সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,০৬৭ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৩,৪১০ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১.৭০ লাখ

নামখারিজের আবেদন

বাবার সম্পতি নামখারিজ করার জন্য আবেদন করলে তারা সেটায় আটকে দেয় এবং দেড়ি করতে থাকে উপায় না পেয়ে পরে টাকা দিতে বাধ্য হই তারা নামেরর ভুল, রেকর্ড এ জায়গা নাই বা কম এইসব বলে অথচ জায়গা আমাদের দখলে এবং দলিলে ও সব কিছু আছে। কি যে এক্টা অবস্থা আল্লাহ বাচাক আমাদের

ঢাকা, কেরানিগঞ্জে সাবরেজিস্টার অফিস, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DK96ALS4
মন্তব্য
ঘুষ দিয়েছি সাব-রেজিস্ট্রি অফিস ৳৮৪.০ হাজার

Registration

জমি রেজিস্ট্রেশনের সময় আমাদের কাছে ১,০০,০০০ টাকা অতিরিক্ত অর্থ দাবি করা হয়, যা ‘সিস্টেম’ বলে উল্লেখ করা হয়েছিল। দীর্ঘ আলোচনার পর আমি মোট ৮৪,০০০ টাকা প্রদান করি। অর্থ গ্রহণকারী ব্যক্তি রেজিস্ট্রি অফিসের একজন নিম্নপদস্থ কর্মচারী ছিলেন, যিনি বিভিন্ন কাগজপত্র ও সমন্বয়ের কাজ করতেন বলে আমার ধারণা। আমি নিজ চোখে দেখেছি যে তিনি প্রাপ্ত অর্থের একটি অংশ আলাদা করে রাখেন এবং বাকি অর্থ অন্যত্র নিয়ে যান। পরবর্তীতে আমি বিভিন্ন মানুষের কাছ থেকে শুনেছি যে এ ধরনের অর্থ অফিসের বিভিন্ন স্তরে ভাগাভাগি হতে পারে। তবে এ বিষয়ে আমার ব্যক্তিগতভাবে প্রত্যক্ষ কোনো প্রমাণ বা প্রত্যক্ষ পর্যবেক্ষণ নেই। তাই এই অংশটিকে আমি শোনা তথ্য বা ধারণা হিসেবেই উল্লেখ করছি।

Tejgaon Registration Complex, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DK82QX4U
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০০

থানায় মোবাইল চুরির জিডি

একটি মোবাইল চুরির জিডি করেছিলাম অনলাইনে, কিন্তু দীর্ঘদিন ধরে সেটি প্রক্রিয়াধীন রেখে দেই এবং থানায় গিয়ে সেবা নিতে বলে মেসেজে। ২৫ আগষ্ট সকাল ১১ টাই থানায় গেলে জিডি কপি তদন্তাধীন করে দেই এরপর এটির জন্য ৫০০ টাকা দাবি করে চট্টগ্রাম বন্দর থানার তৃতীয় তলায় বসে থাকা একজন বয়স্ক বেতার অপারেটর।

চট্টগ্রাম, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTAYP9WV
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১৪.০ হাজার

ড্রাগ লাইসেন্স নতুন

লাইসেন্স বাবদ ৩হাজার সামথিং চেয়েছে ১৪ হাজার নিজে নেন না পিউর নেয় না হলে কবে আসবে ঠিক নেই ১৪ হাজার দিলে ১ মাস সময়ে পাবেন লাইসেন্স

নরসিংদী, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে DKPUUHA7
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০.০ হাজার

গাজিপুর বাসন থানার তদন্ত ওসি ছিলো anonymous

আমার একটা ঘটনা আমি ভিক্টিম ছিলাম উল্টো আমাকেই দিতে হয়েছে ৫০০০০ পঞ্চাশ হাজার টাকা। টাকা টা নিয়েছে ২০২৩ সালে গাজিপুরের বাসন থানার তদন্ত ওসি

গাজিপুর, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DK7LETS7
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২৪.০ হাজার

স মিলের লাইসেন্স নবায়ন

বন বিভাগ থেকে নবায়নকৃত করাত কলের লাইসেন্স। পাঠানো হয় ইউএনও'র অফিসে। সেখান থেকে ফোন করে কাগজ পত্র নেয়ার জন্য দেখা করতে বলা হয়। ইউএনও'র সহকারী আগেই বলে রাখে স্যারের বিষয়টা মনে রাইখেন। কথা অনুযায়ী ইউএনও অফিসে গেলে ইউএনওর সহকারী ৩০০০০ টাকা দাবী করে। পরে ২৪০০০ হাজার টাকা দিয়ে কাগজ নিয়ে আসি।

মোরেলগঞ্জ, খুলনা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে KHK9DKHF
মন্তব্য
ঘুষ দিয়েছি ট্রাফিক পুলিশ ৳১.০ হাজার

মোটরসাইকেলের মামলা।

আমি মোটরসাইকেল চালাচ্ছিলাম আমার মাথায় হেলমেট ছিল। পিছনের জনের হেলমেট হাতে ছিল। এর জন্য উত্তরা জসীমউদ্দীন মরে ট্রাফিক পুলিশ আমার থেকে ১০০০ টাকা ঘুষ নেই। যা কোন মামলার কাগজ আমাকে দেওয়া হয় নাই।

উত্তরা, ঢাকা।, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে DK37QVPV
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৪.৫০ লাখ

গ‍্যাসের লাইনের জন‍্য ক্ষতিপূরণ

আমাদের জমির উপর দিয়ে গ‍্যাস পাইপলাইন গিয়েছিল,নিয়ম অনুযায়ী আমরা মৌজা রেইট থেকে তিনগুন বেশি পাওয়ার কথা ,তো সব কাগজ দলিল দেওয়ার পর বললো যে ওকে আপনাদের এত পাওনা আপনারা যদি টাকা পেতে চান মোট টাকার সাত শতাংশ আমাদের দিতে হবে না হয় ভুল বের করে ফাইল আটকে দেওয়া হবে।চেক পাওয়ার আগে নির্দিষ্ট জায়গায় নগদ টাকা দিতে হবে,তারপর চেক হস্তান্তর করা হবে। এটি হয়েছিল ফেনী ডিসি অফিসে।

ফেনী, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTRHJ55Q
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳৩০.০ হাজার

সরকারি আনুসাঙ্গিক সহ অন্যান্য বিল পাস করাতে

10 % হতে 15% হারে,নয়ত বিল পাস করতে তালবাহানা।কিছু বিল ফেরত দিয়েছে,নানাভাবে হয়রানি,টাকা না পাওয়া বিল ফেরত দিয়েছে।অথচ বিগত বছর টাকা পেয়ে যে ধরনের বিলগুলো পাস করেছে, এ বছর টাকা না দেওয়ার একই ধরনের বিলে পাস করে নাই।সরকারি অফিসের বিলে টাকা চায়,দু:খজনক।

নেএকোণা সদর, ময়মনসিংহ ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে MYF4BDG9
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০০ লাখ

নির্মাণ প্রকল্প

ইউনিয়ন পরিষদের প্রতিটি প্রকল্পে ইউএনও অফিসে ১০%, পিআইও অফিসে ১০%, ইঞ্জিনিয়ার অফিসে ১০%, চেয়ারম্যান ৫%, সচিব ৫%, ভ্যাট, ৮-১০% খরচ হয়। অবশিষ্ট টাকার কাজ হয়। এবার বোঝেন কতটা কাজ হয়। অনেক প্রকল্পের কিছুই হয় না। শুধু তুলে খায়।

টাংগাইল, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKQD7RWW
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২০.০ হাজার

নামজারী

আমাদের একটা নামজারী আটকেদেয় অনলাইনে খুজেপাচ্ছে না। বাতিল করে দিছে।এসিল্যান্ড এর সাথে দেখা করলাম কথা বলেন সহকারী এর সাথে ভাই এটাকে অনলাইনে এন্টি করতে হবে। ডিমান্ড ২০হাজার পরে ১০হাজারে কাজটা করে তা ও ভুল এন্টি করে রাখছে।

উপজেলা, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKU9LPHC
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳৪০০

ড্রেসিং বা সেলাই

গাইবান্ধা সদর হাসপাতালের দূর্নীতি থামবে কবে? আজ আমি বাইক এক্সিডেন্ট করে সদর হাসপাতালে যাই। আমার গোরালি ফেটে গেছে এবং অনবরত রক্ত ঝরছে। আমি সদর হাসপাতালের জরুরী বিভাগে গেলে তারা আমার পায়ের গোরালি সেলাইয়ের কথা বলে সুতা কেনার জন্য ৩৫০/- এবং ড্রেসিং করার জন্য ৫০/- টাকা দাবী করে। বিষয়টি যে অনিয়ম তা আমি স্পষ্ট জানি কিন্তু আমার করার কিছু নেই্।। গোরালি থেকে রক্ত ঝরছে এবং আমি অসুস্থ। এ। অবস্থায় ঝামেলা করলে হয়তো তারা আমার চিকিৎসায় করতো না আর হয়তো উল্টো পয়জন ইনজেকশন পুস করতো। কারন দূর্নীতিবাজের ধর্ম নেই। আমি প্রমান রাখার জন্য তাকে কৌশল করে বলি ক্যাশ টাকা নেই। বিকাশ নাম্বার দেন। পরে সে বিকাশ নাম্বার দেয় আর আমি ৪০০ টাকা সেন্ড মানি করি। জরুরী বিভাগের যে কয়টা লোক রয়েছে এরা প্রতিনিয়ত রোগীদের সাথে

গাইবান্ধা সদর হাসপাতাল, রংপুর ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে RNCYNS8D
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৬.০ হাজার

দলিল রেকর্ড করার জন্য

দলিল রেকর্ড করতে গিয়েছিলাম। অফিসিয়াল ১১৫০ টাকা ফি ছিলো কাজ করার জন্য যার থেকে যেমন পারে নিতাছে। আমার কাছে ৬০০০ টাকা চাওয়া হয়েছে। এই দূর্নীতি ভেঙ্গে দেয়া হোক। পটুয়াখালী সদর

PATUAKHALI, বরিশাল ২৫ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে BR54R2FY
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳১.০ হাজার

প্রাথমিক থানা শিক্ষা বোর্ড অনলাইন পোর্টাল নিষ্ক্রিয় থেকে সক্রিয় করা এবং জরিপ সংক্রান্ত সেবায়

সেবাটি ছিলো থানা শিক্ষা অফিসে প্রাইমরি IPMS পোর্টালে স্কুলের একাউন্ট নিষ্ক্রিয় করে দেয়া হয়, সলটি সক্রিয় করার তাগিদ দিয়ে এবং ২০২৬ শিক্ষাবর্ষে বই বিতরণের জন্য আবেদন, জরিপ, চালান তৈরি করার সেবা দেয়ার পরিবর্তে ১০০০ টাকা দাবি করেছে, খরচ হিসেবে চেয়েছে এই টাকা, দিতে না চাইলে বা কম দিতে চাইলে অ্যাকাউন্টের জটিলতা নিয়ে ভয়ভীতি প্রদর্শন করার চেষ্টা করে

ঢাকা, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে DK5J28HC
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳২.৫ হাজার

অপারেশন

সোহরাওয়ার্দী হাসপাতাল. ঢাকা. তিনতলা গাইনী বিভাগের সামনে অপারেশন থিয়েটারেন যেকোন অপারেশন পর টাকা এনেস্থিসিয়া দেওয়ার সময় টাকা নেয়। তবে ১০০০/- নিচে দিলে তারা নেয় না বাধ্য হয়ে দিতে হয়েছে। এই টাকাটা মনে হয় নাস নিয়ে থাকে তাদের পদবী ঊল্লেখ ছিলো না। মা ও শিশু হাসপাতাল, মোহাম্মদপুর বাচ্চা হওয়ার পরই আয়াদের টাকা দিতে হয় ওটি রুম থেকে চেয়ে টাকা নেয় কম দিলে মানে না সাথে আনসার জড়িত। বাচ্চা হওয়ার পরই আয়া

ঢাকা, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKBX79YF
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১০.০ হাজার

নামজারি (Mutation) - শ্রীপুর ভূমি অফিস এবং বরমী ভূমি অফিস

নামজারি (Mutation) করতে ১০ হাজার টা দাবি করেছিল । ১০ হাজার টাকা ছাড়া নামজারি (Mutation) করা যাবে না। যেহেতু সকল কাগজপত্র ভুমি অফিস এ তাদের কাছেই আসে তাই বাধ্য হয়ে দিতে হয়েছে -অন্যথায় নামজারি বাতিল হয়ে যায়

শ্রীপুর, গাজীপুর, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে DKBAGKCJ
মন্তব্য