সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৮৮৬ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৩,২৭৫ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳১.০ হাজার

গাড়ি রেজিস্ট্রেশন

আমার নাকি কাগজে সমস্যা। বাসায় গিয়ে জোর কাগজ আছে আবার নিয়ে আসতে হবে। ১০০০ চাইছিল। পরে তিনশ। পরে ভিক্ষা হিসেবে ৫০ টাকা দিয়েছিলাম। সেটাই ভিক্ষুকের মত হাত পেতে নিয়েছে

নাটোর, রাজশাহী ৩ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে RJBLVEGL
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳১০.০০ লাখ

জাতীয় নির্বাচনে ২০২৬ উপলক্ষে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্বাচনি কেন্দ্র প্রতি মেরামত বাবদ বরাদ্দ ৫০০০০ টাকা ভ্যাট বাদে ৪২৫০০ কাদিরাবাদ ক্লাস্টার অফিসার রবিউল ইসলাম ঘুস গ্রহণ।

মিজানুর রহমান প্রধান শিক্ষক উত্তর ভংগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কাদিরাবাদ ক্লাস্টার মাধ্যমে সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার রবিউল ইসলাম কাদিরাবাদ ক্লাস্টার এবং ভাসানচর ক্লাস্টারের মেরামতের চেকে স্বাক্ষর দেওয়ার সময় ১২৫০০/১৫০০০ টাকা নিয়েছে ২৫ টি বিদ্যালয় থেকে। স্লিপ বরাদ্দ হইতে ৩০০০ টাকা ৫৬ টি বিদ্যালয় থেকে। প্রাক-প্রাথমিক বরাদ্দ হইতে ১৫০০ টাকা ৫৬ টি বিদ্যালয় থেকে। এছাড়া ২য় প্রান্তিক পরিক্ষার প্রশ্ন ছাফিয়ে প্রতি সেট ১৭ টাকা হারে ৫৬ টি বিদ্যালয় হইতে সকল ছাত্র ছাত্রী মাথাপিছু অথচ বিদ্যালয়ে পরিক্ষায় ফি তোলা হয়নি প্রধান শিক্ষক নিজ বেতন থেকে প্রশ্নের টাকা পরিশোধ করা লাগছে।

বরিশাল (অন্যান্য), বরিশাল ৩ সেপ্টেম্বর ২০২৬ ১২ বার দেখা হয়েছে BRD9MQHE
মন্তব্য প্রমাণ আছে
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳১০

ডাক্তার দেখানো

আজ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সেবা নিতে গেলে। মাস্ক ছাড়া এন্ট্রি নেই বলে মাস্ক বিক্রি করা শুরু করে দিল ৩ টা মাস্ক যেখানে ১০ টাকা, সেখানে ১টা মাস্ক ১০ টাকা করে নিতেছিল আমরা যারা ছিলাম ৫ টাকা করে দিতে চেয়েছিলাম কিন্তু তারা রাজি হয়নি। আর যারা মাস্ক ছাড়া ডাক্তারের চেম্বারে গেল তাদেরকে অরুচিকর কথায় ডাক্তার গালাগালি শুরু করে দিল। তাই আমি মাস্ক কিনে ডাক্তার দেখানোর পর পাস করে আরেকটা লোককে দিয়ে আসলাম। এখানে অনেক মানুষ ছিল যারা টাকা গননা করে নিয়ে এসেছিল।

ফরিদপুর, ঢাকা ৩ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে DKKGHEL9
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳২০.০ হাজার

অফিসিয়াল যেকোন কাজ

সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার প্রাথমিক শিক্ষা অফিস চরম দূর্নীতিগ্রস্থ একটা অফিস। সেখানের বর্তমান অফিস সহকারী টাকা ছাড়া কোন কাজ করেনা। টাকা দিলে আপনার সাথে খুব ভালো ব্যবহার করবে। না দিলে আপনার সাথে সৌজন্যমূলক আচরণ করবেনা। টাকা দিলে এক সপ্তাহের কাজ পারলে একদিনে করে দিবে। আর টাকা না দিলে একদিনের কাজ একমাস লাগাবে। এখানে আর একটা উচ্চমান সহকারী ছিলো, বর্তমানে ক্যাশিয়ার পদে প্রমোশন পেয়ে মৌলভীবাজার জেলা প্রাথমিক শিক্ষা অফিসে গেছে। সেও ছিলো আরো তিন ধাপ এগিয়ে। মৌলভীবাজারের শিক্ষকরা অচিরেই তার আসল চেহারা দেখতে পারবেন। যেগুলো বেশি টাকার কাজ সেক্ষেত্রে তারা শিক্ষা অফিসারের দোহাই দিয়ে শিক্ষকদের কাছ থেকে ঘুষ নিয়ে থাকে। কর্মকর্তাগণ কতটুকু জড়িত তদন্ত করলেই সঠিক তথ্য পাওয়া যাবে।

ছাতক, সুনামগঞ্জ।, সিলেট ৩ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে SYNDAU9Q
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২০.০ হাজার

বেতন চালুর জন্য

আমার ইফা-তে চাকরি হয়েছিল। কিন্তু আমাকে এপয়েন্টমেন্ট লেটার দেওয়া হচ্ছে না। অতঃপর বেতনের সময় বেতন পেয়ে হচ্ছে না। যার কারণে দুই দুইবার (একবার অ্যাপয়েন্টমেন্ট লেটারের জন্য, দ্বিতীয়বার বেতন চালুর জন্য টাকা দিতে হয়েছে।

কুমিল্লা, চট্টগ্রাম ৩ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে CTDXSACC
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৩.০ হাজার

নামে ভুল ধরে

পাসপোর্ট সেবা নিতে গিয়ে নামে ভুল ধরে কিন্তু আমার নামে কোনো ভুল ছিলো না

রাজশাহী, রাজশাহী ৩ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার দেখা হয়েছে RJGDDHK3
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳২০০

রোগীদের কাছ থেকে টাকা নেওয়া হয়।

খুলনা মেডিকেলের ওয়ার্ড বয় সিস্টার আর ডাক্তার এদের ব্যবহার খুবই খারাপ

খুলনা, খুলনা ৩ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার দেখা হয়েছে KH3PKKH9
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳১.৫ হাজার

বাইক রেজিস্ট্রেশন

বাইকের কাগজ জমাদানের সময় আমার কাছে ১৫০০ টাকা দাবি করে। এই টাকা নাকি বাইকের কাগজ করার জন্য খরচ হয়। কোনো সমস্যা ছাড়া কাগজ রেডি করতে চাইলে টাকা দেওয়া বাধ্যতামূলক।

রাজশাহী, রাজশাহী ৩ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে RJSGXE4N
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳১০.০০ লাখ

২০২১ সালে বিদ্যালয়ে চাকরি নিয়ে ঘুষ বাণিজ্য

২১/৮/২০২১ সালে বাগমারা প্রায় বিদ্যালয়ে বিভিন্ন পদে চাকরিতে যোগদান করে অনেকে, সেই চাকরি নিতে বড় এমাউন্টের ঘুষ দিতে হয়।তার পরে বেতন করতে গিয়ে ও বড় এমাউন্টের টাকা ঘুষ দিতে হয়।

বাগমারা, রাজশাহী ৩ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে RJ46YH68
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৪.০ হাজার

নামজারি কাজের জন্য অর্থাৎ তহশিলদারের আইডি থেকে ছাড়ানোর জন্য

আমি আমার শাশুড়ি জমি নামজারি করার জন্য আবেদন করেছিলাম কিন্তু নাগ ডেমরা ইউনিয়নের তোশিলদার বিভিন্ন কারণ দেখিয়ে নামজারি খারিজ করে দেয় পরবর্তীতে আমি আবার আবেদন করি আবেদন করে আমার খালা শাশুড়ির ছেলের মাধ্যমে ৪০০০ টাকা দেওয়া হলে ৪০০০ টাকা নেওয়া সময় সে বলছে এই টাকাটা আগে দিলেই নামজারী এটা খারিজ হতো না খুব মজার বিষয় হলো নামজারিটি পরবর্তীতে মনজুর হয়েছে এই টাকার বলে টাকার শক্তিতে তো এভাবেই চলছে ভূমি অফিস সাঁথিয়া উপজেলার শুধু নাকডাঙ্গা ইউনিয়ন নয় প্রত্যেক তোহশিলদার সহ সারা বাংলাদেশের তোশিলদারের একই অবস্থা টাকা ছাড়া কোন নামজারীর প্রস্তাব ছাড়তে চায় না।,,,,,,,,,,,দুঃখের বিষয় হল আমিও একজন ভূমি অফিসের কর্মচারী আমার যদি এই অবস্থা হয় তাহলে সাধারণ পাবলিকের কি অবস্থা

নাকডেমরা ইউনিয়ন,সাঁথিয়া, পাবনা, রাজশাহী ৩ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে RJT5BHFA
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৫০০

নামজারি ডকুমেনট তদনত

Land documents verification. Waiting 1 months. Only got answer in serial. want unnecessary documents. Then ask for 500/ to sub land officer-. Then verification was sent to AC Land office and got the service.

রংপুর, রংপুর ৩ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে RNHDRMBA
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৭০০

চেয়ারম্যান প্রত্যয়ন

ইউনিয়, চেয়ারম্যান ও সচিবের স্বাক্ষর জন্য ঘুষ দিতে হয়। চান্দিনা পৌরসভা।

কুমিল্লা, চট্টগ্রাম ৩ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে CTBLD3QV
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.৫ হাজার

নতুন পাসপোর্ট

নতুন পাসপোর্ট করার জন্য ফর্ম এর সাথে আসল জন্ম নিবন্ধন দেখাতে হয় কিন্তু আমি সেটি নিতে ভুলে গিয়েছিলাম তাই ঘুষ দিতে হয়েছে।

মাদারিপুর, ঢাকা ৩ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKHX55T3
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.২ হাজার

সঞ্চয় পত্র ক্রয়

প্রতিটি ১লক্ষ টাকার সঞ্চয় পত্র কেনার জন্য ১২০০ টাকা করে নেয় ,রাউজান পোস্ট অফিসের কর্মকর্তারা।টাকা না দিলে কাজ করে না।

রাউজান, চট্টগ্রাম ৩ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে CTYRMAJ6
মন্তব্য