সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৯১৪ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৩,২৯৭ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
অন্যান্য সরকারি দপ্তর

বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনাইন্স কর্পোরেশন

এইখান থেকে লোন নিতে হলে অবশ্যই অফিসের ম্যানেজার থেকে শুরু করে পিয়ন পর্যন্ত সবাই ঘুষ চাই ।ঘুষ না দিলে তারা লোন পাশ করবেনা তাই তাদের কে প্রায় ২০০০০০ টাকা ঘুষ প্রদান করা হয়েছে

ঘুষ দিয়েছি
Savar ৳২.০০ লাখ
৩ সেপ্টেম্বর ২০২৬ DKSNWUAR
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

কলকারখানা লাইসেন্স

ঐ দপ্তর থেকে একটা চিঠি পাঠানো হয় আপনার ১৭ টা ধরনের কাগজ লাগবে। আজ ১০০০ টাকা বিকাশ করলাম কোন কাগজ লাগলো না।

ঘুষ দিয়েছি
টাঙ্গাইল ৳১.০ হাজার
৩ সেপ্টেম্বর ২০২৬ DKJEFGTW
মন্তব্য
শিক্ষা অফিস

Provisional certificate উঠানোর জন্য।

সাময়িক সনদ ওঠানোর জন্য দুপুর বারোটায় গেলে শিক্ষা বোর্ডের কর্মকর্তারা বলে যে এখন উঠানো যাবে না আজকে আর সম্ভব না আপনাদের আগামীকালকে আবার আসতে হবে। আমরা ফিরে আসতে ধরলে একজন লোক অফিস থেকে এসে আমাদেরকে ডেকে বলে যে আপনারা যদি পনেরশো টাকা আমাকে দেন তাহলে আমি ব্যবস্থা করে দিতে পারব। সে সময় আমাদের সাময়িক সনদ অত্যন্ত জরুরী প্রয়োজন এবং আমরা অনেক দূর থেকে শিক্ষা বোর্ডে যাওয়ায় বাধ্য হয়ে টাকা পরিশোধ করি। টাকা পরিশোধ করার পরে যেই কর্মকর্তারা বলতেছিল যে দুপুর 12 টা বেজে গেছে আজকে হবে না তারা নিজেরাই সেখান থেকে সার্টিফিকেট বের করে যা যা করনীয় সব প্রক্রিয়া সম্পন্ন করে আমাদের সার্টিফিকেট দিয়ে দেয়।

ঘুষ দিয়েছি
Dinajpur ৳১.৫ হাজার
৩ সেপ্টেম্বর ২০২৬ RNSX6M6A
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

বাবার পেনশন এর ফাইল পাশ, এ ঢাকা ক্যান্টনমেন্ট এ এই ঘুষ নেয়া ho

বাবার পেনশন এর টাকা উঠাতে ঘুষ প্রধান,বাবা আর্মি রিটায়াড,senior warrent officer chilen ,২০০১ এ অবসরে যান,পেনশন টাকা উঠাতে ঢাকা ক্যান্টনমেন্ট এ যেখানে ফাইল পাশ করা হয় ,ওখানকার এক কর্মচারী আমার থেকে এই ঘুষ নেন,একজন আর্মি পারসন কে ও বাদ দিলোনা,সেনানিবাসে এই ঘুষ চলে?

ঘুষ দিয়েছি
ঢাকা ক্যান্ট ৳৫.০ হাজার
৩ সেপ্টেম্বর ২০২৬ DKYBQ3X8
মন্তব্য
সরকারি হাসপাতাল

বেড পেতে হলে ৫০০ টাকা প্রতি রাত চাদা দিতে হবে।

মেডিকেলে বেড নিতে হলে ৫০০ টাকা প্রতিরাত দিতে হবে।নাহলে রোগী মেঝেতে থাকবে।

ঘুষ দিয়েছি
দিনাজপুর ৳৫০০
৩ সেপ্টেম্বর ২০২৬ RNNJDR3G
মন্তব্য
ট্রাফিক পুলিশ

নাই

আমাকে রঙ ইউটার্ন এর জন্য ধরেছিলো এবং সরাসরি ঘুষ চেয়েছিলো। এবং এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে সেখান দিয়ে আরো বহু গাড়ি ইউটার্ন করেছে তাদের কে কিছু বলা হয় নাই।আমি সেটা বলেছি তারা জবাবে আমাকে বলেছে কাকে ধরবো আর না ধরবো সেটা কি আপনার থেকে শিখতে হবে।

ঘুষ দিয়েছি
Dhaka ৳৩০০
৩ সেপ্টেম্বর ২০২৬ DKE5RSUW
মন্তব্য
ভূমি অফিস

খতিয়ান সিজন।

আদালতের রায় ডিক্রি মুলে জেলা প্রশাসক বরাবর খতিয়ান সিজনের আবেদন করি, আবেদন ভুমি অফিসে গেলে দুই বছর আটক রাখে,পরে তাদের চাহিত মতে ৫১ হাজার টাকা গুষ দিতে বাধ্য হই, পরে আমার নামে খতিয়ান সিজন করে।

ঘুষ দিয়েছি
চট্রগ্রাম ৳৫১.০ হাজার
৩ সেপ্টেম্বর ২০২৬ CTJWM542
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

ভ্যাট অফিস

আমার বিন লক করেছিল, পোটে মাল ছারানোর জন্য বিন আনলক না থাকলে মাল ছারানো যায় না। ২০ লাখ টাকা দাবি করেছিলো। ২৩০০০০ টাকা নিয়ে আনলক করছিল।

ঘুষ দিয়েছি
ঢাকা ৳২.৩০ লাখ
৩ সেপ্টেম্বর ২০২৬ DKM8AWUV
মন্তব্য
সাব-রেজিস্ট্রি অফিস

সাফ কবলা দলিল

ডেমরা সাব-রেজিস্ট্রী অফিসে রেকর্ডে ও নাম-জারী খতিয়ানে নাল জমি। কিন্তু সাব রেজিষ্ট্রার বলতেছে দলিল মূল্য বাড়ী হিসাবে দরে দলিল করতে হবে। আর তা না হলে আমাকে কাঠা প্রতি 90000 টাকা করে দিতে হবে। যত দলিল হবে সেই হিসাবে দিতে হবে। এখনো চলছে ঐ রেজিষ্ট্রী অফিসে, তা না দিলে সাব-রেজিষ্ট্রার দলিল রেজিস্ট্রী করে না। এখন কি করণীয়। যেখানে নিয়ম আছে রেকর্ডে যে শ্রেণী আছে সেই শ্রেণীর জমির মূল্য দরে জমি রেজিস্ট্রী করতে হবে। কিন্তু টাকা দিলেই হয়ে যায়। তারা প্রতি দিন কোটিকোটি টাকা নিয়ে যাচ্ছে।

ঘুষ দিয়েছি
ডেমরা সাব- রেজিষ্ট্রী অফিস ৳৯০.০ হাজার
৩ সেপ্টেম্বর ২০২৬ DKPQ25PY
মন্তব্য
ভূমি অফিস

নাম-জারী

আমি একটি নাম-জারীর জন্য আবেদন করি। 4000 টাকা দিয়ে ভূমি অফিস থেকে প্রতিবদন করানো হয়। তারপর নথী ক্যান্টনমেন্ট সার্কেল অফিসে যায়। সার্কেল অফিসের লোকজন বলে এমনিতে কাজ হবে না। এটা করতে কমপক্ষে 70000 টাকা লাগবে। তারপর দাবী প্রত্যাখান করি। তারপর দেখি আমার আবেদন না মঞ্জুর করেছে। আমি যার নিকট থেকে জমি ক্রয় করি তার নামে সিটি নাম-জারী করা ছিলো। সিটি নাম-জারী থাকে নাম-জারী হবে এবং জমিতে বহুতল ভবন আছে। আমার জমির পরিমান ছিল 0.3400 শতাংশ। কিন্তু তারা অনুমোদন দেন নাই। না-মঞ্জুর করে দিয়েছে। টাকা দিলে তারা ঠিকই মজ্ঞুর করে দিতো।

ঘুষ দিয়েছি
ক্যান্টনমেন্ট ভূমি অফিস ৳৭০.০ হাজার
৩ সেপ্টেম্বর ২০২৬ DKS6ERVV
মন্তব্য
সাব-রেজিস্ট্রি অফিস

জমি রেজিষ্ট্রেশন

আমি জমি রেজিস্ট্রেশনের সময় সরকারি এবং পৌরকরের বাইরে এই টাকাটা দেয়। তারা বলে যে পৌরসভার আবাসিক জমি হইলে ৬০ হাজার টাকা দিতে হবে বাণিজ্যিক এলাকা হলে আরো বেশি! লিয়াজু মারফত ৬০ হাজার, আর ভেজাল করলে ব্যাংক একাউন্টে দিতে হবে তখন কিন্তু একটা টাকাও কম হবে না, আমার মহুরি ১৫ হাজার টাকায় একটা দফারফায় মিটমাট করে, এই টকাকাটা তারা সরকারকে দেয়নি সরকারের কোন ঘরেও যায়নি এটা তারা অতিরিক্ত ভাবে নেই, এটাতে সাব রেজিস্ট্রার, মুহরি সহ এলাকার নেতারা ভাগ নেই। আমার একজন ঘনিষ্ট মুহরি এই টাকাটা মাফ করে দিতে চাইছিলো কিন্তু একজন মুহুরির আপত্তি তা করতে পারে নি! জমির ভ্যালু ছিলো ১২ লক্ষ, পরিমাণ ৬ শতাংশ। এটা তারা হাজেরে উপড় শতকরা হিসাবে নেই!

ঘুষ দিয়েছি
রানীশনকৈল ৳৬০.০ হাজার
৩ সেপ্টেম্বর ২০২৬ RNR5MWZV
মন্তব্য
পাসপোর্ট অফিস

পাসপোর্ট

আমি নিজে আবেদন করেছিলাম, সেইখানে, তারা বলে এই আবেদন হবে কম্পিউটার দোকান থেকে করতে হবে, সেখানে বলে আরো অতিরিক্ত ১৮০০ টাকা দিতে হবে। না দিলেও আমি আবেদন করে দিবো, পরে না হলে আমাকে বলতে পারবেন না। তাই আমি পরিশোধ করেছি।

ঘুষ দিয়েছি
Jamalpur ৳১.৮ হাজার
৩ সেপ্টেম্বর ২০২৬ MYQMU9G5
মন্তব্য