সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,১৯৭ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৩,৫০২ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১২.০ হাজার

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় লাইসেন্স নবায়নের আবেদন

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এর শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার লাইসেন্স নবায়নের আবেদন এর জন্য ১২০০০ টাকা ঘুষ চায়। পল্টন আফিস এ।

ঢাকা, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKRGRALJ
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০ হাজার

ট্রেড লাইসেন্স নবায়ন

আমি ট্রেড লাইসেন্স নবায়ন করতে যাওয়ার পর পৌরসভা অফিসের ২জন কর্মকর্তা আমাকে দেখালো যে লাইসেন্স ফি অল্প টাকা হলেও সাইনবোর্ড এর ভ্যাট ট্যাক্স মিলিয়ে ১০ হাজার টাকার উপরে আসবে। আমি যতই বোঝাই যে আমি লাইটিং সাইনবোর্ড ব্যবহার করিনা, ইনফ্যাক্ট আমার সাইনবোর্ডের লাইটগুলো সব নষ্ট, একটাও জ্বলেনা, তারপরেও তারা সেটা মানতে নারাজ এবং বেশি টাকা ধরতে চাচ্ছিল। আমি জানি একবার বেশি টাকা ধরলে প্রতি বছর বেশি টাকা দিতে হবে। তাই আমি নিরুপায় হয়ে তাদেরকে ফি কমানোর একটা ব্যবস্থা করতে অনুরোধ করি। তখন তারা বলে যে আপনি ৫ হাজার টাকা রেখে যান। সবকিছু রেডি হলে কালকে এসে নিয়ে যাবেন। আমি তাই করি। পরেরদিন লাইসেন্স আনার পর দেখলাম বিল ভাউচারে ৩ হাজার পরিশোধ দেখানো আছে। তার মানে বাকি ২ হাজার তারা ২ অফিসার পকেটস্থ করেছে।

মির্জাপুর, টাঙ্গাইল, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে DKLSE9QJ
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.৫ হাজার

পাসপোর্ট ভেরিফিকেশন

পাসপোর্ট ভেরিফিকেশন এর জন্য পুলিশ থানায় ডাকেন এবং বকশিস দাবি করেন ।

শিবগঞ্জ থানা, রাজশাহী ৩১ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে RJHY73V2
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০ হাজার

পুলিশ ক্লিয়ারেন্স এর আবেদন

বিদেশি কাজের ভিসার আবেদনের জন্য তিনবার পুলিশ ক্লিয়ারেন্স এর জন্য আবেদন করেছি। তিনবারই থানায় কর্মরত অফিসারকে ২০০০ টাকা ফি (চা-নাস্তার খরচ) দিতে হয়েছে। অথচ সরকারি ফি এক্ষেত্রে মাত্র ৫০০ টাকা ছিল।

কসবা, ব্রাক্ষণবাড়ীয়া, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে CT35U7UX
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৪০০

ট্রেড লাইসেন্স নবায়ন

ট্রেড লাইসেন্স নবায়ন করতে গেলে এরা সবার কাছ থেকেই ৭০০-৮০০ টাকা নেই। সটকারি ফি ২৪৫-৩৪৫ টাকা মাত্র।

আশুলিয়া, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে DKK5GDGC
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১.০০ লাখ

নামজারি,মিস কেইস,

আমার উপজেলার দুইটা ভুমি অফিসে জমি সংক্রান্ত কাজে একাধিকবার ঘুষের মাধ্যমে কাজ সম্পন্ন করতে হয়েছে। প্রথমে ঘুষ ছাড়া নিজে নিজে কাজে ব্যর্থ হয়ে বাধ্য হয়ে ঘুষ দিয়ে কাজ সেরেছি।

নূরপুর ও বুধন্তি ভুমি অফিস, বিজয়নগর ,ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ১২ বার দেখা হয়েছে CTNHFT8Q
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳৫০০

Nid card এর জন্য নিবন্ধন

আমি আমার ভোটার আইডি কার্ডের জন্য অফিসে যাই তারপর তারা আমাকে বলে এগুলো সময় নিয়ে করতে হবে তাই অনেক দেরি হবে তারপর তারা সরাসরি আমার কাছে টাকা চায়। তাও ভোটার আইডি কার্ডে আমার মায়ের এনআইডি নাম্বার ভুল করে।

Mymensingh, ময়মনসিংহ ৩১ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে MYSBY8A8
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳৫.০ হাজার

এমপিও ফাইল

এম পি ও ফাইল ডান করানের জন্য উপজেলা, জেলা,আঞ্চলিক কার্যালয়ে গুষ না দিলে ফাইল আটকে রাখে।

চট্টগ্রাম, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে CTW6GMEQ
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳২০০

ডায়ালাইসিস করা

ওয়ার্ডবয় তার স্বাভাবিক দায়িত্ব পালন করে এসে বলে অনেক কিছু করলাম আপনার রোগীর জন্য, ২০০ টাকা দেন

ময়মনসিংহ, ময়মনসিংহ ৩১ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে MY5PT52C
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.০ হাজার

পাসপোর্ট ইস্যু

বাবার নামে মৃত শব্দটি লিখা ছিল না। বলা হয়েছিল এটা আর হবে না ফিরে যান আবার সম্পূর্ণ টাকা দিয়ে নতুন করে এপ্লাই করুন। কিন্তু পরবর্তীতে এক অফিসার ১৫০০ টাকা দাবি করেন এবং বলেন ব্যবস্থা করে দিবেন। পরবর্তীতে ১০০০ টাকা দিয়ে ফাইল জমা দিতে সক্ষম হই এবং পরবর্তীতে পাসপোর্ট হাতে পাই।

সুনামগঞ্জ, সিলেট ৩১ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে SYWDF4KU
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.৫ হাজার

for passport

they said that many document were missing, and i have to collect all the file. which takes around 3-7days of collecting them. then i was about to return , A good(!) man come and told me that those documents were not need. he wants 1500 tk from me.after giving money, it only takes 30 min to complete my passport .

pabna, রাজশাহী ৩১ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে RJS5G7FY
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১৫.০ হাজার

সিকিউরিটি গার্ড, হাইস্কুল, কলেজ, পৌরসভা

সিকিউরিটি কোম্পানিতে ভালো বেতনের পোস্ট পেতে এরিয়া ম্যানেজার কে ১০ হাজার টাকা ঘুস দিতে হয়। বেতন পাওয়ার পর কাচ্চি বিরিয়ানি খাওয়াতে হয় প্রতিমাসে। স্কুল কলেজে প্রয়োজনীয় কাগজ পত্র তুলতে, পৌরসভায় প্রয়োজনীয় কাগজ পত্র তুলতেও ঘুস দিতে হয়।

ঢাকা, রংপুর ৩১ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে RNCWUTVC
মন্তব্য