সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৫৩১ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

৪,৩৩৬ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিইনি বিআরটিএ ৳১০.০ হাজার

সাড়ে তিন বছরেরও বেশি সময় ধরে ড্রাইভিং লাইসেন্স কার্ড না পাওয়া এবং ঘুষ দাবির অভিযোগ

২০২৩ সালের ৯ ফেব্রুয়ারি সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করে বায়োমেট্রিক (ফিঙ্গারপ্রিন্ট) প্রদান করা হলেও আজ পর্যন্ত ড্রাইভিং লাইসেন্স কার্ড হাতে পাওয়া যায়নি। এর মধ্যে একাধিকবার ডেলিভারির তারিখ পরিবর্তন করা হয়েছে, কিন্তু সমস্যার কোনো সমাধান হয়নি। আরও দুঃখজনক বিষয় হলো, জরুরি প্রয়োজনে দ্রুত লাইসেন্স প্রদানের অনুরোধ করা হলে ১০,০০০ টাকা ঘুষ দাবি করা হয়। আর্থিক অসামর্থ্যের কারণে সেই অর্থ প্রদান করা সম্ভব হয়নি। একজন নাগরিকের বৈধ অধিকার পেতে ঘুষের মুখোমুখি হওয়া অত্যন্ত হতাশাজনক ও লজ্জাজনক।

Dhaka, ঢাকা ৩ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳১০.০০ কোটি

সকল ধরনের ভূমি সেবা

এই প্রতিষ্ঠানে দীর্ঘ বহু বছর থেকে বিভিন্ন ভাবে জনসাধারণের হয়রানির শিকার হয়ে আসছে। ঘুষ ছাড়া, টাকা ছাড়া কেউ কোনো কাজ করেনা। টেবিল পর্যন্ত চিনতে টাকা দিতে হয়। আমি ও আমরা এর বিরুদ্ধে কঠোর অবস্থান চাই। যেনো সাধারণ মানুষ তার সঠিক সেবা পায়। একটি নামজারি করতে ১১৭০ টাকা সরকারি ফি। কিন্তু তাদের দিতে হয় ১২/১৫ হাজার টাকা। এই হলো অবস্থা।

লক্ষীপুর সদর, চট্টগ্রাম ৩ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০০ লাখ

এন আইডি কার্ড সংশোধন

আমার পাসপোর্ট এর সাথে এনআইডি কার্ডে একটু সমস্যা ছিল এখন আমি এনআইডি কার্ড ঠিক করতে গেছি আমাকে বলতেছে এক লাখ টাকা লাগবে না হলে কাজটা হবে না আমার কথা হচ্ছে আমরা এ দেশের নাগরিক যদি আমরা নাগরিকের আইডিয়া বানাতে যদি এত টাকা খরচ লাগে তাহলে কি আমরা কোন দেশে বসবাস করি

দাগনভূঞা ফেনী, চট্টগ্রাম ৩ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৪৯.০ হাজার

নামজারী

আমি জমি নামজারি করার জন্য ভুমি অফিসে গিয়েছিলাম। কাগজ পত্র দেখে নায়েব আমাকে বাহিরে নিয়ে গিয়ে বলল আপনার জমি তো অনেক প্রায় ৫ বিঘা। তো সব মিলে আপনার খরচ হবে ৪৯০০০ টাকা। তা শুনে আমি চলে আসি এবং খাজনা পরিশোধ করে নিজে দোকান থেকে আবেদন করে নিয়ে যাইলে ভুল ধরে।তারপর এক মৌরি কে ১৪,০০০ টাকা দিয়ে সেই নামজারি (খারিজ) করে নেয়।

বগুড়া, রাজশাহী ৩ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি সরকারি হাসপাতাল ৳১.৫ হাজার

রোগির জন্য একটি বেট

আমাকে বলে বেট খালি নাই। বেট মেনেজ করে দেওয়া জাবে 1500 টাকা লাগবে পরে আমি প্রত্যখান করেছি।

ঢাকা, ঢাকা ৩ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি সাব-রেজিস্ট্রি অফিস ৳৩.০০ লাখ

জাল দলিল ঘুষের বিনিময়ে মেইক করা

অন্যের সম্পদের ভুয়া ওয়ারিস দেখিয়ে ২০১১ সালে জাল দলিল মেইক করে দেয় উকিল কমিশনের মাধ্যমে চাট খিল ভুমি অফিসের লোকজন। এতে তারা প্রায় ৩ লাখ টাকা ঘুষ নিয়ে অবৈধভাবে জমির জাল দলিল সাফ কবলা দিয়ে দেয়। পরবর্তীতে সহকারী কমিশনার ভুমিতে ভুয়া নামজারীর বিরুদ্ধে আপত্তি দিলেও জাল দলিল সাফ কবলার পরে খতিয়ান মেইক করে দেয়। এইভাবে ফুল চাটখিল ভুমি অফিস ঘূষের উপর চলে। এদের বিরুদ্ধে মন্ত্রণালয়ের কোন নজর নেই।

চাটখিল, চট্টগ্রাম ৩ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি সাব-রেজিস্ট্রি অফিস ৳৫.০ হাজার

জমির মিটিশন

ঘুষ চেয়েছিলো মধুখলি ভূমি অফস এর সার্ভেয়ার ।জমি মিটিশন ২বার আবেদন করিয়েছে শেষ পর্যন্ত জমি তাও কম মিটিশন করিয়েছে

মধুখালি উপজেলা, ঢাকা ৩ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১০.০০ লাখ

টিআর কাবিখা

প্রতিটি টিআর কাবিখা থেকে ইউএনও ২০-৩০% টাকা দাবি করে। এক অর্থ বছরেই কয়েক লক্ষ টাকা হাতিয়ে নেয়। পাশাপাশি মাটি কাটার বিনিময়ে ঘুষ নেয় ব্রিকফিল্ড এবং মাটিকেখুদের কাছ থেকে।

সাতকানিয়া,চট্টগ্রাম, চট্টগ্রাম ৩ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১০.০০ লাখ

সরকারি চাকরি বিষয়ে

সরকারি চাকরির জন্য, স্হানীয় এক পাতি নেতায়, এসে বলতেছে, (উপজেলা বিএনপির শীর্ষস্থানীয় রাজনীতিবিদ) বড় ভাইয়ের নামে একটি সিট আছে, অন্য জনকে দিয়ে দিছিল, ওরা টাকা দিতে পারবে না,তোমরা দেও,চাকরির সিট টা তোমাদেরকে দিয়ে দেই।চাকরির সিট নাকি ভাগাভাগি হয়ে গেছিল🤣 আমার বাবা বলেছিল, আমি হজ করে আসছি, আমার ও যাবে আর সন্তানকে ঘুষ দিয়ে চাকরি করালে,ওর সারাজীবনের কামাই বে-হালাল হয়ে যাবে।এটি বলে সাথে সাথে না করে দিই!

নেত্রকোনা, ময়মনসিংহ ৩ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৭.০ হাজার

খাজনা পরিশোধ

খাজনা টাকা বাদ দিয়ে অতিরিক্ত৭০০০ হাজার টাকা ঘুষ নেয়ার কথা বলে কাগজের সমস্যা ইত্যাদি বিভিন্ন বিষয়ে অযাথা সমস্যা দেখিয়ে প্রতারণা করে।

শ্যামনগর, সাতক্ষীরা।, খুলনা ৩ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৫.০ হাজার

নামজারি

নামজারি আবেদন করেছিলাম, আমার কাগজপত্র সবকিছু ঠিকঠাক ছিল। কিন্তু অতিরিক্ত টাকা না দেওয়াতে শুনানিতে উপস্থিত থাকার পরেও অনুপস্থিত দেখিয়ে আবেদন বাতিল করে দেয়। এই কাজের জন্য সরাসরি এসিল্যান্ডের সাথে কথা বলেও সম্পন্ন করতে পারিনি।

ইউনিয়ন ভূমি অফিস, চট্টগ্রাম ৩ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০.০০ লাখ

বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল

বি এম ডিসি রেজিষ্ট্রেশন এর জন্য , হাইকোর্টের রায় থাকা সত্বেও জনপ্রতি পাঁচ লাখ টাকা করে দাবী করেছিলেন।

ঢাকা, ঢাকা ৩ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি পাসপোর্ট অফিস ৳৩.০ হাজার

পাসপোর্ট নবায়ন

পাসপোর্ট নবায়নের জন্য সিরিয়ালে জানিয়েছিলাম দীর্ঘ সময় হঠাৎ এক দরবেশ বাবা এসে বলল তাকে তিন হাজার টাকা দিলে তাৎক্ষণিক হয়ে যাবে 😀

টাঙ্গাইল, ঢাকা ৩ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি শিক্ষা অফিস ৳২.০ হাজার

তদন্ত রিপোর্ট প্রদানের জন্য

আমার এস এসসি ও এইচএসসি সার্টিফিকেট এ বাবা ও মায়ের নাম এ ভুল ছিলো তা ঠিক করার জন্য আমি দিনাজপুর শিক্ষা বোর্ড এ আবেদন করি ‌। এবং পরবর্তীতে সভায় সিদ্ধান্ত হয় যে, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কে তদন্ত করে রিপোর্ট প্রদানের জন্য। আর এই রিপোর্ট প্রদানের জন্য মাধ্যমিক শিক্ষা অফিসার আমার কাছে ২০০০ টাকা দাবি করেন । এবং বলেন টাকা না দিলে রিপোর্ট খারাপ প্রদান করবেন। এবং আমি বাধ্য হয়ে ২০০০ টাকা প্রদান করি

কাহারোল উপজেলা, রংপুর ৩ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০.০ হাজার

সরকারি ভাবে কম্পিউটার প্রশিক্ষন সেবা (আইসিটি)

সরকারিভাবে প্রশিক্ষণ সেবার জন্যে ঢাকা নির্বাচন সচিবালয় এর পাশে আইসিটি অফিসে গেলে তারা বিভিন্ন কথা বলে পরবর্তীতে যোগাযোগ করে যাওয়া হয় তার মাধ্যমে চা খাওয়ার জন্য ২০ হাজার টাকা অগ্রিম জমা দিতে হবে এবং সরকার কম্পিউটার প্রশিক্ষনার্থীদের ভাতা হিসেবে যে টাকা প্রদান করবে তা থেকে ৫০ হাজার টাকা অনুমোদনের পর মোট টাকা হতে কেটে নেওয়া হবে।

ঢাকা, ঢাকা ৩ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য