সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,০৮৬ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৩,৪২৬ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.০ হাজার

পুলিশ ভেরিফিকেশন

পাসপোর্ট করতে দিলাম, সব কাজ নিজে করলাম, সারাদিন লাইন দাঁড়িয়ে বিকাল ৩ টায় ফাইল জমা দিলাম। পুলিশ ভেরিফিকেশন করার জন্য একদিন ফোন দিল। বলল যে তার কাছে আসতে হবে। ভেরিফিকেশন পুলিশের অফিস আমার ঠিকানা থেকে ১৫ কিলোমিটার দূরে । গেলাম, যাওয়ার পর একটা হোটেলে নিয়ে বসালো। সে নাস্তা করল । এরমধ্যে সে কাগজ দেখল। জানালো তার ছেলের টিউশন মাস্টারের পেছনে কেমন খরচ হয়, আরেক ছেলেরে কানাডা পাঠাইছে সেইজন্য কত খরচ হইল। যা বুঝলাম প্রতি মাসে লাখ টাকা ছেলের পেছনেই ঢালেন উনি। আমার কাজ শেষে উঠতে চাইলে বলেন যে, উনাদের রেট আছে ভেরিফিকেশন করার জন্য ,না হলে নেগেটিভ রিপোর্ট যাবে। সাথে বলেও দিলেন ,এক হাজার প্রতি ভেরিফিকেশন। আমি বাধ্য হয়ে এক হাজার টাকা দিয়ে চলে আসলাম।

সিলেট, সিলেট ২৬ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে SYUQWL97
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

Rajuk flat / plot application and registration

RAJUK - রাজধানী উন্নয়ন অফিসে কোনো কাজের জন্য গেলে প্রতিটি ধাপে ঘুষ বা বাড়তি টাকা দিতে হয়। ফ্ল্যাট বা প্লটের আবেদনের ফরম কেনা থেকে শুরু করে কাজের শেষ পর্যায় পর্যন্ত সব জায়গায় টাকা দাবি করা হয়। টাকা দিতে অস্বীকার করলে বা না দিলে নানাভাবে হয়রানির শিকার হতে হয় এবং কাজ আটকে রাখা হয়। হয়রানি থেকে বাঁচতে বাধ্য হয়ে টাকা দিতে হয়েছে। একদিন ক্ষুব্ধ হয়ে টাকা দেওয়া বন্ধ করে প্রতিবাদ করা সত্ত্বেও কোনো লাভ হয়নি; বরং সেই কাজটি আজ পর্যন্ত আটকে আছে এবং সম্পন্ন হয়নি। সংক্ষেপে, এটি সরকারি অফিসে দুর্নীতির কারণে সাধারণ মানুষের ভোগান্তি এবং প্রতিবাদ করেও প্রতিকার না পাওয়ার এক বাস্তব চিত্র।

Dhaka, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে DKYVJDE5
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

ইমিগ্রেশন পার হওয়ার জন্য ঘুষ প্রদান

স্টুডেন্ট ভিসা জন্য ইন্ডিয়া যাওয়া কালে বেনাপোল বর্ডার ক্রস করার সময় বাংলাদেশ ইমিগ্রেশন পুলিশ আমার কাছে জিজ্ঞেস করে তুমি কি নতুন আমি উত্তর দেই হ্যাঁ তখন সে জানায় তুমি কি কিছু বুঝনা তারমানে সে ঘুষ দাবি জানায়, পরে সে জানায় আরেক পুলিশদের সাথে দেখা করে আসতে । তাই এর ভেতরে ১০০০ টাকা দিয়ে দেওয়ার পরামর্শ দেয় পাশে থাকা আরেক পুলিশ। পরে আমি প্রত্যাখ্যান করলে সে জানায় আমি না দিলে ঝামেলায় পড়ে যাব ।রাগে আমার মাথা ফেটে যাচ্ছিল ইচ্ছে করছিল জোরে চিৎকার করে সবাইকে বলি কিন্তু পরক্ষণে ভাবলাম আমার জীবনের নতুন একটি অধ্যায় ঝামেলা করাটা উচিত হবে না তাই বাধ্য হয়েই পাসপোর্ট এর ভেতরে ১০০০ টাকা দিয়ে ইমিগ্রেশন পার হলাম।

বেনাপোল, খুলনা ২৬ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে KHLX4EPW
মন্তব্য
ঘুষ দিয়েছি কর অফিস ৳৮০.০০ লাখ

VAT Audit 5 Years

5 Years VAT audit by VAT Audit department-Mogbazar office, we provided all the supporting documents they asked for. But, they forcefully assessed huge amount of unpaid VAT with penalty and interest. And called for negotiation by 2,00,00,000. However, finally they agreed 80,00,000 and we paid for safe business running as they threatening to go factory and may collapsed.

Dhaka, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে DKHWFMZJ
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳৫.০ হাজার

বেতন,ইনক্রিমেন্ট কাজ করতে

টাকা ছাড়া আমার ইনক্রিমেন্ট এড করবে না।ফাইল বহুদিন ফালায় রাখছে,এবং বকেয়া বেতন তুলতে টাকার পারসেন্টজ দাবি করে।তাছাড়া কাজ করবে না,বাধ্য হয়ো ঘুষ দিতে হইছে।২ মাস ফাইল ফেলে রেখেছে, টাকা না দেয়ায়।

ঢাকা, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে DKH4L9B8
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

চাকরির জন্য পুলিশ ভেরিফিকেশন

২০১৯ সালে আমার একটি সরকারি চাকুরী হয়। নিয়ম ছিল পুলিশ ভেরিফিকেশনের পরেই চাকরিতে জয়েন করতে দেবে । সুতরাং সঙ্গত কারণেই আমার বাড়িতে পুলিশ ভেরিফিকেশনে যায় দুইজন পুলিশ। তাদেরকে নাস্তা দেয়া হয়, তারপরে যাওয়ার সময় টাকা দাবি করলে প্রথমে ৩ হাজার টাকা দেওয়া হয় তাতে তারা খুশি হয় না, তারা আরও ২০০০ টাকা দাবি করে, ভয় দেখায় এই বলে যে পুরা 5000 টাকা না দিলে রিপোর্ট দিবে কিন্তু অনেক দেরি করে। ফলশ্রুতিতে পুরা পাঁচ হাজার টাকা দিতে বাধ্য হয়।

কুমারখালী, খুলনা ২৬ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে KH2PTMDC
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৪০.০ হাজার

বিদ্যুৎ সংযোগ

সাভার পল্লী বিদ্যুৎ অফিসে বিদ্যুৎ সংযোগের জন্য ৪০ হাজার টাকা ঘুষ প্রদান করা হয়েছে।

সাভার, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKZ3M29L
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২.০ হাজার

পাসপোর্ট করতে গিয়ে মারা খেলাম

পাসপোর্ট অফিসের আশেপাশে অনেক কম্পিউটার অপারেটরে দোকান ছিল শুধু এক দোকানে গেলেই আপনার পাসপোর্ট দ্রুত হবে এবং যেদিন জমা দিবেন সেদিনই আপনার ছবি তোলা হবে আর অন্য দোকানে গেলে সেই ফাইল নিয়ে অফিসে জমা দিলে আপনাকে সাত দিন পরে আসতে বলবেন। আমি বাধ্য হয়ে সেই দালাল কম্পিউটারের দোকানে গিয়েছিলাম সে দুই হাজার টাকা ঘুষ নিয়ে আমার ফাইলে সিগনেচার করে দেয়। সেই ফাইল অফিসে নিয়ে জমা দি এবং সাথে সাথে তারা সমস্ত কাজ সম্পূর্ণ করে আর বাকি অন্যান্যরা দেখলাম কাউকে ৭ দিন পর কাউকে তিন দিন পর আসতে বলতেছে।

ঠাকুরগাঁও, রংপুর ২৬ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে RNFMDDRS
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৬.৮ হাজার

apply for new passport

আমি আমার স্ত্রী এবং আমার সন্তানদের পাসপোর্ট এর জন্য চারটি পাসপোর্ট এপ্লাই করি করি সব কিছু ঠিক থাকার পরও তারা এটাকে ফিরিয়ে দিচ্ছিল এই সমস্যা ওই সমস্যা এটা বলে যখন আমি একটা দালালের মাধ্যমে যোগাযোগ করি তখন তারা বলে 6800 টাকা দিতে হবে চারটে পাসপোর্ট এর জন্য তখন আমি কি করবো

Cumilla, চট্টগ্রাম ২৬ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে CTTA226Y
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳১০০

রেজিস্ট্রেশন কপি উতলোন

আমি আমার রায়টুটী উচ্চ বিদ্যালয় থেকে আমার ৬ ষ্ট শ্রণি রেজিস্ট্রেশন কাড আনতে গেলে অফিসহকারী আমার কাছ থেকে ১০০ ঘূষ চায়। আমি যখন বলছি কেন টাকা লাগবে । এটা সরকারি কোনো ফি নেই। তিনি আমাকে রেজিস্ট্রেশন কাড দিতে চান নি।

ইটনা, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে DK434W4U
মন্তব্য
ঘুষ দিয়েছি সাব-রেজিস্ট্রি অফিস ৳২০.০ হাজার

জমি রেজিস্ট্রি

আমি বাংলাদেশের একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলাম। বর্তমানে দেশের বাইরের একটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছি। ২০২২ সালে নিজের জমি আমার বাবার নামে লিখে দেওয়ার জন্য পাবনা সদর রেজিস্ট্রি অফিসে ঘুষ দিতে বাধ্য হয়েছিলাম। জানি না, সাব-রেজিস্ট্রার সাহেব এখনো সেখানে আছেন কি না। তবে সেই অভিজ্ঞতা আজও আমাকে কষ্ট দেয়। আমাকে অসহায় পরিস্থিতিতে ফেলে তিনি আমার কাছ থেকে টাকা নিয়েছিলেন।

Pabna, রাজশাহী ২৬ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে RJR2KHG7
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

জন্ম নিবন্ধন সংশোধন

ই এফ টি চালু হওয়ার কারণে একটি এমপিও ভুক্ত প্রতিষ্ঠানের এক কর্মচারীর বেতন বন্ধ হয়ে যায় কারণ তার জন্ম নিবন্ধন ভুল ছিল। আইডি কার্ড ভুল ছিল আইডি সংশোধনের জন্য প্রথমে জন্ম নিবন্ধন সংশোধন করা জরুরী এজন্য আমরা ইউনিয়ন পরিষদে যায় সচিব আমাদের বারবার ঠিক হবে না এই বলে এক সপ্তাহ ঘুরাই। এরপর কম্পিউটার অপারেটর বলল দুনিয়াতে কোন কাজ আটকে থাকে না তবে মাল লাগবে । তখন আমরা বুঝলাম যে না এখানে ঘুষ দেওয়া লাগবে পরে সেই কম্পিউটার অপারেটর সেই সচিবের দালাল পরে বুঝতে পারলাম। এরপর সেই অপারেটর কে বললাম সচিব কে ফোন দেন কত টাকা নিবি ঘোষ এরপর সে ফোন দিল এবং 5000 টাকা লাগবে বলল এরপর আমরা পাঁচ হাজার টাকা দিয়ে জন্ম নিবন্ধন সংশোধন করি। আমরা টাকাটা দিয়ে সংশোধন করতে বাধ্য হয় কারণ একজন কর্মচারীর চার মাস ধরে বেতন বন্ধ

হরিপুর, ঠাকুরগাঁও, রংপুর ২৬ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে RNE2NB69
মন্তব্য
ঘুষ দিয়েছি সাব-রেজিস্ট্রি অফিস ৳৩০.০ হাজার

জমির রেজিষ্ট্রেশন ও নামজারি

সাভার সাব-রেজিস্ট্রি অফিসে জমির রেজিষ্ট্রেশন ও নামজারি বাবদ ৩০ হাজার টাকা প্রদান করা হয়।

সাভার, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে DK7SXVEU
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২.০ হাজার

পাসপোর্ট ফেরিফিকেশনে টাকা দাবি করেছিল

পাসপোর্ট ফেরিফিকেশনে পুলিশ কল করে ডেকে নিয়ে ২/৩ বছর আগে। টাকা দাবি করে খারাপ ব্যাবহার করে।

Dhaka, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে DKM6A4S2
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০ হাজার

উপজেলায় প্রকল্প স্টিমেট

একটি প্রকল্প স্টিমেট করার জন্য উপজেলা প্রকৌশলীর কার্যালয়, এলজিইডি, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা, চাঁপাইনবাবগঞ্জ — উপ সহকারী প্রকৌশলী তিনি ২০০০ টাকা ঘুষ দাবি করেন

চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ২৬ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে RJDJS98P
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৪.৫ হাজার

খারিজ

একটা খারিজ ইউনিয়ন ভুমি অফিসে জমা দিলে এর জন্য ভুমি কর্মকর্তা ৪৫০০ টাকা দাবি করে আর তার থেকে বড় কথা তার অনিয়োগ করা কম্পিউটার অপারেটর এটা সেটা ভুল ধরে আবর অর্থ দাবি করে, সেটা না দিলে খারিজ না মঞ্জুর হয়ে যায়।

ইউনিয়ন, রাজশাহী ২৬ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে RJ8M7XFD
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১০.০ হাজার

ফায়ার লাইসেন্স করা ও নবায়ন করা

আমি একজন গ্রামের দোকানদার৷ মুদি মালের সাথে সিলিন্ডার গ্যাস ও খুচরা ডিজেল বিক্রি করার জন্য ২০২৪ সালে যখন ফায়ার সার্ভিস অফিসে একটা ফায়ার লাইসেন্স করতে যাই। তখন প্রথমে উপজেলা ফায়ার সার্ভিস অফিসে গেলে সেখানে ৫০০০ টাকা দাবি করে বোয়ালমারি উপজেলার ফায়ার সার্ভিস অফিস। অনাদায়ে দোকানে রেড দেয়ার হমকি দেয়। এরপর এখানে টাকা দিলে ফরিদপুর অফিসে আবার ৫০০০ টাকা পরিশোধ করা লাগে ফায়ার সার্ভিস হাতে পেতে৷ ২০২৫ এ যখন বাৎসরিক কর দিতে গেলে। প্রথমে সোনালি ব্যাংকে টাকা দিতে হয়। আমি টাকা জমা দিয়ে রিসিট এসে ফায়ার লাইসেন্স বই তে অফিসার এর সাক্ষর করাতে গেলে ১৫০০ টাকা দাবি করে না দিলে কর পরিশোধ বইতে সাক্ষর করেন না। পরে বাধ্য হয়ে এই টাকা দেয়ার পর সাক্ষর করেন। এখন শুনতেছি ফায়ার লাইসেন্স অনলাইন হচ্ছে। অনলাইনে হলে বাচি।

ফরিদপুর, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে DK4P6MHS
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳১.০০ লাখ

এমপিও ভুক্ত প্রতিষ্ঠানে আমার বিল ধরানোর জন্য ঘোষ প্রদান

বারবার ফাইল পাঠানোর পরও রিজেক্ট করে দিচ্ছিল এক লক্ষ টাকা ঘুষ দেওয়ার পর বেতনভুক্ত হতে পেরেছি

হরিপুর, ঠাকুরগাঁও, রংপুর ২৬ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে RNYFVSLD
মন্তব্য
ঘুষ দিয়েছি কর অফিস ৳৫.০০ লাখ

অডিট আপত্তি নিষ্পত্তি

২০২৩-২৪ লিমিটেড কম্পানি ট্যাক্স ফাইল অডিট আপত্তি আসে। আমাদের অফিসে ডাকা হয়। ট্যাক্সের এআরও সরাসরি বলেন একটা লিমিটেড কম্পানি তো মিনিমাম ৫ লক্ষ টাকা ছাড়া হবে না। তো আমরা ওই মহিলা অফিসারের সাথে অনেকক্ষন কথা বলি। আমরা ইমপোর্ট করি ও সাপ্লাই দেই, ছোট ব্যাবসা, তিন বন্ধু মিলে দেয়া, আমাদের ব্যাবসার বয়সও বেশি নয়, আমরা সব নিয়মিত ভ্যাট, ট্যাক্স দেই, অডিট করাই। পরে উনি উনার হাইয়ার অথরিটির কথা বলে, জানান যে উনার কাছে নিয়ে গেলে উনি আমাদের এতো কথা নাকি শুনতেনই না। পরে উনাকে নিয়ে যাই আমাদের ওয়্যার হাউজে সেখানে তিনি ২০০০০ টাকা খামে নেন নগদ। কোন কিছুই দেখেন নি, কিছু ছবি তোনেন শুধু। তারপর ওনাদের ওরগানোগ্রাম অনুসারে যেসব টেবিলে টাকা যাওয়ার সব মিলিয়ে ২৫০০০০ থেকে ৩০০০০০ টাকা যায়। তারপর আমরা মুক্তি পাই।

ঢাকা, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে DKEZUE5B
মন্তব্য