সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,১৫৯ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৩,৪৭৫ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৪২.০ হাজার

বনানী মেডিকেল সেন্টার দাওয়ান ঘুস

আমি বনানিতে মেডিকেল করছিলালাম genarel ট্রাভেলস এর মাধ্যমে, বনানিতে মেডিকেল করে গেট দাওয়ানের ৪২০০০ টাকা দেইলাম মেডিকেল ফিট করতে দেওয়ার জন্য কিন্তূ আমার মেডিকেল ফিট করেনি ও টাকাও দেয়নি ২০১৭ সালের কথা এটা প্রবাসীদের মেডিকেল মিথ্যা করে ও টাকা খেয়ে ফিট করে এখানে লাখ লাখ টাকা ঘুস হয় এর পর অন্য ট্রাভেলস এর মাধ্যমে ৯০ হাজার টাকা দিয়ে মেডিকেল ফিট করাই!

বনানি, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ১২ বার দেখা হয়েছে DKUGV8D9
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳২.০ হাজার

জন্ম নিবন্ধন করা

নিজের জন্ম নিবন্ধন করার মতো একটি মৌলিক নাগরিক অধিকার বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট অফিসে যাই। প্রয়োজনীয় সব কাগজপত্র থাকার পরও স্বাভাবিক নিয়মে কাজটি সম্পন্ন করতে আমাকে ২,০০০ টাকা অতিরিক্ত দিতে হয়। সরকারি সেবার জন্য নির্ধারিত ফি দেওয়ার পরও অতিরিক্ত টাকা না দিলে কাজটি সহজে হবে না—এমন একটি পরিস্থিতির মুখোমুখি হতে হয়। একজন সাধারণ নাগরিক হিসেবে নিজের ন্যায্য অধিকার ও প্রয়োজনীয় একটি সরকারি সেবা পেতে এভাবে অতিরিক্ত অর্থ দিতে হওয়াটা অত্যন্ত কষ্টদায়ক ও হতাশাজনক। একটি জন্ম নিবন্ধনের মতো মৌলিক সেবাও যখন অতিরিক্ত টাকা ছাড়া পাওয়া কঠিন হয়ে পড়ে, তখন সাধারণ মানুষের অসহায়ত্ব আরও বেড়ে যায়। ২,০০০ টাকা হয়তো কারও কাছে সামান্য, কিন্তু একজন সাধারণ মানুষের জন্য এই টাকা অনেক কষ্টের।

Narayanganj, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে DKUE2BWS
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳৫.০ হাজার

Trade License Renewal

সেবাটি ছিল ট্রেড লাইসেন্স নবায়ন বিষয়ে ঘটনাটি ঘটে ঢাকা দক্ষিন সিটি করর্পোরেশন আমরা আমাদের কোম্পানীর ট্রেড লাইসেন্স এর টাকা ব্যাংকে জমা দিলেও লাইসেন্স এর একটা পিডিএফ কপি নিতে গেলে বলে লাইসেন্স সুপার ভাইজার সাহেব ৫০০০ হাজার টাকা দাবি করে সুধু সাক্ষর এর জন্য পরে আমাদের প্রয়োজন দ্রুত টাই টাকা দিতে বাধ্য হই । কিন্তু ঢাকা উত্তর সিটি করর্পোরেশন এ মাত্র ২০০ টাকা তেই হয় কারন তাদের অনলাইন জেনারেটেড কপি অফিসার স্বাক্ষর প্রয়োজন নাই।

Dhaka, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে DK7ST96Y
মন্তব্য
ঘুষ দিয়েছি ট্রাফিক পুলিশ ৳৫০০

গাড়ির ট্যাক্স টোকেন ১০ দিন ফেল

গাড়ির ট্যাক্স টোকেন ১০ দিন ফেল করেছিল। ট্রাফিক পুলিশ আট হাজার টাকার মামলা দেয়ার দাবি করে সেখানে ৫০০ টাকা ঘুষ দিয়ে মিউচুয়াল করা হয়।

উত্তরা, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে DKUTFLV9
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১৫.০ হাজার

নামজারী

৪.২৯ শতাংশ জায়গা।মিরসরাই। ওয়াহেদপর ভুমি অফিসে গেলে বলে নামজারীর ফাইলটা নিয়ে উপজেলা অফিসে যেতে হবে এবং সরকারি খরচ আছে।আমি বলি সরকারী খরচ ১১৭০ টাকা।আমাকে বলে তাহলে আপনি করেন।আমি করতে গেলে তারা অনুমোদন দেয়না।বিভিন্ন সমস্যা দেখায়।তারপর টাকা দিলে করে দেয়।

চট্টগ্রাম, চট্টগ্রাম ২৭ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে CTLLHZBU
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.৫ হাজার

পাসপোর্ট এর জন্য লোককে যাচাই-বাছাই করা

প্রায় দেড় থেকে দুই বছর আগের ঘটনা যখন আমি আমার পাসপোর্ট বানানোর জন্য নরসিংদী পাসপোর্ট অফিসে গিয়েছিলাম। তখন পাসপোর্ট এর সবকিছু ছবি কাগজপত্র জমা দেওয়ার পরে আমার কাছে একজন পুলিশ কর্মকর্তা ফোন করে বলে তুমি নরসিংদী পৌরসভার সামনে একটি পুলিশ ফারি আছে ওই জায়গায় তুমি এসে পড়ো আমি তখন ওই জায়গায় গেলাম যাওয়ার পর — নামের একজন পুলিশ কর্মকর্তা আমাকে বলে যে তোমার যদি কিছু পেতে হয় তখন আমাকে কিছু দিতে হবে আমি বুঝতে পারছি যে উনি ঘুষ চাচ্ছি কিন্তু আমি উনাকে ঘুষ দিইনি তারপর উনি বলে যে তুমি চলে যাও তোমার কাজ হবে না তারপর উনি যাওয়ার আগে বলে যে তোমার অভিবাবকে নিয়ে আসবা তখন আমার বয়স ছিল ২০ নাকি ২১ ২০/২১ বছরের মাথায় কেন আমাকে আমার অভিভাবক আনতে হবে তারপর আমি আমার আব্বুকে নিয়ে আসলাম তখন আব্বু ঘুষ দিলো।

নরসিংদী, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে DKU6YYEX
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৭.০ হাজার

জমির খাজনা খারিজ ও নামজারি

জমি ক্রয় বিক্রয করার আগে সরকারি নিয়ম অনুযায়ী জমির খাজনা দিতে হয়, তেমনি আমিও জমির খাজনা দেয়ার জন্য ইউনিয়ন ভূমি অফিসে যাই তসিলদারের কাছে। এরপর বিস্তারিত বলে জমির সকল বৈধ কাগজপত্র এবং প্রয়জনীয় সকল কাগজপত্র জমা দেই এরপর শুরু হয় দর কষাকষি অতঃপর ৭০০০ টাকায় সমঝোতা হয় । জমির পরিমাণ এখানে মূখ্য নয় কেননা ২৫ বিঘার নিচে যাদের আবাদি জমি আছে সরকার তাদের খাজনা মওকুফ করেছেন । এখন আসি প্রকৃত খরচ কতো তা নিয়ে কথা বলি:- জমির খাজনা দেয়ার জন্য আবেদন করতে লাগে ৭০ টাকা এবং ডিসিআর ফি ১১০০ টাকা (ফিক্সড) । মোট ১১৭০ টাকা লাগে বৈধ ভাবে, সকল কাগজপত্র ঠিক থাকলে কিন্তু উনারা আমার থেকে নিলো ৭০০০ টাকা । আমার আবাদি জমি ৫ বিঘার কম কিন্তু উনি ২৫ বিঘা দেখিয়ে আমার থেকে অতিরিক্ত টাকা আদায় করলেন জেনেও আমি নিরুপায় ।

কাফ্রিখাল ভূমি অফিস, মিঠাপুকুর, রংপুর, রংপুর ২৭ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে RNWBA2BA
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳৫.০ হাজার

ছুটির আবেদন

প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষকদের প্রতিনিয়ত বিভিন্ন অবেদন করতে গেলে শিক্ষা অফিসে কর্মরত থাকা এটিইও দের টাকা দিতে হয়। না হলে শিক্ষকদের আবেদন গ্রহণ করে না এবং হয়রানির শিকার হতে হয়। এটিইও রা সরাসরি টাকা হাতে না নিয়ে অফিসে কর্মরত থাকা কর্মচারীদের সাথে যোগাযোগ করতে বলে এবং তাদের মাধ্যমে ঘুষ লেনদেন করে। এটিইও দের ঘুষ নেওয়ার বিষয়টি এখন স্বাভাবিক ব্যাপার হয়ে গেছে।

কাজিপুর, সিরাজগঞ্জ, রাজশাহী ২৭ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে RJL5QSAN
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৭৫০

দাগ নম্বর দেখা

ভুমি অফিসে গিয়েছিলাম দাগ নম্বর জানার জন্য যা সরকারি ভাবে বিনামূল্যে জানার ব্যাবস্থা থাকার পরেও তিন বারে মোট ৭৫০ টাকা ঘুষ দেয়া লেগেছে বাধ্য হয়ে , খাজনা দিতে গেলেও বাড়তি ঘুস চায় , ভুমি অফিসে ঘুষ ও দালাল ছাড়া কোন কাজ ই সহজে করা যাচ্ছে না

ময়মনসিংহ, মুক্তাগাছা, ময়মনসিংহ ২৭ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে MY3Q34U9
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৬.০ হাজার

নামজারি

নামজারি করতে সরকারি ফি 1170 টাকা হলেও নানা বাহানার জন্য নান্দিনা ভূমি অফিসের নায়েব ও সহকারীরা ঘুষ 6000-7000 হাজার টাকা ছাড়া নামজারি করেন না আমার জরুরি প্রয়োজন তাই করতে বাধ্য হয়

নান্দিনা,জামালপুর, ময়মনসিংহ ২৭ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে MYAKBC5A
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳৪.০০ লাখ

পেনশন উত্তলন

গফরগাঁও শিক্ষা অফিসের কার্যালয়ে পেনশন এর টাকা উত্তলন করতে সব টেবিলে টাকা দিতে হয়। আমার দেওয়া পরিমান ছিল ৪ লক্ষ টাকা। এখনো টাকা দিয়ে পেনশন উত্তোলন করতে হয়।

গফরগাঁও, ময়মনসিংহ ২৭ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে MY9B4WLM
মন্তব্য
ঘুষ দিয়েছি কর অফিস ৳১০.০ হাজার

আয় কর রিটার্ন জমা দেওয়া।

গফরগাঁও উপ কর অফিসে আরকর রিটার্ন জমা দিতে গেলে বলে আমার ফর্মে ভুল আছে এবং অনেক টাকা আয়কর দিতে হবে এবং তারা সংশোধন করে আয়করের টাকা কমিয়ে দিবে, ঘুষ দেওয়া লাগবে দশ হাজার টাকা।

গফরগাঁও, ময়মনসিংহ ২৭ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে MY8U55SR
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১.২০ লাখ

নামজারী

আমি দুবার আবেদন করি কিন্তু দুবারই নামঞ্জুর করে যে রের্কড ঠিক করতে হবে।পরে টাকা দিলে করে দেই।

রায়পুরা, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে DKW3M7M4
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.২৫ লাখ

Chittagong Court

There was a case against me, false dowry. Even the judge knows that. But because of the ruling govt. party, the bride's family members are getting prioritized, And the Judge without any reason, sent me to prison. To free me from prison, my family has to pay the judge and the Lawyer 125k taka cah. Judge took 1lac and the lawyer 25000.

Chittagong, চট্টগ্রাম ২৭ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে CTYTMVUF
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২৫.০ হাজার

ক্রয়কৃত ফ্ল্যাটের মিউটেশিন/নামজারি

ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত রামচন্দ্রপূর মৌজাইয় একটি ফ্ল্যাট ক্রয় করার পর ভূমি অফিসে দলিলের কপি, আগের মিউটেশন, খাজনা খারিজ সব নিয়ে গিয়ে আমি নিজের নামে মিউটেশন করতে যাই। ওখানে অবস্থিত কর্মচারী আমার কাছে ২৫০০০ টাকা দাবী করে। যদিও আমার জানামতে মিউটেশন খাজনা খারিজ সব মিলিয়ে ৫০০০ টাকার মত হবার কথা। ঝামেলা এড়ানোর জন্য পরিশোধ না করে উপায় ছিল না।

ঢাকা, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে DKREHEJY
মন্তব্য