খাজনা অনলাইনে সমন্নয়
অনলাইনে আবেদন করার পর তফসিল অফিসে সমন্নয় করার জন্য গেলে সেখানে ৫০০টাকা দাবি করে। আমি ২০০ টাকা দিয়ে কাজ শেষ করছি
নাগরিকদের জমা দেওয়া ১৮,৯১৪ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।
অনলাইনে আবেদন করার পর তফসিল অফিসে সমন্নয় করার জন্য গেলে সেখানে ৫০০টাকা দাবি করে। আমি ২০০ টাকা দিয়ে কাজ শেষ করছি
আমার ব্যক্তিগত জমির রেকর্ডের নাম সংশোধনের সেবা নিতে গেলে সাব রেজিস্টার কর্মকর্তা এক লক্ষ টাকা ঘুষ দাবি করে। আমি প্রত্যাখ্যান করি। কিন্তু অনেক অসহায় গরিব ব্যক্তি হয়রানি না হওয়ার জন্য ঘুষ দিয়ে সেবা গ্রহণ করে। বাংলাদেশ সরকারের দুর্নীতি দমন কমিশন সহ আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করছি। যেন বাংলাদেশের সকল সাব রেজিস্টার অফিসে ঘুষ ছাড়া সাধারণ জনগণ সেবা নিতে পারে।
কর আপীল মামলায় বক্তব্য প্রদান করার পরে —, যুগ্ম আপীল কমিশনার রেঞ্জ-১, রাজশাহী আমার নিকটে মোটা অংকের অর্থ দাবি করেন যার জন্য আমি প্রস্তুত ছিলাম না। আমি তাকে অনেক অনুরোধ করি এবং কর মামলাটির মেরিট বিশ্লেষণ করতে বলি। অবশেষে তিনি আমাকে তার চাহিদা জানিয়ে দেন যে পূর্বের ট্যাক্স বহাল থাকবে। এমত অবস্থায় আমি ওই অফিস থেকে চলে।
নামজারির জন্য অফিসিয়াল ফি এগারোশত টাকা কিন্তু এরা সবার থেকে সর্বনিম্ন দশ হাজার টাকা নেয়।
আদালতের আদেশ থাকা সত্ত্বেও, নামজারি করতে চায় না
জমি মিউট্রিশনের জন্য গিয়েছিলাম। সকলে মিলে মিষ্টি খাওয়ার জন্য ৩০০০ টাকা চেয়েছিল আমি দেয়নি। পরে আবেদন এসিল্যান্ড নতুন আবার আবেদন করুন, এই দায় দিয়ে আমার আবেদন খারিজ করে দেয়।
আমি একটা জমির পর্চা দেখতে চেয়েছিলাম।
পাসপোর্ট করার জন্য পুলিশ ভেরফিকেশন করার জন্য টাকা দিবো না বলে সিদ্ধান্ত নিয়ে ছিলাম কিন্তু আমার একটা বন্ধুর শুনলাম পুলিশকে টাকা দেয়নি বলে তার পাসপোর্ট হয়নি।এ-র পরে ১হাজার টাকা রফা করি।ঘটনাটি ২০২৪ সালে শেষের দিকের।এখন কথা হলো ঘুষ না দিলে আজ হবে না আগামী কাল আসেন,আজ স্যার নেই, এর এই কাগজে সমস্যা ইত্যাদি এখন প্রশ্ন যে যারা চাকুরি করে আরও কর্মস্থল যদি হয়ে ঢাকা তাহলে ঘুষ না দিয়ে করনীয় কি?
আমি ক্যান্সার রোগী। পেট সিটি টেস্ট এর সিরিয়াল নিতে পিজি হাসপাতালের পরমানু শক্তি গবেষনা কেন্দ্রে মে মাসের লাস্টের দিকে যাই। দায়িত্বরতদের বলেছি,আড়াইমাস পরে আগস্ট মাসের মাঝামাঝি সিরিয়াল দরকার। তারা জানায়, সেপ্টেম্বর মাসের আগে কোন সিরিয়াল নাই। আমি বললাম, কোন ভাবে ম্যানেজ করে দেন। আমি খুব অসহায়, দুই বছর ধরে ক্যান্সার চিকিৎসা চলমান রেখে আমি প্রায় নিঃস্ব এখন। এরপরে উনি উনার ফোন নাম্বার দিয়ে বলে সন্ধ্যার পরে ফোন দিয়েন। আমি সন্ধ্যার পরে ফোন দিলে তারা জানায় সিরিয়াল তো খালি নাই, দেখি স্যারদের বলে ম্যানেজ করা যায় কিনা? কিন্তু কিছু খরচ লাগবে। আমি রাজি হই।দায়িত্বরত লোক বললো, আপনার কয় তারিখে লাগবে? আমি বললাম আগস্টের মাঝামাঝি টাইমে দিলে হবে। তখন উনি এই আগস্টের ২০ তারিখ আমাকে সিরিয়াল দেই ৫০০ টাকার বিনময়ে।
আমার বাসার জন্য নতুন মিটার আবেদনের সময় অফিস থেকে একজন দায়িত্বপ্রাপ্ত লোক গত মে মাসে ৩ টি মিটারের জন্য ১৫,০০০ টাকা ঘুষ দেওয়া লাগবে বলেছিল, টাকা না দিলে মিটার দিবে না। আমি ঘুষের টাকা দিব না বলেছি। আমি টাকা না দিয়ে নিজেই আবেদন করেছি। মে/২৬ মাস থেকে আগস্ট /২৬ পর্যন্ত আবেদনের প্রায় ৪ মাস হলো এখনও মিটার পাই নাই। অফিসে অনেকবার গিয়েছি কিন্তু ঘুষ দেই নাই বলে মিটার দিচ্ছে না। আমি সরকারি ফি বাবদ অনলাইন এর মাধ্যমে ৩ টি মিটারের জন্য ৩,৩০০ টাকা পরিশোধ করে রেখেছি।
দলিল অবমাননের জন্য সোনালী ব্যাংকের ২০০০ টাকা চালানোর মাধ্যমে প্রদান করি। চালান রশিদ জমা দেওয়ার জন্য ভূমি অফিসের একজন লোক ১৫ হাজার টাকা ঘুষ দাবি করে। তারপর কোন একজন লোকের মাধ্যমে ৩০০০ টাকা ঘুষ দিয়ে কাজটা করতে বাধ্য হই। ভূমি অফিসের যে লোক ঘুষের টাকা নিচে তার নাম ফোন নাম্বার সহকারে দেওয়া হলো। — —
আমি গিয়েছিলাম নামজারি করতে। ওইখানে এক দালাল সে ৮ হাজার টাকা চাইছে। পরে আমি দেই নাই এখন আমার নাম জেনে হয় নাই
নিজে নিজে নামজারী করেছি ৩ বার কিন্তু বিভিন্ন ছোট কারন দেখিয়ে বাতিল করেছে! পরে ষুষ দিয়ে নামজারী সম্পন্ন হয়েছে।
সরকারী ডাটা মতে ২২০০+- এর মত লাগার কথা। তারা বলে ৭০০০ টাকা দেন ২ দিন পরে এসে নিয়ে যাবেন। আমি দেইনি। আমি পরে NBR এর ওয়েবসাইটে apply করি। ২ মাস হয়ে গেছে, এখনও পেন্ডিং দেখায়। আর এখনও করা হয়নি। ঐ অবস্থায় এখনও আছে। I'm not going to do Trade license in this illegal way, I'm not doing anything wrong. So, I'm just waiting for the approval. I don't thing so that it will be approved legally. Frustrated!
Amar soto cai driving license korte diyesilo 2017 te. 10000 tk ghush cheyese bole ami razi hoini. Soto vaike bolesilam je proper way tei nite. Kintu shei ghush na deyate 1 -2 masher moddhe hobar kotha thakleo ta dirgho 2 bosor dhurte hoyese BRTA office a r amader bari silo gazipur a tai dui bosor jatayat korte korte 10000 takar beshi khorcho hoye giyesilo. Okhane giye jodi bola na hoy je omuker madhdhome korassi license taholeto kono kothai nei. Kono kothai keu bolte chayna. Shohoje kono proshner o uttor deyna. R jodi ghush dite razi thaktam tahole orai 1-2 masher moddhei license ready kore call diye janiye dito. Shudhu eshe niye nilei hoye jay . Emonki barite eneo diye jay shunesi.
আমার পুলিশ ক্লিয়ারেন্স এর জন্য ২হাজার টাকা দাবি করে,আমার কোনো ক্রিমিনাল রেকর্ড না থাকার পরেও।আমি দিতে রাজি না হওয়াতে ৪ মাস পরে আমাকে দেয়, ডেলিভারি নেয়ার সময় ও ২০০ টাকা দেয়া লেগেছে।৩ বছর আগের কথা,এটা এসপি অফিসে বসে এরা একরকম চাদাবাজি করে
সমাজ সেবা অধিদপ্তর এর বয়স্ক ভাতা এর আবেদন করার পর ও ২ বছর এ যখন কোনো অগ্রগতি নেই তখন একজন এসে বললো ৬০০০ টাকা দিলে হয়ে যাবে। এভাবেই সবার বয়স্ক ভাতা পাশ হয়।
জৈনসার ভূমি অফিস,ঈসাপুর,মুনসিগন্জে, নামজারি করতে গেলে উল্লিখিত তহশিল অফিসের এক পিয়ন এক লক্ষ বিশ হাজার টাকা চেয়েছে। এই কথা শোনার পর তহশিলদারের সাথে দেখা করলে উনি বলেন, তার পিয়নের সাথে যোগাযোগ করতে এবং সেই ভাবে কাজ করতে। টাকার এমাউন্ট তহশিলদারকে বললে, উনি বলেন উপজেলা ভূমি অফিসে টাকা দিতে হয়।না দিলে তারা কাজ করেনা। সামান্য একটি কাজের জন্য এত টাকা ঘুস দেওয়াটাকে প্রয়োজন মনে করেনি।পরবর্তীতে যে কাগজপত্র অফিসে খারিজের জন্য জমা দিয়েছিলাম তা ফেরত নেই এবং কোনো টাকা না দিয়ে চলে আসি। সেই নামজারি আজো করতে পারিনি।
বিআরটিএ নড়াইল সদর অফিসার — আমার কাছ থেকে তিন হাজার টাকা দাবি করছে আমি একজন প্রবাসী
দিনাজপুর ডিবি অফিস সবাই দুর্নীতির সাথে জড়িত। তারা হুদাই জুয়া খেলার মিথ্যা অভিযোগ আনয়ন করে এবং টাকা দাবি করে না হলে মামলার ভয় দেখায়। যারা আসল অপরাধী যারা মাদক এবং জুয়ার সাথে জড়িত তাদের কাছ থেকে মোটা অংকের টাকা খেয়ে তাদেরকে ধরতেছে না। তাদের সাথে প্রশাসনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক!