সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,১৮৭ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৩,৪৯৫ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.০০ লাখ

কারখানার লে-আউট সংশোধনের জন্য একজন সহকারী মহাপরিদর্শক (সেইফটি) কর্তৃক ৩০০০০০ লক্ষ টাকা দাবী।

কারখানার মেশিনারি লে আউট অনুমোদন। টাকা না দিলে হবে না। তিনি উলটা মামলার ভয় দেখান। বলতেছে ডিআইজি কে ২০০০০০ টাকা দিতে হবে। না হলে কাজ হবেনা। আবার বলতেছে ১ মাসের মধ্যে না করলে মামলা করে দিবে।

গাজীপুর, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKQNCUB9
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳১৫.০ হাজার

Driver Licence

মিরপুরে মাদ্রাজ সিকিউরিটিতে ফিংঙার দিতে পাঠানো হয়। ভোড় ৬ টা থেকে লাইনে দাঁড়িয়ে আছরের পরে সিরিয়াল পেয়ে ফিঙার নেয়না। বলে সার্ভারে সমস্যা। আঙুল দিলেও কাজ হয়না। নেটওয়ার্ক ক্যাবল বা ওয়াইফাই ডিসকানেক্ট করে রাখে। এভাবে দুদিন যাওয়ার পরে তৃতীয় দিন রিকোয়েস্ট করে ২০০০ টাকা দিলাম। সাথে সাথে নেটওয়ার্ক আসলো। সার্ভার সচল। ১৫০০০ টাকা কন্ট্রাক্টে লাইসেন্স করি।

Ekuria, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKXGCH9A
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০০ লাখ

নিজেকে নির্দোষ প্রমাণ করতে

তারা জানতেন যে আমি নির্দোষ। কোনো ডকুমেন্টে আমার কোনো ধরনের সম্পৃক্ততা তারা খুঁজে পাননি। যখন তারা নিশ্চিত হলেন যে এই ঘটনার সঙ্গে আমার কোনো সংশ্লিষ্টতা নেই, তখন আমাকে বলা হলো—“আপনাকে এই মামলা থেকে বের করে দেওয়া সম্ভব, কারণ আপনার বিরুদ্ধে আমাদের কোনো প্রমাণ বা সম্পৃক্ততা পাওয়া যায়নি।” কিন্তু এরপর প্রশ্ন উঠল, আমাকে মামলা থেকে বাদ দিলে তাদের লাভ কী? সরাসরি আমার কাছে ৫ লাখ টাকা দাবি করা হলো। অনেক কষ্ট করে আমি ৩.৫ লাখ টাকা সংগ্রহ করে তাদের প্রদান করি। এর কিছুদিন পরই আমি দেশের বাইরে চলে আসি। এই ঘটনার কারণেই আমাকে শেষ পর্যন্ত দেশ ছেড়ে বিদেশে চলে আসতে হয়েছে। আমি যদি তখন দেশ ছেড়ে না আসতাম, তাহলে হয়তো এই সুযোগকে কাজে লাগিয়ে তারা সারাজীবন আমার কাছ থেকে টাকা নেওয়ার চেষ্টা করত।

Dhaka, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে DKA3JPZD
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.৩০ লাখ

একটি ফ্যাক্টরির বিবিধ লাইসেন্স নবায়ন

ফ্যাক্টরির বিবিধ লাইসেন্সের নবায়ন করতে গিয়ে সংশ্লিষ্ট অধিদপ্তরের ঘুষখোরদের দাবির প্রেক্ষিতে ফায়ার লাইসেন্সের জন্য ৫০০০০, কলকারখানা লাইসেন্সের জন্য ৩০০০০, ইটিপি ওয়াটার টেস্ট রিপোর্ট ৩০০০০, বয়লার লাইসেন্সের জন্য ২০০০০ টাকা দিতে হয়েছে । সর্বমোট ১,৩০,০০০ টাকা । মজার ব্যাপার হচ্ছে, এই সব লাইসেন্সের সরকারী ফি ৩৩,৫০০ টাকা । অথচ এর জন্য বাড়তি ঘুষবাবদ ব্যয় ১,৩০,০০০ ।

গাজীপুর, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে DK7BXWZT
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳১.০ হাজার

চিকিৎসা

আমি ত হঠাৎ করে গেছি। কোন দিন যাই নাই৷ ত যেখানেই যাই টাকা চায় ওয়ার্টবয় রা। আরে খুব ভয়াবহ আবস্তা

ঢাকা, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে DKG7S8E6
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১.৫০ লাখ

নামজারি

আমার বাবার, ভিপি ১/১ এর, ২১৭ সতংশ জমির নামজারি বাবদ এক লাখ পঞ্চাশ হাজার টাকা দাবি করে এবং তা আমার পরিশোধ করতে হয়েছে

ঘাটাইল, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে DKNPMSSA
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳৭০.০ হাজার

পেনসন মন্জুরী ও প্রভিডেন্ট ফান্ড উত্তোলন

উচ্চমান সহকারী এর মাধ্যমে অর্থ দাবি করা হয়, নিজের দপ্তর থেকে পাশ করে আনা কাগজপত্রের ভুল, মিথ্যা বিভাগীয় মামলা দায়ের করবে বলে হুমকি দেয় । প্রায় এক বছর ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্নভাবে টাকা দাবি করে । বিভিন্ন সময় টাকা নেই, ও সর্বশেষ পেনশন মঞ্জরের সময় একসাথে ৫০ হাজার টাকা দাবি করা হয় ।

বাকেরগঞ্জ, বরিশাল ৩১ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে BRD7CQ5R
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳৩.০ হাজার

প্রযোজ্য নয়

আমার বিল সাবমিট করার পরে বিল আসেনা তাই অফিসে গিয়ে খোজ নিলাম বলে টাকা নাদিলে বিল হয় আন্য দের কাছ থেকে নই অধেক এখন সময় খারাপ তাই ৩০০০। দিতেই হবে।

বরিশাল বিভাগ বরগুনা জেলা পাথরঘাটা উপজেলা, বরিশাল ৩১ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে BRURQY7S
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৪.৫ হাজার

Making a passport

আমার পাসপোর্ট আটক রেখে আমার কাছে অর্থ দাবি করা হয়েছিল। আমি দালালের কাছে অর্থ পরিশোধে বাধ্য হয়েছিলাম কারণ আমার মাত্র দুইদিন পরে ফ্লাইটের তারিখ ছিল।

Jalkuri, Narayangonj, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে DKAARN4W
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳১.০ হাজার

নাগরিক সনদপত্র উত্তোলন

ঢাকার উত্তর সিটি কর্পোরেশনে আমি নাগরিক সনদপত্র উত্তোলনের জন্য গেলে আমাকে বলা হয় এক মাসের মত লাগবে। আমি বললাম আমার আর্জেন্ট লাগবে। সে বলল আর্জেন্ট হবে না। কিন্তু আপনি কিছু খরচপাতি দিয়ে গেলে লোকজন করায় রাখবে। আমি জিজ্ঞাসা করলাম কত দিতে হবে। সে বলল ১০০০ দিয়েন। আমার কাছে ৫০০ ছিল আমি সেটাই দিয়ে এসেছি। আমি জিজ্ঞেস করলাম এখন কি তাড়াতাড়ি দেয়া যাবে কিনা সে আমাকে বলল- যে স্যার সিগনেচার করবে উনি এখন অফিসে নাই। আমি আরো এক ঘন্টা ওয়েট করলাম তারপরও সে আমাকে সিগনেচার করে এনে দিতে পারে নাই। পরে বলল পরের দিন আসতে আমি আবারো টাকা খরচ করে পরের দিন গেলাম। তখন অন্য একজন এর টেবিলে আমাকে পাঠায় নাগরিক সনদপত্র নেওয়ার জন্য। আমি নিয়ে পরে আমি সাইড দিয়ে বের হয়ে আসি।

ঢাকা উত্তর, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে DKDM5MSL
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৫.০ হাজার

পাসপোর্ট করা

আমি পাসপোর্ট অফিসে যাই পাসপোর্ট করার জন্য ২০২৩ সালের দিকে। তখন গেটে ধোকার আগেই কয়েকজন পাশে পাশে ঘুর ঘুর করতেছিল পাসপোর্ট বানিয়ে দিবে বলে। অনেকে 1000 টাকা চেয়েছিল। কাউকে টাকা না দিয়ে পাসপোর্ট অফিসে গিয়ে যখন দেখলাম অনেক ভীড় আর তাদের প্রোসেস অনেক ধির। তারা ডকুমেন্ট নিয়েই অনেক ঘুরায়। তাই বাধ্য হয়ে দালাল ধরতে হয়েছিল 5000দিয়ে। এরপর লাইনে দারানো লাগে নি, ডিরেক্ট উপরে গিয়ে ফাইল জমা নিয়েছে আর তাদের আধা ঘন্তায় কাজ শেষ। এই হছে দেশের অবস্থা, টাকা দিলেই কাজ হয়।

আঞ্চলিক পাসপোর্ট অফিস, উত্তরা,, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে DK2Z3MC2
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৩.০ হাজার

পাসপোর্ট করতে

আমার মা খালার পাসপোর্ট করতে গিয়ে, আইপি কেনার নাৃে ৩০০০ টাকা ঘুষ দিতে হলো। নয়ত হয়রানির শেষ নাই।

নরসিংদী, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKS3SZN4
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৭.০ হাজার

নতুন পাসপোর্ট করার সময় ২০২৫ সালে।

আমি একটি পাসপোর্ট করেছিলাম তার ফি ছিলো ৫৭৫০টাকা কিন্তু আমাকে বলা হয় প্রত্যায়ন দরকার চেয়ারম্যান কর্তৃক, এখনি দিতে হবে না হলে টোটাল ৭০০০ দিতে হবে। আমি বলি যে আমি প্রত্যায়ন নিয়ে আসি , বললো ২০ মিনিট এর মধ্যে দিতে হবে। তখন আমি নতুন ছিলাম এতকিছু বুঝিনি ভাবলাম ২০ মিনিট এ কিভাবে দিবো, তারপর বাধ্য হয়েই টাকাটা দিলাম না চাইতেই দেয়া লাগছে,

ঝালকাঠি, বরিশাল ৩১ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে BRLAC86Y
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৪.৫ হাজার

নামজারি

সরকারি ফি ১১৭০ টাকা। কাগজপত্রের হয়রানি করে অতিরিক্ত অর্থ নিয়ে কাজটি করে দেয়।

ঝিকরগাছা এসিল্যান্ড অফিস, খুলনা ৩১ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে KHW2XJSE
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৫.০ হাজার

Police verification

পাসপোর্ট ভেরিফিকেশনের সময় পুলিশ ফোন দিয়ে নিয়ে গিয়েছিলো বিভিন্ন ডকুমেন্টস আনতে বলে, সেখানে এড্রেস এ কিছুটা মিল না থাকায়, ভ্যারিফিকেশন করবে না বলে। ৮০০০ টাকা দাবি করে।শেস অব্ধি ৫০০০ টাকা দিয়ে ভ্যারিফিকেশন হয়

Dhaka, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে DK94HZ9D
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳৮০.০ হাজার

বয়স নির্ধারণ এর বোর্ড এ কর্মচারীর ঘুষ নেয়া।

আমি বয়স নির্ধারণ এর জন্য যশোর সিভিল সার্জন অফিসে আবেদন করি এবং সিভিল সার্জন অফিস ফরওয়ার্ড করে সদর হাসপাতাল এ পাঠায় এবং সেখানে আমার বিভিন্ন টেষ্ট কটেষ্ট করায় এবং বোর্ড বসায় ডাক্তার এর পর অফিস সহকারী দাবী করে ৮০০০০ হাজার টাকা নতুবা সঠিক রিপোর্ট না দিয়ে নেকেটিভ রিপোর্ট দিবে বলে তখন আমি বলিবলি যদি রিপোর্ট ঠিক থাকে তাহলে আমার পজিটিভ রিপোর্ট আসবেই তখন অফিস সহকারী বলে টাকা ই সব রিপোর্ট বোর্ড এগুলো কিছুই না। তখন আমি টাকা দেই এবং টাকা দেয়ার ডগুমেন্স রাখি। এরপর রিপোর্ট পাওয়ার পর তথ্য প্রমান সহ ঐ হাসপাতালে পরিচালক বরাবর অভিযোগ করি কিন্তু একমাস হলেও কোনো পদক্ষেপ নেননি পরিচালক তাতে।।

যশোর, খুলনা ৩১ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে KH3TR8SS
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳৩.০ হাজার

পুঙ্গু হাসপাতাল, ওটি বয়

আমি একজন আঘাতপ্রাপ্ত রোগী নিয়ে পঙ্গু হসপিটালে গেলে পঙ্গু হসপিটালে এক্সরে করানোর জন্য ৫০ টাকা ঘুষ জলের জন্য ৫০০ টাকা ঘুষ এবং অপারেশন থিয়েটারে ৩ হাজার টাকা ঘুষ নেই না হলে রোগে ফালায় রাখত

ঢাকা, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে DKDSTPWN
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳২০০

রোগের পরীক্ষার রিপোর্ট পেতে

প্রথমে টেস্ট করানোর জন্য জমা দিছি, যে পরীক্ষা করতে ৩০ মিনিটও লাগবেনা, সেটির জন্য বলে পরের দিন আসেন। এখানেই মূলত ওদের কারসাজি। টাকা দিলে ৫ মিনিটের মধ্যেই রিপোর্ট রেডি। এরকম অহরহ নানান বিষয় এ ঘুষ বাণিজ্য চলতেছে৷ এটি সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ঘটনা।

সাতক্ষীরা, খুলনা ৩১ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে KHWXB42C
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২৫০

জন্ম নিবন্ধন

জন্ম নিবন্ধন কার্ডে বানান ভুল ছিল। যা বেশিরভাগ জনেরই হয়ে আছে। বানান সংশোধনের জন্য ইউনিয়ন পরিষদের গেলে ২৫০ টাকা ফি চান। আমি জানি, সরকারি ফি ৫০ টাকা। তিনি বলেন ২৫০ টাকাই লাগবে। করলে করেন তার ব্যস্ততা আছে। নিরুপায় হয়ে ২৫০ টাকা দিয়ে করতে হয়েছে।

লালমনিরহাট, রংপুর ৩১ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে RNJM9TVE
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২.০ হাজার

পাসপোর্ট বানানোর সময়

পাসপোর্ট তৈরির সময় পুলিশ ক্লিয়ারেন্স ২০০০ টাকা দেয়া ছাড়া পাসপোর্ট দিবে না (পরে ২ হাজার টাকা দিয়ে পাসপোর্ট পাই)

ফুলগাজী, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে CTEXYUR2
মন্তব্য