সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৫৩১ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

৪,৩৩৬ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.০ হাজার

Skill Trainning Scam

Ghotona goto bochor er ami rajsahahi ttc te welding course e vorti hoisilam. surur dike valo kore koita class hoilew kichu din pore theke sir der khuje pawa jai na trade e eta sudhu oi trade ei na onno trade gular o same obosta. prothom koi din hat e dhore dhore koraito kaj kichu din pore theke sobai nijer iccha sadhin kaj kore sir ra khoj e nei na ke kaj korlo ba kar koto tuku hoilo ba kar kothai fault ache. dekhte dekhte assessment er date aslo oi din bole je 3000 kore dewa lagbe ak ak jon ke hoile pass sure korai dibe kintu eta r to kono kotha holo na course er time e sir ra kono koj nei nai abar exam time e aise taka chai. ttc te ei rokom akhon oo hoi ami eta just 1 tar kotha bollam.

rajshahi, রাজশাহী ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳২.৫০ লাখ

জোনাল সেটেলমেন্ট অফিস সিলেট

বিএস পচায় আমার নামে না হয়ে আরেক জনের নামে হয়ে যায়, কিন্তু আমি কাগজ সম্পর্কে বুঝতে পারতাম না পরবর্তীতে ৪২ ক করি কিন্তু আমার নামে বন্টন নামা রেজিস্ট্রার দলিল, নামজারি খতিয়ান, হালসন পযন্ত দাখিলা রয়েছে, শুনানি কালে অন্য পক্ষকে সহকারি শুনানি অফিসার আমাদের বিএি দলিল দিতে বলেন অন্য পক্ষকে তারা বলে আমাদের বিএি নাই পরবর্তীতে আমাদের কে শুনানি কমকতা প্রস্তাব দেয় আমরা দেই নাই আর অন্য পক্ষ ১৮০০০০+ দিয়ে তাদের নামে বহাল রাখায়

আলমপুর,সিলেট, সিলেট ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳১.২০ লাখ

মিউটেশন

খিলক্ষেত এসি ল্যান্ড অফিসে আমাদের উত্তরার ফ্ল্যাটের মিউটেশন ইস্যুতে এই টাকা চাওয়া হয় উত্তরাতে মৌজা ঝামেলার কথা বলে।

ঢাকা, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি পাসপোর্ট অফিস ৳৫০০

পাসপোর্ট

পাসপোর্ট ভেরিফিকেশনের সময়ে কল দিয়ে বললো, এই কাজ সম্পাদনের জন্যে টাকা লাগবে। সরকারী খরচ। বললাম, আমি তো ব্যাংকেই দিয়েছি। উনি বললেন, কিরে ভাই, আপনি দেখি খরচের ব্যাপারটা ধরছেন না। হয়, খরচ দিয়ে কাজ তাড়াতাড়ি হবে, নাহলে আমরা থানায় পাঠাবো, সেখান থেকে লোক কল করবে, আপনাকে থানায় যেতে হবে, কাগজ পত্র দেখাতে হবে, অনেক ঘোরাঘুরি। পরে আমি জানাচ্ছি বলে, অন্য একজন পুলিশের এডিসিকে দিয়ে ওনাকে ফোন দেয়াইসি, জাস্ট ৩ দিনের মাথায় কোন টাকা পয়সা ছাড়া কাজটা হয়ে গেল। কি আজব একটা দেশ!

Dhaka, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি সাব-রেজিস্ট্রি অফিস ৳৬০.০ হাজার

বণ্টন দলিল

পারিবারিকভাবে ৩ জন এর মধ্যে একটা বন্টননামা করাতে গিয়েছিলাম, তারা সরাসরি টাকা দাবি করে বলেছে, সরকারীভাবে ৫ হাজার খরচ থাকলেও ৬০ হাজারের নিচে তারা করবে না, তাদের স্যারের খরচাপাতি আছে।

নরসিংদী সদর, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৫০.০ হাজার

নামজারি সংশোধন

২০ বছর যাবৎ খাজনা পরিশোধ করা হয়েছে৷ অনলাইনে নিবন্ধনের ক্ষেত্রে দেখা যায় একই খতিয়ান অন্যজনের নামে লিপিবদ্ধ হয়ে গেছে৷ নামজারী খতিয়ান সংশোধনের জন্য এ পর্যন্ত ২ বছর সময় ঘুরাঘুরি করেও কাজের সমাধান পেলাম না৷ এসি ল্যান্ড ২ জন পরিবর্তন হয়ে গিয়েছে, কিন্তু কাজ হয় না৷ ভুল অফিসের, এখন ভুগছি জনগন৷

চট্টগ্রাম, চট্টগ্রাম ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১৫.০ হাজার

ব্যা্এক কাউন্ট পরিবর্তন

আমার একটা সনচয় পত্র ক্রয় করা ছিল বেনাপোল পোস্ট অফিস থেকে, আমি ব্যাংক হিসাব নম্বর পরিবর্তন করতে চেয়েছিলাম, পোস্ট মাস্টার ১৫০০০ টাকা দাবি করেছিল

বেনাপোল, খুলনা ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি শিক্ষা অফিস ৳২.০০ লাখ

প্রাথমিক শিক্ষক বদলি

ময়মনসিংহ জেলার, নান্দাইল উপজেলায় প্রাথমিক শিক্ষকদের বদলীর জন্য কমিটি করা হয়েছে। সেখানে দুইজন বিদ্যোৎসাহী সদস্য (সাদ্দাম ও তালহা) সকল শিক্ষক দের কাছে ২-৩ লাখ টাকা করে ঘুষ দাবি করছে।

নান্দাইল, ময়মনসিংহ ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি বিআরটিএ ৳৪.০ হাজার

ড্রাইভিং লাইসেন্স

ড্রাইভিং লাইসেন্স এর পরীক্ষায় ৪ হাজার টাকা দিলে আপনাকে ড্রাইভিং এ পাশ করিয়ে দিবে।অন্যথায় আপনাকে ফেইল দিবে।এতে আপনি যদি একজন অভিজ্ঞ চালক ও হয়ে থাকেন তাও আপনাকে ফেইল করিয়ে দিবে।আর মানুষ ২মাস অপেক্ষা করার পর এই পরীক্ষার সুযোগ আসে,তাই বাধ্য হয়ে অনেকেই ৪হাজার টাকা দিয়ে দালালের মাধ্যমে পাশ করিয়ে নেয়।

সিলেট, সিলেট ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০০ লাখ

PBI investigation

আমি কোর্টে একটি মামলা দায়ের করেছি তার তদন্ত PBI কে দেওয়া হয়েছে তদন্ত রিপোর্ট আমার পক্ষে দিবে আমি বলছি আপনি যেটা সঠিক আপনি সেটা দিবেন আমার পক্ষে বা বিপক্ষে দেওয়ার দরকার নেই ।

Dhaka, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০০ কোটি

পটুয়াখালী পৌরসভা সকল শাখা ঘুষের কারখানা, সালারা প্রিতিদিন ঠিক ভাবে কাজ তো করেই না শুধু ঘুষ খায়

পটুয়াখালী পৌরসভার সকল শাখা ঘুষের বানিজ্য

পটুয়াখালী, বরিশাল ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳২০.০ হাজার

নামজারি

আমার বাবার নামে খারিজকৃত সম্পত্তি আমাদের পরিবারের সবার নামে নাম জারি করার জন‍্য আবেদন করি।আবেদনের কপি নিয়ে গেলে টাকা দাবি করে।টাকা না দিলে বাতিল করবে বলে হুঁশিয়ারি দেয়।আমি ঘুষের প্রস্তাব প্রত্যাখ্যান করি।

চরকাঁকড়া, নতুন বাজার,কোম্পানীগঞ্জ,নোয়াখালী, চট্টগ্রাম ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০০ লাখ

রাস্তার দুর্নীতি

৫০০০০০ লক্ষ টাকার রাস্তার কাজ নিম্নমানের ইট দিয়ে আমার মনে হয় ২৫০০০৯ টাকায় শেষ করে দিয়েছে। গফরগাঁও উপজেলায় কোন উন্নয়নমূলক কাজের ৪০% এর বেশি কাজ হয় না। সরকারি অফিসার আর নেতারা মিলে সব লুটপাট করে খাচ্ছে।

গফরগাঁও, ময়মনসিংহ ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি সিটি কর্পোরেশন ৳১.০ হাজার

নতুন টেড লাইসেন্স তৈরি

আমি আমার ব্যবসা প্রতিষ্ঠান আর জন্য একটি ট্রেড লাইসেন্স করার জন্য ছয়বার এই অফিস গিয়েছি । এই কাজটি সম্পন্ন করতে আমার পুরো এক ( জুলাই ২০২৬) মাস সময় লেগেছে। প্রথম দিন- কাগজ জমা রেখে দিয়েছে। দ্বিতীয় দিন- কাগজ খুঁজে পায়নি। আমাকে এক ঘণ্টা বসিয়ে রেখেছে। তৃতীয় দিন - আমাকে দুই ঘন্টা বসিয়ে রেখে কাগজ বের করে বলতেছে আমাকে টাকা দিয়ে জান আমি করে রাখছি। আমি তখন বলছি আপনি কাগজ প্রিন্ট করে রাখুন আমি আগামীকাল এসে কাগজ নিয়ে যাব। চতুর্থ দিন - আমি যে আমার লাইসেন্সের কপি নিয়ে চলে আসি। পঞ্চম দিন - তিন ঘন্টা লম্বাল টাইম লাইনের টাকা জমা দিয়ে মেইন কপি আনতে যাই তখন উনি আবার টাকা চাইবে। এখন আমি মুখের উপর বলেছি এতগুলো টাকা দেওয়ার পরও আবার কিসের টাকা । পঞ্চম দিন:- চুপচাপ কাগজ নিয়ে চলে এসেছি।

লালবাগ, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য