সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ২০,৪৪৭ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

৪,৮১৩ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

Kotuali Police Station Sylhet

Amar phone chintai hoyechilo bondor elaka teke,, pore Gd kore policer er sate jugajug kori, police officer phone er dam ask korechen bollam 15500 sate sate phone er image na dekei bollen 5k taka lagbe bollam student hisabe kichuta kom raken 2k offer korchilam phone ta matro 3 mas use kora chilo pore uni taka chara ante nised kore den je kujben na uni abar kun jaygay phone ase seta dekalen and kar kase ase tar documents dekalen, kintu eto tk dewa possible chilona phone o ar pawa holo na kintu gd copy ekono raka. thank you Ghushsite amader na bola kota ta publish korar jonno.

Sylhet, সিলেট ২৪ আগস্ট ২০২৬ ২৭ বার দেখা হয়েছে SYS5HS98
০ মন্তব্য
ঘুষ দিইনি সরকারি হাসপাতাল ৳৫০.০ হাজার

পেনশন ক্লিয়ারিং

পেনশনের টাকা উত্তোলন করার জন্য ক্লিয়ারেন্স দেয়ার বিনিময়ে পেনশনের একাংশ ঘুষ দাবি করা হয়েছিল।

ঢাকা, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ২৩ বার দেখা হয়েছে DKN975SC
০ মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০.০ হাজার

নির্বাচন অফিসে এনআইডি সংশোধনের জন্য ঘুষ চেয়েছেন না দেওয়াতে এটি পেন্ডিং এ রেখেছেন।

আমি কালিয়াকৈর উপজেলা নির্বাচন অফিসে আমার জাতীয় পরিচয়পত্র (NID) সংশোধনের জন্য আবেদন করেছিলাম। এ বিষয়ে কালিয়াকৈর উপজেলা নির্বাচন অফিসের নির্বাচন অফিসার আমার কাছ থেকে ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা খরচ দাবি করেন। আমি উক্ত টাকা দিতে রাজি না হওয়ায় আমার NID সংশোধনের আবেদনটি Pending অবস্থায় রেখে দেওয়া হয়েছে। আমি একজন সাধারণ নাগরিক হিসেবে নিয়ম অনুযায়ী NID সংশোধনের আবেদন করেছি। কিন্তু টাকা দাবি করা এবং টাকা না দেওয়ার কারণে আমার আবেদনটি ইচ্ছাকৃতভাবে Pending রাখা হয়েছে বলে আমি মনে করছি। এ বিষয়ে যথাযথ তদন্ত করে বিষয়টি যাচাই করার এবং আমার NID সংশোধনের আবেদনটি দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা করার জন্য কর্তৃপক্ষের নিকট অনুরোধ করছি। উক্ত কাজে উপজেলার বর্তমান ইউএনও জড়িত সে নাকি এখান থেকে ভাগ নেই আশা করি তদন্ত করবেন।

গাজীপুর, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ২৫ বার দেখা হয়েছে DKSJXZG2
০ মন্তব্য
ঘুষ দিইনি সরকারি হাসপাতাল ৳১০০

এক্স-রে রিপোর্ট

আমি সিরিয়ালে দাঁড়িয়ে এক্স-রে এর টাকা জমা এবং এক্স-রে করার পরবর্তীতে রিপোর্ট নেয়ার সময় তারা আমার কাছে ১০০টাকা দাবি করে।এটা দেয়া মানে তাদের খুশি করা।

ঢাকা, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ২৩ বার দেখা হয়েছে DKTYTRLX
০ মন্তব্য
ঘুষ দিইনি সরকারি হাসপাতাল ৳৫০০

সিটি স্ক্যান করার পূর্ব মুহূর্তে

আমার মা কে নিয়ে ঢাকার অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সে ও হাসপাতাল এর ইমার্জেন্সী বিভাগে জরুরী সেবা নিতে গেলে কর্তব্যরত ডাক্তার,ওয়ার্ড বয় সহ সকলে যথেষ্ট দায়িত্ববান আচরণ করেন। সর্বোচ্চ সহযোগিতাও করেছেন। তবে বিপত্তি বাঁধে সিটি স্ক্যান করতে নিয়ে যাওয়ার পরে। যেহেতু ইমার্জেন্সী এবং রাত ২ টা বাজে,তাই ল্যাব এর দায়িত্বরত কে দ্রুত করার জন্য বলি,উনি সেটি মাইন্ড করেন এবং লম্বা প্রোসেস এর মধ্যে দিয়ে যেতে বলেন। সে জন্যে আমি ব্যক্তিগত ভাবে উনার কাছে মাফ চাই। তবে নমনীয়তা দুর্বলতা ভেবে কর্তব্য রত আনসার আমার কাছে টাকা বকশিশ হিসেবে দাবি করে। তাই টেস্ট রিপোর্ট হাতে পাওয়া পর্যন্ত আমি চুপ ই থাকি। নইলে টেস্ট করতে দেরি করবে।টেস্ট রিপোর্ট হাতে পাওয়ার পর বার বার বললেও টাকার কথা আমি চলে যাই।

আগারগাঁও,ঢাকা, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ২২ বার দেখা হয়েছে DK33EC96
০ মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

বিদ্যুৎ প্রিপেইড মিটারের কিলো বৃদ্ধি

আমি একটি প্রিপেইড মিটারের কিলো বৃদ্ধির জন্য গেছিলাম। যার সরকারি ফি ৫০০ টাকা। কিন্তু সেখানের একজন উপ প্রকোশলী, যার নাম —, যার দায়িত্ব এই কাজ করে দেওয়া সে কাউকে তা করে দিচ্ছিলো না। সকলের কাছে বেশি টাকা চাচ্ছিলো। আমার কাছে ৫ হাজার চেয়েছে। আমি কাজ করিনি। আমার মিটারটি

আজিমপুর ডিপিডিসি অফিস, ঢাকা, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ২২ বার দেখা হয়েছে DKVV5B9F
০ মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০০

জন্ম নিবন্ধন সংশোধন আবেদন

জন্ম নিবন্ধন সংশোধন আবেদনে চরম অবহেলা আর ভোগান্তি! অনলাইনে আবেদন করলেও তাদের অফিস থেকে হার্ড কপি আনতে হয়, অপারেটর ইচ্ছে করে ভুল করে ফাইল আটকে রাখেন আর যিনি সাইন করবেন উনি অফিসেই থাকেন না সব সময়, সাধারণ ১টা কাজ ১ মাস ঘুরে হাতে পেলাম।

কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার দিলালপুর ইউনিয়ন, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ২৬ বার দেখা হয়েছে DKVBNKZ8
০ মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳২.০ হাজার

দলিলের নকল তোলা

আমি গত তিন বছর আগে একটি জমি রেজিষ্ট্রি করি। সেই জমির নাম খারিজ করার জন্য দলিলের সার্টিফাইট কপি দরকার হয়। সেই কপি তুলতে গেলে 2000 টাকা দাবি করে।

কুমারখালী, খুলনা ২৪ আগস্ট ২০২৬ ২৫ বার দেখা হয়েছে KHVCUFEL
০ মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳২.০০ লাখ

রেকর্ড হালকরণ

পারিবারিক সূত্রে পাওয়া কয়েক বিঘা জমির খতিয়ান সংশোধন প্রয়োজন পরে। ভূমি অফিস থেকে ২ লক্ষ টাকা দাবি করা হয়

ঠাকুরগাঁও, রংপুর ২৪ আগস্ট ২০২৬ ২৫ বার দেখা হয়েছে RNST8FPN
০ মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১০.০ হাজার

জেলা শিক্ষা অফিস

সরকারি চাকুরীজীবীর অবসরের পরবর্তী এককালীন টাকা তুলতে গিয়ে হয়রানির শিকার হয়েছি। টাকা ছাড়া তারা কোনোভাবেই কাজ করবে না। টাকা না দিলে মাসের পর মাস ফাইল পরে থাকবে। ওখানকার কম্পিউটার অপারেটর — অন্যতম এই সিন্ডিকেটের সদস্য। টাকা না দিলে কাগজপত্রের বিভিন্ন ভুল ধরবে।যেসব কাগজপত্র অপ্রয়োজনীয় সেগুলোও চাবে। টাকা দিলেই সব ঠান্ডা।

সিরাজগঞ্জ, রাজশাহী ২৪ আগস্ট ২০২৬ ২২ বার দেখা হয়েছে RJNGWZSX
০ মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৬.০ হাজার

এন আইডি কার্ড বানাইতে গেছিলাম

এন আইডি কার্ড বানাইতে গেছিলাম জরুরি থাকায় একটু তাড়াতাড়ি করে দিতে বললে। প্রথমে নেতার রেফারেন্স খুঁজে। পরবর্তীতে ৬ হাজার টাকা চায় ২ দিন এর ভিতর কার্ড বানাই দিবে বলে

শেরপুর, ময়মনসিংহ ২৪ আগস্ট ২০২৬ ২৫ বার দেখা হয়েছে MY7SX9GG
০ মন্তব্য
ঘুষ দিইনি সরকারি হাসপাতাল ৳৫০০

নরিয়া

আসসালামু আলাইকুম, শরীয়তপুর জেলার নড়িয়া থানার সবগুলো স্বাস্থ্য কমপ্লেক্স সরকারি স্বাস্থ্য সেবাগুলো যেমন নড়িয়া থানার মুলফৎগঞ্জ সরকারি হাসপাতাল ও আরো অন্যান্য হাসপাতাল ব্যাপক অনিয়ম দুর্নীতিতে ভরা স্বাস্থ্যসেবার খুবই বেহাল অবস্থা। দয়া করে যদি আপনারা একটু দেখতেন

শরীয়তপুর জেলা, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ২৫ বার দেখা হয়েছে DKWUA3SV
০ মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৪.০ হাজার

Certificate Attestation

I need to attest my certificates for going overseas for my education. So I went to education ministry and they asked for 200 tk for each page and the police who was in the gate was so rude that I could not even stand in the road in front of him.

Dhaka, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ২৪ বার দেখা হয়েছে DK2HAWPH
০ মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১২.০ হাজার

ওয়াশা পানির মিটার চেঞ্জ

পানির মিটার রিডার কে বলা হইসিলো মিটারের গ্লাস ঝাপসা তাই চেঞ্জ করবো। তিনি ১২০০০ চাইসে

পূর্ব বাড্ডা, বড় টেক মাসজিদ, ঢাকা, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ২৩ বার দেখা হয়েছে DKZR6CAB
০ মন্তব্য
ঘুষ দিইনি পাসপোর্ট অফিস ৳২.০ হাজার

নতুন পাসপোর্ট

টাংগাইল পাসপোর্ট অফিস মানে, ঘুষেদ আখরা। দালাল ছাড়া পাসপোর্ট বানাতে গেলে এই ভুল অই ভুল। সেম ডকুমেন্টস দালালকে ২০০০ টাকা দিলে সব সমাধান।। ঘুস বন্ধ হোক

টাংগাইল সদর, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ২৩ বার দেখা হয়েছে DKBC5KKL
০ মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳২০.০ হাজার

জেলা ম্যাজিস্ট্রেট এর কামলা ঝামলা

জামিন হওয়ার পর ম্যাজিস্ট্রেট এর সাইন নেওয়ার জন্য গেছিলাম ২০ হাজার টাকা ঘুষ চায় পরে বলে কয়ে অনুরোধ করে ৭ হাজার দিয়ে আসামি বের করছি

টাংাইল, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ২৫ বার দেখা হয়েছে DKEC9JT2
০ মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳১৫.০ হাজার

নামজারি

নামজারি সরকারি নির্ধারিত ফি ১১৫০ টাকা কিন্তু ভূমি অফিস ১৫০০০ টাকার নিচে নামজারি জমা গ্রহণ করে না। অনলাইনে আবেদন করলে টাকা দাবি করে টাকা না দিলে নামজারি না মঞ্জুর করে দেন।

রায়পুরা, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ২৪ বার দেখা হয়েছে DKCD5EZ2
০ মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

পুলিশ ক্লিয়ারেন্স

পুলিশ ক্লিয়ারেন্স এর তদন্ত রিপোর্ট জমা দেওয়ার জন্য ৫০০০ টাকা চা পানি খাবার এর দাবি করা হয়।

মুন্সীগঞ্জ সদর, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ২৭ বার দেখা হয়েছে DKZ2MHFK
০ মন্তব্য