সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৯৯৪ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

৪,৪৩১ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিইনি ভূমি অফিস ৳২.০ হাজার

ভূমি উন্নয়ন কর অনলাইন করা

ভূমি উন্নয়ন কর অনলাইনে দেয়ার জন্য সব প্রয়োজনীয় কাগজপত্র ওয়েবসাইটে আপলোড করার পরেও কোনো কারণ না দেখিয়েই বারবার ক্যানসেল করে। পরে সরাসরি ভূমি অফিস গেলে বলে ২,০০০/- লাগবে অনলাইন করার জন্য অন্যথায় হবে না। পরে আমি আর টাকা দিইনি। এমনকি আমার আবেদন এখনও এক‌ইভাবে ঝুলে আছে।

নারায়ণগঞ্জ, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKMAGX43
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০.০ হাজার

police clearance

For almost every new passport, people are expected to pay extra money to the police. When my family came to the United States, we also had to pay for police clearance. This corruption is shameful and must change. People should receive these essential government services legally, transparently, and without paying bribes.

Sylhet, সিলেট ৩১ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে SYQCAUE5
মন্তব্য
ঘুষ দিইনি ট্রাফিক পুলিশ ৳১.৫ হাজার

জিডি করার নামে ঘুষ গ্রহন

বিকাশে আশি হাজার টাকা প্রতারক নিয়ে গেছে, থানায় জিডি করতে গিয়েছিলাম।থানা পুলিশ আমার থেকে ১৫০০ টাকা ঘুষ নেয়। পরবর্তীতে কোন রেসপন্স নাই তাদের, কল দিলে বলে, আরো টাকা লাগবে। পরে ভাবছি এই টাকার জন্য হয়তো আরো কত ঘুষ দিতে হয় আল্লাহ ভাল জানে। তাই টাকার আশা ও ছেড়ে দিছি।

কুমিল্লা, চৌদ্দ গ্রাম, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTT2EJWX
মন্তব্য
ঘুষ দিইনি কর অফিস ৳১.৫০ লাখ

HS code

We are an export-oriented garments and accessories company and had applied for the inclusion of the relevant HS codes in our Bond Entitlement. Accordingly, we submitted our application to the DEDO office for the necessary approval. During the process, the concerned ARO requested Tk. 150,000 to facilitate the completion of the work. We refused to make any such payment and subsequently communicated our company’s position directly to the Director. Following our communication, the matter was eventually resolved and the HS codes were included. However, the process took almost three months, causing significant delays and inconvenience to our business operations.

Dhaka, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKW5578J
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳১০.০ হাজার

নামজারি সেবা

২০২০ সালে রায়পুর পৌর ভূমি অফিসের ইউনিয়ন ভূমি কর্মকর্তা সরাসরি আমার কাছে টাকা না চেয়ে আমাদের মিউচুয়াল পরিচিত এক ব্যক্তিকে ডেকে নিয়ে আসেন এবং তার মাধ্যমে ১০ হাজার টাকা চান। সেই টাকা না দেওয়ায় আমার নামজারি ৩ মাস ঘুরানো হয়। অবশেষে আমি তাদের রাগারাগি করলে আমার ফাইল ছাড়ে এবং নামজারি করতে পারি।

রায়পুর, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTFQ9LLY
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳১.০০ লাখ

জমির খারিজ

আমার বাবা ভূমি অফিসে জমি খারিজ করার জন্য গিয়েছিল।পরে শুনে আমাদের এক সম্পর্কে চাচা ঘুষ দিয়ে জমি সম্পূর্ণ খারিজ করে ফেলেছে। তারপর ১০০০০হাজার টাকা দিয়েছিলো ঠিক করা জন্য। ।পরে আরো ১০০০০০ চাই।আমি বাবা কে বলেছি একটা রাকা না দেওয়া জন্য। বরং মিস কেস করবো তারপরও টাকা দিবো না।

ভূমি অফিস(তেলিহাটী ইউনিয়ন), ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DK8ZAY7R
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০০ লাখ

সরকারী চাকুরীর

গনঃপূর্ত অধিদপ্তরের ভাইবা দেওয়ার পরে সেখান থেকে দালাল বলেন ২০ লক্ষ টাকা দিলে চাকরী কনফার্ম। পরে সেখানে আমি উত্তর দেই যে ২০ হাজার ও দেওয়ার ক্ষমতা আমার নাই।হইলে হবে না হলে নাই।তারপর আমাদের ভাইবা শেষে কাগজ পত্র,পরীক্ষার নাম্বার গুম হয়ে যায়। ঐ সময় সরকার পতন হয় আবার এর সাথে সাথে আসল রেজাল্ট প্রকাশিত হয় আমি আমার নাম মেরিট লিস্টে দেখি।তারপর জয়েন ডেট দিচ্ছিলো না।সেখানেও জন প্রতি ১৫ হাজার টাকা ঘুষ দিয়ে জয়েন করি।

ময়মনসিংহ, ময়মনসিংহ ৩১ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে MYALRMMF
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০ হাজার

প্রশিক্ষণের সার্টিফিকেট উত্তোলন প্রসঙ্গে।

যুব উন্নয়ন অধিদপ্তরের পিয়ন লোনের কথা বলে আমার কাছে থেকে আমার প্রশিক্ষণের সার্টিফিকেট জমা নেয়। আমি লোন গ্ৰহণ করিনি। পরবর্তীতে সার্টিফিকেট চাইলে আমার থেকে দুই হাজার টাকা ঘুষ চায়। আমি দিতে অস্বীকার করি এবং এখন পর্যন্ত আমার সার্টিফিকেট যুব উন্নয়ন অধিদপ্তরে জমা আছে। ঐ অফিসের উর্ধ্বতন কর্মকর্তাকে অভিযোগ করেছিলাম। উনি কোন ব্যবস্থা নেননি।

রৌমারী, রংপুর ৩১ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে RNLUHQ93
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০ হাজার

আদালত মামলা ফাইলিং ও হাজিরা

মামলা দায়ের সময় যুগ্ম ৩য় এর সেরেস্তাদার। কাকে বাদ রেখে কার কথা বলবো। লিগ্যাল এইড অফিসে টাকা ছাড়া কোন কাজ হয় না। প্রত্যেক কোর্টে সেরেস্তাদার পেশকার পিয়ন জারীকারক ঘুষের মহা উৎসব করতেছে। বলার বা দেখার কেহ নাই।

কুমিল্লা, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTJAKD9Y
মন্তব্য
ঘুষ দিইনি শিক্ষা অফিস ৳১

শিক্ষক বদলি ব্যবস্থাপনা

আমি গভমেন্ট হাইস্কুলের একজন শিক্ষক। লিগালি আমি বদলি পাওয়ার যোগ্য কিন্তু তিনবার অ্যাপ্লিকেশন করেও আমি প্রত্যাখিত হয়েছি। আকার ইঙ্গিতে আমার কাছে টাকা চাওয়া হয়েছে। এই জায়গাটায় টাকা ছাড়া কোন বদলি হয় বলে আমার মনে হয় না।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে DKRU6GQ2
মন্তব্য
ঘুষ দিইনি বিআরটিএ ৳১.৫ হাজার

ড্রাইভিং লাইসেন্সের প্র্যাকটিকাল এক্সাম

টেস্ট এপ্রুভ করা লোকজন,তাদের চেলা পেলাদের মাধ্যমে প্রত্যেকের কাছে ঘুষ দাবি করেছিলো ১৫০০-২০০০ টাকা । খিলখেত BRTA . লিগ্যালি এক্সাম দেওয়ার পরও ফেল দিয়ে দিছে । যারা টাকা দিছে তারাই শুধু পাস করতে পেরেছিলো। রবিবার দিন

ঢাকা, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKLV2KA9
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৩.০০ লাখ

বিডিএস (BDS - Bangladesh Digital Survey) বা বাংলাদেশ ডিজিটাল জরিপ।

অভিযোগের মূল বিবরণ:বৈধ কাগজ থাকা সত্ত্বেও হয়রানি: জমির মালিকদের বৈধ দলিল ও খতিয়ান থাকার পরও জরিপ সংশ্লিষ্টরা অসৎ উদ্দেশ্যে বলছেন, "কাগজপত্রে ভেজাল আছে।"জমি হারানোর হুমকি: দাবীকৃত ঘুষ না দিলে রেকর্ড ভুল করা বা জমি ঠিক থাকবে না বলে সরাসরি হুমকি দেওয়া হচ্ছে।টাকার বিনিময়ে পর্চা প্রদান: যার টাকা আছে, সে মোটা অঙ্কের টাকা দিয়ে নিজের সুবিধা মতো পর্চা বানিয়ে নিচ্ছে।অভাবীদের অসহায়ত্ব: টাকার অভাবে অনেক সাধারণ মানুষ তাদের সঠিক পর্চা বা রেকর্ড বুঝে পাচ্ছেন না।দাবীকৃত টাকার পরিমাণ: ভুক্তভোগীভেদে ১০,০০০ টাকা থেকে ৫০,০০,০০০ (পঞ্চাশ লক্ষ)টাকা পর্যন্ত বিশাল অঙ্কের অর্থ দাবি করা হচ্ছে।অনুরোধ ও দাবি:গাজীপুর সিটি কর্পোরেশনের গাছা থানার ৩৫ নং ওয়ার্ডের কলমেশ্বর গ্রামে জরুরি ভিত্তিতে সরজমিনে তদন্ত করুন।

গাজীপুর সিটি কর্পোঃ, গাছা- থানা, ওয়ার্ড-35, গ্রাম- কলমেশ্বর।, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKCUANEG
মন্তব্য
ঘুষ দিইনি বিআরটিএ ৳২.৭ হাজার

ড্রাইভিং লইসেন্স পেতে ঘুষ

এখানে নিয়ম আছে ড্রাইভিং লাইসেন্স পেতে কোন পরিক্ষায় পাশ করতে হবেনা শুধু উপস্থিত থাকলেই পাশ বিনিময়ে 2700 টাকা দালালেল মাধ্যমে অফিসে দিতে হবে

বগুড়া, রাজশাহী ৩১ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে RJJST4CY
মন্তব্য
ঘুষ দিইনি ট্রাফিক পুলিশ ৳১.০ হাজার

হাইওয়ে পুলিশের হয়রানী

হাটহাজারী থেকে রাঙ্গামাঠি রোডে প্রতিদিন কুন্ডেশ্বরী ট্যািকনিক্যেল কলেজের সামনে ও গহিরার পরে ও গ্রামের সড়ক এজহাররের দোকানের সামনে পুলিশ বসে থাকে,প্রতিটি বাইক,সিএনজি ও ইটের গাড়ী তো আছেই সবাইকে দিতে হয় টাকা ওপেন টাকা নিচ্ছে না হয় হয়রানী করতেছে যার কোন মা বাপ নাই ।বাইকার ও সিএনজি ওয়ালারা অতিষ্ঠ ওনাদের অত্যাচারে । এই অত্যাচার জুলুম হয়রানী বন্ধ হওয়া জরুরী।

রাউজান,চট্টগ্রাম, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে CTQVXSRQ
মন্তব্য
ঘুষ দিইনি বিআরটিএ ৳১২.০ হাজার

ড্রাইভিং লাইসেন্স

মোটরসাইকেল ও লাইন গাড়ির লাইসেন্স নিতে ১২ হাজার টাকা চায় ওনাদের দালাল এর মাধ্যমে এমনি গেলে কেউ পাশ হয় না রমারম ব্যবসা চলতেচে। এবং আরো প্রমান আছে অফিস এর লোকের মাধ্যমে এবং প্রতি বৃহস্পতিবার এই টাকা সবাই মিলে ভাগ ভাটারা করে

লক্ষীপুরে, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKAYR8ZR
মন্তব্য