সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,১১৮ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৩,৪৫১ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১৫.০ হাজার

নামজারি

সরকারিভাবে নামজারি সেবা ১১০০ টাকায় সম্পন্ন হয় কিন্তু ভুমি অফিসে দালাল ছাড়া কর্মকর্তারা কাজ করেন না। অনলাইনে আবেদন করলেও তারা সেটা বিভিন্ন অজুহাত দেখিয়ে আটকে রেখে অতিরিক্ত টাকা আদায় করে। ১৫০০০ টাকা খরচ করে নামজারি সম্পন্ন হয়েছিল।

মিরপুর, ঢাকা, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে DKTZJ9WK
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০০ লাখ

চাকরি দেবার কথা বলে

স্কুলে দফতরি চাকরির কথা বলে ৭ লক্ষ দাবি করে ২ লক্ষ টাকা আগে হাতিয়ে নিয়েছে। ৪ বছর হয়েগেল চাকরি হবে হবে করে আর হচ্ছেনা টাকাও ফেরত দিচ্ছেনা।

Sirajganj, রাজশাহী ২৬ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে RJXLVNFN
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১০.০ হাজার

Police Verification for Dual Citizenship

I was applied for dual citizenship. Police was present at my permanent address in Habiganj to verify it was my legal permanent address in Bangladesh. They demanded to my younger brother that amount of money. My brother did pay 3000 first time and later on 5000. Without paying this amount they will not release my police verification paper to ministry of foreign affairs. Thank you.

Habiganj, সিলেট ২৬ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে SYJ69ACV
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৭০

ট্রেনের টিকিট

আমি টিকিট ছাড়া ট্রেনে উঠেছিলাম। কারণ টিকিট পাই নাই। টিটি আমার কাছ থেকে টিকিটের সমপরিমাণ টাকা নিল ঠিকই কিন্তু কোন রশিদ দিল না। টিটি এই টাকা মেরে দিয়েছে

Khulna, খুলনা ২৬ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে KHZ5RA5Y
মন্তব্য
ঘুষ দিয়েছি সাব-রেজিস্ট্রি অফিস ৳৩০.০ হাজার

জমির দলিল করা

জমি দলিল করতে গেলে, সরকারি ফি হিসেব করে ৬০০০০ টাকা জানানোর পর দলিল নিবন্ধনকারী তাদের সমিতি ফি এবং সাব রেজিস্ট্রার এর ঘুষ বাবদ ৯০০০০ টাকা দাবি করে। এতে আমি অন্য নিবন্ধনকারীদের কাছে গেলে তারাও সম পরিমাণ টাকা দাবি করে। পরে বাধ্য হয়ে দিতে হয়েছে।

মিঠাপুকুর, রংপুর ২৬ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে RNG7474Z
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳৫০

M.ed কোর্স

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে বরিশাল টিচার্স ট্রেনিং কলেজ স্টাডি সেন্টারে M.ed প্রথম সেমিস্টারের ভাইবে ছিল। ভাইবা চলাকালীন সময়ে প্রিন্সিপাল স্যারের রুমের সামনে বসে উপস্থিত সকল শিক্ষার্থীদের কাছ থেকে ৫০ টাকা করে নিয়েছি যা নিয়ম নীতি বহির্ভূত।

বরিশাল, বরিশাল ২৬ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে BRYFT445
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩০০

Name and Address Correction

I went to the pabna pourasava for the name and address correction. There was a man who works there inside the office. He mainly does everything in the computer. He reviewed everything and filled the form in the computer and asked 300 tk. But the real amount is less than that. I asked him about it and he said it's normal payment here. He didn't even gave me any payment slip or anything. It was urgent for me and I didn't say anything more about that. I paid him and he did rest of the process.

Pabna, রাজশাহী ২৬ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে RJUK57G6
মন্তব্য
ঘুষ দিয়েছি কর অফিস ৳২৫.০ হাজার

ITR

আমার টেক্স দিতে গেলে তারা ফাইল দেখে বলে হিসেবে গড়মিল আছে ৫০হাজার টাকা লাগবে। পরে দর কষাকষি করে ২৫ হাজারে কাজ হয়।

Savar , Dhaka, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKVEDHH2
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৪.০ হাজার

এসবি হেডকোয়ার্টার পুলিশ

২০২২ সালের জানুয়ারি মাসে রাষ্ট্রায়ত্ত সাবমেরিন ক্যাবল কোম্পানিতে নিয়োগ পাই কিন্তু এসবি রিপোর্ট দিতে পুলিশ প্রায় পৌনে তিন মাস সময়ক্ষেপণ করে। অতঃপর এসবি অফিসে রিপোর্টের জন্য গেলে এসআই — (—) চার হাজার টাকা ফ্লাইওভারের নিচে ডাকিয়ে নেয়। টাকা দেওয়ার ৪/৫ দিন পর রিপোর্ট কোম্পানিতে গেলে চাকরিতে যোগদান করতে পেরেছিলাম।

মালিবাগ চৌরাস্তা, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে DKJBM72D
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৬.০ হাজার

Dhaka Judge Court

পুলিশ রিপোর্ট কোর্টে জমা হয়েছে, রিপোর্ট এর কপি নেয়ার জন্য আমাকে ৬০০ টাকা ঘুস দিতে হয়েছে কোর্টের স্টাফকে। স্টাফ বলে একটা বড় নোট দেন মানে ১০০০ টাকা। কোনমতে ৬০০ টাকা দিয়েছি।

Dhaka, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে DKATPVT5
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.২ হাজার

পাসপোর্ট ইশ্যুকরণ

২০১৬ সালের জুন-জুলাইয়ে গাজীপুর সদরের ফ্রন্ট ডেস্ক আমার পাসপোর্ট ইশ্যুর কাগজ জমা নিচ্ছিল না এবং দুইদিন ধরে অবান্তর কাগজ চাইছিল যা দরকারই না। এরপর সেখানে নিরাপত্তার কাজে নিয়োজিত পুলিশ ও দালালদের দেখিয়ে ১,২০০ টাকা জমা দিতে বলে ঐ লোক এবং না দিলে আবেদন রিসিভ করবে না জানায়।

গাজীপুর সদর, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে DK76B3E3
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১৮.৮ হাজার

নামজারি

৫ শতক জায়গা ক্রয় করে রেজিস্ট্রি করার পর যখন নামজারির জন্য দেয়ার পর এসিল্যান্ড ১১৭০ টাকার ১৮৮৩০ মোটা ২০,০০০ টাকা না দিলে নামজারি হবে না বলে জানিয়ে দেন।

ফেনী, চট্টগ্রাম ২৬ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে CTLW2GEF
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২.০ হাজার

পাসপোর্ট বানানো

যখন আমি নিজে আবেদন করে সব ডকুমেন্ট সাথে নিয়ে যাই। তখন ঐখানের অফিসার বলে আবেদনে ভুল আছে এটা হবে না। তারপর আবার বলে 2000 টাকা দিলে ঠিক করে দিবে

ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম ২৬ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে CTQFG7MX
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳৮.৫ হাজার

ড্রাইভিং লাইসেন্স

টাকা না দিলে বছর পর বছর সময় লাগায় দেয় লাইসেন্স পায়তে। এমনকি পাশ করলেও ফেল দেখায় দেয় বলে নেটএ সমস্যা। কাগজে ভুল আছে বিভিন্ন তালবাহানা আবার বলে সার্ভারে সমস্যা।এমনও হয় অনেক এর বেলায় লাইসেন্স এর মেয়াদ ৫ বছর কিন্তু এই সময় এর মধ্যে ও হাতে পায় না লাইসেন্স।

ফরিদপুর, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে DKMHZ32Q
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১০০

নামজারি খতিয়ান নিজের অ্যাকাউন্টে সংযুক্ত করা।

মূলত নিজেদের জমির খাজনা নিজেরা দেয়ার জন্য ভূমি অফিসে যাই (দেহেরগতি ইউনিয়ন ভূমি অফিস)। সেখানে প্রধান কর্মকর্তা অফিসে নিয়মিত আসেন না। তাই সে অনলাইনে খতিয়ান সমূহ নিষ্পত্তির দায়িত্ব অপর এক কর্মচারীকে দিয়েছেন এবং সেই কর্মচারীকে বলা হয়েছে যে যদি কেউ নামজারি খতিয়ান নিষ্পত্তি করতে আসে তাহলে খতিয়ান প্রতি ১০০টাকা দিয়ে নিষ্পত্তি করতে হবে। আর নয়তো তাদের মাধ্যমে নিজের জমির খাজনা দিতে হবে সাথে তাদেরকে অনলাইন খরচ দিতে হবে(অনলাইন খরচ কত টাকা দিতে হবে তা বলেনি)।

জেলাঃ বরিশাল, উপজেলাঃ বাবুগঞ্জ, দেহেরগতি ইউনিয়ন ভূমি অফিস।, বরিশাল ২৬ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে BR63HVAW
মন্তব্য