সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৮৮৬ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৩,২৭৫ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৭.০ হাজার

খারিজ

দাদা মারা যাওয়ায় দাদার জমি আব্বা, চাচাদের নামে খারিজ করার জন্য, আবেদন করি। আবেদন প্রক্রিয়া শেষ করার পূর্বেই ৭০০০ টাকা দাবি করেন। টাকা পরিশোধের পর আবেদন প্রক্রিয়া সম্পন্ন করেন।

নামুজা ইউনিয়ন, বগুড়া সদর, বগুড়া, রাজশাহী ২৪ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে RJ9UEHCA
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳২.০ হাজার

মোটরসাইকেল রেজিস্ট্রেশন

আমি মোটরসাইকেল রেজিস্ট্রেশন করতে অনলাইনে আবেদন করেছি, আমার কাছে মোটরসাইকেল পরিদর্শন এর তারিখের কোন বার্তা আসে নাই কিন্তু ওয়েবে ঢুকে দেখলাম তারিখ নির্ধারন হয়েছে এবং একদিন পার হয়েছে। যাক পরের দিন কাগজপত্র নিয়ে বিআরটিএ তে হাজির হয়ে ওখানকার দুইজনকে জিজ্ঞেস করলাম এটা কিভাবে দেখাবে- তারা ফাইল হাতে নিয়েই বলল আপনাকে টাকা খরচ করতে হবে না হলে আপনাকে বছরের পর বছর ঘুরাবে কাজ হবে না। আমি বলেছিলাম আমারতো সব ঠিকঠাক শোরুম থেকে গাড়ি কিনেছি - শোরুম টাকা বেশি চায় বলে নিজে নিজেই করার জন্য এসেছি। যাক ঘটনা লম্বা না করি শেষমেশ ২০০০/- টাকা দিতে বাধ্য হয়েছি।

গাইবান্ধা, রংপুর ২৪ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে RN2DDNWQ
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.৫ হাজার

Passport renewal

Passport renewal er jonno gesilam. Passport kora silo rangpuer theke. Tokhon ami rangpur silam. Biguray thaki akhon so bogura theke korbo. Bollo rangpur jan. Ekhane hobe na. But amon kono rules silo na. Pore pasher ak dokane dekhanor por bollo, normal renewal a extra 1500tk office khoroj, r jhetu rangpur theke approve kora passport boguray renewal korben shei jonno aro 1500. Total 3000 and aita fixed.

Bogra, রাজশাহী ২৪ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে RJTFNXXB
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

পুলিশ ভ্যারিফিকেশন

কয়েক বছর আগে আমার পাসপোর্ট এর জন্য একটি পুলিশ ভ্যারিফিকেশনের প্রেক্ষিতে আমার বাবাকে বাকেরগঞ্জ থানায় ডাকা হয়। আমি ঢাকাতে ছিলাম তাই বাবাকে ডেকেছে। যদিও আমার নামে কোনো মামলা ও যেকোনো ধরনের অপরাধের কোনো রেকর্ড ছিলো না। তবুও পুলিশ আমার বাবার থেকে ১০০০ টাকা নিয়েছে।

বাকেরগঞ্জ, বরিশাল ২৪ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে BRR8C5HN
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২.৫ হাজার

ফ্ল্যাটের নামজারি

কম্পিউটারের দোকানে নামজারির আবেদন করে আবেদন কপিসহ সকল কাগজপত্র তহসিলে জমা দিতে গিয়ে খরচ চাইলো ২০০০ টাকা। আমি আমার পরিচয় দেয়ার পর ৫০০ টাকা নিলো।তারপর সফটওয়্যারে ১টা খতিয়ানে জমি ০ হয়েছিল সেটা ঠিক করার জন্য ২০০০ টাকা বিকাশে দিতে হয়েছে।

রাজশাহী, রাজশাহী ২৪ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে RJND4VXE
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳১.৫ হাজার

নাম্বার প্লেইট

গাড়ির নাম্বার প্লেটের জন্য বি আর টি এ গেলে দেখা যায় রাস্তার সাইডে দালাল ডাকাডাকি করে। আপনি টাকা ১৫০০ দিলেই ২০ মিনিটের মধ্যেই আপনার নাম্বার প্লেইট নিয়ে হাজির হয়ে সব কিছু সেট আপ করে দিবে। আর এই টাকার ভাগ একদম দালাল থেকে অফিসের উচ্চ পদস্থ মানুষ পর্যন্ত পায়। এইটাই তাদের দাবি। আপনারা যে কেওই যান অফিস টাইমে । এমন দালাল দেখবেন দাড়ায়ে আছে। টাকার বিনিময়ে তারা যেকোনো সমস্যার সমাধান করে দিতে পারবে। নাইলে লাইনে দাড়ায়ে থাকার হয়রানি+ কাউকে কিছু জিজ্ঞেস করলেই বিরক্ত বোধ।

ঢাকা মেট্রো -৪ (পূর্বাচল), ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKQE443S
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳৫০০

ডুবলিকেট লাইসেন্সের জন্য

আমি বিআরটি ইকুরিয়া হারানো ড্রাইভিং লাইসেন্স এর পরীক্ষা দেওয়ার ডেট এর জন্য টাকা দিয়েছিলাম

ঢাকা, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে DKS78D7K
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.৫ হাজার

পুলিশ ভেরিফিকেশন

এই ঘটনা ঘটে রাউজান উপজেলায়। সরকারি প্রাথমিক শিক্ষক নিয়োগের সময় পুলিশ ভেরিফিকেশ হয়ে থাকে। ২০২০ সালে বুয়েট কর্তৃক ফল প্রকাশে আমাদের নাম মেধা তালিকায় ছিল। এর পরেও পুলিশ আমাদের সবার থেকে ১৫০০(দেড় হাজার টাকা) নিয়েছে। একজন ২০০ দিতে চাইলে সেটা ছুড়ে ফেলে দিয়ে বাকিদের ভয় ভীতি দেখায়। এটা আমি কোনদিন ক্ষমা করব না

Chattagram, চট্টগ্রাম ২৪ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে CT3NT4TK
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২০.০০ লাখ

ওয়ার্ক ওয়ার্ডার

এলজিইডি শেরপুর অফিসে 16.04.2025 তারিখে সাবেক নির্বাহী প্রকৌশলী আমার কাছ থেকে ওয়ার্ক ওয়ার্ডারে বিপরীতে ঘুষ নিয়েছিল । প্রথমে টাকা না দেওয়ায় তিনি প্রভাব খাটিযে আমার কাজ বন্ধ করে দেয়।পরে আমি বাধ্য হয়ে এই টাকা পরিশোধ করি।

শেরপুর, ময়মনসিংহ ২৪ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে MYLFSNWW
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳১০.০ হাজার

ট্রেড লাইসেন্স

আমি একটা ট্রেড লাইসেন্স করতে যাই, আমার কাছ থেকে ১৬০০০ টাকা নেয়। কিন্তু আমার ট্রেড লাইসেন্স এবং রিসিপ্ট এ ৬০০০ টাকা উল্লেখ করা হয়।

গাজীপুর, টংগি, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে DKUAU2PQ
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৭০.০ হাজার

নামজারি

গত ১৮ আগস্ট ২০২৬ ইং তারিখে কুমিল্লা সদর উত্তর দুর্গাপুর ইউনিয়ন ভূমি অফিসে তহসিলদারের কাছে নামজারির করতে গেলে ৭০ হাজার টাকা দাবি করে। ঘুষ না দিলে নামজারি বাতিল হবে।

কুমিল্লা, চট্টগ্রাম ২৪ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTKBGZ4N
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০.০ হাজার

আঞ্চলিক হিসাব দপ্তর, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড,টাঙ্গাইল

প্রতিটি ঠিকাদারি বিল পরিশোধ করতে ৫% দিতে হয়। তা ছাড়া উপ পরিচালক — বিল পাশ করে না...

টাঙ্গাইল, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে DKQR336S
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳৫.০ হাজার

ট্রেনিং ভাতা বিল পাশ

ট্রেনিং ভাতা ও অন্যান্য সম্মানী বিল পাশ করার জন্য প্রতি মাসেই চেয়েছে, আমরা দিয়েছি, অন্যথায় বিল পাশ করে নাই

ঢাকা, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে DK2HWRPD
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৭০.০ হাজার

ভূমি উন্নয়ন কর

আমি গিয়েছিলাম ভূমি উন্নয়ন কর দিতে, আরএস পর্চা দেখেই একজন স্থানীয় তহসিল দাবী করল ১,৬০,০০০/- টাকা পরে সেই অফিসের পিয়ন দিয়ে ৭০,০০০/- হাজার টাকা ঘুষ দিয়ে শেষ করতে হলো।

লুকড়া ইউনিয়ন ভূমি অফিস, সিলেট ২৪ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে SYGCZ4MV
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.৬ হাজার

Apply for passport

When i go to passport office to submit my papers without any broker the officer told me that some papers are missing which is not actually needed and refused to accept my papers. The i pay the amount to a broker and he give a seal on my paper then officer imminently accept my application.

Gazipur, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে DKSKT8U6
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০ হাজার

Police Clearenece Certificate

আমি সরকারি ফি দিয়ে একটি পুলিশ ক্লিয়ারেন্স সনদের আবেদন করি,যখন এটি আমার থানায় যায় একজন অফিসার আমাকে কল দেন এবং কিছু ডকুমেন্টস নিয়ে যেতে বলে আমি যথারিতি যাই এবং সে সব কিছু চেক করে বলে ২০০০টাকা দিতে হবে নইলে সে ক্লিয়ারেন্স রিপোর্ট দিবে না ফেলে রাখবে।

Shariatpur, Damudya, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKG73PNL
মন্তব্য
ঘুষ দিয়েছি সাব-রেজিস্ট্রি অফিস ৳১.৩ হাজার

ব্যাংক লোন নেওয়ার জন্য ভূমি রেজিষ্ট্রেশন করা

ঠাকুরগাঁও জেলার, বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী রেজিষ্ট্রেশন অফিস। ব্যাংক লোন নেওয়ার জন্য ভূমি রেজিষ্ট্রেশন করা, এতে ফর্ম এর মূল্য ১৫০ টাকা নেওয়ার কথা, কিন্তু নিয়েছে ১৫০০। বলেছে, কেরানির খরচ, বড় অফিসারদের খরচ। ভয়ে দেওয়া লাগছে

বালিয়াডাঙ্গী, ঠাকুরগাঁও, রংপুর ২৪ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে RNXKFKF7
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২.০ হাজার

নতুন পাসপোর্ট

আমি একদিন এপয়েন্টমেন্ট এর একদিন পরে যাওয়ায় আমার কাগজে সিরিয়াল নাম্বার দেয় নাই, উপরে, নিচে সব ফ্লোরে ঘুরতে হইছে। অথচ ওয়েব সাইটে লেখা যেকোনো দিন গেলেই হবে। পরে উপরে এক আনসার আর পিয়ন মিলে আমার কাজ করে দেয়, বিনিময়ে ২০০০টাকা চায়। অনেক মূলামুলি করার পর ১৫০০তে রাজি হয়। মাত্র ০৭ মিনিটের মধ্যে কাগজ ও ফেস ফিংগার দেওয়া শেষ করে দেয়।

আগারগাঁও পাসপোর্ট অফিস, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKUAUBMS
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২০.০ হাজার

মিউটেশন

জমি মিউটেশনের জন্য এসি ল্যান্ড এর কাছে যায়। সব কাগজপত্র সঠিক ছিল। দ্রুত হবে বলে এসি ল্যান্ড জানায়। ২ মাসে কোন ফলাফল না আসলে এসি ল্যান্ডের এক ব্যাচমেট দিয়ে ফোন করালে দ্রুত হবে বলে আশ্বাস দেয়। উনি আমার ঢাবির ডিপার্টমেন্টের বড় ভাই হওয়ায় আমিও ফোন করে অনুরোধ করি। তারপরে কোন ফলাফল না আসায় আমি আমার বড় ভাইকে অফিসে যোগাযোগ করতে বলি। কানুনগো আর আপফিস সহকারী ২০০০০ টাকা দিলে হয়ে যাবে বলে জানায়। পরবর্তীতে ২ দিনেই মিউটেশন হয়ে যায়।

চকরিয়া, চট্টগ্রাম ২৪ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে CT26LZWC
মন্তব্য