সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৮৮৬ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৩,২৭৫ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০০

জন্ম নিবন্ধ

যে জম্মনিবন্ধের সরকারি ফি -১৫০ টাকা, সেখানে এখন নে ৪০০-৫০০ টাকা সে সাথে সকিদার, দপাদার, ফাইল আনা-নেওয়া বাবদ অল্প কিছু হাদিয়া বলে যায় আরো ২০০-৩০০ টাকা এই মিলে খরচ ১০০০ টাকা কি করে জনগণ বাচবে

চকরিয়া, চট্টগ্রাম ৩ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে CT93PGXQ
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২০.০ হাজার

জমির খাজনা

২০০০০ টাকা খাজনা চায়, পরে দর কষা কশি করে ৭০০০ নেয়। পরে দেখা গেলো খাজনার রশিদ দেয় ২০০০ টাকার

প্রাম, চট্টগ্রাম ৩ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTJUU9JG
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.০ হাজার

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর পাবলিকে চান্স পাওয়ায় ভর্তি বাতিল করে জমা দেওয়া মূল সনদ উত্তোলন।

টাকার পরিমাণ ঠিক মনে নেই। ৮-৯ বছর আগের ঘটনা। টাকা আরো বেশি হতে পারে। পাবলিকে ভর্তি হওয়ার জন্য রাঙ্গামাটি সরকারি কলেজে ভর্তি বাতিল করে মূল সনদ উত্তোলন করার সময় অফিসের চাকমা ভদ্রলোক আমার কাছ থেকে ঘুষ নেয়। পরবর্তীতে গণিত বিভাগের এক শিক্ষকের কাছ থেকে শিক্ষক কোয়ার্টারে গিয়ে একটা কাগজে (দরখাস্তে হয়তো) সাইন নিতে গিয়ে বিষয়টি জানালে তিনি হেসে রসিকতা করেন।

রাঙ্গামাটি সদর, চট্টগ্রাম ৩ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে CTMV9CZU
মন্তব্য
ঘুষ দিয়েছি কাস্টমস অফিস ৳২০.০ হাজার

পণ্য সংক্রান্ত

সিলোট কাস্টমস অফিসে আমি সরকারি নিয়ম মেনে টাকা দিয়ে আমার পণ্য আনতে চেয়েছিলাম। কিন্তু অফিসে গিয়ে বুঝলাম, বাড়তি টাকা ছাড়া আমার পণ্য আনা সম্ভব নয়, এডি সাহেবের রুমে গেলে সরাসরি ৪০ হাজার টাকা দাবি করেন, পরে অনেক কষ্টে বুঝিয়ে ২০ হাজার টাকা দেওয়া লাগছিল। প্রথমদিকে টাকা দিতে রাজি না হওয়ায় আমাকে একাধিকবার অফিসে যেতে হয়েছে। আমি সরকারি নিয়ম মেনে কাজ করতে চেয়েছিলাম। কিন্তু অফিসে গিয়ে বুঝলাম, শুধু নিয়ম জানলেই হবে না, বাড়তি টাকাও দিতে হবে। টাকা দিতে রাজি না হওয়ায় আমাকে একাধিকবার অফিসে যেতে হয়েছে। প্রতিবারই নতুন কোনো কথা বলা হয়েছে। এডিকে ঘুষ না দিলে সঠিকভাবে কোনো কাজই হয়না।

সিলেট, সিলেট ৩ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে SYKE239Q
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳১০০

বিদেশে যাওয়ার জন্য ফিংগার দিয়েছিলাম কিন্তু ঐখানে নমীনি এড দেই নি পরে দিতে গেলাম তখন টাকা চায়,

বিদেশে যাওয়ার জন্য ট্রেনিং করেছিলাম কিন্তু ঐখানে নমীনি এদ দেই নি পরে দিতে গেলাম একদম ফাস্ট ফ্লোরে প্রথমে যে ডেস্ক আছে সেখানে মহিলা অপারেটর ছিলো সে ১০০ টাকা চায় আর তা না দিলে নাকী হবে না

কুমিল্লা, চট্টগ্রাম ৩ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে CT3PW67Q
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১০০

police clearness

Police clearness er jonno apply korchilam aj phn diya ase bollo bhai apnar to sob thik ase amader ektu misty khaite den tahole kal porsu peye jaben. Bollam kache to tk nai ta bolle dekhen ase pase. 500 dilam pore bole ki dilen ata. Ami bollam bhai r to pailam na uni amake bole pore diyen thana te jeye call diten. Na paira abar 500 dilam. Pore koi karo sathe boile na jano jodi kew call tol o dei kichu hoilen na ki ekta obotha

Satkhira, খুলনা ৩ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে KHYXADME
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳৫.০ হাজার

DPED TRAINING

প্রশিক্ষণ শেষ করলে ১টি ইনক্রিমেন্ট যোগ হবে, যার কারনে আমি ডিপিএডে যেতে চাইলে আমার নিকট ৫০০০ টাকা দাবি করা হয়। আমি বলি আমি যাবো না, ফলে আমাকে ৬ মাসের মেডিকেল নিতে বলে, বাধ্য হয়ে টাকা দিয়ে প্রশিক্ষণে যাই। পাশাপাশি বদলির সময় ও আমি ৪০০০ টাকা দিয়েছি, যদিও বদলি অনলাইনে হই, তবে ছাড়পত্র টাকা ছাড়া দেয় নাই।

মুকসুদপুর, গোপালগঞ্জ, ঢাকা ৩ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে DK8HGMKH
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫৫০

ফেরি ভাড়া, লাইনচার্জ

ফেরি ভাড়া, লাইনচার্জ বলে ১৩০০ টাকার ভাড়া ১৮৫০ টাকা নিয়েছে শুধু শুধু

বরিশাল লাহারহাট ফেরি ঘাট, বরিশাল ৩ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে BRL4QHH4
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳৭.০ হাজার

আমার বাবার মৃত্যুতে আমার মায়ের নামে পেনশন পরিবর্তন

আমার বাবার মৃত্যুতে আমার মায়ের নামে পেনশন আদেশ সৈয়দপুর পুলিশ সুপার এর কার্যালয় থেকে এনে যারা অফিসের জমা দিলে তখন তারা নিতে চায় না। বলে এভাবে আমরা নেই না । তখন অল্প কিছু টাকা দিলে জমা নেয়। কিন্তু এক মাসের মধ্যেও কোন কাজ করে না কারণ আরও টাকা দাবি করে ৭০০০ টাকা দাবি করলে ৪০০০ টাকা আমরা দেই, শেষে আরো দুই হাজার টাকা দাবি করে কিন্তু দুই হাজার টাকা না দিয়ে ১০০০ টাকা দেই সেজন্য পেনশনের বইটা আটকে রাখছে এখন পর্যন্ত পেনশনের বইটা দেয় নাই একাউন্টে টাকা ঢুকে তাই বেতন তুলতে পারি।

পাবনা বেড়া ট্রেজারি অফিস, রাজশাহী ৩ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে RJLUMWKA
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.৫ হাজার

যেমন পারিবারিক ভেজাল হয়েছিল সেখানে পুলিশ আসছিল আড়াই হাজার টাকা ঘুষ নিয়ে গেছে তারপর বলছে যে বিচার

দাবি করা হয়েছিল যে টাকা দেন টাকার সংখ্যা ছিল ২৫০০ টাকা দিলে বিচার হবে তাছাড়া বিচার হবে না

পারবর্তীপুর, রংপুর ৩ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে RNU4YUEV
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.০ হাজার

পুলিশ ভেরিফিকেশন

প্রথম পাসপোর্ট করানোর সময় পুলিশ ভেরিফিকেশনের জন্য বাসার কাছে এসে ফোন দেওয়া হয় আমাকে। সব কাগজ ঠিকমতো দেখানোর পর, আমার বাবার চেয়েও বেশি বয়সী সেই ব্যক্তি আমাকে বলে, "বাবা, নাস্তাপাতির খরচটা..."। আগে থেকে এই নাস্তার ব্যাপারটা জানার কারণে ৫০০ টাকা দিয়ে দেই তাকে। আমার গ্রামের বাড়িতে আর একজন গিয়ে আমার চাচার সাথে কথা বলে, কিন্তু আমার চাচা "নাস্তাপাতি" এর ব্যাপারে না জানার কারণে কোনো টাকা পয়সা দেন নাই তাকে। এর কারণে পুলিশ ভেরিফিকেশনে আমার পাসপোর্ট ১-২ মাসের মত আটকিয়ে ছিল, এরপর আমার চাচাকে তার অফিসে গিয়ে "নাস্তাপাতি" খরচ বাবদ আরও ৫০০ টাকা দেওয়ার পর আমার পাসপোর্ট পুলিশ ভেরিফিকেশন পার হয়।

লালবাগ, ঢাকা ৩ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKBPS58N
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০০

সার ডিলার

সার ডিলার থেকে সার ক্রয় করলে অতিরিক্ত প্রতি বস্তা ৫০০ টাকা দিলে সার বিক্রি করেন,, সরকারি দামে সার চায়লে বলে সার নেই, যা আছে সাব ডিলারের কাছে বিক্রি করা

ফরিদপুর, লক্ষিদাসের হাট, ঢাকা ৩ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে DK74HQYY
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৮০০

বিদ্যুতের শর্ট সার্কিট

বিদ্যুতের বিদ্যুতের ফলে স্পার্ক হচ্ছিল বিদ্যুৎ হেল্পলানে কল দেওয়ার পরে হাতিয়া বিদ্যুৎ অফিসে ওদের লাইন মেনে বলল আপনারা কয়ট মিটার আমরা বললাম পাঁচজন বলে যে ৮০০ টাকা দিতে হবে তাহলে ঠিক করে দিবা

গ্রামে, চট্টগ্রাম ৩ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTNE7BMN
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২০০

ভলিউম চেক

জমির দাগ নাম্বার ভলিউমে চেক করতে গিয়েছি, প্রতিটি দাগ দেখার জন্য ২০০ টাকা করে দেয়া লাগছে।

গজারিয়া, মুন্সিগঞ্জ, ঢাকা ৩ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে DKMTTV79
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৫.০ হাজার

নাম সংশোধন

আমার দলীয় নাম সংশোধনের জন্য ৫০০০ টাকা নিয়েছে এবং ম্যাজিস্ট্রেট যেখানে ছিল সই করে ম্যাজিস্ট্রেটের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট নিয়েছে এবং এই দিকে কাগজপত্র ঠিক করে দেয় তাহলে নিয়েছে ৪০০০ টাকা সর্বমোট পাঁচ হাজার টাকা নিয়েছে

Dinajpur, রংপুর ৩ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে RN7YM7TS
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳৪৯.০ হাজার

মায়ের পেনশন/ গ্রাচুইটির টাকার চেক পাশ করার জন্য ঘুষ দিতে হলো

আমার মা প্রকল্প/প্রজেক্ট এর মাধ্যমে চাকরি তে জয়েন করেন ২০০৮ এ পরবর্তীতে আমার মায়ের সাথে সারা বাংলাদেশে ১০৮০ জন স্টাফ ছিলো, সবাই ১৪টা গ্রুপে ভাগ হয়ে মামলা করে সেই মামলার রায় হয়ে ২০১৯ ডিসেম্বরে সবার চাকুরী সরকারি হয়,, আমার মা 20 সালের শেষের দিকে ব্রেইন স্টোক করে পেরালাইসিস হয় 24সালে চাকুরী হতে সরকার অক্ষমতার পিআরএল মঞ্জুর করেছে,, 25সালের নভেম্বর এ পিআরএল শেষ হয়ে পেনশনের জন্য ডিও অফিস এ মামলার একটা পেপার কম থাকার বিভিন্ন হয়্রানি করে শেষে 25 এর নভেম্বর এর কাজ 26 সালের সেপ্টেম্বর এর 2তারিখ 49হাজার টাকার বিনিময়ে অডিটর সুপার ডিও পেনশন মঞ্জুর করেন।

দিনাজপুর সদর দিনাজপুর, রংপুর ৩ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে RNDPY4VV
মন্তব্য