সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,১১৮ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৩,৪৫১ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২.০ হাজার

পাসপোর্ট ভেরিফাই

পাসপোর্ট ভেরিফাই করার জন্য পুলিশ ২০০০ টাকা ঘুষ চেয়েছিলো আমি প্রথমে দেই নাই। যার কারণে সে পাসপোর্ট ভেরিফাই করে নাই পরে ১মাস পরে তাকে ফোন দিলে বলে হবে না। টাকা দিলে হবে। কিন্তু টাকা বেশি দিতে হবে। তার পরে আমি ১৭০০ টাকা দেই🥲 তখন আমার পাসপোর্ট দরকার ছিলো তাই টাকা দিয়ে করেছি তা না হলে এই পুলিশ সালাদের টাকাই দিতাম না।🤬 এই দেশের সব থেকে বর শত্রু বাংলাদেশ পুলিশ ।🤬

ঢাকা, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে DKL8TPL6
মন্তব্য
ঘুষ দিয়েছি ট্রাফিক পুলিশ ৳৫০০

Signal

২০২৫ সালে, আমি গাজীপুর যাছিলাম মহাখালী ফ্লাইওভার এর নিচ দিয়ে। একজন ট্রাফিক পুলিশ আমাকে আটকালো। কেন আমি ডান পাশ দিয়ে মুভ করলাম? আমি কোন ওভারটেক বা ভুল পথে যাই নি। পুলিশ আমাকে মামলা র ভয় দেখাল। আমি সিনিয়র অফিসার এর সাথে কথা বলতে চাইলাম কিন্তু উনি ১০০০ টাকা ঘুষ দাবি করল। আমার তারা ছিলো তাই ৫০০ টাকা দিয়ে চলে আসছিলাম। কিন্তু আমার মাথা থেকে বাপার টা যাচ্ছিল না । পুলিশ তখন উনার নেম প্লেট টা উলটিয়া রাখছিল । পুলিশ যতটা না মানুষকে সচেতন করার জন্য চেক করে, এর থেকে বেশী করে নিজেদের ঘুষ এর জন্য।

Dhaka, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে DKMZV2MK
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০০ কোটি

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর

কক্সবাজার জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের সাব এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার — চরম ঘুষখোর সে সব ঠিকাদারদের কাছ থেকে এক পারসেন্ট থেকে দুই পার্সেন্ট পর্যন্ত ঘুষ নিয়ে থাকে এবং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার — একই পরিমাণে সব ঠিকাদারদের কাছ থেকে নিয়ে থাকে তাদের তত্ত্বাবধানে চলা সমস্ত কাজের ওয়ার্ক অর্ডার অ্যামাউন্ট যাচাই করলে জানতে পারবেন তারা ঠিক কি পরিমান ঘুষ নিয়েছে এটি অনেক বেশি পরিমাণ আপনারা হিসাব করলে পাবেন,

কক্সবাজার তথা সারা বাংলাদেশের, চট্টগ্রাম ২৬ আগস্ট ২০২৬ ১২ বার দেখা হয়েছে CT9RRGBY
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৪০০

বাগাতি পাড়া থানায় এ গাড়ির কাগজ হারানোর জিটি করতে গিয়েছিলাম ম

আমার মোটার সাইকেলের কাগজ হারিয়ে যাই, সেটা BRTA থেকে উঠানোর জন্য, BRTA কতৃপক্ষ জিটি কপি চাই। সে জন্য হারানোর জিটি করতে গেলে দায়িত্বরত অফিসার আমার থেকে ৪০০ টাকা দাবি করে বাধ্য হয়ে ৩০০ টাকা দিয়ে আসতে হই। এটা আমার নিজের সাথে ঘটেছে এছারা আমার সামনে বিভিন্ন ঘটনার সরাসরি আমি বড় এমাউন্টের ঘৃষ নিতে দেখেছি।

নাটোর জেলা বাগাতিপাড়া থানা, রাজশাহী ২৬ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে RJ6GTXSX
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

NEW NID

ফটিকছড়ি নির্বাচন অফিসে ফাইল দতন্ত কর্মকর্তা দুইজনের NID এর ফাইল জমা নিয়ে ৫০০০ টাকা নিয়েছে। যদিও কাজটি দ্রুত হয়েছে। কিন্তু সাধারণ মানুষের ভোগান্তির কারণে আমাকে এই পথ বেছে নিতে হয়েছে। অন্যথায় এনআইডি করাতে হরেক রকমের সমস্যার সম্মুখীন হতে হয়। এবং সময় সাপেক্ষ। অথচ অর্থ খরচা করলেই একদিনে পাওয়া যায়।

ফটিকছড়ি, চট্টগ্রাম ২৬ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে CTDNG4Z9
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳২০০

প্রস্রাবের নল লাগানো

মা২০০ টাকা ঘুষ নিলো প্রস্রাবের নল লাগানো জন্য ।৩ তলায় ১৫ নং ওয়ার্ড ১৩৮ রুম

ময়মনসিংহ, ময়মনসিংহ ২৬ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে MYEA59J6
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২.৫ হাজার

জমির খাজনা দিতে গিয়ে ছিলাম

আমি জমির খাজনা দিতে যাই কিন্ত আগের রশিদ না থাকার কারণে আমার কাছে 16000 টাকা দাবি করে তারপরে আমার কাছে থেকে ২৫০০ টাকা নিয়ে ৪২৭ টাকা খাজনা দিয়ে আমাকে রশিদ দেয়,,,,,,

টাংগাইল, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে DKZJXVXR
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৮০০

জন্ম সনদ নাম সংসদন

তারা টাকা না দেয়া পজন্ত ঘুরায় আমি দুই মাস ঘুরে সেস পজন্ত টাকা দিতে বাধো হলাম কারন আমার পাসপোর্ট নবাওন করার জন্নো

মেহেন্দিগঞ্জ বরিশাল, বরিশাল ২৬ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে BRWFBK7T
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৪৫.০ হাজার

নামজারি

নামজারি করতে গেলে আমাকে জানানো হয় কাগজে ভুল আছে/কখনও আবেদনে ভুল আছে/কখনো প্রয়োজনীয় নথিপত্রের কমতি আছে।এই বলে প্রতিদিন তারা ঘুরাতে থাকে, শেষে দাবি করে ২০০০০টাকা হলে তারা কাজ করতে পারবে। সর্বশেষ টাকা দিয়েই কাজ করানো লাগল। ৩টি নামজারি করা হয়েছে পর্যায়ক্রমে।

ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ ২৬ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে MYS5CHXR
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.৫ হাজার

জন্ম নিবন্ধন

বাচ্চার জন্ম নিবন্ধন করে দিবে তার জন্য নিয়েছে। ওনাদের টাকা না দিলে ৩-৪মাসেও জন্ম নিবন্ধন এর কাগজ পাওয়া যায়না

ঢাকা দক্ষিণ, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে DK2FR74B
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২৫০

ওয়ারিশ সার্টিফিকেট তুলতে আড়াইশো টাকা দিতে হয়।

ওয়ারিশ সার্টিফিকেট তুলতে ২৫০ টাকা দিতে হয় আমাকে। একজন চৌকিদার অথবা মেম্বারকে।

ইউনিয়ন কালমেঘা,উপজেলা পাথরঘাটা, জেলা বরগুনা।, বরিশাল ২৬ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে BRZT967D
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১০.০ হাজার

ভূমি কর

বহু বছর জমির খাজনা দেওয়া হয় নি।দেওয়ার জন্য গেলে জরিমানা সহ প্রায় ২৬০০০ হাজার টাকা দাবি করে।পরে বলা হয় চা-নাস্তা বাবদ ২০০০ দিলে ১০০০০ টাকায় সব করে দিবে।তখন মোট ১২০০০ টাকা দেওয়া হয় কিন্তু পেমেন্ট স্লিপে দেওয়া ছিল প্রায় ১৬০০ টাকা।

রহিমানগর,চাদঁপুর, চট্টগ্রাম ২৬ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে CTNJKPY4
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৩.০ হাজার

নামজারি

নামজারি আবেদন করা আমি নির্ধারিত ফি জমা দিয়েছে কিন্তু তারা আমার আবেদন মঞ্জুর করে নাই

গোপালগঞ্জ সদর উপজেলা ভূমি অফিস, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ১২ বার দেখা হয়েছে DKM47KZS
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳৯.৫ হাজার

Drive license

ড্রাইভিং লাইসেন্স জন্য গেছিলাম তো নয় হাজার ৫০০ টাকা নিয়েছে তো বিনা পরীক্ষায় সবকিছু করে দিছে তো ভালো কাজ করছে কিন্তু ওরা খুব বাটপার

Dinajpur sodor, রংপুর ২৬ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে RNSQ5AFM
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳১০.০ হাজার

মালিকের নাম পরিবর্তন

টাকা পরিশোধ করে ৫ মাস ধরে দারস্থ হতে হতে নাভিশ্বাস উঠে গেছে। এখন আমি প্রকৃতির কাছে বিরস বদনে তাকিয়ে আছি।

ঢাকা মেট্রো,, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে DK2TDL68
মন্তব্য