সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,০৭৩ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৩,৪১৬ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳১.০ হাজার

টি এ বিল উত্তলোন

প্রতিবছরই আমার প্রাপ্য ভ্রমনভাতা উওোলনের জন্য দাবীকৃত টাকার ৫% এজি অফিসের অডিটর দাবী করেন। টাকা না দিলে বিল পাশ করেন না।

বাগেরহাট, খুলনা ২৫ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে KH5HEWD7
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.০ হাজার

বিধবা ভাতা

আমার এক জেঠি বিধবা হয়েছেন ১০ বছর হয়। উনার বর্তমানে বয়স ৬৫ বছর। বিধবা কার্ড করার জন্য আবেদন করেছি। জমা দিতে গিয়েছি সংশ্লিষ্ট অফিসে কিন্তু অফিসের লোক বলল যে এখন বিধবা কার্ড আশ হয় না আগের গুলাই দিতে পারি নাই এটাও না হবার সম্ভাবনা বেশি।তখন সে বলল অফিসের কিছু খরচ দিলে ওনারা এই কার্ড টা করে দিবেন। ৫০০০ চেয়েছিল কিন্তু আলোচনার পর ৩০০০ রাজি করিয়েছি।

দেবিদ্বার, কুমিল্লা, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে CTCSNFTW
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০০ লাখ

অধিগ্রহণের টাকা উত্তোলন (এল.এ শাখা,জেশা প্রশাসক কার্যালয়))

মিরসরাই ইকোনোমিক জোন এর জন্য অধিগ্রহণ করা জমির টাকা উত্তোলন করতে গিয়ে আমি এল এ শাখার সার্ভয়ারকে এই টাকা দিয়েছি। আমার এলাকায় সব মানুষকে এই ঘুষ দিয়ে টাকা উত্তোলন করতে হয়েছে। মোট টাকার ৭-১৫% পর্যন্ত ঘুষ দিতে হয়েছে। জমিতে সামন্য সমস্য থাকলে সেটি ৪০-৫০% পর্যন্ত দিতে হয়েছে। শুধু আমার এলাকায় ১হাজার একর অধিগ্রহণ হয়ছে, ঘুষের টাকার পরিমান কত সেটি অনুমান করুন!! শুনেছি এই টাকার ভাগ পুরো জেলা প্রশাসক কার্যালয় সহ মন্ত্রনালয় পর্যন্ত যায়।

চট্টগ্রাম, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে CTVN852U
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳৪.০ হাজার

এমপিও করণ

উপজেলা শিক্ষা অফিসার — এমপিও করণের জন্য আমার কাছ থেকে ৪০০০ টাকা ঘুষ চেয়ে নিয়েছিলেন।

মতলব দক্ষিণ, চাঁদপুর, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTGHFFGC
মন্তব্য
ঘুষ দিয়েছি সাব-রেজিস্ট্রি অফিস ৳১.০০ লাখ

জমির দলীল

ব‍্যাংকে নিরাপত্তা জামানত দেয়া সাবরেজিষ্টার তার অফিস কেরানীর মাধ্যমে নিয়েছে। তা না হলে দলীল তিনদিন ঘুরিয়েছে।

রুপগঞ্জ, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKL2FSQ6
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৭.০ হাজার

অভিযোগের তদন্ত করার নামে ঘুস নেন

আমার ভাইয়ের বিরুদ্ধে একজন মিথ্যা অভিযোগ করেন। সেই অভিযোগের তদন্ত পিবিআই, রংপুর এর একজন অফিসার করে এবং ৭০০০ টাকা নেন। ক্যাশ নেন

রংপুর, রংপুর ২৫ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে RNLQXEZN
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১.৬ হাজার

গ্রামের জমির রেকর্ড করার কাজ

ঘটনাটা আজ থেকে ৩-৪ বছর আগের, আমার গ্রামে একটা জমি বিক্রি করার ছিল শুধু ৮ শতাংশ জমি, দামও অনেক কম ছিল, আমার বাবা নামের রেকর্ড করতে হত, বিক্রি করার জন্য। যদিও আমি ঘুষ দিতে একদমই রাজি ছিলাম না, কিন্তু আমার কাছে আর উপায় ছিল না, তাই বাধ্য হয়ে । পটুয়াখালী সদর ভূমি অফিসের তোহিলদার সাহেবের কাছে আমার এক মামা নিয়ে যায় কারণ মামার সকল জমির রেকর্ড এই তোশিলদার কি করেছেন, আমি যতটুকু জানি তার সকল জমির রেকর্ডে সে ঘুষ নিয়েছেন, আমি সকল কাগজ ডিটেলস দেখানোর পরে সে আমার কাছে ১৮ হাজার টাকা দাবি করে (আমার যতটুকু মনে পড়ছে) পরে মামা বলল জমি খুব কম অনেক অনুরোধ করার পরে উনি সর্বশেষ ১৬০০০ টাকায় রাজি হই, প্রথমবারের টাকা উনি হাতে নেয় সেজন্য সেটার প্রমাণ নাই। শেষবার বাকিটা ওনার বিকাশ নম্বরে আমি বিকাশে পাঠাই।

পটুয়াখালী, বরিশাল ২৫ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে BRFYTYFZ
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৪০০

Passport Police Verification

পুলিশ সরাসরি পাস্পোর্ট ভেরিফিকেশন করতে চা নাস্তার বিল চেয়েছে। ভাবখানা এমন যেন টাকা না দিলে এই কাজ হয় না। ৫০০ টাকা চেয়েছিল, রীতিমত নেগোসিয়েশন করে ৪০০ দিয়েছি।

Rajshahi, রাজশাহী ২৫ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে RJM4PHQ5
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১০.০ হাজার

নামজারি

প্রথম নামজারির জন্য আবেদন করি টাকা না দেওয়ার কারণে আবেদন বাতিল করে দেয়। দ্বিতীয় বার ১০,০০০/- টাকা দেওয়ার চুক্তিতে নামজারি সম্পুর্ণ করা হয়।

মুন্সিগঞ্জ, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে DK2SPDPD
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২৪.০০ লাখ

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,সহকারী প্রকৌশলী,নিয়োগের ক্ষেত্রে ঘুষ

নাম -—,,পিতা -—, জেলা -সাতক্ষীরা, তারা ২৪০০০০০ ঘুষ দিয়ে গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয় সহকারী ভিসি আমার সাথে যোগাযোগ করে চাকরি নিচ্ছে, দয়া করে বিষয়টা আপনারা দেখুন.

গোপালগঞ্জ, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে DK5EN594
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳২.৬ হাজার

টিএ ডিএ বিল

এফসি অফিসে যেকোনো টি এডি এ নিতে গেলে বিলের যে টাকা আসে তার ২০ শতাংশ ঘুষ দিতে হয় না দিলে বিল বছরের পর বছর ঝুলে থাকে, নিয়ম অনুযায়ী চলতে থাকে কখনোই পাওয়া যায় না।

বরিশাল, বরিশাল ২৫ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে BREKRZAG
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.৫ হাজার

পাসপোর্টে পুলিশ ভেরিফাই

পাসপোর্ট পুলিশ ভেরিফাই করতে ফোন দেয় লালমাই থানার এএসআই —। গেলে বলে ২৫০০ টাকা দিতে-পরে ১৫০০ টাকা দি।

কুমিল্লা জেলার লালমাই থানা, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে CT7FPVLW
মন্তব্য