সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,১৫৯ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৩,৪৭৫ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

থানায় অভিযোগ

নেত্রকোনা মডেল থানায় একটি অভিযোগ করতে গেলে একজন পুলিশ কর্মকর্তা ৫০০০ টাকা দাবি করেন। অভিযোগ না করে ফেরৎ আসতে চাইলে তিনি ভূল ভাল বুঝিয়ে টাকা এবং অভিযোগ দুটোই রাখেন।

নেত্রকোনা, ময়মনসিংহ ২৭ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে MYHKZXT6
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳৭.০ হাজার

ড্রাইভিং লাইসেন্স

ড্রাইভিং লাইসেন্স করতে হয়েছে ১০৫০০ টাকা দিয়ে দালালের মাধ্যমে নাহলে তারা ড্রাইভিং টেস্টে ফেল করে দেয়

ঢাকা, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ১১ বার দেখা হয়েছে DKRK495R
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৭.০ হাজার

বয়স নির্ধারণের প্রত্যয়নপত্র

আমি আমার বয়স সংশোধনের জন্য সিভিল সার্জনের কার্যালয় থেকে একটি প্রত্যায়ন পত্র নিতে যাই। আমার জানামতে এটা বিনা মূল্যে প্রদান করা হয়। কিন্তু অফিসের কর্মচারীরা আমার কাছে ১০ হাজার টাকা দাবি করে। পরবর্তীতে ৭ হাজার টাকা দিয়ে আমাকে নিতে হয়। সেটাও ২ সপ্তাহের মত আমাকে ঘুরতে হয়।

সাতক্ষীরা, খুলনা ২৭ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে KHWF459S
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৫.০ হাজার

নাম রেজিস্ট্রার, জমি খারিজ,

বাপের নামের জমি খারিজ করতে গেছিলাম অতিরিক্ত টাকা ছাড়া আবেদন করতে দেই না। নিজে আবেদন করলেও পাশ করেনা।

জামালপুর, ময়মনসিংহ ২৭ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে MYZK7H7N
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

New Voter Registration

নতুন ভোটার নিবন্ধন এর জন্য সব ডকুমেন্ট ঠিক থাকার পর ও জন্ম নিবন্ধন অনলাইনে দুইটা হওয়ার বলে একটা ডিলিট করা র জন্য পরে ৫০০০ টাকার বিনিময়ে কাজটা হয়।

Lalbagh area, Dhaka, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে DKQLJ4KF
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳৫০০

Certificate Name Correction

সরিষাবাড়ী এর একটি সনামধন্য প্রতিষ্ঠানে গিয়ে আমার সার্টিফিকেট এর নাম পরিবর্তন এর আবেদন করি তারপর ৫০০ টাকা দিতে হয় । বোর্ড থেকে ঠিক করে এনে দিবে বলে ৭০০০ টাকা দাবি করে ।

সরিষাবাড়ী, ময়মনসিংহ ২৭ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে MY9DEU3X
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২০.০০ লাখ

VAT

আমার কাছে কিছু ডকুমেন্ট চেয়েছে যা অনেক আগের এবং বর্তমানে সব দুকুমেন্ট আমার আপ টু ডেট আছে। উনি ইচ্ছে করে আমাকে হেঁসেল এ ফেলে টাকা দিতে বাধ্য করেছেন। ২০১৪ সাল থেকে সকল কাগজ পত্র চেয়ে হয়রানি করে টাকা নিয়ে গেছেন।

Dhaka, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে DKDUZQ9L
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳১৫.০ হাজার

Smart Card Collection

স্মার্ট কার্ডের সংকট দেখিেয়ে টাকা নেওয়া হয়েছিল। বিশেষ করে যারা বিদেশে থাকেন তাদের কার্ড নিয়ে বেশি ঝামেলা করা হয়।

Munshiganj, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে DK75L5UA
মন্তব্য
ঘুষ দিয়েছি সাব-রেজিস্ট্রি অফিস ৳৪.৩ হাজার

দলিল রেজিস্ট্রি

জমি রেজিস্ট্রি করব।তাই তাদের সাথে আলোচনা করি তারা বলেন যত জন ওয়ারিশ হবে প্রত্যেক নামে পাঁচ শত টাকা লাগবে নাহলে প্রত্যেক কে আলাদা আলাদা দলিল করতে হবে আর কি করার বাধ্য হয়ে দিতে হল আমাকে দাতা সহ ওয়ারিশ সাত জন তাই আমাকে 3000 টাকা দিতে হয়েছে এবং দলিল পাশ করাতে আরো 1000 টাকা দিতে হয়েছে এবং টিপ ছাপ এবং সই দেওয়ার জন্য তাদের বকশিশ দিতে হয়েছে 300 টাকা আর এর সাথে রেজিস্ট্রি খরচ তো আছেই সর্বমোট ৪ শতাংশ বসত ভিটা জমি কিনেছি রেজিস্ট্রি খরচ দিতে হয়েছে ৫০ হাজার টাকা মাত্র এই হল আমাদের অবস্থা

নিয়ামতপুর, রাজশাহী ২৭ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে RJJ9WUCV
মন্তব্য
ঘুষ দিয়েছি কর অফিস ৳৫.০ হাজার

TAX Audit

ট্যাক্স ফাইলটি ঠিকঠাক ছিল এবং এতে কোনো সমস্যা পাওয়া যায়নি। তবে অডিট কেসটি ক্লোজ করার জন্য ইন্সপেক্টর টাইপিং ও রিপোর্ট প্রস্তুতের খরচ বাবদ একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ দাবি করেছেন। প্রথমে ২০,০০০ টাকা দাবি করা হলেও পরে তা কমিয়ে ১০,০০০ টাকা করা হয়েছে।

Dhaka, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে DKAXAM5X
মন্তব্য
ঘুষ দিয়েছি কর অফিস ৳১০.০ হাজার

Return jma deya

Jehetu amr ei bosor return last year theke kom tai file audit e felbe. Tax office wise ay proti bosor 1 taka holeo barte hbe komle hbe na. Jehetu amr last 2-3 year tax besi hoyese as income besi silo but oi bosore income kom silo so Tax kom asse ota tara manbe na. Amr riti moto voy lage gov't office e pa rakhte.

Dhaka, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে DK97N4WM
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১৭.০ হাজার

মিউটেশন করা

দোকান থেকে মিউটেশন করে অফিসে জমা দিই দুই মাস ঘুরাঘুরির পর বাতিল করে দেয়। পরবর্তীতে আবার আবেদন করে অফিসে টাকা দিয়ে কাজ সম্পন্ন করি। কম্পিউটার অপারেটর সরাসরি টাকা গ্রহণ করে

রামপাল, বাগেরহাট, খুলনা ২৭ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে KHT7YBBJ
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১.৬০ লাখ

জমি খারিজ করা

আমার একটা জমির খারিজ করতে গিয়েছিলাম, সব কাগজ ঠিক থাকার পর ও আমার আবেদন নেয়া হয় নি। তারা আমার কাছ থেকে ২৬,০০০ টাকা ঘুষ চায় কাজটি করে দিতে। শেষ পর্যন্ত আমার করা কাগজ দিয়ে ই ১৬,০০০ টাকার বিনিময়ে জমির খারিজটি করেছিলাম।

মুরাদনগর, চট্টগ্রাম ২৭ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে CT7VFPDM
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳৩.০ হাজার

ডিজিটাল নেমপ্লেট উত্তলন

ডিজিটাল নেমপ্লেট উত্তলন ম্যাসেজ এপয়েন্টমেন্ট বন্ধ থাকায়, ৬ মাস যাবৎ আমার গাড়ির ডিজিটাল নেমপ্লেট তুলতে পারিনি। তারপর বারবার পুলিশি হয়রানি থেকে বাঁচতে বিআরটি এর বিশেষ —র অনুগ্রহ পেতে প্রদানে বাধ্য হই।

Dhaka, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে DKRVZUD6
মন্তব্য