সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৯৪৩ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৩,৩২১ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳৩.০ হাজার

গাড়ীর ফিটনেস নবায়ন

দেশের স্বনামধন্য একটি প্রাইভেট কোম্পানীতে চাকরী করার সুবাধে কোম্পানীর নোয়াখালী অঞ্চলের সকল গাড়ী রক্ষনাবেক্ষনের দ্বায়িত্ব আমার কাছে। সেই সুবাধে আমি নোয়াখালী বি আর টি এ তে আমাদের গাড়ীগুলো ফিটনেস সার্টিফিকেট নবায়ন করাই। প্রয়োজনীয় সকল কাগজপত্র আপটুডেট থাকা স্বত্বেও প্রতিটা ফিটনেসের জন্য ৩০০০ টাকা করে ঘোষ দিতে হয়।

নোয়াখালী, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে CT4ZKF4D
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

পুলিশ ভেরিফাই

অভিযোগের বিবরণ: আমি বিদেশে যাওয়ার উদ্দেশ্যে পুলিশ ভেরিফিকেশনের জন্য সংশ্লিষ্ট থানায় যাই। পুলিশ ভেরিফিকেশনের দায়িত্বে থাকা কর্মকর্তা/পুলিশ সদস্য আমার কাছে ১,০০০ টাকা ঘুষ দাবি করেন। আমি ঘুষ দিতে অস্বীকৃতি জানালে তিনি আমার সঙ্গে রাগারাগি করেন এবং আমাকে ভয় দেখিয়ে বলেন যে, টাকা না দিলে আমার পুলিশ ভেরিফিকেশন সম্পন্ন হবে না এবং আমি বিদেশে যেতে পারব না। পরবর্তীতে বিদেশ যাওয়ার প্রক্রিয়া বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কায় এবং বাধ্য হয়ে আমি থানায় গিয়ে তাকে ৭০০ টাকা প্রদান করি। আমি কোনো অনৈতিক সুবিধা নেওয়ার জন্য টাকা দিইনি; বরং পুলিশ ভেরিফিকেশন সম্পন্ন করার জন্য চাপের মুখে বাধ্য হয়ে টাকা দিতে হয়েছে। রাজবাড়ী সদর থানা

রাজবাড়ী, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKXU8MFD
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৪২.০ হাজার

খারিজ

কুমিল্লার ১৪ গ্রামের মিয়াবাজারের পুর্বদিকে শিবের বাজার ভুমি অফিসে পৈত্রিক সম্পত্তি বাদ খারিজ বা নামজারি করতে গেলে সহকারী ভুমি কর্মকর্তা আমাদের কাছে ৬ টি খারিজের জন্য ৪২ হাজার টাকা দাবি করে, আমরা দিতে বাধ্য হয়েছি, পরে ১ মাসের মধ্যে খারিজ কপি অনলাইনে আসছে।

চৌদ্দগ্রাম, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTMTCMBB
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২.২ হাজার

পাসপোর্ট

ফাইলের সবকিছু ঠিক থাকা সত্ত্বেও জমা না নিয়ে ফেরত দেয় তখন এক আনসার সদস্য আমার সাথে এসে কথা বলে এবং টাকা দাবি করে আমি টাকা দিলে সবকিছু সমাধান হয়ে যায় পরবর্তীতে আমার ফিঙ্গার হয় এবং আমি পাসপোর্টটা ২২ দিনের মাথায় পাই. টাকাটা দেওয়ার পরে একটা পেপার এর উপরে ইন্সট্রাকশন দিয়ে দেয় যেটাকে চিহ্ন বলে তখন ওই ফাইলটা আর কেউ আটকে রাখে না।

গোপালগঞ্জ, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKXMRC3K
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩০০

সরকারি ফরম কালেকশন করতে গিয়ে

আমি ফাদারের সাথে অধিদপ্তরে যায়। সেখান থেকে সরকারি কাগজ নিতে গেলে , তারা প্রথমে বিভিন্ন বাহানা দেখিয়ে কাগজ দিতে অস্বীকার করে। পরে ৩০০ টাকার বিনিময়ে কাগজ দেয়। ফাদার সরকারি মানুষ হয়েও, সংশ্লিষ্ট অফিসে ঘুষ দিয়ে ফরম কালেকশন করতে হয়েছে। অথচ ফরম নিতেবকোন টাকা লাগেনা। ফাদার টাকা দিতে বাধ্য হয়েছে। কারণ ফাদারের কর্মস্থান গ্রামে। সেখান থেকে দ্বিতীয়বার আসাযাওয়া অনেক ব্যয়বহুল। ফলশ্রুতিতে, ৩০০ টাকা ঘুষ দিতে বাধ্য হয়েছ।

চট্টগ্রাম, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTFSZAF6
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳৩.০ হাজার

জন্ম নিবন্ধন

জন্ম নিবন্ধন করতে গেছি এটা এটা সমস্যা দেখা বলছে এটা হবে না পরে তিন হাজার টাকা নিয়ে করে দিছে

dhaka, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKZHEV9S
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১৫.০ হাজার

Mutation,namjari

১৪৭ শতাংশ জায়গা নাম জারি করার জন্য যেখানে সরকারি খরচ ১১৭০ টাকা সেখানে দেড় লক্ষ টাকা দালাল প্লাস ভূমি অফিসে দেওয়া লাগছে, এরপর আবার ৩৫ শতাংশ জায়গার নাম জারি করার জন্য উপজেলা ভূমি অফিসে বিশ হাজার টাকা দেওয়া লাগছে তারা শতাংশে৫০০ টাকা ঘুষ নিয়ে থাকে

শ্রীপুর মাওনা,, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKWC6K83
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳২.০ হাজার

ট্রেড লাইসেন্স এর খরচ কত নিছা আমার থেকে ৫০০০ টাকা

সরকার বেশি টাকা নিছে তাই বাড়তি

চট্টগ্রাম, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTT4SKEH
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৫.০ হাজার

নাম জারি

০.৩৬ পয়েন্ট জমির নাম জারি করতে ভূমি অফিসে সকল কাগজপএ ঠিকঠাক জমা দিলেও নাম জারি বাতিল করে দেয় পরে আমার থেকে ওরা টাকা দাবি করে পরে আমি ঐ টাকা পরিশোধ করলে আমার নাম জারি সফল হয়।

ঢাকা, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKYW5DMX
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩০০

ওয়ারিশ সনদ

আমি টাংগাঈল ডিস্ট্রিকের মির্জাপুর থানার বাঁশতৈল ইউনিয়ন পরিষদে গত সপ্তাহে একটি ওয়ারিশ সনদ তুলতে যায় এবং কম্পিউটার অপারেটরের কাছ থেকে সনদটি সংগ্রহ করে চেয়ারম্যানের কাছ থেকে স্বাক্ষর নিই।এতে করে আমার কাছে থেকে 300/টাকা নেওয়া হয়।পরবর্তীতে আমি ইন্টারনেট ঘেঁটে দেখতে পাই যে,এই ফি মাত্র 50-100/বেশী নয়।বাকি টাকা আমার কাছে থেকে আমার অজান্তেই ঘুষ হিসেবে নিয়ে নিয়েছে।ইউনিয়নের সচীব অবশ‍্য আমায় জিজ্ঞেস করেছিল ফি কত দিয়েছেন।আমি বলেছি 300/,এটি শোনে তিনিও আর কিছুই বললেন না।আর আমি সনদটি নিয়ে চলে আসি।এভাবেই দেশের রন্ধ্রে রন্ধ্রে ঘুষের সিন্ডিকেট লুকিয়ে আছে।তবে কি এই দেশ দুর্নীতির কাছেই হেঁড়ে যাবে??

টাংগাঈল মির্জাপুর থানার বাঁশতৈল ইউনিয়ন, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DK3X3DVN
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০ হাজার

ঢাকা ওয়াসার পানির বিল

আমি ঢাকা ওয়াসার মডস জোন-৮ এর অধীন মধ্যবাড্ডা থেকে বলছি। প্রতিমাসে ঢাকা ওয়াসার বিলিং সহকারীকে ২০০০/- ঘুষ দিতে হচ্ছে। তারা পানির মিটার দেখে বিল করে না। টাকা দিলে বিল কমিয়ে দেয়। তাদের নিজস্ব মিস্ত্রি দিয়ে পানির মিটারের রিডিং ও টেম্পারিং করে। ঘুষ না দিলে ইচ্ছামত বিল বানিয়ে দিতে বাধ্য করে। না হলে লাইন কেটে দেয়ার হুমকি দেয়। এর সাথে ঢাকা ওয়াসার ম্যাক্সিমাম সাধারণ বিলিং সহকারী জড়িত।

ঢাকা, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে DKKMMC9U
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২.০ হাজার

বি ডি এস পরচা

নারায়ণগঞ্জের দেওভোগ ম খন্ড এর বি ডি এস পরচা সরকারী ভাবে করছে। এখন কাজ কমপ্লিট করে বি ডি এস করে কাগজ নিতে জেতে বলে, জাবার পর বলে অফিসার ওই রুমে জান তার সহোকারী সাথে, গেলে দুই হাজার দাবী করে না দিলে বলে পরে আসবেন কিছু সই বাকি........ জারা না দিসে তাদের রেকর্ড ভুল লিখসে আর কোর্টে গিয়ে সঙ্গসদন মামলা করে হয়রানি করাচ্ছে. আবার বড়ো টাকা খেয়ে এক জনের মোদদে কম আরেক জনের বেশি করে দিচ্ছে ।

নারায়নগঞ্জ, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DK9MXR86
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.২০ লাখ

NID

আমার আইডি কার্ড এবং পাসপোর্ট এ জন্ম তারিখ পরিবর্তন প্রসঙ্গে।এ কাজ করতে 120000 টাকা চাওয়া হয়। পরে আমি রাজি না হওয়ায় কাজটি ঐ ভাবে পরে আছে।

Maijdee, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে CT8XRBT3
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৫০০

NID verified

২ টা এন আই ডি ভেরিফিকেশনের জন্য ৫০০ টাকা নিয়েছে এই কথা বলে যে এখন এই প্রক্রিয়াটি বন্ধ থাকা সত্ত্বেও আমি আপনাকে করে দেবো ৫০০ টাকা দিতে হবে

বরগুনা, বরিশাল ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে BRNUDLN6
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳১.০ হাজার

ডিসি কতৃক ফাইল সাইন

আমার স্কুলের সভাপতি ছিলেন ডিসি সাহেব। আমার এমপিও রেজুলেশনের ফাইল সাইন করার দরকার ছিলো। অফিস সহকারী আমার কাছে মিষ্টি খাইতে ১০০০ টাকা চায়। আমি প্রত্যাখান করাতে দীর্ঘ দিনেও আমার ফাইলটা সাইন হয় নি। পরবর্তীতে উপায়ান্তর না দেখে, আমি ১০০০ টাকা ঘুষ দেই।

জামালপুর, ময়মনসিংহ ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে MYGE4NYW
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২.০ হাজার

সরকারি সেবা পেতে ঘুষ কেন দিতে হবে?

অনলাইনে আবেদন, ব্যাংকে টাকা জমা, সব কাগজ ঠিক থাকার পরও পাসপোর্ট অফিসে আমাকে ফিরিয়ে দেওয়া হলো বিদ্যুৎ বিল নিয়ে নানা অজুহাতে হয়রানি করা হলো। অথচ বাইরে কম্পিউটারের দোকানে ২,০০০ টাকা দেওয়ার পর একটি সিল দিয়েই কাজ হয়ে গেল! প্রশ্ন হলো—সরকারি বেতন পাওয়ার পরও ঘুষ ছাড়া কেন নাগরিকের কাজ হবে না? “ঘুষ দেবেন না”—বলা সহজ; কিন্তু ঘুষ না দিলে যদি কাজই আটকে থাকে, তাহলে সাধারণ মানুষ যাবে কোথায়?

Jamalpur, ময়মনসিংহ ২ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে MY72YF2F
মন্তব্য