সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৯১৪ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৩,২৯৭ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি ট্রাফিক পুলিশ ৳৫০০

মোটরসাইকেল এর কাগজ

গ্রামের আধা পাকা রাস্তায় রাত আটটার দিকে হঠাৎ করে সামনে থেকে লাইট মারে গাড়ি থামে দেখি দুইজন পুলিশ। আমার কাছে ডায়ান ফিফটি গাড়ি ছিল। তারা আমার কাছে গাড়ির প্রয়োজনীয় কাগজ চেয়েছিল আমি সেটা দিতে পারিনি। তারপর তারা চা-নস্তা খাওয়ার নাম করে ঘুষ চেয়েছিল তার বিনিময়ে আমার গাড়ি ছেড়ে দিবে। আমার কাছে টাকা ছিল না পরে আমার চাচা এসে ৫০০ টাকা তাদেরকে দেয় এবং তারা আমার গাড়ি ছেড়ে দেয়।

ঝিনাইদহ, খুলনা ২৪ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে KH7DHFPV
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৫.০ হাজার

খতিয়ান সংশোধনের আবেদন

খতিয়ান সংশোধনের আবেদন করেছি। সরকারি কোর্ট ফি ২০ টাকা সহ অনলাইন চার্জ দিয়ে, ফাইল উপসহকারী ভূমি কর্মকর্তা (তহসিলদার) কে জমা দিতে গেছি৷ উনি জানালেন খরচ লাগবে, ১০ হাজার। ডিসি অফিস থেকে নাকি সংশোধন পাস করায়া আনতে হবে। পরে দরাদরি করে ৫ হাজার ফিক্স, ৩ হাজার সাথে সাথে দিলাম। বাকি ২ হাজার কাজ শেষ হওয়ার পর দিলাম। তার মধ্যে ১০০০৳ জাল নোট ছিলো। এরপর চিন্তা কখনো যদি জাল বা ছেড়া নোট পাই, সেটা ঘুষে চালিয়ে দিবো।

হাটহাজারী, চট্টগ্রাম ২৪ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে CTMXY684
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳৩.০ হাজার

টেস্টের পর অবাঞ্ছিত কোচিং রাজউক কলেজ

"কোচিং করবেনা তাহলে ভর্তি হয়েছো কেন, কোচিং করা বাধ্যতামূলক আর কোচিং বল কেন এটা তো ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম"

Dhaka, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKAAXFHV
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৩.০ হাজার

পার্সপোট আবেদন

পাসর্পোট আবেদন জমা বাবদ আমার কাছ থেকে ৩০০০ টাকা দাবি করে, পরবর্তীতে আমি পরিশোধ করি

ফরিদপুর, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DK9EMY5F
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳৭০০

SSC

UGHS, NHMSC, Rajuk e Whatsapp e vice principal prottek class e teacher ke diye student der kase taka chay. Shorkar er protishan hoileo rajuk College jeno 25 e 25 practical e pay ejonno call kore kore baddho kore ghush nise nwwab habibullah school r uttara girls school e dibbe jonno. Nahole naki form puroner takay naki practical porikkha hobena. Echara prottek school theke 2500,3000,750,650 jon proti nie external kono porikkhok hall e ashte dey nai. Rajuk er teacher diye hall bhore felsilo. Viva ney nai. Taka camerar pisone manage kore nise churer dol. Hall er daitte kormokorta, police keo silona?

Dhaka ssc centre 63, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে DK7KJ6L5
মন্তব্য
ঘুষ দিয়েছি সাব-রেজিস্ট্রি অফিস ৳১৬.০ হাজার

ভুমি রেজিস্টার

তারা রাস্তার কথা উল্লেখ থাকলে ১/৫ভাগ টাকা দাবি করে।পিয়ন দিয়ে টাকা নেয়।মুহুরি -পিয়ন-অফিস।

ফেনী, চট্টগ্রাম ২৪ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে CTB47DU8
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৭.২ হাজার

২৩/৩ ধারার সমাধান

আমার একটি জমির নামজারির সমস্যার জন্য ২৩/৩ ধারার সমস্যা হয়।সেই সমস্যা সমাধানের জন্য আবেদন করলে ডুমুরিয়া এসিল্যান্ড অফিস হতে ফাইল আসে শোভনা ভুমি অফিসে। শোভনা ভূমি কর্মকর্তা প্রথমে নেয় ২০০০ টাকা পরে নেয় ২০০ টাকা।এসিল্যান্ড অফিসের কর্মকর্তা নেয় ৫০০০ টাকা চুক্তি করে ফাইল পাস করে দেওয়ার জন্য এবং ফাইল পাস করিয়ে দেয়।

ডুমুরিয়া উপজেলা, খুলনা ২৪ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে KHZZSBM6
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳১.৫ হাজার

GPF account opening, pay fixation

সরকারি চাকুরিতে জয়েন করার পর পে ফিক্সেশনের কাজ করার সময় জন প্রতি ১০০০৳ দাবি করে এবং আদায়ও করেন। কিছুদিন আগে গিয়েছি জিপিএফ একাউন্ট ওপেন করতে আবার জন প্রতি ৫০০৳ দাবি করা হয় আমাদের হাতে টাকা না থাকায় তখন জন প্রতি ৪০০৳ করে নিয়েছে।

Sandwip, চট্টগ্রাম ২৪ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে CT56AM3X
মন্তব্য
ঘুষ দিয়েছি কর অফিস ৳৭৫০

ট্রেড লাইসেন্স নবায়ন

ট্রেড লাইসেন্স নবায়ন করতে সিটি কর্পোরেশনের হিসাব অনুযায় ২৭৫০ টাকা লাগে, আমার কাছ থেকে নিয়ে এসে ৩৫০০ টাকা, প্রথমে ২৭৫০ টাকায় দিয়েছিলাম, পরে বলে কিছু বাড়িয়ে দেন। ৪০০০ টাকা দাবি করেছিল, আমি পরে ৩৫০০ টাকা দিয়েছি

ময়মনসিংহ, ময়মনসিংহ ২৪ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে MYY7GJY9
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳৪.০ হাজার

Driving Licence

দুইবার ড্রাইভিং লাইসেন্সের জন্য পরীক্ষা দিয়েছিলাম। আমি লিখিত পরীক্ষায় খুব ভালো লিখেছিলাম, তবুও প্রথমবার ফেল করি। দ্বিতীয়বার লিখিত পরীক্ষায় পাস করলেও ভাইভায় ফেল করি। শেষে কিছু না পেরে ৪,০০০ টাকা দিয়ে পাস করিয়ে নিতে হয়েছে।

chandpur, চট্টগ্রাম ২৪ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTCWQPT9
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.৫ হাজার

New passport

ঘটনা 2022 সালের।আমি সিভিল বাট আমার ব্রাদার ইন ল এর আর্মী আইডি কার্ড ব্যবহার করে ক্যান্টনমেন্ট থেকে পাসপোর্ট এর জন্য আবেদন করি। হেল্প ডেস্ক থেকে বলা হয়েছিল আমি সিভিল হলেও পাসপোর্ট করতে পারবো কোনো সমস্যা হবে না। আমি আমার সকল কাগজ রেডি করে অফিসারের সাক্ষর আনতে যাই তখন তিনি সাক্ষর দিতে অস্বীকার করেন। পরের দিন একজন আনসার সদস্যর মাধ্যমে টাকা পেয়ে ঠিক এই সাক্ষর করে দেন।

Dhaka cantonment, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে DK9GRA8Z
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১৫.০ হাজার

প্রিপেইড মিটার স্থাপন করে লোড বাড়ানোর নাম করে ঘুষ নেওয়া

প্রিপেইড মিটার স্থাপন করে জনৈক — নামে ব্যাক্তি বিল বেশি আসবে এমন ভয় দেখিয়ে বিকাশের মাধ্যমে ১৫০০০ টাকা ঘুষ নিয়েছে। তাকে দেওয়া ঘুষ বিকাসে দেওয়া হইছে,সেটার স্ক্রিনশর্ট আছে। — নিজেকে ডিপিডিসি বংশালের কর্মচারি বলেছে কিন্তু সে কন্টাকে মিটার স্থাপনের কাজে নিয়োজিত। আমার জানামতে প্রতি মিটার স্থাপনের জায়গায় সে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে প্রায় ২,৫০,০০০/= টাকার উপরে ঘুষ নিয়েছে

ঢাকা, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKBTMKCV
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩০.০ হাজার

N/A

অরিজিনাল RAB 6 এর দুইজন পকেটে পোটলা ভরে দিয়ে অ্যারেস্টের ভয় দেখিয়ে 30 হাজার টাকা নিয়ে চলে গেল। পরে RAB 6 এর অফিসে অভিযোগ জানালে টাকা ফেরত দিয়েছে এবং জানিয়েছে তাদের মূল ইনকামটাই নাকি এভাবে হয়।

Khulna, খুলনা ২৪ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে KHD5J2B6
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.৫ হাজার

নতুন এবং পুরাতন পাসপোর্ট ইস্যু

চ্যানেল ছাড়া কক্সবাজার পাসপোর্ট অফিস নতুন এবং পুরাতন পাসপোর্ট আবেদন গ্রহণ করে না। সব ডকুমেন্ট ঠিক থাকলেও আগামীকালকে আসেন অথবা পাইলে সমস্যা আছে, খতিয়ান নিয়ে আসেন এরকম বলে ফাইল ব্যাক দেয়, চ্যানেলের মাধ্যমে টাকা দিলে সাংকেতিক চিহ্ন ব্যবহার করে পাসপোর্ট ফাইল জমা নেয়।

Coxs Bazar, চট্টগ্রাম ২৪ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে CTBK3ART
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১৫.০ হাজার

মিউটেশন

ঘুষ না দেওয়ায় কোন কাজ হয়নি। বাধ্য হয়ে ১১৭০ টাকার কাজ ১৫০০০ টাকার বেশি দিয়ে করাতে হয়েছে। ঘুষ দেওয়ার অল্প দিনের মধ্যেই কাজ হয়ে গেছে। কিন্তু এভাবে ঘুষ কি চলতেই থাকবে? কেউ কি থামাবার নেই? ঘুষখোরদের জন্য অভিশাপ ও লানত।

শ্রীরামকাঠী ইউনিয়ন ভূমি অফিস, নাজিরপুর উপজেলা, পিরোজপুর।, বরিশাল ২৪ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে BRVDKFG6
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৭.০ হাজার

বদলী আবেদন করতে

কর্মস্থল বদলীর আবেদন করে সেটা কর্মকর্তা কর্তৃক স্বাক্ষর করাতে এবং অফিস আদেশ করাতে ৭০০০টাকা দাবী করা হয়। সেই টাকা পরিশোধ করে কর্মস্থল পরিবর্তনের অফিস আদেশ হাতে পাই।

চট্টগ্রাম, চট্টগ্রাম ২৪ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে CTKF5TN8
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১০.০ হাজার

জমির খারিজ

আমি আমার সমস্ত লিগ্যাল কাগজপত্র জমা দেই এবং তারা দুইবার রিজেক্ট করে দেয় তৃতীয়বার ওই অফিসার একজন লোকের নাম বলে তার সাথে যোগাযোগ করার জন্য, আমি তার সাথে যোগাযোগ করি এবং সে ১০০০০ টাকা চায়, তিনি বলে টাকা না দিলে কাজ হবে না, পরবর্তীতে আমি টাকা দিতে বাধ্য হই, তারপর আমার কাজটা হয়।

ঢাকা, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKMKD5CB
মন্তব্য