সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৯১৪ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৩,২৯৭ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৩.৩ হাজার

পাসপোর্ট

সরকারি ব্যাংক ড্রাপ থেকে অনেক টাকা বেশি নেওয়া হয়। এটা যে শুধু আমার সাথেই এমন হয়েছে বিষয় টা এমন না। দালালদের আলাদা কোড আছে। এপ্লাই ফর্মে যদি দালালের কোড না থাকলে তাহলে ঐ পাসপোর্ট এর আবেদন জমা নেয়। তাছাড়াও যাদের id card এর সাথে নাম কিংবা বয়স ঠিক নেই তাদের থেকে তো এমনও দেখি ১,০০,০০০/- থেকে ১,৫০,০০০/- টাকাও নিতে দেখেছি

লক্ষ্মীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিস, চট্টগ্রাম ২৪ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CT5HE9E6
মন্তব্য
ঘুষ দিয়েছি ট্রাফিক পুলিশ ৳১.৫ হাজার

হেলমেট ছাড়া যাওয়ার কারণে নিয়ম বহির্ভূত আলাদাভাবে টাকা নিয়েছে

হেলমেট ছাড়া যাওয়ার কারণে সরকারী খাতায় ফাইন না উঠিয়ে আমার কাছ থেকে রশিদ ছাড়া ১৫০০ টাকা নিয়েছে

গাজীপুর, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKHSYZ8A
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳১.৩০ লাখ

রেজাল্ট

আমি ২০২৪ সালে এস এস সি পরীক্ষা দি।খুব ভালো পরিক্ষা দিবার পর রেজাল্ট হয় আমার পদার্থ বিজ্ঞান ফেল দেয় উক্ত বিষয় কোনে নাম্বার ছিলো।পরে এটা নিয়ে র্বোড যাবার পর তারা নানা ধরনে হয়রানি করে।পরে রেজাল্ট পরিবর্তন করে দিবে বলে ১লক্ষ ৫০ হাজার পরিক্ষা নিয়ন্ত্রক দাবি করে আমি তাকে আমার জমানো এবং বাসায় না জানিয়ে আমার বোনদের কানের দুল দিয়ে সবমোট ১লক্ষ ৩০ হাজার টাকা দি।কিন্তু আমার কাজটা করে দেয় নাই আমি এর পর ২ বার পরিক্ষা দিছি ২বার খারাপ ফেল আসলো।বোড প্রতিবাদ করা নিজের পায়ে কুরাল মারা মত

চট্টগ্রাম, চট্টগ্রাম ২৪ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTZ396EF
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳৫.০ হাজার

আটকে থাকা বেতন তোলা

বেতন আটকে ছিলো। বেতন যেখানে তাদের মানবিক কারনে হলেও কাজ দ্রুত করে পরিশোধ করার কথা, ৭ মাসের বেতন তোলার জন্য ৫০০০/- দিতে হয়েছে। বাধ্য হয়েছি দিতে। আরও অর্থ দাবি করতে পারে। বেতন এখনো পাওয়া যায় নাই।

ঢাকা, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKZVB9N4
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১.৫০ লাখ

জমির খারিজ সংক্রান্ত

খরচ করতে যাওয়ার পর জমির আমার কাছ থেকে কম সময়ে এবং জমির খাস না হাদিস দেওয়ার জন্য পরিশোধ করার জন্য এক্সট্রা দেড় লক্ষ টাকা চেয়েছে অনিতা পরিশোধ করেছে

গাজীপুর, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKM82CCR
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳৫.০ হাজার

এলপিসি, আনুষঙ্গিক বিল, ফিক্সেশন, পেনসন,অবসর সুবিধা, জিপিএফ উত্তোলন

প্রথম বেতন লাগানো, এলপিসি, শ্রান্তি বিনোদন, অফিসের আনুষঙ্গিক বিল উত্তোলন ৫% ছাড়া বিল পাস করে না। নানা অজুহাত দেখায়, ভুলভাল বের করে। সবাই সিন্ডিকেট করে। কেউ কোন সমাধান দেয় না। মানুষকে সম্মান করে না। সব হিসাব রক্ষন অফিসের একই চিত্র।

দিনাজপুর, রংপুর ২৪ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে RN7JUPUK
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২.০ হাজার

জমির নামজারী, খাজনা, মিউটেশন

আমার মা মুরুব্বি মানুষ গিয়েছিলেন জমির মিউটেশন করতে।

আঠারখাদা ইউনিয়ন ভুমি অফিস, মাগুরা সদর, খুলনা ২৪ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে KHXBQ5K2
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০০

পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পাওয়ার জন্য পুলিশ কে ৬০০০ টাকা ঘুষ দিতে হয়েছিল

“চায়নাতে পড়তে যাওয়ার জন্য আমার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট দরকার ছিল। এই জন্য আমি অনলাইনে আবেদন করেছিলাম। আমি অনলাইনে ফি পরিশোধ করার পরে এইখানে কর্মরত পুলিশ অফিসার আমাকে কল দেয় এবং আমাকে ডাকে ।পরে আমি প্রয়োজনী সকল কাগজ পত্র নিয়েগেলে সে সব কিছু দেখে বলে যে, কাগজ পত্র সব ঠিক আছে।তার পরে আর কিছু না বলে আমাদের কে চায়ের দোকানে ২ থেকে ২.৫ ঘন্টা বসিয়ে রেখে সে তার মত তার পরিচিত লোকদের সাথে গল্প করতে থাকে , পরে আমি যাওয়ার কথা বললে বলে যে কিছু খরচ পাতি দিয়ে যান। এই কথা বলে সে টাকা রাখে”

মোড়েলগঞ্জ, জেলা বাগেরহাট, খুলনা ২৪ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে KH5TFSEX
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.০ হাজার

মোবাইল ছিনতাই

প্রায় ৭ বছর আগে রিকশায় যাওয়ার সময় কথা বলারত অবস্থায় বাইকে এসে আমার হাত থেকে মোবাইল ছিনতাই হয়। জিডি করার পর দায়িত্বপ্রাপ্ত এসআই-এর সঙ্গে যোগাযোগ করলে তিনি জানতে চান আমি কী করি। আমি মেডিকেল ৩য় বর্ষে পড়ি জানালে তিনি বলেন, “আপনার তো ব্যবসা ভালো।” এরপর চা-নাস্তার কথা বলে ৫,০০০ টাকা দাবি করেন। আমি ৩,০০০ টাকা দিই। এরপর তিনি আর কোনো যোগাযোগ করেননি এবং মোবাইলটিও উদ্ধার হয়নি। কয়েকবার ফোন করেও তাকে পাইনি।

ঢাকা, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DK724X85
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২০.০ হাজার

ঠিকাদারী কাজ বাস্তবায়ন এর ক্ষেত্রে

ঠিকাদারি কাজ করার ক্ষেত্রে, কাজ করার শেষ করার পরে বিল করতে গেলে কাজের চুক্তিমূল্যের উপরে ৬% একটু কম বেশি হিসাব করে টাকা চায়, বাধ্য হয়েছি, দিয়েছি। নিরুপায়

পাবনা সাথিয়া উপজেলা এলজিডি, রাজশাহী ২৪ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে RJ3DS87H
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১১.০ হাজার

কাবিন রেজিস্ট্রি অফিস

আমার ছোট বোনের জামাই সৌদি প্রবাসী, ছোট বোনকে সৌদি নিয়ে যাবে এজন্য কাবিনের কফি ইংলিশ করা লাগে এবং অনলাইন করা লাগে । এজন্য আমরা যোগাযোগ করি আমাদের গ্রামের কাবিন রেজিস্ট্রি হুজুরের সাথে, উনি জানান এটা মাইজদী থেকে করাই আনতে হবে, ওখানে ১১ হাজার টাকা লাগবে, যেহেতু আমাদের খুব প্রয়োজন আমরা ১১ হাজার টাকা দেই, কিন্তু ওখান থেকে পরে জানানো হয়, পাসপোর্ট এর জন্ম তারিখ এবং কাবিনের জন্ম তারিখে এক নয়, এ কারণে এটা করা সম্ভব নয়, তখন আমরা টাকাটা ফেরত চাই কিন্তু উনারা দেয়নি, ওনাদের বক্তব্য একটাই টাকা ফেরত দেওয়া সম্ভব না আমরা কার কাছে বলব কিছু করার নাই।

নোয়াখালী, মাইজদী, চট্টগ্রাম ২৪ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTR5Q5F6
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২৫.০ হাজার

জমি রেজিষ্ট্রেশন

হেবামুলে জমি রেজিষ্ট্রেশন করতে গিয়ে রোগী নিয়ে গিয়ে জমি রেজিষ্ট্রেশন করতে চাই না। বলে আগের সব দলিল লাগবে, বালাম বই / ভলিউম বই বের করতে টাকা লাগবে। টাকা জমা দিয়েছে ২ হাজারের মত কিন্তু টাকা নিয়েছে ২৫ হাজার। এরা আবার নিজে টাকা নেয়না। দলিল লেখকের মাধ্যমে টাকা নেয়।টাকা না দিলে জমি রেজিষ্ট্রেশন হবেনা। প্রতিদিন জেলা সাব রেজিস্ট্রার অফিসের হেড কেরানী কমপক্ষে ২/৩ লাখ, অফিসার ৫/৬ লাখ নিয়ে যায়।

দিনাজপুর, রংপুর ২৪ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে RNAF9VP2
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১.০ হাজার

ভুমি নামজারি

অনলাইনে নাম জারি আবেদন করা হয়েছে ৫০+২০ টাকা পরিশোধ করে। পরবর্তীতে আগ্রাবাদ সার্কেলে ফাইল এলে কাননগো এর কাছে ফাইল যায়, সহকারী কমিশনার নেই। এখনো নিয়োগ দেয়া হয়নি তাই কাজ শেষ করা যাচ্ছে না বলে। আর কানংো তার সহকারীকে ফাইল দিলে সে আমাকে সাইডে ডেকে নিয়ে তাকে কিছু খরচ দিতে বলে। আমি বাধ্য হয়ে ১০০০ টাকা পরিশোধ করি। কিন্তু আমার কাজ এখনো শেষ হয় নি।

আগ্রাবাদ সার্কেল, চট্টগ্রাম ২৪ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে CTX2TZMS
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০০ লাখ

Gazipur Jela Karagar

গাজীপুর জেইল খানায় আমার বাবা মিথ্যা মামলায় হাজতি অবস্থায় আছেন। দেখা করতে গেলে ক্যান্টিন থেকে কিছু কিনে দিতে গেলে দাম রাখে ডাবলের থেকেও বেশি আবার সেই জিনিস পাঠাইতে এক্সট্রা টাকা নেয়। ২ মাসে প্রায় ১ লক্ষ টাকার উপর খরচ হয়েছে শুধু জেইল খানায়।

Tongi, Gazipur, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKNS5FE6
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৩.০ হাজার

নবায়ন

আমার বর্তমান ঠিকানা দিয়ে পাসপোর্ট নবায়ন আবেদন করলে ঢাকা পশ্চিম বসিলা পাসপোর্ট অফিসে অটোমেটিক জমা দিতে বলে । সেইমত আমি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ফাইল জমা দিতে গেলে আমাকে কর্তব্যরত অফিসার জানান আপনার জন্মস্থান যেহেতু নড়াইল আপনাকে নড়াইল পাসপোর্ট অফিসে জমা দিতে হবে। আমি অফিসারকে আমার ঢাকার বাসার পানিবিলের কপি গ্যাস বিলের কপি বিদুৎ (DPDC) এর প্রিপেইড কার্ড ফটো কপি ও অরজিনাল দেখাই এমনকি তাকে আমার মোবাইলে ডিপিডিসি এর সফটওয়ার ও দেখাই কিন্তু তিনি এসকল ডকুমেন্টস আমলে না নিয়ে বলেন যে কাউন্সিলর অফিস থেকে প্রত্যয়ন পত্র দিলে তিনি জমা নিবেন অন্যথায় সম্ভব না । কিন্তু পাসপোর্ট অফিসের দালাল বললো 3000tk দিলে এখনই জমা দিয়ে দিবে কোনো লাইন ও লাগবে না । তাই আমি 3000 tk দিতে বাধ্য হয়ে জমা দেই।

ঢাকা, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে DKEBENV7
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০০

জন্ম নিবন্ধন

জন্ম নিবন্ধন সংশোধন করতে গিয়েও আমাকে ৫০০ টাকা দিতে হয়েছে। বিষয়টি এমনভাবে স্বাভাবিক হয়ে গেছে যে, টাকা না দিলে কাজ হবে না-এমন একটি অঘোষিত নিয়মের মতো মনে হয়। সাধারণ মানুষও বাধ্য হয়ে টাকা দিয়ে দেয় এবং এ নিয়ে কেউ কথা বলে না।

কুমিল্লা, চট্টগ্রাম ২৪ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTFZ8DU2
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳১.০ হাজার

জন্ম নিবন্ধন সংশোধন

অনলাইনে জন্ম নিবন্ধন সংশোধন আবেদন করলে প্রয়োজনীয় কাগজ পত্র নিয়ে যেতে বলে। সব কাগজ নিয়ে গেলে সংশোধিত জন্ম নিবন্ধন প্রিন্ট করে দেয়ার বিমিময়ে ১০০০ টাকা ঘুষ দিতে হবে বলবে টাকা দিয়ে কাগজ প্রিন্ট করে কিয়ে আসি।

ঢাকা, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKEGLJER
মন্তব্য
ঘুষ দিয়েছি সাব-রেজিস্ট্রি অফিস ৳৪০.০ হাজার

জমির দলিল করতে যাওয়া

ঘুষ নেওয়া তাদের প্রতিদিনের অভ্যাস. না দিলে ফাইল আটকে রাখে. সাব রেজিস্টার্ড অফিসার নিজে টাকা না নিয়ে অন্য জনের মাধ্যমে টাকা নেওয়া হয়

রায়পুরা, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKX8GHND
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳২.০ হাজার

এস এস সি পরীক্ষার সার্টিফিকেটে বাবার নাম সংশোধন DHAKA EDUCATION BOARD

স্কুলের ভুলের কারণে আমার ssc সার্টিফিকেটে বাবার নাম ভুলে এসেছিল। আমার অন্যান্য সকল ডকুমেন্টে নাম ঠিক ছিলো সেগুলো দিয়ে সংশোধনের আবেদন করি । প্রায় তিন চার মাস হয়ে গেছে তাও সংশোধন হচ্ছিল না। এরপর ঢাকা শিক্ষা বোর্ডে যাই, সেখান থেকে জানানো হয় অনেক আবেদন পড়েছে তাই সংশোধন হতে সময় লাগবে। বের হওয়ার সময় ওই অফিসে কর্মরত একজন ডাক দিয়ে পাশে নিয়ে গিয়ে বলে "খরচ করতে পারলে তাড়াতাড়ি ঠিক হবে "। বিষয়টি সংশোধন করা আমার জন্য জরুরি ছিলো। সেই ব্যক্তি ৫ হাজার টাকা দাবি করে। ২০০০ টাকায় তার সাথে চুক্তি করি। এরপরে দুই দিনের মধ্যে আমার সার্টিফিকেট সংশোধন হয়ে যায় । Se

Bakshi Bazar,Dhaka, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে DKJFJE23
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১০.৫ হাজার

চাকরি সনদ নবায়ন

আমার বাবা জাহাজের তৃতীয় শ্রেনীর একজন জাহাজ মাস্টার, বাবার চাকরি সনদ রিনিউ করে দিবেন বলে নৌপরিবহন ভবনের অভ্যন্তরীন একজন কর্মচারী কাজটি করে দিতে পারবেন বলে জানান। অনলাইনে সকল কিছু সঠিকভাবে সাবমিশনের পরে তার টেবিলে বাবাকে নিয়ে যাওয়া হয় এবং দাবী করা হয় ১০,০০০/- টাকা দিলে কাজটি হয়ে যাবে নয়ত রিনিউ হবে না এবং বাবা চাকরি করতে পারবেন না। আমার বাবা সেটি পরিশোধ করে এবং তিনি চা নাস্তা দাবি করলে তাকে নিয়ে গিয়ে পাশের এক হোটেল দুপুরের লাঞ্চও করানো হয়। দুঃখজনকভাবে দাবীকৃত অর্থ পরিশোধ করা হলেও, বাবার সনদ রিনিউ করা হয়নি, এবং পরে তিনি আমাদের অস্বীকার করেন। অগত্যা বাবার অর্থও খরচ হয় এবং বাবা পরবর্তীতে আর চাকরিতে ফেরত যেতে পারেননি।

মতিঝিল, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKVCDDVC
মন্তব্য