সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৫৩১ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৩,০১৩ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১৫.০ হাজার

জিজের পাসপোর্ট তৈরি করতে যেয়

আমি গিয়েছিলাম পাসপোর্ট করতে , নিজে ফ্রম পূরণ করে । কিন্তু সেই ফ্রম রিসিপশন থেকে রিজেক্ট করে দিল , রিজেক্ট করছে এত টা কষ্ট পাইনা যতটা সকালে যেয়ে লাইনে দাড়িয়েছিলাম । পরে পাশেই একজনে বলল কিছু টাকা দিলে করে দিবে । খরচ সহ সব মিলে ২৪ ঘন্টা মেয়াদে ১৫ হাজার টাকা গেল ওমা সেই ফাইলে সেই মানুষ টাই একসেপ্ট করল সাথে সাথে সব কিছু কার্যক্রম করে সত্যি সত্যি পাসপোর্ট দিয়ে দিল ময়মনসিংহ থেকে ঢাকা আসতে যত সময় গেল এর মাঝে সফট কপি হাজির 😀😀

ময়মনসিংহ, ময়মনসিংহ ২৩ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳২.৫ হাজার

বাইকের মালিকানা পরিবর্তন

অনলাইনের আবেদন পর্ব শেষ করে আগের মালিক কে নিয়ে বাইকের নাম পরিবর্তন করতে গেছিলাম বিআরটিএ এর অফিসে। ঐখানের শুরুর দিকের এক ডেস্কে বসা মধ্য বয়স্ক অফিসার জানালো অনলাইনের ফর্ম এখানে চেক করে তারপর পরবর্তি কাজ শুরু হবে। আমি নিজে থেকে ঘুষ অফার না করায় আমাকে প্রায় ৩ ঘণ্টা বসিয়ে রাখছে। অতঃপর এক কেরানী এসে চুপিসারে জানালো যে ২৫০০ টাকা দিলে ১০ মিনিটে সম্পুর্ন কাজ শেষ হবে আর টাকা না দিলে সারাদিনেও ফর্ম পাওয়া যাবে না। এবং ঘুষ না দেয়ায় বদ্ধপরিকর আমি বাধ্য হলাম ২৫০০ টাকা দিতে। নাহলে আসলেই সারাদিন বসেই থাকা লাগতো। ২৫০০ টাকা দেয়ার পর রকেটের গতিতে কাজ এগোলো এবং ১০ মিনিটেই নাম পরিবর্তনের সকল কার্যক্রম শেষ হল। আমার কিছুই করার ছিল না, এইখানে আমি মজলুম আর ঐ অফিসের কর্মকর্তারা জালেম। :(

Khulna Sadar, খুলনা ২৩ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৫.০ হাজার

নতুন তিনটি পাসর্পোট

তিনটি পাসর্পোট করতে গিয়ে প্রথম হয়রানির শিকার তারপর তাদের দাবি মত টাকা দিতে বাধ্য হয়ই।

জামালপুর সদর, ময়মনসিংহ ২৩ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.২ হাজার

রেলওয়ে টিকেট

সিলেট টু ঢাকা রেলওয়ে টিকেটে ব্যাপক জালিয়াতি চলছে। এপ্সে ঢুকে টিকিট করতে গেলে বেশিরভাগ দিনের টিকেট খালি দেখা যায়। এমনকি এক সপ্তাহ ১০ দিন আগেও সার্চ করলে কোন টিকেট পাওয়া যায় না। অথচ চোরাকারবারি চক্র বেশি দামে সাধারণ মানুষের কাছে টিকেট বিক্রি করছে। এই চক্রের সাথে সিলেট রেলওয়ে অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা সরাসরি যুক্ত রয়েছে। তারা নামে বেনামে আগেই টিকেট কেটে রাখে, পরে নিজেদের এজেন্টদের মাধ্যমে দ্বিগুণ তিনগুণ দামে টিকিট বিক্রি করে। জনস্বার্থে এই বিষয়টি সমাধান হওয়া দরকার। এবং টিকেট কালোবাজারির সাথে জড়িতদের শাস্তির আওতায় নিয়ে আসা দরকার।

সিলেট, সিলেট ২৩ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.০ হাজার

জন্ম নিবন্ধন অনলাইন ফর্ম

আমার অনলাইন জন্মনিবন্ধন করতে গিয়েছিলাম। কিন্তু গিয়ে দেখি তারা আমার জন্মনিবন্ধ জন্মনিবন্ধন আগেই করে রেখেছে। তারপর আস্ক করলাম একটা কপি লাগবে, বললো ১০০০ টাকা লাগবে, রশিদ দিলো ৫০০ টাকার, বাকবিতণ্ডা হলো এলাকার কাউন্সিলরের কাছে গেলাম বললো এইটা তাদের খরচ। ওকে দিলাম ১০০০। কপি হাতে নিয়ে দেখি আমার নাম ভুল তথ্য ভুল ইংরেজি কপিও ভুল। তাদের কে জিজ্ঞেস করলাম বললো আমি নাকি এইভাবে ফর্ম ফিলাপ করেছি (অথচ কোথায় ফর্ম ফিলাপ করি নাই) আবার বাকবিতন্ডা। যাইহোক আবার দাবি করে বলো এক্সট্রা ২০০০ সব ঠিক করে দিবে। সব মিলিয়ে খরচ হলো ৩০০০। যাইহোক অনেক আগের ঘটনা, তারপর তো আছে ভূমি অফিসের হয়রানি, পাসপোর্ট অফিসের হয়রানি। আমার নাগরিক সেবার অবস্থা

চাঁদপুর, চট্টগ্রাম ২৩ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২.০ হাজার

পুলিশ ক্লিয়ারেন্স

সুনামগঞ্জ পাসপোরট অফিস থেকে দিরাই থানা তে কাগজ পৌছালে দায়িত্বরত অফিসার এর নিকট প্রয়োজনীয় কাগজ নিয়ে যাই। সব ঠিক থাকার পরেও চা নাস্তার জন্য ২হাজার দাবি করেন অই অফিসার। পরে আমি তা পরিশোধ করি। আমার মতো অনেকেই এমন প্রতারণার শিকার। একেকজন ওর কাছে একেক রকম ঘুষ দাবি করা হয়। ২০২২ সালের ঘটনা

দিরাই, সুনামগঞ্জ, সিলেট ২৩ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৪.০ হাজার

জন্ম নিবন্ধন এর বয়স সংশোধন

জরুরী প্রয়োজনে আমার স্ত্রীর জন্য পাসপোর্ট বানানো প্রয়োজন এজন্যে আমি তার জন্ম নিবন্ধন সংশোধন করতে ইউনিয়ন পরিষদের অফিসে যাই সেখানে বয়স সংশোধনের জন্য ৪০০০ টাকা দাবি করে এবং আমি দেশের বাইরে থাকার কারণে কোন প্রতিবাদ করতে পারিনি আমি চার হাজার টাকা পরিশোধ করছি

কুমিল্লা, চট্টগ্রাম ২৩ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১৩.০ হাজার

খাজনা দিতে গিয়ে ছিলাম

আমি ভুমি খাজনা দিতে গিয়েছি ৪২ শতক যায়গা।কর্তৃপক্ষ বলেছে ২৬ হাজার আসে ৪০% ডিসকাউন্ট দিতে পারবে পড়ে রিকুয়েস্ট করে ৫০% ডিসকাউন্ট ১৩হাজার দিয়েছি আমাকে রিসিভ মানি দিয়েছে ৫২০০ টাকা। অল্প যায়গা রেষ্টারি ছিল তাই বন্দি ছিলাম

সুনামগঞ্জ দোয়ারা উপজেলা। বিভাগ সিলেট, সিলেট ২৩ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৩.৫ হাজার

পাসপোর্ট

পাসপোর্ট অফিস থেকে বিভিন্ন বাহানা এবং ছোটখাটো তুচ্ছ জিনিসকে কারণ দেখিয়ে তিন তিনবার ফেরত দিয়েছে। পরবর্তীতে পাসপোর্ট অফিসের বাইরের দারোয়ানের কাছ থেকে ঘুষ দিয়ে ভেতরে যেতে হয়েছে। ম্যানেজারের রুমে যাওয়ার পর বুঝতে পেরেছি পাসপোর্ট অফিসের সব থেকে বড় দালাল পরিচালক নিজেই। কারণ তার সুযোগ দেওয়ার কারণেই ভেতরে এবং বাইরে দালালরা সিন্ডিকেট তৈরি করে রেখেছে। এক মাসে তিন তিনবার গিয়ে যেখানে হয়নি, সেখানে ৩০০০ টাকা পরিশোধ করার পর একদম এক ঘন্টার মধ্যে কাজ হয়ে গেছে। বাকি ৫০০ টাকা পাসপোর্ট নেওয়ার সময় দিতে হয়েছে।

জামালপুর, ময়মনসিংহ ২৩ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৫.০ হাজার

Jomir khanjna

Jomir kajna diteh gele onk barthi taka dabi kora hoya cilo , tarpor seta komateh parbe bole dabi kre ar bole komanor por barti 5000 taka dabi kre jiggesha krle bole aita naki office koroch ar Audit fakhi dite hole naki oi officer ka kisu dewa lage

Rangabali, Patuakhali, বরিশাল ২৩ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৫০০

পাসপোর্ট বানানো

তদন্ত এর জন্য ছিলো। আমার সব কিছু ঠিক। কিন্তু উনি বললো ভেরিফাই এর জন্য টাকা লাগবে ১৫০০৳. আমি স্টুডেন্ট বলে ৫০০৳ দিলাম। উনার তাও মনে কষ্ট

ফেনী, চট্টগ্রাম ২৩ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৩.০ হাজার

নামজারী

প্রাথমিক অনুমোদন ১,০০০/- তারপর সার্ভেয়ার ও কানুনগো ৫০০/- + ৫০০/- ফাইনাল আরও ১,০০০/- সর্বনিম্ন ৩,০০০/-

তাহিরপুর, সুনামগঞ্জ, সিলেট ২৩ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৫০.০ হাজার

নামজারি

যা হবার তাই হয়েছে, আজকে এই কাগজ লাগবে, কালকে ওই কাগজ লাগবে, পরের তারিখে বিবাদী লাগবে, আরেকটু দেখতে হবে বিষয়টা। তারপরে একজন বললো, কিয়ামত পর্যন্ত ঘুরলেও শেষ হবে না। ৫০ হাজার টাকা দিবেন। এক পয়সাও কম না। কাম চ্যালচ্যালায়া হবে। এবং তাই হইছে।

ময়মনসিংহের উত্তরে থানা, ময়মনসিংহ ২৩ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳৩.০ হাজার

ফিটনেস নবায়ন

গাড়ির ফিটনেস নবায়ন এর তারিখ ছিল। সব পেপার নিয়ে উপস্থিত হলে টালবাহানা করে। পরে তাদের এজেন্ট এর মাধ্যমে ঘুষের বিষয়টি মীমাংসা করলে স্বাক্ষর করে।

নারায়ণগঞ্জ, ঢাকা ২৩ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য