সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৮৮৬ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

৪,৪১২ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৪.৫ হাজার

এন আইডি কার্ড সংশোধন

আমার এন আইডি কার্ডের অন্যান্য তথ্য মধ্যে মোবাইল নম্বর পরিবর্তন করতে চেয়েছি। আমি অনলাইনে আবেদন করি, আবেদন কার্য দেরি হওয়াতে আমি সোনারগাঁ উপজেলা নির্বাচন অফিসে যোগাযোগ করি যে কি অর্বস্থায় আছে এবং কবে আবেদন কপি টি হাতে পাতে পারি । তিনি আমার কাছে এর জন্য 4500 টাকা চায় দিতে একদিনে আমার আবেদন সংশোধন করে হাতে দিবে

সোনারগাঁ, নারায়নগঞ্জ, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DK8UBLMM
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳১.০০ লাখ

৩০ধারা

আমার নামে ৩০ ধারা মামলা হয় মাঠ জরিপ বহাল রাখতে টাকাটা চাওয়া হয়।পেশকার শাখা

রুপগঞ্জ পুর্বাচল জরিপ অফিস নারায়ণগঞ্জ।, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে DK7BRE27
মন্তব্য
ঘুষ দিইনি সিটি কর্পোরেশন ৳১.০ হাজার

জন্ম নিবন্ধন

একটি জন্ম নিবন্ধন করতে গিয়েছিলাম আর্জেন্ট, ১০০ টাকা ফিস বলা হলেও আর্জেন্ট বলাতে ১০০০ টাকা দাবী করে। এমনিতে ৩ দিনেও হবেনা, কিন্তু তাকে ১০০০ টাকা দিলে ২ ঘন্টার মধ্যে হয়ে যাবে বলে জানায়। মহিলার নাম মনে নেই এখন।

চট্টগ্রাম, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CT2ZCLZH
মন্তব্য
ঘুষ দিইনি কর অফিস ৳৪৫.০ হাজার

মূল্য ঘোষণা অনুমোদন

চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ মুল্য অনুমোদন এর প্রমাণ চাইলে ভ্যাট অফিসে যোগাযোগ করি। তারা জানায় এটি করতে ৫০০০০+ টাকা লাগবে।

গাজীপুর, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে DKBVBUDD
মন্তব্য
ঘুষ দিইনি বিআরটিএ ৳১.৫ হাজার

গাড়ি রেজিষ্ট্রেশন

গাড়ির সব ফাইল জমা দেওয়ার পর ঘুষ দিলে নাম্বার ৭ দিনে পাওয়া যায় আর ঘুষ না দিলে ২/৩ মাস সময় লাগে।

চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ২৫ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে RJMPWDJY
মন্তব্য
ঘুষ দিইনি সাব-রেজিস্ট্রি অফিস ৳২.০০ লাখ

দলিল রেজিষ্ট্রেশন

খুলনা সদর সাব রেজিস্ট্রি অফিসে যেকোনো দলিল রেজিষ্ট্রেশন করতে গেলেই নানা অংকে ঘুষ দিতেই হয়।

খুলনা সদর, খুলনা ২৫ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে KHJDEMUJ
মন্তব্য
ঘুষ দিইনি বিআরটিএ ৳১.৫ হাজার

গাড়ি রেজিষ্ট্রেশন

শোরুম যখন গাড়ির ডাটা করে তারপর সব ফাইল বিআরটিএ-তে জমা দিতে হয় তারপর নাম্বার জেনারেট হয়৷ এই নাস্বার জেনারেট টাকা দিলে ৭ দিনে না দিলে ২/৩ মাস লাগে। তখন ই ১৫০০ টাকা ঘুষ দিলে কাজ দ্রুত হয়।

চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ২৫ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে RJBPP3AG
মন্তব্য
ঘুষ দিইনি সিটি কর্পোরেশন ৳২.০ হাজার

ট্রেড লাইসেন্স নবায়ন

ট্রেডলাইসেন্স করতে হলে প্রতি ট্রেড লাইসেন্সে সব দেওয়ার পরেও অতিরিক্ত সর্বনিম্ন ২০০০- ৮০০০/- ঘুষ প্রদান করতে হয়, এখানকার বড় স্যারকে এইটাকা না দিলে লাইসেন্স হবে না।

ঢাকা দক্ষিন, মহাখালি, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKTU9PQS
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.০০ লাখ

DESCO pole and cable installation

There is a electric line in front of our building but it's load capacity is not adequate. So we have applied and paid for a new pole and high capacity cable. But DESCO is not installing the said pole and we are suffering for last six months.

Dhaka, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে DKMKERFS
মন্তব্য
ঘুষ দিইনি সিটি কর্পোরেশন ৳১৬.৫ হাজার

ট্রেড লাইসেন্স বাতিল

আমি কুমিল্লা সিটি কর্পোরেশনে ২০২৪-২৫ অর্থবছরে একটা আইটি এনাবেল্ড লাইসেন্স করি, পরে অফিস আর পার্টনার জটিলতা ব্যবসাটি আর শুরু করা হয়নি, এখন ফার্মেসি বিজনেসের জন্য ট্রেড লাইসেন্স করতে গেলে আমাকে ২০২৫-২৬ এবং ২০২৬-২৭ অর্থবছরের টাকা পরিশোধ করে নতুন লাইসেন্স করতে বলা হয়, সিটি করপোরেশনের একজন আমাকে ১৬৫৩৫ টাকা দিতে বলে এবং অনলাইনে পরিশোধ করতে গিয়ে দেখি ১০০৭০ টাকা। এখন আমার কি করা উচিত?

কুমিল্লা, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে CT2T3GY8
মন্তব্য
ঘুষ দিইনি শিক্ষা অফিস ৳১২.০ হাজার

পারিবারিক পেনশন চালু।

উর্ধ্বতন কর্তৃপক্ষকে দিতে হবে বলছিল। পরে বন্ধুর সহায়তায় টাকা ছাড়াই হয়েছে

শিবগঞ্জ, রাজশাহী ২৫ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে RJY38YHU
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳১০.০ হাজার

Mutation online update

মূলত আমি একটি নামজারূর আবেদন করেছিলাম তাহা ১৮/৮/২৬ সিলেট মহোদয় অনুমোদন করেন তার পরও শুধুমাত্র অনলাইন করতে গড়িমসি করেছে

বোয়ালখালী, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে CTDPUDD4
মন্তব্য
ঘুষ দিইনি শিক্ষা অফিস ৳২০

সাধারণ সেবা

যখন আমি আমার শিক্ষা প্রতিষ্ঠানে (চট্টগ্রাম সরকারি মডেল স্কুল ও কলেজ) প্রেক্টিকাল খাতা নিতে যায় তখন দফতরি আমার কাছ থেকে ৩০ টাকা এক্সট্রা খুজে বিষয়টি ছোট মনে হলেও তিনি এটা প্রায় করেন। যখন ব্যবহারিক পরীক্ষা হচ্ছিল তখনো সবার থেকে টাকা খুজেছিলেন।

চট্টগ্রাম, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে CT5YLXVH
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৬.৫ হাজার

জমি মিউটেশন

আমি দলিল উপস্থাপন করে নিজ নামে মিউটেশন করার আলোচনা করার সময় বিভিন্ন খরচাপাতির জন্য টাকার কথা বলে, আমি পরে করাব বলে চলে আসি,

পিরোজপুর, বরিশাল ২৫ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে BR4P5A2W
মন্তব্য
ঘুষ দিইনি পাসপোর্ট অফিস ৳১.৪ হাজার

নতুন পাসপোর্ট

নতুন পাসপোর্ট করতে চাইলে 1400 টাকা লাগবে, টাকা দিতে অস্বীকৃতি জানালে পাসপোর্ট আবেদন ভুল আছে ঠিক করে আনেন বলে, পিতার নামের শুরুতে মৃত্যু দেখতে হবে একথা বলেন, টাকা দিলে এক ঘন্টার মধ্যে ফিঙ্গার প্রিন্ট নেওয়া হবে

নীলফামারী, রংপুর ২৫ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে RNGMC8Z8
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১৬

দিনাজপুর খাদ্য গুদাম (এল, এস, ডি এবং সি,এস,ডি)

দিনাজপুর ধান ও চাল এর জন্য বিখ্যাত। বাংলাদেশের ৭৫% চাল দিনাজপুর এ উৎপাদন হয়। তাই দিনাজপুর সদর এর খাদ্যগুদাম এল,এস,ডি ও সিএসডি প্রচুর পরিমান চাল সংগ্রহ করে আমন ও ইরি তাদের লক্ষমাএা ৫০০০০মে.টন।৷ এখানে এল,এস,ডি (ওসিএলএসডি) ও সিএসডি (ম্যানেজার) তাদের রেস্টুরেন্টের মত ম্যানু কার্ড আছে। আমাদের ৩০ কেজি বস্তা প্রতি ২০ টাকা নির্ধারন করা হয়েছে। যেটা না পৌছালে কোন অটো রাইস মিলের গাড়ি আনলোড হয় না। প্রতি সিজনে ৪/৫ কোটি টাকা এল,এস,ডি (ওসিএলএসডি) ও সিএসডি (ম্যানেজার) আদায় করেন। আমার কাছে ১১ লাখ টাকা চেয়েছে দেই নাই তাই আমার চাল আজ ৯দিন দারিয়ে আছে

দিনাজপুর, রংপুর ২৫ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে RNLARP25
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০০

নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র আনতে।

আমার প্রবেশপত্রটি আমার সামনে ছিল। কিন্তু ঘুষের জন্য দেয়নি। ময়মনসিংহ ডিসি অফিসের দু তলায়। অফিস সহকারি। ৭০০ টাকার বেশি খরচ ছিল bank draft এর। ইউনিয়ন পরিষদের সচিব পোস্টে।

ময়মনসিংহ, ময়মনসিংহ ২৫ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে MYKZVQQM
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০.০ হাজার

পুলিশ স্টেশনের ঘুষ, উত্তরখান

উত্তরখান থানায় অভিযোগ দেওয়া হয়। নারী শিশু নির্যাতনের জন্য। কিন্তু তারা ৫০০০০ টাকার বিনিময়ে মামদানিতে অস্বীকার জানায়। তাছাড়া আরও টাকা খায় যার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছিল তার কাছ থেকে। কিন্তু আমাদের উল্টো হয়রানি করা হয় উদ্যোগ দেওয়ার কারণে। এটা ২০২২ সালের কথা। এখানে আরো একটি অপশন যুক্ত করা দরকার ট্রাফিক পুলিশের পরে পুলিশ স্টেশন

উত্তরখান, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে DKDF8NYY
মন্তব্য
ঘুষ দিইনি পাসপোর্ট অফিস ৳১০.০ হাজার

Passport Renew

Passport renew korte gele amake bole 6 month chara hobe nah Fingerprint dite 2 months time lagbe then 4 months lagbe aro in totall Passport pete 6 Months lagte pare but 10.000 taka extra dile dile 15 days por pabo.....(kichu Police boshe thake + Ansar ora ai danda ta kore )

Cumilla, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CT5HUCM8
মন্তব্য