সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,১৯৭ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৩,৫০২ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৬.০ হাজার

নামজারি ও খাজনা প্রদান

নামজারির জন্য প্রদানকৃত কাজ আটকে ছিলো, পরে ঘুষের মাধ্যমে কাজটি সম্পন্ন করে

মিঠাপুকুর উপজেলা, রংপুর ৩১ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে RNR9M7V5
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳২.৫ হাজার

ট্রেড লাইসেন্স নবায়ন

কোন নোটিশ ছাড়া লাইসেন্স করতে গিয়ে দেখি দোকানের সাইনবোর্ড বাবদ ২০০০ টাকা বাড়িয়েছে আবার প্রিন্ট কপি বের করে দিতে ১০ দিন লাগবে বলে। আমি ৫০০ টাকা অফার করতেই ২ মিনিটেই দিয়ে দিলো

ঢাকা, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে DKQAGMC9
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳৫০.০ হাজার

প্রকল্পের টাকা উত্তোলনের সময় একাউন্টস অফিসের অডিটর কর্তৃক পিসি আদায়

অত্র উপজেলার উপজেলা হিসাব রক্ষণ অফিসের অডিটর সাহেব বিভিন্ন দপ্তরের বিভিন্ন উন্নয়ন মূলক প্রকল্পের জন্য প্রতি বরাদ্দ থেকে ৪% পিসি আদায় করেন ।

রাজস্থলী, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে CTCJCG9X
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৪.০ হাজার

পুলিশ ভেরিফিকেশন

২০২৩ সালে যখন প্রাইভেট ব্যাংকে ছিলাম তখন পুলিশ ভেরিফিকেশন এর জন্য ৩ হাজার টাকা নেয়। এবং ২০২৫ সালে যখন সরকারি ব্যাংকে এসেছি তখন পুলিশ ভেরিফাই করার জন্য ১ হাজার টাকা নেয় বিকাশে

কুমিল্লা, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে CTPN6DVY
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳২.০ হাজার

পে ফিক্সেশন

নতুন চাকুরিতে যোগদান করার পর বেতন তোলার জন্য প্রথমে এজি অফিসে পে ফিক্সেশন করতে হয় । এটা খুবই বিরক্তকর এবং হয়রানিমূলক প্রসেস। পে ফিক্সেশন করতে হিসাব সংরক্ষন অফিস এর অডিটর চা নাস্তা খাওয়ার জন্য ২০০০ টাকা দাবি করে আমার অফিস প্রধান ও দিতে বলেন উপায় না তারা নাকি এটা নিয়ে থাকেন। শুরুতেই খুব তিক্ত অভিজ্ঞতা। এজি অফিস খুব বিরক্তিকর জায়গা।

গাইবান্ধা, রংপুর ৩১ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে RNN3E5SR
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳৫০০

rabies vaccine from Infectious Diseases Hospital (Mohakhali)

Arrived at the Infectious Diseases Hospital (Mohakhali) at 07:00 am due to a cat bite. As a new patient did not know the system. Then an elderly peon (wearing a tupi) came to us miss informed us that it would take 8 hours to get a doctor's appointment. Then asked for 500 for a doctor's serial ticket. Usually, the hospital opens at 08:00 being active after 09:00 am. Out of fear, we gave him the money, and then he arranged the ticket after 08:00 am. inthe mean time, we understood that he had misinformed us.

Dhaka, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে DKKPEAPZ
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৬.০ হাজার

New passport

আমার সব পেপারস ঠিক থাকার পরেও বলেছিল আপনার পেপারগুলো ঠিক নেই এগুলোর ভিতরে কিছু সংশোধন করতে হবে|তারপরে তারা আমাকে এক ব্যক্তির নাম্বার দেয় উনার সাথে যোগাযোগ করলে উনি ব্যবহারগুলো চেক করে বলে ৬০০০ টাকা দিতে হবে।তারপরে আমি যখন ৬ হাজার টাকা পরিশোধ করি তারপরে আমার সেইম পেপার গুলো জমা দেয়।পরে কোনরকম সমস্যা ছাড়াই নির্দিষ্ট সময় পরে আমি পাসপোর্ট চারটি হাতে পাই

Madaripur, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে DKE4QFW9
মন্তব্য
ঘুষ দিয়েছি ট্রাফিক পুলিশ ৳১.১ হাজার

Staff Quarter - Paper Check

অঝথা আমার বাইকের পেপার্স আটকে রেখে আমার কাছে ১০৬০ টাকা আদায় করা হয়। আমার কাছ থেকে ফোন নিয়ে বিকাশে যায়, সেখান থেকে লোন নিয়ে পরে তার নাম্বারে টাকা ট্রান্সফার করে নেয়।

Demra, Staff Quarter, Dhaka,, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে DKS9VWN3
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.৫ হাজার

পাসপোর্ট

দালাল কোড নাম্বার ছাড়া ফাইল জমা দিলে ফাইলে ডকুমেন্ট শর্ট আছে বলে ফেরৎ দেয় । পরে দালালের মাধ্যমে ১৫০০/- টাকা দিয়ে জমা দেওয়ার পর কোনো ডকুমেন্ট লাগে নাই ।

চট্টগ্রাম, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে CTLWMMS5
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳৪.০ হাজার

টিএ বিল বা সরকারি আনুষঙ্গিক বিল

যে কোন বিল পাশ করতে হলে ট্রেজারী অফিসে ৫% দিতে হবে বিলের। নাহলে বিল পাশ হবে না। চাকরিতে জয়েন করার পর থেকেই দেখছি এই নিয়ম চলে আসছে।শুধু আমাদের অফিস ৫% দেয় এমন না, সকল অফিস বিল পাশের জন্য ৫% দেয়।

লালমনিরহাট, রংপুর ৩১ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে RNGGUXCB
মন্তব্য
ঘুষ দিয়েছি ট্রাফিক পুলিশ ৳৫০০

গাড়ীর নাম্বার আসেনি কিন্তু ট্যাক্স কপি লাগিয়ে গাড়ী চালাচ্ছিলাম।

নতুন গাড়ীর নাম্বার আসেনি কিন্তু ট্যাক্স কপি লাগিয়ে গাড়ী চালাচ্ছিলাম। ট্রাফিক গাড়ী থামিয়ে বললো, নাম্বার ছাড়া গাড়ী বের করলেন কেনো? আমি দেখালাম ট্যাক্স টোকেন তো আছে, যদ্দুর জানি ট্যাক্স টোকেন দিয়ে গাড়ী চালানো যায়। উনি বললো মামলা হবে শুন্য (০০) নাম্বারে, যেহেতু নাম্বার আসার আগেই গাড়ী বের করেছেন রোডে। গাড়ী রেখে যান। অনেক বাক বিতন্ডা পরে ২০০০/ দাবি করেছিল। আমি আমার পকেটে থাকা ৫০০/- দিয়ে অনেক রিকুয়েস্ট করে গাড়ী ছাড়িয়েছি।

চট্টগ্রাম, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে CTMLJV43
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

জেলা জজকোর্টে পুরাতন দলিলের ডিগ্রী কাগজ খুঁজে বের করে দেয়া

জমি সংক্রান্ত দলিলের একটি ফাইনাল ডিগ্রীর রেকর্ড খুঁজে বের করার জন্য জর্জ কোর্টের রেকর্ডরুমে যারা আছেন তাদের দায়িত্ব প্রধান তাকে ৫০০০ টাকা দেয়া হয় পরবর্তীতে তারা ডিগ্রীর কপি আমাদের দেখায় এবং তাদের নির্দেশমতো আমরা আবেদন করি কিন্তু এখন বর্তমানে তারা কাগজটি খুঁজে বের করে দিচ্ছে না ( ডিগ্রীর কপিটি)। তারা এখন দীর্ঘদিন থেকে বলছেন যে খুঁজে পাওয়া যাচ্ছে না কিন্তু তারা যে আমাদেরকে খুঁজে বের করে দিয়েছিলেন তার ছবি আমাদের কাছে আছে । এখন তারা দিতে অস্বীকার করছে মাসের পর মাস এমনকি বছরপার হয়ে গেছে এখনো তারা আর ওই ডিগ্রীর কপিটি আমাদের দিচ্ছেন না।

দিনাজপুর, রংপুর ৩১ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে RN678GNY
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০ হাজার

পুলিশ ক্লিয়ারেন্স

মেহেরপুর জেলা গাংনী থানায় পুলিশ ক্লিয়ারেন্স করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস জমা দিতে গিয়েছিলাম। কর্মরত থাকা পুলিশ অফিসার আমার কাছে অহেতুক দুই হাজার টাকা দাবি করে, এবং পরবর্তীতে সেটা পরিশোধ করার জন্য জোর দাবি করা হই। আমাকে বলে যে টাকা না দিলে কাজ হবে না। বিশেষ করে গাংনী থানার সবগুলা প্রশাসনিক কর্মকর্তা ঘুষের সাথে জড়িত।

গাংনী, খুলনা ৩১ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে KH5FV4CQ
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳৫০০

আমার ফুপুর চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে বেডের জন্য টাকা দাবি

আমার ফুপুকে ঢাকা মেডিকেলে নিয়েছিলাম ৩ দিন রাখার পরেও বেড পায়নি। পরে এক দালাল ওরা বলে ওয়ার্ড বয় তারে ৫০০ টাকা দিতেই বেড ব্যবস্থা করে দেয়

ঢাকা, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে DKHR2JPR
মন্তব্য
ঘুষ দিয়েছি ট্রাফিক পুলিশ ৳১.৭ হাজার

police take out my money bag and tooks all the money

A police checkpoint on Gulshan 2 Lake Road blocked me. Found 2 cigarettes and rolling paper. Take me to the box. Took all the money from the money bag and threatened to file a case against me for a drug offense if I told anyone.

Dhaka, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে DK38UH95
মন্তব্য