সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৫৩১ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

৪,৩৩৬ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৫০.০ হাজার

নামজারি

নামজারি করতে গেলে, কোন কিছু না শুনেই আগে বলে ৫০ হাজার টাকা দিলে সব ১ মাসেই করে দিবো। না দিলে কথা বলা দরকার নাই। উনি এসিল্যান্ডের কথা বলে টাকা নেয়। সম্ভবত এসিল্যান্ডও এর ভাগ পায়। ইউনিয়ন ভূমি অফিসার এসব কাজ করে আসছে দিনের পর দিন। দেখার কেউ নাই

জেলা:জামালপুর, উপজেলা:ইসলামপুর, মালমারা ভূমি অফিস।, ময়মনসিংহ ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি সরকারি হাসপাতাল ৳২.০ হাজার

শ্রান্তিবিনোদন ভাতা বাবদ

আমি একজন সরকারী চাকরিজীবী গত ৯ আগস্ট আমার তিন বছর চাকরির মেয়াদ হওয়ায় শ্রান্তি বিনোদন ভাতার প্রাপ্য হই।কিন্তু অফিসের প্রধান সহকারী আমার মত আরো পাঁচজনের কাছ থেকে জন প্রতি ২ হাজার টাকা দাবি করেন। তার দাবি বাজেট আনতে এক হাজার এবং অ্যাকাউন্টস অফিসে এক হাজার টাকা ঘুষ দিতে হবে তার নাকি কোনো লাভ নাই।

তেঁতুলিয়া, রংপুর ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳২০.০ হাজার

নামজারি

নামজারি সেবা ছিল আমি অনলাইনে আবেদন করি করার পর ইউনিয়ন ভূমি অফিস থেকে প্রতিবেদন প্রেরণ করা হয় উপজেলা ভূমি অফিস ওই প্রতিবেদন প্রেরণ করার জন্য ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আমার কাছে 20000 টাকা চেয়েছে এরপরে বলে বাকি কাজ আপনি করে নেবেন

Noakhali, চট্টগ্রাম ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি শিক্ষা অফিস ৳৪০.০ হাজার

পছন্দের স্কুল নির্বাচন ( প্রাথমিক বিদ্যালয়ে চাকরি হওয়ার পর)

প্রাথমিক বিদ্যালয়ে চাকরি হওয়ার পর, জেলা শিক্ষা অফিস থেকে পিয়ন বলে পছন্দের স্কুলে চাকরি করতে পারবো, দিতে হবে ৪০০০০ টাকা। পরে শিক্ষা অফিসারের সাথে কথা বলি, উনি আরও কয়েকজন কে নিয়ে বসে, এবং বলে কোন স্কুল তোমাদের পছন্দ দেখ। বেশ কিছুতে দাগ দেওয়া ছিল বললো, এগুলো Already booking, বাকি যেগুলা আছে সেগুলো choice কর। অনেক বলাবলির পর ৩০০০০ হাজারে রাজি হল। এর আগের বছর এক ভাইয়ের চাকরি হয়েছিল, অনেক দূরে চর অঞ্চলে তার posting দেওয়ার সে কিছুদিন Absence ছিল, তারেও বলছে ২ লাখ দিলে সে চাকরি করতে পারবে নইলে তার নাম এ বিশাল মামলা হবে.. টাকাই যেন সব সমস্যার সমাধান

মুন্সিগঞ্জ, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি পাসপোর্ট অফিস ৳৭০০

passport er ফিংগার ও চোখের স্ক্যানের জন্য জন প্রতি ৫০০ থেকে ১২০০ টাকা নিয়েছে।

ফিংগার ও চোখের স্ক্যানের জন্য জন প্রতি ৫০০ থেকে ১২০০ টাকা নিয়েছে। যখন ছোট্ট কক্ষে ফিংগার নেওয়া হয় তখন ওখানের একজন থাকে যে টাকা চেয়ে নেয়।

মেহেরপুর, খুলনা ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০০ লাখ

চতুর্থ শ্রেণির কোয়াটার

আমরা রাজস্ব সরকারি সার্কুলারে নিয়োগপ্রাপ্ত চতুর্থ শ্রেণির কর্মচারী, আমাদের জন্য বরাদ্দকৃত সরকারি বাসা, আমাদের না দিয়ে আউটসোর্সিং, দৈনিক ভিত্তিক কর্মচারী, কার্যভিত্তিক কর্মচারীদের ঘুষের বিনিময়ে বাসা বরাদ্দ দেওয়া হয়।ওদের লোক আছে, টাকা আছে, ক্ষমতা আছে, এভাবেই ওদেরকে বাসা বরাদ্দ দেওয়া হচ্ছে, অথচ আমরা রাজস্ব নিয়োগের প্রাপ্য এরপরও পাচ্ছি না, আমাদের বলা হচ্ছে বাসা খালি নেই, গণপূর্ত অধিদপ্তর ঢাকা

ঢাকা, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳২০.০ হাজার

সাধারন সেবা, যেমন অভিযোগ অথবা যে সালিসি সভা

লক্ষীপুর জেলা, রায়পুর থানায় যেন চলছে রম রমা বানিজ্য, প্রত্যেক পদক্ষেপে ঘুম দিতে হয় পুলিশ সদস্যদের, এ থানার ওসি যেন আরেক মাফিয়া, গত কাল রাতে একটা অভিযোগে সন্দেহ ভাজন হিসেবে আমার বন্ধুকে আটক করা হয়, পরে যানতে পারি সে সন্দেহ ভাজন আসামী, রাতে থানায় জিজ্ঞাসাবাদ করার পর নিয়ম অনুযায়ী তাকে কোর্টে চালান করা কথা, যখন ফরওয়ার্ডিং লিখে তখনই সরাসরি পুলিশ কন্সটেলেশন চেয়ে বসে ২০ হাজার টাকা এবং বলে ফরওয়ার্ডিং এ হালকা করে লিখা হবে তাই খরচ দিতে, আমরা দেই নাই, এবং গত রাতেও বেশ কয়েকবার ওই মামলার আয়ু Si কয়েকবার আকার ইংগিতে খরচের কথা বলে, এবং বলে বিষয়টি সালিশে নিয়ে সমাধান করা হবে, ১ লাখ টাকা ও দাবি করা হয়, তবে আজ দুপুরে কোর্টে চালান করা হয়, ছাড়া এর আগেও আমার ব্যক্তিগত ঝামেলায় একটি মামলা না নিয়ে সালিশ করা,

রায়পুর, চট্টগ্রাম ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১.২০ কোটি

ব্যাংক লোন

আমার ১২ টি ঠিকাদারি লাইসেন্স আছে কাজের জন্য ব্যাংক লোন করতে চেয়েছি।। ব্যাংকের কর্মকর্তারা শতকরা ৬.৫% করে ঘুষ চেয়েছেন।। ঘুষ চেয়েছেন ১ কোটি ২০ লক্ষ টাকা এই হল অবস্থা তাতে আমার লাভ কি আমি এই সুদ ও আসল সব মাথায় নিয়ে ঘুরতে হবে।।

ঢাকা, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১০.০ হাজার

আপিলের জন‍্য রায়ের কপি তুলতে প্রায় ১০০০০ টাকা দাবি

বিভাগের মামলায় রায় সাতকানিয় আদালতে হয কিন্তু অনেক ভুল পরিলক্ষিত হয তাই আপিল করতে রায়ের কপি দরকার কিন্তু সেই কপি নিতে ১০০০০ লাগবে বলছে

সাতকানিয়া, চট্টগ্রাম ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি শিক্ষা অফিস ৳১০.০ হাজার

বদলি

বদলী বিষয়ক। প্রতিস্থাপন সাপেক্ষে প্রধান শিক্ষকদের (সহকারি ও প্রধান শিক্ষক) বদলীর ক্ষেত্রে দেখা গেছে কেউ টাকা দিয়েছে অথবা রাজনৈতিক কোন নেতা /ডিপিও দিয়ে ফোন করিয়ে অন্যায়ভাবে সুবিধামত স্কুলে চাকরি করছে। কিন্তু একই নীতিমালার আলোকে একজন এই সুবিধা পেলেও অন্যরা পাচ্ছেনা।

উপশহর, খুলনা ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳১০.০ হাজার

জমির নামজারি

সেবাটি ছিলো ৪ শতাংশ জমির নামজারি সম্পন্ন করতে নাকি ১০ হাজার টাকা লাগবে। অথচ সরকারি ফি হচ্ছে ১১৭০ টাকা মাত্র।

জামালপুর, ময়মনসিংহ ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৩০.০ হাজার

থানা

থানায় অভিযোগ দিতে গেলে জানানো ৩০০০০ টাকা দিলে তারা সহযোগিতা করতে পারবে

পলাশ বাড়ি, গাইবান্ধা, রংপুর ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য