সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,০০১ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৩,৩৬৫ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳৩.৫ হাজার

ড্রাইভিং লাইসেন্স

আমি ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করি। গাড়ি চালাতে পারি কিন্তু গোস না দিলে পাস হবে না।

গাজীপুর, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKVU333X
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳১০০

ওয়ারেশি সনদ

মৃত ব্যক্তির ওয়ারিশদের সনদ তুলতে ইউনিয়ন পরিষদের গ্ৰাম পুলিশে ১০০ টাকা ঘুষ দিতে হয়েছে। না দিলে সে স্বাক্ষর করছে না

চকরিয়া, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTRRR9HY
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.০ হাজার

নতুন পাসপোর্ট করার সময়

আমার এক ভাই এর থেকে ১০০০ টাকা নিয়েছে, সকল কাগজ পত্র ঠিক ছিলো, বিন্দু পরিমাণ ভুল ছিলো না, তারপর ও তারা আমাদের থেকে ১০০০ টাকা নিয়েছে বাড়তি।

Cumilla, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTX8RDDA
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০ হাজার

মামলা ফাইলিং

ঢাকা জজ কোর্টে একটি দেওয়ানী মামলা ফাইলিং করতে গিয়েছিলাম , সেখানকার কোর্ট স্টাফ সিগনেচার করতে ,কোর্টের সিল মারতে এবং কোর্ট ফ্রি এন্ট্রি করতে ইত্যাদি কাজে প্রায় ২০০০ টাকার মতো লেগেছে। টাকা না দিলে তারা কোন কাজ করে না। এমনকি ওপেন এজলাসে বিচারক থাকা অবস্থায় তারা টাকা নেয়। এটা তো খুব সামান্য ঘটনা। প্রতিদিন কোর্টের স্টাফরা লক্ষ লক্ষ টাকা ঘুষ নেয়। আদালত প্রাঙ্গনে ঘুষ ছাড়া প্রপারলি কোন কাজ করা যায় না। আর আমরা আইনজীবীরা বাধ্য হয়ে , এইসব ঘুষ দিয়ে থাকি।

ঢাকা, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKX47EF9
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳৫০০

উপবৃত্তি

ছোট বোনের উপবৃত্তির নাম দেওয়ার জন্য দায়িত্বরত শিক্ষক ৫০০ টাকা দাবি করে। টাকা দেওয়ার পর সে উপবৃত্তির জন্য নাম দেয়।

রৌমারী, কুড়িগ্রাম, রংপুর ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে RN5BL98P
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.০ হাজার

নতুন ভোটার নিবন্ধন করতে

সাতকানিয়া নির্বাচন অফিস নতুন ভোটার নিবন্ধনের জন্য ৩০০০ টাকা চাওয়া হয়। পরবর্তীতে অনেকের সাথে কথা বলে জানতে পারি প্রায় সকলে কাছে এমন টাকা চাওয়া হয়

সাতকানিয়া, চট্টগ্রাম, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTUZLX6Q
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳১.০ হাজার

LPC রিসিভ ও সংশ্লিষ্ট কার্যক্রম সম্পন্ন করা

যে, সরকারি চাকরিজীবীদের LPC রিসিভ ও সংশ্লিষ্ট কার্যক্রম সম্পন্ন করার ক্ষেত্রে হিসাবরক্ষণ অফিসের দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট ব্যক্তিদের মাধ্যমে প্রতি LPC-এর জন্য ১,০০০/- (এক হাজার) টাকা অননুমোদিতভাবে দাবি/গ্রহণ করা হয়।

বরগুনা, বরিশাল ২৫ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে BRUZHZ9J
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২.০ হাজার

জমির প্রস্তাব প্রেরন

০২-০৬-২০২৬ তারিখ আমার জমি খারিজের জন্য গোদনাইল চেয়ারম্যান ওফিসে স্থানীয় ভুমি ওফিসে যাই। আমার জমির পেপার সব কিছু ১০০% ঠিম আছে। বিনপি ক্ষমতায় আসার পরে গোদনাইল ভুমি ওফিসে নতুন নায়েব এসেছে। ওনি টাকা ছাড়া কোন কাজ করেনা, জমির খারিজের প্রস্তাব পাঠানোর জন্য যাওয়ার পরে ওনি কোন মানুষের সাথে কথা বলেনা, ওনার ওফিস সহকারীর মাধ্যমে ৫০০০ টাকা দাবী করে, টাকা না নিলে কোন কাজ করবেনা বে জানায় দেয়। তারপরে ২০০০ টাকার বিনিময়ে কাজ করে। বর্তমানে গোদনাইল ভুমি ওফিসে স্থানীয় যে ভুমি কর্মকর্তা আছে ওনি একটা দূর্নীতিবাজ।

নারায়ণগঞ্জ দুই নাম্বার চেয়ারম্যান ওফিস, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKU257RU
মন্তব্য
ঘুষ দিয়েছি ট্রাফিক পুলিশ ৳২.০ হাজার

মামলা করার ভয় দেখিয়ে

গাড়ির সবকিছু ঠিক ছিল কিন্তু হঠাৎ করে ধরে বলল ড্রাইভার সিট বেল বাধে নাই এজন্য মামলা দিবে ৬ হাজার টাকার পরবর্তীতে অনেক বোঝানোর পরে ২০০০ টাকা ঘুষ নিয়ে ছেড়ে দিয়েছে ড্রাইভারের সিট বেল বাধা ছিল

ফরিদপুর, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKCHGXRY
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৫.০ হাজার

জমি খারিজ বা নামজারি

আমার বাবা জমি খারিজ করার জন্য বহুদিন ধরে ঘুরতেছে কিন্তু করতে পারতেছে না একজন অফিসার ১৪ হাজার টাকা চাইছে খারিজ করে দিবে বলে অগ্রিম ৯ হাজার টাকা নিয়েছে কিন্তু পরে তাকে আর খুঁজে পাচ্ছে না বা করে দেয় নাই পরে , বাবা আবার জমে খারিদের জন্য অফিসে গেলে আবার শুধু এই কাগজ নিয়ে আসেন বলে ঘোড়াচ্ছে গতকাল যখন একজন 5000 টাকা চাইছে আব্বা দিয়ে দিয়েছে তখন কাজগুলা করে দিচ্ছে টেবিলগুলো পার করে দিচ্ছে আবার বলেছে মেইন অফিসার যে এসিল্যান্ড সিগনেচার করে ওনি ঘুষ খায় এখন উনাকেও টাকা দিতে হবে এখন কোন কত টাকা দিতে হবে পরবর্তীতে জানানো হবে

বনপাড়া, রাজশাহী ২৫ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে RJ9PX4L5
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৩.০ হাজার

নতুন পাসপোর্ট

আমার সব ডকুমেন্টস ঠিক ছিল, তবুও পাসপোর্ট অফিসে রিসিপশনে একজন চশমা পড়া অফিসার আমারকে বললো এখানে কিছু একটা গডমিল, আছে আমি জিজ্ঞেস করলাম কি, তিনি বললেন..নিজেনখুজে নেন, এবাবে দু-তিনবার যাওয়ার পর ওনি বললেন একজমের সাথে দেখা করো, আমি দেখা করার পর ওনি ৩০০০টাকা খুজলেন, টাকা দেওয়ার পর আমাকে আর কোনো সিরিয়াল এ দাড়াতে হলো না। সবার আগে আমি বায়োমেট্রিক দিলাম।

বান্দারবান আনচলিক পাসপোর্ট অফিস, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে CT2AYTR8
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৭.০ হাজার

ভূমি উন্নয়ন কর

সেবাটি নাম ছিল ভূমি উন্নয়ন কর(খাজনা)।আমার ৩টি খতিয়ানের বিপরীতে সরকারি কোষাগারে জমাকৃত খাজনার পরিমাণ ছিল 2662+149+182=2993 টাকা কিন্তু ঐ অফিসের তহশিলদার প্রথমে আমার কাছে 15000 টাকা দাবি করে পরে আমার কাছে থাকা 7000 টাকা নিয়ে তিনি কাজটি করেন।

রণচন্ডী ভূমি অফিস,রণচন্ডী,কিশোরগঞ্জ, নীলফামারী, রংপুর ২৫ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে RN7LKR76
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳১২.০ হাজার

বাইকের মালিকানা বদলি

মূল বিষয়টি হলো যে আমি বিআরটি তে একটা মোটরসাইকেল মালিকানা বদলি করতে গিয়েছিলাম বিআরটিএ ফি কাগজপত্র বাবদ ৬০০০ টাকা আমার কাছ থেকে ১২ হাজার দাবি করে আমি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করি উপায়ান্তর না দেখে করে আমাকে পুরো টাকাটাই আমাকে পরিশোধ করতে হয় হালিশহর, বি আর টি এ সার্কেলে

হালিশহর, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CT9PC2TB
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.৫০ লাখ

টেন্ডার প্রক্রিয়া

বাংলাদেশ রেলওয়ের প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রক পাহাড়তলী দপ্তরের ডিসিওএস (P-2) —ের নিকট মালামাল ক্রয় সংক্রান্ত একটি টেন্ডারের বিষয়ে ৩,৫০,০০০ (তিন লাখ পঞ্চাশ হাজার) টাকা প্রদান করেছি। তিনি টেন্ডার ও ক্রয়সংক্রান্ত বিভিন্ন কাজের ক্ষেত্রে প্রত্যেকটি কাজের ফাইল এবং সংশ্লিষ্ট ঠিকাদার/কন্ট্রাক্টরের নিকট থেকে নিয়মবহির্ভূতভাবে প্রতি কাজের আনুমানিক ৩.৫% থেকে ৪.৫% হারে ঘুষ/অবৈধ অর্থ গ্রহণ করে থাকেন। বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে তদন্ত করে উল্লিখিত ব্যক্তির বিরুদ্ধে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।

চট্রগ্রাম, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTFX37MT
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২.৩০ লাখ

Diyara songsodhon

কাট্টলী ভুমি অফিসে আমার আর এস বি এস এ জায়গার পরিমাণ ছিলো ২৩ শতক কিন্তু দিয়ারা তে ২১ শতক উল্লেখ ছিলো পরবর্তীতে ভূমি অফিস ২৩০০০০ টাকা দাবি করে সংশোধনী করতে।

Kattoli, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTDMY55C
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৩৫.০ হাজার

ভূমি কর প্রদান

ভূমি কর প্রদান। ৩ শতাংশ বাগান জমির কর বসিয়ে দিয়েছিল ৩৪০০০ হাজার টাকা। ১৫০০০ হাজার টাকা দিলে কর কমিয়ে ৭০ টাকা করে দেই। আরেকটা জমি ১০৯ শতাংশ ধনী ৬০০০০ কর বসিয়ে দিয়ে ছিল ২০০০০ টাকা দিলে ২৩০ টাকা করে দেই।

গোপালপুর, বড়াইগ্রাম, নাটোর।, রাজশাহী ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে RJ9CK9MR
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳১.৫ হাজার

অনলাইনে জন্ম নিবন্ধন আপডেট বা সংশোধন করার জন্য বাংলা তথ্য যুক্ত করে দুইটি ভাষা একসাথে করার জন্য

আমার জন্ম নিবন্ধন সুধু ইংলিশ এ আসিল

রায়ের বাজার কমিউনিটি সেন্টার, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKXD8FKE
মন্তব্য