আধুনগর, ৪৩৯৬, হাশমল, ভূমি অফিস
আমি অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, সরকার ভূমি সংক্রান্ত বিষয়ে নির্ধারিত ফি করে দিয়েছেন এর বাইরে কোনো টাকা দেওয়া লাগে না কিন্তু আধুনগর, হাশমল ভূমি অফিসের কর্মরত এই মহিলা এবং তার সাথে যারা আছে সবাই সরকারি নির্ধারিত ফি এর বাইরে আরও টাকা দাবি করে এটা এক প্রকার ঘুষ। এবং তারা উভয়ে টাকার বিনিময়ে নির অপরাধ মানুষ কে কষ্টে ফেলার জন্যে টাকা খাইয়ে ভয় ভীতি দেখিয়ে মিথ্যে মামলা করার জন্যে যার থেকে টাকা নেই তাকে সুযোগ করে দেই। আমি একজন ভোক্তভোগী হিসেবে এবং সচেতন নাগরিক হিসেবে তাদের এই অপকর্মের বিচার চাই। তারা সবাই মিলে সরকারি দলের বদনাম জুটাচ্ছে। উচ্চ মহলের ওপর বিনীত অনুরোধ আপনারা সুষ্ঠু তদন্ত করে তাদের সবাইকে এবং বিশেষ করে এই মহিলা কে শাস্তির আওতায় আনবেন।