যাবো বাধ্য হয়ে করতে হয়ছে।

চট্টগ্রাম আঞ্চলিক পাসপোর্ট অফিস, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে CTVQLFB6
মন্তব্য
ঘুষ দিয়েছি সাব-রেজিস্ট্রি অফিস ৳১০.০ হাজার

জমি ক্রয়

রেজিস্ট্রির সময় অফিস খরচের নামে নেওয়া হয় অতিরিক্ত। এর একটা অংশ সাব রেজিস্ট্রার অফিসে যায়, আরেক অংশ দলিল লেখকগন ভাগ ভাটোয়ারা করে নেয়।

গাবতলি, বগুড়া, রাজশাহী ৩১ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে RJWNR68R
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৬.০ হাজার

সরকারি চাকরির ভেরিফিকেশন

সহকারি প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রথম ধাপের ভেরিফিকেশনের সময় DSB-র এক কর্মকর্তা ৬০০০ টাকা দাবি করে।আমি ২০০০ টাকা দিতে চাওয়ায় রাজি হচ্ছিল না।মনের মধ্যে ভয় থেকেই (যদি ভেরিফিকেশনে নেগেটিভ তথ্য দেয়)পরবর্তীতে ৪০০০ টাকা দিই।কিন্তু তারপরও দিনি রাজি হচ্ছিল না।কথাবার্তার এক পর্যায়ে উনি কনভিন্স হন।

গাইবান্ধা, রংপুর ৩১ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে RNJUEKN9
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳২.৯ হাজার

ইনক্রিমেন্ট যুক্ত করার জন্য

আমার শিক্ষাগত যোগ্যতার জন্য একটি অগ্রিম বর্ধিত ইনক্রিমেন্ট পাই যেটা পেতে প্রায় কয়েকমাস লেগে যায়,যার বকেয়া আসে ১০০০০+ টাকা।এই বকেয়া টাকা তোলার জন্যব+ বর্ধিত ইনক্রিমেন্টটা যুক্ত করে দেওয়ার জন্য আমার কাছে ২৯০০টাকা নেয় করিমগঞ্জ এজি অফিস। এটা শুধু আমার জন্য নিছে এমন নাহ আমরা যারাই করিমগঞ্জ সরকারি চাকুরী করি সবার কাছ থেকে এই অর্থ নেয়া হয়ে থাকে।

করিমগঞ্জ, কিশোরগঞ্জ, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে DK3LQUXL
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

বেসরকারি শিক্ষক ও কর্মচারী কল্যাণ ট্রাস্ট এর টাকা উত্তোলন

বাবা বেসরকারি স্কুল থেকে পদত্যাগ করলে আমি কল্যাণ ট্রাস্ট এর টাকার জন্য আবেদন করি কিন্তু সেখানে খুবই ছোট্ট একটা ভুল থেকে যায় যার কারণে সেখানকার অফিস সহকারি সেটা ঠিক করার জন্য ২০০০ টাকা দাবি করে। আমি দিতে পারবোনা জানালে সে ১৫০০ টাকা চায়, এবং পরে বাধ্য হয়ে ১০০০ টাকা দিতে হয় কাজটি করানোর জন্য। এবং টাকা দেওয়ার এক মিনিটের মাথায় কাজটি হয়ে যায় এবং অনলাইনেও আপডেট হয়ে যায়।

ঢাকা, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে DKTS29SL
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩০

Train ticket

ভালো train ticket কেটে normal train এ উঠিয়ে দিয়েছে, জয়দেবপুর থেকে ঢাকা এবং তারা সবসময় বসে থাকে, যখন ট্রেন কাছাকাছি আসে তরিগরি করে টিকিট কাটে

Gazipur, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ১২ বার দেখা হয়েছে DKQZADVS
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৫.০ হাজার

নামজারি

আড়াইহাজারের দুপ্তারা ইউনিয়ন ভূমি অফিসের নায়েব থেকে শুরু করে প্রত্যাকটা লোক দূর্নীতিবাজ । ঠিকমত কাজ করেনা, যে কাজের জন্য কোন টাকা লাগেনা সে কাজের জন্য সর্বনিম্ন ১০০০ টাকা দাবি করে, নয়তো ওই কাজ ই করে না । প্রতিটি নামজারি ফাইলের জন্য সর্বনিম্ন ৫০০০ টাকা নেয়, আমি ও দিয়েছি বাধ্য হয়ে ।

আড়াইহাজার, নারায়নগঞ্জ, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে DKHFP2VC
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০০

জন্ম নিবন্ধন সার্টিফিকেট

আমি আমার নিজের ও আমার ভাইয়ের জন্য জন্ম নিবন্ধন সংশোধন করতে যাই।অনলাইনে আবেদন করে যাবতীয় কাজপত্রসহ জমা দিয়ে আসি।এরপর তারা বলে আপনার ফোনে মেসেজ আসলে আপনি এসে সংশোধিত জন্ম নিবন্ধন নিয়ে যাবেন। মেসেজ আসার পর আমি জন্ম নিবন্ধন আনতে যাই।ওয়েবসাইট লেখা ছিল সংশোধনীর জন্য ৫০ টাকা সরকারি ফি দুইটার জন্য আমার হয় ১০০ টাকা। আমি ১০০টাকা জমা দিয়ে জন্ম নিবন্ধন দুটো চাইলে তারা দিতে চায় না। তারা প্রতিটার জন্য ৩০০টাকা করে মোট ৬০০ টাকা দাবি করে।আমি তাও দিতে চাই না। এরপর আমি ইউনিয়ন পরিষদের সচিব স্যারের সাথে দেখা করে বলি উনি বলে না আপনাকে দিতে হবে এটা আমাদের জেলায় আসা যাওয়ার খরচ এরপর আমাদের কিছু আলাদা খরচ আছে। বাধ্য হয়ে আমাকে ৫০০ টাকা বেশি দিতে হয়।

নুরালাপুর ইউনিয়ন পরিষদ (নুরালাপুর, মাধবদী), ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে DK6QMU7E
মন্তব্য
ঘুষ দিয়েছি কর অফিস ৳১.১৫ লাখ

নিরীক্ষা

আমি একজন চাকরিজীবী। সুতরাং আমার অফিস থেকেই আমার প্রাপ্য কর কেটে নেওয়া হয় এবং নিয়মিতভাবে তা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়। আমিও নিয়মিত আয়কর রিটার্ন জমা দিই আমার রিটার্নে একটি নগদ ঋণের বিষয় উল্লেখ ছিল। পরবর্তীতে আমি সেটিও পরিষ্কারভাবে ব্যাখ্যা করেছি—কার কাছ থেকে ঋণ নিয়েছি এবং কী কারণে নিয়েছি। এরপরও তারা আমাকে বিভিন্নভাবে হয়রানি করতে থাকে। বারবার অনেক ধরনের স্টেটমেন্ট, ডকুমেন্ট ও অন্যান্য কাগজপত্র চাওয়া হয়। আমি তাদের চাওয়া সবকিছুই জমা দিয়েছি। তারপরও তারা আরও অনেক অপ্রয়োজনীয় কাগজপত্র চাইতে থাকে, যেগুলোর আদৌ কোনো প্রয়োজন ছিল বলে আমার মনে হয়নি। পরবর্তীতে আমি বুঝতে পারি, তারা কেন এভাবে বিষয়টি দীর্ঘায়িত ও জটিল করে তুলছিল। শেষ পর্যন্ত ১ লাখ ১৫ হাজার টাকা ঘুষ নেওয়ার পর তারা আমার ফাইল ছেড়ে দেয়

Dhaka, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে DK2QXVPM
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.৫ হাজার

পাসপোর্ট নবায়ন

আমার নানুর পাসপোর্ট রিনিও করার জন্য নিজেই আবেদন করি। আমার মামাকে দিয়ে পাঠাই। সব ঠিকঠাক ছিলো। নাম ঠিকানা সব আগের পাসপোর্ট অনুযায়ীই ছিলো। তারপরো কাজ করার জন্য ২৫০০ টাকা ঘুষ চাওয়া হয়। অবশেষে ১৫০০ তে কাজটা করাতে বাধ্য হই আমরা।

কুমিল্লা, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে CTPXCN9H
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২০০

Birth registration, Death certificate, Corrections

সরকার নির্ধারিত টাকার চেয়ে বেশি দাবি করে আসছে।যেখানে সরকারি ফি ৫০ টাকা সেখানে ১৫০/২০০ টাকা করে নিচ্ছে।নাগরিক সনদ ফি যার কাছ থেকে যত পারছে ইচ্ছে মত নিচ্ছে। সাধারণ মানুষ নিরোপায় হয়ে দিতে বাধ্য হচ্ছে। অভিযোগ জানালে উল্টো হয়রানির শিকার হতে হয়।

Bhatera Union Parishad, Kulaura,Moulvibazar, সিলেট ৩১ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে SYKH9XNC
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳২.০ হাজার

আইবাস একাউন্ট তৈরী

বেতন উত্তোলনের জন্য আইবাস একাউন্ট খুলতে গেলে অর্থ দাবী করা হয়। অর্থ পরিশোধ না হওয়ায় দীর্ঘদিন ঝুলে থাকে। উপায়ান্তর না দেখে পরবর্তীতে ঘুষ প্রদান করতে বাধ্য হই

বাঁশখালী, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে CTA5ADCT
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

থানায় পুলিশ ক্লিয়ারেন্সের ভেরিকেশনের জন্য।

আমি উচ্চশিক্ষার জন্য বাইরে যাওয়ার জন্য পুলিশ ক্লিয়ারেন্স এর এপ্লাই করি। তারপর থানা থেকে আমাকে বিভিন্ন ধরনের আমার পার্সোনাল ডকুমেন্টস জমা দিয়ে আসতে বলে। জমা দেয়ার সময় তারা বলে কিছু খরচ আছে এটা না দিলে আপনার ফাইল আলমারির কোনায় পড়ে থাকবে যদি কাজ টা তাড়াতাড়ি করতে চান তাহলে যা পারেন দেন। পরবর্তীতে আমি তাদেরকে তাড়াতাড়ি করার জন্য কিছু টাকা দেই। এছাড়া আমার আর উপায় ছিল না।

পাবনা, রাজশাহী ৩১ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে RJUU3MN7
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.০ হাজার

নতুন পাসপোর্ট তৈরি করার ক্ষেত্রে

সব ধরনের কাগজপত্র ও প্রয়োজনীয় ডকুমেন্ট ঠিকঠাক থাকার পরও প্রায় দুই–তিন ঘণ্টা ধরে নানা ধরনের হয়রানি করা হয়েছে। শেষ পর্যন্ত একজন পিয়নকে ১,০০০ টাকা ঘুষ দেওয়ার পরেই কাজ শুরু করা হয়েছে। অর্থাৎ, কাগজপত্রে কোনো সমস্যা না থাকা সত্ত্বেও অযথা হয়রানি করে ঘুষ নেওয়ার পর কাজটি সম্পন্ন করা হয়েছে।

মুন্সিগঞ্জ জেলা, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে DK5JNFY3
মন্তব্য