সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,০৩৪ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৩,৩৮৯ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳৫০০

ট্রেড লাইসেন্স নবায়ন

সকল টাকা আমি ব্যাংকে দিয়ে আসছি টা ও আমার থেকে অতিরিক্ত ৫০০ টাকা নিছে, বলছে যে না দিলে নবায়ন হবে না। — [redacted] এই লোক

কর ১০, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে DK5MKB7Q
মন্তব্য
ঘুষ দিয়েছি ট্রাফিক পুলিশ ৳১২.০ হাজার

জমি দখলের অভিযোগোর জন্য ১২০০০ টাকার ঘুষ নিয়েছিল কক্সবাজার ঈদগাঁ থানার এসআই।।

জমি দখলের অভিযোগ দিতে গেলে ১২০০০/ টাকা নিয়েছিল।পরবর্তীতে কোন সিদ্ধান্ত দেয়নি।

কক্সবাজার ঈদগাঁ, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে CTGA3XCV
মন্তব্য
ঘুষ দিয়েছি সাব-রেজিস্ট্রি অফিস ৳১৩.০ হাজার

খতিয়ানের সার্টিফাইড কপির আবেদন

আমার বাবার ২ টা জমির এক খতিয়ানে করার জন্য ১৫০০০ হাজার টা দাবি করে ১৩০০০ হাজার টাকায় রাজি হয় ৬০০০ টাকা জমা নেয় বাকি টাকা কাজ করার পর নিবে। কবিরহাট সাবরেজিস্টার

নোয়াখালী কবিরহাট সাব রেজিস্ট্রার অফিস, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে CTX6QAAY
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳৫.০ হাজার

Driving licences

মটর সাইকেল ড্রাইভিং লাইসেন্স করতে গিয়ে ২ বার ব্যার্থ হওয়ার তৃতীয় বার ঘোষ দিতেই হলো। কারন ঘোষ ছাড়া হচ্ছে না কি করবো, নিরুপায়। ঘোষ দেওয়ার পর ফিল্ড টেস্ট দিতে হয়নি তারপরেও লাইসেন্স হয়েছে।

Brahmanbaria, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTH9ADYB
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১.০ হাজার

খাজনা প্রদান

প্রত্যেক দাগের জন্য ২০০ টাকা করে ৫ দাগের জন্য ১০০০ টাকা নায়েব কে না দিলে অনলাইন খাজনার আবেদন বাতিল করে দেয়। পরে অতিরিক্ত ১০০০ টাকা দিয়ে খাজনা পরিশোধ করা হয়

বড়াইগ্রাম,নাটোর, রাজশাহী ২৫ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে RJJE397G
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১০.০ হাজার

WZPDCL Electricity

নতুন পোস্টপেইড মিটারের জন্য আবেদন করার জন্য নিয়েছিল। যেদিন মিটার লাগায় ঐদিন আবার দুই কর্মচারী ১০০০ টাকা নেয়। খারাপ ব্যবহার করে, আর বলে ১০ হাজার টাকা কাকে দিয়েছেন তা জানি না, না দিলে মিটার খুলে নিয়ে যাবো। মিটারের দাম ৪ হাজারও না।

Satkhira, খুলনা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে KH5GS8CY
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০০

জজ কোর্টের পেসকারসহ সবাই কোর্টকে নিজের ব্যবসা প্রতিষ্ঠান বানিয়ে ফেলেছে

কোর্টের মামলার নথি বের করা, নথি দেখা, কোন আবেদন জমা দেওয়া এমন কোন বিষয় নাই যে, টাকা ছাড়া হয়।

ঢাকা, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে DKE8WA9X
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২৫.০ হাজার

সরকারি বরাদ্দের প্রকল্প।

জেলা পরিষদ,বরিশালের সহকারী প্রকৌশলী — নিয়ম বর্হিভুত ভাবে একজন সহকারী রেখেছে — নামে যার কোন নিয়োগ বা চাকরি কিছুই নাই জেলা পরিষিদে অথচ সে অনেক ক্ষমতার অধিকারি।বাবুগঞ্জ উপজেলার একটা মসজিদের জন্য সব সঠিক কাগজপত্র নিয়ে জেলা পরিষদের প্রকৌশলীর দপ্তরে গেলে সে তার ওই সহকারীর মারফত জানায় প্রকল্প নিতে প্রতি লাখে ২৫০০০/- করে দিতে হবে এর কম ১ টাকা হলেও প্রকল্প আসবে না দেওয়া হবে না।পরে অনেক বুঝিয়ে শুনিয়ে ২০ হাজার টাকায় রাজি করানো গেছে টাকা নিছে তারপর প্রকল্প পাইয়ে দিছে তারপরবর্তীতে সে দফায় দফায় ফাইল আটকে আর ও ৫০০০ টাকা নিয়েই ছাড়ছে।

বরিশাল, বরিশাল ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে BRLQXR7E
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১০০

চেক বই হারিয়ে যাওয়ার অভিযোগ দিয়েছিলাম থানায়

মিসিং অভিযোগ দিতে চা-পানির জন্য এই খরচ নাকি সবাই এমনিতেই দেয়, চাওয়াও লাগে না। পরে আমিও লজ্জায় পড়ে দিয়ে দি। ১০০ টাকার জন্য ওখানে কথা বাড়ানো ঠিক হবে না মনে হলো।

রায়পুর, লক্ষীপুর, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTXM3QGP
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০০ লাখ

LGED

বিল করতে হলে মোট বিলের ২℅+২℅ সহকারী ইন্জিনিয়ার + উপজেলা ইন্জিনিয়ারদের দিতে হয়। এছাড়াও হিসাবরক্ষক, পিওনদের দিতে হয়। ও উপজেলা নিবার্হী কর্মকর্তাকে বিলের ১% দিতে হয়।

তাড়াশ, রাজশাহী ২৫ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে RJZZMRH5
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

আমি ২০২৩ সালে এমআরপি পাসপোর্ট দিয়ে ফিঙ্গার দিতে গিয়েছিলাম কুমিল্লা ফিঙ্গার বিএমইটি অফিস।অফিস

আমি ২০২৩ সালে ফিঙ্গার দিতে গিয়েছিলাম আমার পাসপোর্ট ছিল এমআরপি। কর্মকর্তারা বলছিল এমআরপি পাসপোর্ট এর সার্ভার কাজ করছে না। ই পাসপোর্ট লাগবে। আমার তখন ভিসা হয়েছিল এবং কি ফিঙ্গার দেওয়া খুব জরুরি ছিল। আমি প্রবাসী অ্যাপ থেকে তিনশত টাকা দিয়ে আমি রেজিস্ট্রেশন করেছিলাম আমার শুধু বাকি ছিল ফিঙ্গার দেওয়া। কিন্তু সেখানে ই পাসপোর্ট এবং সার্ভার অজুহাতে আমাকে কোনভাবেই ফিঙ্গার দিতে দেওয়া হচ্ছিল না। তখন আমি পুনরায় ৩০০ টাকা দিয়ে আমি ফিগারের জন্য আবেদন করি এবং পাঁচ হাজার টাকা দিয়ে তখনই এমআরপি পাসপোর্ট দিয়ে আমি ফিঙ্গার দিই। এখনো বিএমইটি অফিসে আমার দুইটি রেজিস্ট্রেশন রয়েছে এটা সরকারি কর্মকর্তাদের ধারা হয়রানির শিকার হয়েছি।

Comilla, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CT8W37DG
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳৩.০ হাজার

Divorce certificate

লালবাগ সিটি করপোরেশন অফিসে আমার সাটিফিকেট তোলার জন্য গিয়েছিলাম। সিড়ি দিয়ে উঠে বাম পাশের রুম এ এক লোক আমাকে তিন দিন ঘুরাইছে ডিভোর্স এর কাগজ দিতে, পরে তিন হাজার টাকা দেয়ার পর কাগজ দিছে।

Dhaka, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DK2FGTSY
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১.০ হাজার

জমির নামপত্তন ও হোল্ডিং সমস্যা

ঝিকরগাছা পৌর ভূমি অফিস এ, খাজনা এর হোল্ডিং এ, খাজনা দিয়ে হাল সনের নামজারি করলেও ৫০-৫১ বছরের খাজনা বাকি দেখাচ্ছে অনলাইনে পরে নয়েব স্যার কে ৫০০/১০০০ দিলে ঠিক করে দেয়। ইচ্ছে কৃত ভাবে এগুলো করা হচ্ছে অন্য জাগায় এমন করা হচ্ছে নাহ, ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তা এগুলো করেন যেন তার কাছে যাওয়া লাগে,

ঝিকরগাছা, খুলনা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে KHULT5QK
মন্তব্য
ঘুষ দিয়েছি সাব-রেজিস্ট্রি অফিস ৳১.৭৫ লাখ

বন্টন নামা দলিল

ওয়ারিশ বন্টন নামা দলিল করতে গেলে তারা এই টাকা দাবি করে। পারে বাধ্য হয়ে এই টাকা পরিশোধ করি। আন্যান্য নিকট খবর নিয়ে জানতে পারি তারা এর চেয়ে বেশি টাকা দিসে

ফুলবাড়িয়া উপজেলা, ময়মনসিংহ, ময়মনসিংহ ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে MYPZHCN2
মন্তব্য