সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,০৮৬ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৩,৪২৬ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

নতুন ভোটার আইডি কার্ড বানানো এবং অফিস থেকে স্মার্টকার্ড তুলতে টাকা নেওয়া হচ্ছে।

১,নতুন ভোটার আইডি কার্ড বানানোর সময় সব কাগজ ঠিকঠাক জমা দিলেও টাকা না দিলে বিভিন্ন কাগজের অজুহাত দেখিয়ে ঘোড়াতে থাকে।এবং প্রতি ভোটারের কাছ থেকে ১০০০ টাকা করে নেওয়া হচ্ছে। ২,নতুন স্মার্ট কার্ড দেওয়ার সময় ২০০/৫০০ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে। টাকা না দিলে কার্ড দিচ্ছে না।

ফুলবাড়ি, কুড়িগ্রাম, রংপুর ২৬ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে RNEW8TXC
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২.৫ হাজার

সেটা জানি না কিন্তু জায়গাটার নাম সিরাজগঞ্জ পাসপোর্ট অফিস

আমি বেলকুচি যাই পাসপোর্ট এর আবেদন করতে আবেদন করতে অনলাইনে দেখলাম 5হাজার টাকার কিছু উপরে কিন্তু দোকানদার বলো 7500 টাকা দিতে আমি বললাম এত কেনো? সে বলল পাসপোর্ট করতে চাও? আমি বললাম হ্যাঁ কিন্তু এখানে তো দেখাচ্ছে আরও কম টাকা । সে বলল এই টাকা আমার একা না এই টাকা দিলে তুমি আজকেই সব কাজ করে যেতে পারবা। কিছুদিন পর শুধু এসে পাসপোর্ট নিয়ে যাইবা। আরো বললো এখান থেকে পাসপোর্ট অফিসে টাকা দিতে হবে তুমি এখান থেকে সিরাজগঞ্জ যাওয়ার আগেই। তাই আমিও বেশি কথা বাড়ালাম না টাকা দিয়ে দিলাম কারণ আমি জানি টাকা না দিলে ওরা আমাকে শুধু হেনস্তা করবে আমার কাজ করে দিবে না এমনকি আমার পাসপোর্ট আসতে 3 মাসও লাগতে পারে তাই আমিও 15 দিনের মধ্যে পাসপোর্ট পেতে বেশি কিছু করলাম না ।

সিরাজগঞ্জ, রাজশাহী ২৬ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে RJ6TYZTT
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৪০.০ হাজার

পরিবেশ ছাড়পত্র

আমাদের গ্রীন প্রজেক্ট থাকা সত্তেও গত প্রায় ৮-৯ মাস আমাদের ঘুরানো হইছে বিভিন্ন অযুহাতে।বিভিন্ন ভাবে বুঝানোর চেষ্টা করা হইছে আমাদের যে এই লাইসেন্স করতে ২ লক্ষ টাকা লাগে, ১.৫ লক্ষ টাকা লাগে এমন।অথছ,আমাদের প্রজেক্টটি গ্রীন।এখানে ছাড়পত্র দিতে কোন বাধা থাকার কারন নেই।তারপরো ৪০০০০ নিয়েছে

গাজীপুর, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে DK7Z39X7
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳৫০০

ভাতা উত্তোলন

দিনগুলো করার জন্য অনেক দাবি করছিল ৫০০ টাকায় আমি দিয়ে দিয়েছি দ্রুত কাজটি করে দিবে তাই আমি দ্রুত কাজটি করার জন্য দিয়েছি করেন

উপজেলা, চট্টগ্রাম ২৬ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে CT9XQ7P9
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

পুলিশ ক্লিয়ারেন্স

কালিহাতী থানা, টাংগাইল আমার থেকে পুলিশ ক্লিয়ারেন্স অনুমোদনের জন্য থানার ভিতরে টাকা দাবি করে, আমি প্রথমে ৫০০ টাকা দিলে নিতে অস্বীকার করে এবং বলে এ টাকা জেলা পর্যায় পর্যন্ত দিতে হয় এবং জেলাতে কোন ভাবেই কম টাকা নেয় না! অগ্যতা আমকে ১০০০ টাকাই দিতে হয়। শেষে সেই পুলিশ ক্লিয়ারেন্স পেতে আমার ১ মাসের বেশি সময় লাগে!

কালিহাতী, টাংাইল, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKVA2RJR
মন্তব্য
ঘুষ দিয়েছি সাব-রেজিস্ট্রি অফিস ৳১.০০ লাখ

দলিল রেজিস্ট্রি

পিতা সন্তানদের কে হেবার ঘোষণা পত্র দলিল করে দিছে।দান কর আইন দেখিয়ে দলিল মুল্যে প্রতি লক্ষে ১ হাজার টাকা পাব রেজিষ্ট্রার আর ১ হাজার টাকা অফিস ষ্টাফ না দিলে হয়রানি

চৌগাছা উপজেলা জেলা যশোর, খুলনা ২৬ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে KH6TDBE7
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳১০.০ হাজার

এমপিও আবেদন গ্রহণ

৫ম গন বিজ্ঞপ্তির মাধ্যমে প্রভাষক হিসেবে নিয়োগ পাওয়ার পর কাগজ পত্র সব ঠিক থাকার পর ও জন প্রতি দশ হাজার করে দাবি করে উপজেলা মাধ্যমিক অফিসার।

গোপালগঞ্জ, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে DKMEF4TL
মন্তব্য
ঘুষ দিয়েছি ট্রাফিক পুলিশ ৳২০.০ হাজার

রেজিস্ট্রেশন এর কাজ সম্পূর্ণ না হওয়ায়

আমি নতুন বাইক কিনছিলাম তখন। সব কাগজপত্র তখনো সম্পূর্ণ হয়েছিল না। আমার ড্রাইভিং লাইসেন্স ছিল না। আমার পার্শ্ববর্তী থানা কালিহাতী সেখানে আমাকে ট্রাফিক পুলিশ আটকায়। না হয় তারা বাইকে রেখে দেবে। তখন আমি ট্রাফিক আইন সম্পর্কে এত জানতাম না এখন যেমনটা জানি। আমার হেলমেট ছিল।

টাঙ্গাইল, কালিহাতী, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKQYBS8L
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳৬.০ হাজার

অনাপত্তি সনদপত্র

আমার ব্যাবসার লাইসেন্সের জন্য সিটি কর্পোরেশন এর কমিশনার কতৃক একটি অনাপত্তি সনদ প্রয়োজন যার জন্য আমার লাইসেন্স গুলো আটকে ছিলো। বর্তমানে কাউন্সিলর না থাকায় তার স্থলে সরকারি দায়িত্ব প্রাপ্ত যিনি ছিলেন তিনি এই সনদপত্র প্রদানে অপারগতা প্রকাশ করেন। পরবর্তী তে অনেক অনুরোধের ফলে অর্থের বিনিময়ে আমি আমার সনদপত্র পাই। তবে একজনের সাথে আলোচনা করে জানতে পারি এই কাজের জন্য ৫০ হাজার টাকা পর্যন্ত ও ঘুষ নেয়া হয়।

ঢাকা, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে DKDHJ3Y2
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳১.০০ লাখ

ইনক্রিমেন্ট এর কাজ করেছে বলে নিয়েছে

জনপ্রতি ৩০০ টাকা করে নিয়েছে। এভাবে অনেক টাকা নিয়ে থাকে শিক্ষকদের কাছ থেকে। শিক্ষকরা নিরুপায় তারা প্রতিবাদ করলে তাদের নানাভাবে হেয় করে।

রাংগাবালী, বরিশাল ২৬ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে BRMZXZJM
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৫.০ হাজার

ধামরাই ইউনিয়ন ভূমি অফিসে ভূমি উন্নয়ন কর প্রদানের সময় ঘুষ দাবি

**অভিযোগের বিবরণ** আমি আমার হোল্ডিংয়ের চলতি অর্থবছরের ভূমি উন্নয়ন কর অনলাইনে পরিশোধ করতে গেলে দেখতে পাই, হোল্ডিংটি বাছাই করে ভূমি উন্নয়ন কর অনলাইনে দেওয়া স্থগিত রয়েছে এবং নিকটস্থ ইউনিয়ন ভূমি অফিসে যোগাযোগ করতে বলা হচ্ছে। উল্লেখ্য, আমি গত বছরসহ পূর্ববর্তী বছরগুলোতে একই হোল্ডিংয়ের ভূমি উন্নয়ন কর নিয়মিতভাবে পরিশোধ করেছি। পরবর্তীতে বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি অফিসে যোগাযোগ করলে আমাকে জানানো হয় যে, জেলা প্রশাসকের দপ্তর থেকে হোল্ডিংটি লক করে রাখা হয়েছে এবং লক থাকায় ভূমি উন্নয়ন কর পরিশোধ করা যাচ্ছে না। কিন্তু হোল্ডিংটি কেন লক করা হয়েছে বা এর কোনো বৈধ কারণ/সরকারি আদেশ আমাকে দেখানো হয়নি। বিষয়টি আরও উদ্বেগজনক হলো, সংশ্লিষ্ট অফিসের কম্পিউটারে ভূমি উন্নয়ন কর ব্যবস্থার একজন ইউন

ধামরাই, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে DK8UCF7L
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১০.০ হাজার

মিস কেইস কাগজে একটা মেজিস্টির সাইন

আমার পরিচিত একজন মহিলা,মহিলার ভাই এরা বোন এর নাম বাদ দিয়ে তাদের নামে দলিল করে আনে। এর পরে আমরা একটা মিছ কেইছ,করি পরে সেটা আমাদের পহ্মে রায় আসে, তারপর আমাদে থানার মেজিস্টিস এর সাইনের জন্য যাই তার পর ১৫০০০ হাজার টাকা দাবি করে পরে ১০০০০ হাজার টকায় করে দেয়।

আড়াইহাজার, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে DKE3JDU3
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৫০০

Police verification

It was a regular police verification process for passport. I was called from the Dhamrai Police Station for the verification process. After checking all my documents, the police officer did a mockery by saying "তাহলে এখন তো কাজ শেষ, বাসায় যাবেন কীভাবে? আমি বললাম বাসে যাবো। তারপর সে বলে যে তাহলে বাসের ভাড়া টা দিয়ে দেই?" I went into deep shock hearing what he just said. To be sure, I asked him that I didn't quite understand what he had told. He then reiterated the same, but in more pronouncing gesture. This time I understood his language was different, not his intentions. So, I had to pay Tk 500. Otherwise he might have disproved the verification.

Dhamrai, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে DK6PTT2W
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳৫.০ হাজার

এমপিও আবেদন

বেসরকারি প্রতিষ্ঠান এ এম পি ও পাওয়ার জন্য ফাইল ফরোয়ার্ড করতে প্রতিষ্ঠান প্রধানের মাধ্যমে টাকা চায়। পরে তার মাধ্যমে উপজেলায় ৫০০০ ও জেলায় ৩ হাজার টাকা দিতে হয়।

মির্জাগঞ্জ, বরিশাল ২৬ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে BRE22X72
মন্তব্য