সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,১৯৭ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৩,৫০২ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৩০.০ হাজার

নামজারি

আমার ক্রয়কৃত জমির মিউটেশনের জন্য নন্দীপাড়া ভূমি অফিস থেকে আমার কাছে ত্রিশ হাজার টাকা দাবি করা হয়। বলা হয়, এই টাকা দিলে সকল কাজ ওরা নিজেরাই করে দিবে। উল্লেখ্য যে আমি এর আগে নিজে নিজে আবেদন করে তিনবার কোন কারণ ছাড়াই প্রত্যাখিত হয়েছি। অর্থাৎ আমার আবেদনটি খারিজ করা হয়েছে যার পিছনে কোন ভ্যালিড কারণ দেখানো হয়নি।

ঢাকা, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে DKM2VZQP
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০ হাজার

পুলিশ ক্লিয়ারেন্স

আমার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এর জন্য অনলাইনে আবেধন করি।পরে থানা থেকে ফোন করে বলে ওনাদের সাথে দেখা করার জন্য।ওনারা আমাদের ২ জন থেকে ৬ হাজার টাকা দাবি করে।কিসের টাকা জিজ্ঞেস করলে বলে যাচাই বাছাই এর জন্য,বলছি এত টাকা নাই।পরে বলে যা আছে দিতে না হলে কাজ হবে না।পরে একজন থেকে ২হাজার করে ২ জন থেকে ৪ হাজার টাকা নে।

দাগনভূঞা, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে CTQM5SRV
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳২.৫ হাজার

BIRTH REGISTRATION

DSCC ZONE 4 A JONMO NIBONDON ER NAAM NID ONUJAYI SONGSODHON KORTE GELE BOLA HOY COURT THEKE AFFIDAVIT KORA LAGBE . BUT PROMAN HISABE NID CHILO BUT TARA BOLE NID HOLE HOBE NA . COURT THEKE AFFIDAVIT KORA LAGBE . BADDHO HOYE AMI DABIKRITO 2500 TAKA GHUSH DIYECHI . AND AMAR JONMO NIBONDON SONGSODHON HOYE JAY . DSCC ZONE 4 A GOVERNMENT FEE DIYE KONO KAAJ HOY NA .

DHAKA, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে DKDN9GWF
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.০ হাজার

পাসপোর্ট করার সময়

After submitting an application form for a Passport in Agargaon dhaka, I was asked from police both from Dhaka and from Jessore 1000 tk. Police in Dhaka met me in person and police in Jessore asked me to transfer in bKash. I paid this.

যশোর, খুলনা ৩১ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে KHZCQRSP
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১.৫ হাজার

পিন পুনরুদ্ধার

ভূমি উন্নয়ন কর একাউন্ট টির পিন ভুলে গিয়েছে। সেটা ফরগেট পাসওয়ার্ড দিয়ে ঠিক করে দিছে, সেজন্য ১৫০০ টাকা নিয়েছে।

২ নং কেশারপাড় ইউনিয়ন ভূমি অফিস, সেনবাগ, নোয়াখালী, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে CTT46BY9
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৮০০

পাসপোর্টে পুলিশ ভেরিফিকেসন

পুলিশ আমার ছোট ভাইকে কল করে এবং দেখা করে ৮০০ টাকা দাবি করে।

চাঁদপুর, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে CTNEKHHC
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

সংশোধিত নামের কাগজ জমা দিতে গিয়ে মাদ্রাসা অধিদপ্তরে টাকা দিতে হয়

এমপিওভূক্ত মাদ্রাসার শিক্ষকের নামের একটা শব্দ সংশোধনের জন্য কাগজপত্রাদি জমা দিতে গেছিলাম মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে, নিউ বেইলি রোড। সেখানে উপর থেকে নিচ সব পজিশনেই ঘুষ চলে। টাকা ছাড়া কাগজ পর্যন্ত জমা নেয়না। আবেদনপত্র ও ডকুমেন্টস জমা নেয়ার জন্য ১০০০ টাকা দিতে হয়েছে। পিওন ও সেখানকার ডকুমেন্টস রিসিভার বলছে যে এই টাকা উপর স্যাররা নিতে বলেছে। টাকা না দিলে আবেদনপত্রটি পরবর্তী কার্যক্রমে গতিশীল করবেনা এই ভয়েই টাকা জমা দিতে হয়েছে।

মাদ্রাসা অধিদপ্তর, নিউ বেইলি রোড।, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে DKUXKPQE
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳৫০০

পেনশনার পরিবর্তন

বাবা মারা যাওয়ার পর মায়ের নামে পেনশন পরিবর্তনের জন্য সকল কাগজপত্র, ফর্ম পূরণ থেকে শুরু করে সকল কাজ করার পর ও দীর্ঘদিন আমার ফাইলটি আটকে রাখা হয় পরবর্তীতে আমার কাছ থেকে ১০০০ টাকা দাবি করে।।। আমি নিরূপায় হয়ে তা পরিশোধ করি ।

নড়াইল, খুলনা ৩১ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে KHV7UJMS
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

Fixed Deposit money collection after maturation

I had a long pending FD as it matured long time ago and I was residing at Dhaka. I had to go to Chittagong Government Post Office (GPO) to collect the money from Dhaka. Understanding my scenario, they made the process more bureaucratic and asked for 5000 BDT to close the issue. I tried not giving the money, but it would have costed me more with the transportation and other cost (Dhaka-Ctg). Finally settled at 3000 BDT. Cash transaction took place at 11:45 am on 24th Aug,2026 at GPO.

Chattogram, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ১১ বার দেখা হয়েছে CT2X9CHU
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳১৩.০ হাজার

ইন্টার্নশিপ

4 year diploma in medical laboratory technology বিষয় এ internship করতে Institute এর সবাইকেই এই ঘুষ প্রদান করতে হয়েছে।

জামালপুর, ময়মনসিংহ ৩১ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে MY2PV254
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২০০

নাগরিক সনদ, ওয়ারিশ সনদ ইত্যাদি সকল ধরনের সনদ যেগুলো ইউনিয়ন পরিষদ কতৃক জনসাধারণের সহজেই পাওয়ার অধিকার

বরিশালের উপজেলার রাজিহার ইউনিয়নে ইউনিয়ন পরিষদ কতৃক নাগরিক সনদ সহ সকল ধরনের সনদের জন্য অনলাইনের ফি জমা দেওয়ার পরেও অতিরিক্ত ১০০ টাকা করে আদায় করে।

বরিশাল, বরিশাল ৩১ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে BRLLUPZM
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০০ লাখ

মুক্তিযুদ্ধের ভাতা পাওয়ার জন্য

আমার বীর মুক্তিযোদ্ধা বাবার জন্য ভাতা পাওয়ার আবেদন করার কথা বলে [অভিযুক্তের নাম] আমার কাছ থেকে ২,০০,০০০ (দুই লক্ষ) টাকা ঘুষ নেন। টাকা নেওয়ার পর তিনি যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন। পরবর্তীতে আমি উকিল নোটিশ পাঠালে তিনি টাকা ফেরত দেওয়ার লিখিত অঙ্গীকার করলেও এখন পর্যন্ত তা দেননি। এই প্রতারক ও ঘুষ গ্রহণকারী ব্যক্তির বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং আমার টাকা উদ্ধারের দাবি জানাচ্ছি।

সচিবালয়ে, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে DK4U3YN3
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳১.০ হাজার

সনদ তুলতে দিতে হয় ঘুষ,ঢাকা শিক্ষা বোর্ড।

ঢাকা শিক্ষা বোর্ড।সনদ শাখায় সহকারী যারা রয়েছেন,ঘুষ ছাড়া কাজ করেন না।আমার সনদ তুলতে যাই,তখন খুজে পায় না।টাকা দাবি করল প্রতি কপি ৫০০ করে দিতে হবে।এসস সি সার্টিফিকেট, মার্কশীট সংশোধিত হয়েছিল।তোলার দিন টাকা চাইল।দুইটা কপি নিতে ১০০০ টাকা দিতে হয়েছিল।সিড়ি হতে নামার সময় চোখে পানি আসল,কি শিখলাম পড়াশোনা করে,যেই বিদ্যাপিঠের কারিগরে ঘুষ বানিজ্য চলে।

ঢাকা, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ১৪ বার দেখা হয়েছে DKRKCTWA
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

জিপি ফান্ড এর অর্থ চূড়ান্ত উত্তোলন করার সময়

আমি চাকুরী হতে অব্যাহতি নেই ২০১৭ সালে। তখন জিপি ফান্ড এর অর্থ চূড়ান্ত উত্তোলন করার সময় রাজনগর হিসাবরক্ষণ অফিসের কথা বলে আমার কাছ থেকে ৫০০০/- নেয় পরিবার পরিকল্পনা কার্যালয়, রাজনগর এর একজন কর্মচারী।

রাজনগর পরিবার পরিকল্পনা অফিস,মৌলভীবাজার, সিলেট ৩১ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে SYTDVW8E
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳১২.০ হাজার

ড্রাইভিং লাইসেন্স

ড্রাইভিং লাইসেন্সের আবেদন করে লার্নার সংগ্রহ করেছি। একাধিকবার ভালো পরীক্ষা দিলেও আমাকে অকৃতকার্য দেখানো হয়। পরবর্তীতে দালালের মাধ্যমে ১২ হাজার টাকা কন্টাকে পরীক্ষায় নাম মাত্র উপস্থিত হয়ে মাত্র তিন দিনের মাঝে প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্স হাতে পাই

কুমিল্লা, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে CTUBVUZB
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২.০ হাজার

নতুন পাসপোর্ট তৌরি

পাসপোর্ট করার জন্য স্বাভাবিক নিয়মে আমি আবেদন করি যখন পাসপোর্ট অফিসে কাগজ জমা দিতে যায় তখন তারা আমারআমার কাগজ ভুল বলে আমি দেখলাম যারা দালাল ধরেনি তাদের কাগজগুলো ভুল ধরছে এবং যারা দালাল ধরছে তাদের কাগজ গুলা আলাদা সাইট করে রাখে এবং তাদের পাসপোর্ট হয়ে যাচ্ছে তখন আমি বুঝতে পারলাম দালাল না ধরলে আমার পাসপোর্ট হবে না পরবর্তীতে আমি পাসপোর্ট অফিসের সামনে কম্পিউটারের দোকানে যোগাযোগ করলাম তারা বলল আমরা সমস্ত কাগজ সাজিয়ে দেবো আপনার কাগজ ভালোভাবে ওরা চেকও করবে না শুধু আপনাকে ২০০০ টাকা দিতে হবে আমি তাদের কথামতো টাকা দিলাম এবং কাগজগুলো পাসপোর্ট অফিসে জমা দিলাম পরবর্তীতে আমার পাসপোর্ট হয়ে গেল এই ঘটনাটি মাত্র তিন মাস আগের।

Pabna, রাজশাহী ৩১ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে RJQ5CGAC
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২.০০ লাখ

উত্তরাধীকার জমির নামজারি

আমাদের ছয় ভাইবোন এর মাত্র ১৩ গন্ডার মতো জায়গা নাম জারি করতে ৩০০০০০ টাকা দাবি করে পরে ২০০০০০ টাকার বিনিময়ে কাজটা সমাধান করা হয়। একই ভাবে উক্ত অফিসে আমার বাব চাচারাও নাম জারি করতে ৩-৫ লক্ষ টাকা ঘুষ দিতে হয়েছে।

চট্টগ্রাম, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে CTUJPZPE
মন্তব্য