সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ২০,৪৪৭ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৪,৩০৯ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১৭.০ হাজার

খতিয়ান তোলার জন্য

আমার বাবা - ফুফুদের সম্পত্তি। বাবা মারা যাওয়ার পর আমার ফুফুরা আমাদের কে না জানিয়ে অনেক জমি নিজেদের নামে খারিজ করে ফেলছে। আমি কাগজের ক ও বুঝি না। সাধারন একটা খতিয়ানের জন্য আমার থেকে ১৭০০০/- নিয়েছে।যা পরে আমি নিজেই অনলাইন থেকে ১২০/- দিয়ে বের করেছি।

কুমিল্লা, চট্টগ্রাম ২৭ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে CTFFQKG5
০ মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১০.০ হাজার

লেবার লাইসেন্স আপডেটের (DIFE)

লেবার লাইসেন্স আপডেট পারপাস গিয়েছিলাম । প্রথমে তাদেরকে পাঁচ হাজার টাকা ঘুষ দেওয়া হয় কিন্তু তারা এটা নিয়ে আরও ৫ হাজার টাকা দাবি করে ।পরবর্তীতে আরো ৫ হাজার টাকা দিয়ে আমাদের লাইসেন্সটা আপডেট করে নেই।

ময়মনসিংহ সদর, ময়মনসিংহ ২৭ সেপ্টেম্বর ২০২৬ ৩১ বার দেখা হয়েছে MYCK9MCL
০ মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.০ হাজার

পাসপোর্টের জন্য পুলিশ ভেরিফিকেশন

পাসপোর্টের আবেদনের পর পুলিশ ভেরিফিকেশনের জন্য এই টাকা দাবি করা হয়েছিল। আমরা অস্বীকৃতি জানালে নানা বাহানায় জোরপূর্বক সে টাকা আদায় করে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা।

চট্টগ্রাম, চট্টগ্রাম ২৭ সেপ্টেম্বর ২০২৬ ৩৩ বার দেখা হয়েছে CTWXKNHQ
০ মন্তব্য
ঘুষ দিয়েছি কর অফিস ৳৩.৫ হাজার

ট্রেড লাইসেন্স

ট্রেড লাইসেন্স করার জন্য অনলাইনে আবেদন করেছিলাম, কিন্তু দীর্ঘদিন অপেক্ষা করার পরে ট্রেড লাইসেন্স হচ্ছিল না, তাই অফিসে যোগাযোগ করার পরে ওনারা বলে এভাবে ট্রেড লাইসেন্স হবে না। আপনি ৪০০০ টাকা দিয়ে যান আপনার ট্রেড লাইসেন্স দুই দিনের মধ্যে হয়ে যাবে, তাই সেদিন আমি টাকা না দিয়ে ফিরে আসি। আবার কিছুদিন অপেক্ষা করার পরও যখন দেখি অনলাইন থেকে কোনভাবেই ট্রেড লাইসেন্স পাচ্ছিনা তাই সরাসরি ৩৫০০ টাকা দিতে বাধ্য হয়।

উত্তর সিটি করপোরেশনের, উত্তরা, ঢাকা ২৭ সেপ্টেম্বর ২০২৬ ৩২ বার দেখা হয়েছে DKTE8Q7J
০ মন্তব্য
ঘুষ দিয়েছি সাব-রেজিস্ট্রি অফিস ৳১৫.০ হাজার

দলিল রেজিষ্ট্রি বাবদ

সেপ্টেম্বর মাসে আমার একটি দলিল রেজিষ্ট্রি করাতে বালিয়াকান্দি দলিল লেখক সমিতিকে অতিরিক্ত ১৫০০০ টাকা দিতে হয়েছে। সমিতির দাবীকৃত টাকা না দিলে লিখিত দলিল সাব রেজিষ্ট্রি অফিসে জমা দেয়না দলিল লেখকরা। সমিতির নেতাদের সংকেত ছাড়া কোন দলিলই রেজিষ্ট্রি অফিসে যায় না এমনকি লেখকরা কাগজপত্রই নেয় না জমি ক্রেতাদের থেকে।

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা, ঢাকা ২৭ সেপ্টেম্বর ২০২৬ ২৬ বার দেখা হয়েছে DK2WZU8C
০ মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২.৫ হাজার

পাসপোর্ট

চট্টগ্রাম পাসপোর্ট অফিসে ঘুষ ছাড়া কাজ করা অনেক কঠিন। মানুষ প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে দিনের পর দিন ঘুরেও কাজ করাতে পারছে না। পরে বাধ্য হয়ে দালালের কাছে গেলে তারা পাসপোর্টের ফর্ম পরিবর্তন করে দেয় এবং এভাবে অতিরিক্ত কাগজপত্রের প্রয়োজন হয় না। অনেক সময় মাত্র ২-৩টি কাগজপত্র দিয়েই কাজ হয়ে যায়। দালালের মাধ্যমে গেলে অফিস থেকেও আর অতিরিক্ত বা missing কোনো কাগজপত্র চাওয়া হয় না। এমনকি electricity বিলও না। তারা সরাসরি কাগজপত্র প্রসেস করে এবং একই দিন ছবি ও আঙুলের ছাপও নিয়ে নেয়। অর্থাৎ নিজে গেলে দিনের পর দিন ঘুরতে হয়, কিন্তু দালালের মাধ্যমে এবং ঘুষ দিয়ে গেলে একই কাজ খুব সহজেই হয়ে যায়।

চট্টগ্রাম, চট্টগ্রাম ২৭ সেপ্টেম্বর ২০২৬ ২৬ বার দেখা হয়েছে CTJEABMY
০ মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

সমাজসেবা অফিস থেকে দেয়া অনুদান

উপজেলা সমাজ সেবা অফিস ভাঙ্গুড়া থেকে ক্যান্সার আক্রান্ত রোগীর জন্য সরকার কর্তৃক বরাদ্দ ভাতা নেয়ার জন্য আবেদন করেছিলাম। কাগজ পত্র সব ঠিক ছিল। প্রথম দুইবার আবেদন গ্রহণ করলেও ভাতা পাইনি। তারপর এক কর্মচারী সরাসরি ৫০০০ টাকা ঘুষের বিনিময়ে ভাতা দেয়ার আশ্বাস দেয়। আমি পরিশোধ করার পর ভাতা পাই।

ভাঙ্গুড়া, পাবনা, রাজশাহী ২৭ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে RJT6H9U9
০ মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳৯৪০

তালাক নামা নকল চাহিয়া আবেদন

সিটি করপোরেশন অফিস থেকে তালাক নামা চাহিয়া একটি নকল তুলতে নগর ভবনে পাঠানো হয়, নকল চাহিয়া আবেদন পত্র এবং স্টেম্প। ১০ টাকা ২ দুটি স্টেম্প এর নেয়া হয় ১১০ টাকা। মানে অতিরিক্ত ৯০ টাকা। এবং নকল চাহিয়া আবেদনপত্র লেখা আছে মূল ৬০ টাকা prints এ বাট হাতে সিল মেরে দেয়া হয় ১০০০ টাকা কর্তৃপক্ষের মূল।তারপর সিটি করপোরেশনে যাওয়ার পর আবার ৫০০ টালান নেয়া হয় চালান নামে তালাক নামা দলিলের খরচ. i have a picture real documents.

নগর ভবন গুলিস্তান, ঢাকা ২৬ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে DKPRM62D
০ মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.৫ হাজার

নতুন পাসপোর্ট

ফেনী পাসপোর্ট অফিসে, দালাল বা এজেন্সি ছাড়া নিজে নিজে আবেদন করে পাসপোর্ট জমা দিতে গেলে ১০১ এ চেক করতে দিলে তারা ২০১ নাম্বার রুমে পাঠায় ২০১ এ বসা ব্যাক্তি কোন কোন একটা সমসা বের করে বলবে এটা জমা হবে না, আবেদন বাতিল করে আবার নিয়ে আসেন। তার পর বাতিল করে আবার নিয়ে গেলে আবারও একি কাহিনী করে পরে বাহিরে পাসপোর্ট অফিসের গেইট সংলগ্ন নুর এন্টারপ্রাইজে গেলে তারা বলে এটা টাকা ছাড়া জমা দিতে পারবেন না, পরে ওনাদের ১৫০০ টাকা দিয়ে আবার নিয়ে যাওয়ার পর ঠিকি জমা নিছে। সবার সাথে এমনটা করে

ফেনী, চট্টগ্রাম ২৬ সেপ্টেম্বর ২০২৬ ১৫ বার দেখা হয়েছে CTD9RKNT
০ মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৪.০০ লাখ

ভূমি অধিগ্রহণের টাকা ছাড় করতে

জমি অধিগ্রহণ এর চুড়ান্ত নোটিশ পেলে টাকা উঠাইতে যাই। নানান ভাবে দেরী করায়। ফাইল নিচে রাখে; খুজে পায় না; আগামী সপ্তাহে আসেন; সি এস আর এস নতুন তুলে আনেন। অবশেষে দালালদের মাধ‍্যমে তাদের প্রত‍্যাশিত চার লক্ষ টাকা দিয়ে টাকা ছাড় করতে পেরেছিলাম।

বগুড়া, রাজশাহী ২৬ সেপ্টেম্বর ২০২৬ ১৪ বার দেখা হয়েছে RJZFKJGV
০ মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৫.০ হাজার

জমির পর্চা উঠানোর জন্য

আমরা যেই সময় অফিসে জমির পর্চা এবং অন্যান্য রেকর্ড খতিয়ান এগুলোতে আনতে টাকা লাগে। এবং বিভিন্ন পর্যায়ের জন্য তারা বিভিন্ন রকম টাকা দাবি করে। এবং বাউফল ভূমি অফিসেও ডি সি আর কাটার জন্য আবেদনের বিভিন্ন রকম টাকা দাবি করে। এটা সাধারন পক্ষে অনেক কষ্টকর দেওয়া।

ধুলিয়া ভূমি অফিস বাউফল পটুয়াখালী।, বরিশাল ২৬ সেপ্টেম্বর ২০২৬ ২৫ বার দেখা হয়েছে BRB66ZEL
০ মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳২৫.০ হাজার

বাবার কল্যাণ ট্রাস্টের টাকা উঠানোর জন্য ২৫ হাজার টাকা ঘুষ দেওয়া হয়েছে

আমার বাবার কল্যাণ ট্রাস্টের টাকা উঠানোর জন্য এই ঘুষ দেওয়া হয়েছে। এবং এখন অবসর সুবিধা বোর্ডের টাকা পায়নি। আজ সে মারা গেছে সাত বছর হয়েছে।

কল্যাণ ট্রাস্ট এর অফিস ঢাকা শহর, ঢাকা ২৬ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে DKDSKGVY
০ মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳২০০

এস. এস. সি. সার্টিফিকেট

আমি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (২৩-২৪) এস.এস.সি এর একজন শিক্ষার্থী ছিলাম। এর পর (২২/০৯/২০২৬) আমার এস.এস.সি এর সার্টিফিকেট দরকার হলে আমি আমাদের জেলার উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মূল আফিস এ যাই তখন দেখতে পাই বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের যেকোনো বিষয়ে হাতে কোনো লেনদেন হয় না। পরে আমি সার্টিফিকেট নেওয়ার জন্য একজন স্যার কে বলি ওনি সব কিছু রেডি করে দেয় এর পর যখন সার্টিফিকেট আমার হাতে দিবে তখন আমার থেকে ২০০ টাকা দাবি করে। তখন অনেক কথা কাটা কাটির পর আমি ২০০ টাকা দিতে বাধ্য হই। তার পর আমাকে সার্টিফিকেট দেয়।

লক্ষ্মীপুর, চট্টগ্রাম ২৬ সেপ্টেম্বর ২০২৬ ১৫ বার দেখা হয়েছে CTE4H8PF
০ মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০০

smart card উত্তোলন

একজন ব্যক্তি অনলাইনে দেখে যান যে, স্মার্ট কার্ডটি তৈরি হয়ে গেছে এবং কোথায় সংগ্রহ করতে হবে তাও দেওয়া ছিল। কিন্তু অফিসে গেলে বারবার বলা হয় কার্ডটি আসেনি। কয়েকদিন পর আবার গেলে কয়েকজন উঠে খুঁজতে থাকে; তিনি দূর থেকে লক্ষ্য করেন তারা একে অপরের মুখের দিকে তাকাচ্ছে। পরে এসে জানায় কার্ডটি নেই এবং একটি সাধারণ কাগজে ফোন নম্বর লিখতে বলে আশ্বাস দেয় যে, পেলে জানাবে। তাদের আচরণেই বুঝে যান কার্ডটি আছে কিন্তু দিচ্ছে না। এরপর তিনি এলাকার পরিচিত এক ব্যক্তিকে যে মানুষের এনআইডি তৈরি করে দেয়; তাকে ফোন করে জানান, টাকা লাগলে বলুক, তবে কার্ডটি যেন দিয়ে দেয়। পরে ৫০০ টাকা দিলে কোনো ভেরিফিকেশন ছাড়াই একজন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি বাইরে কার্ডটি হস্তান্তর করেন।

ঢাকা, ঢাকা ২৬ সেপ্টেম্বর ২০২৬ ১১ বার দেখা হয়েছে DKH67K55
০ মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২.০ হাজার

পাসপোর্ট করতে গিয়ে

আবেদন নিজে নিজেই করা হয়েছিল। আগের পাসপোর্ট ও বর্তমান এনআইডির সাথে পিতার নামে একটু ভুল ছিল। যত নিয়ম শেখালো পাসপোর্ট কর্মকর্তা। আজকে আর হবেই না, সব কিছু ঠিক করে নিয়ে আসেন। ব্যর্থ হয়ে বাহির থেকে যখন দালাল ধরলাম তখন বলল যে হয়ে যাবে কোন অসুবিধা নাই। তারা আবার একটা ফাইল তৈরি করল এবং তা নিয়ে জমা দিতে কোন কিছু না বলেই না জিজ্ঞাসা করেই ফাইল জমা নিয়ে নিল। আর কোন অসুবিধা হলো না।

মৌলভীবাজার, সিলেট ২৬ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে SY2MXC97
০ মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳১.০ হাজার

ওভার টাইম

বকেয়া মোট ওভার টাইম হতে ৫% কর্তন। জন প্রতি প্রায় ১০০০/- টাকা করে কাটা। আনুমানিক ৩০/৩৫ জন কর্মচারীর টাকা। আনুমানিক ৫০,০০০/- টাকা কেটে রেখে দিয়েছে।

ধামরাই, ঢাকা ২৬ সেপ্টেম্বর ২০২৬ ২৮ বার দেখা হয়েছে DKMCGXY3
০ মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৬০.০ হাজার

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর

আমার প্রতিষ্ঠানের লাইসেন্স নবায়নের চালান 3600 টাকা পরিদর্শককে পরিশোধ করতে হয়েছে 60000 টাকা।

গুলশান, ঢাকা, ঢাকা ২৬ সেপ্টেম্বর ২০২৬ ১২ বার দেখা হয়েছে DKFSW2DH
০ মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৭০.০ হাজার

বিল্ডিং প্লান অনুমোদন

গাজীপুর ভুরুলিয়া একটি A-6 ভবনের প্লান অনুমোদনের জন্য সরকারী অথরাইজড অফিসার ৭০,০০০ দাবি করেছে । ইমারত পরিদর্শক সেটা ৩৫,০০০ হলে করে দিবে বলে জানিয়েছে কিন্তু এর কমে পারবে না । সহকারী অথরাইজড অফিসার ৭০০০০ নিয়েছে এখন ইমারত পরিদর্শক আবার ৩৫,০০০ না হলে কাজ করবে না ।

গাজীপুর, ঢাকা ২৫ সেপ্টেম্বর ২০২৬ ১১ বার দেখা হয়েছে DKKQ7BEC
০ মন্তব্য