ট্রাফিক পুলিশ
ধানমন্ডির দিক থেকে আমি বাইক নিয়ে এসে সায়েন্স ল্যাব মোড় এ ইউ টার্ন নিয়েছি, ওখানে নাকি ইউ টার্ন নেওয়া নিষেধ সাইনবোর্ড দেওয়া ছিলো কিন্তু রাস্তা ফাকা আমি সেভাবে খেয়াল করি নাই, সাথে সাথে আমাকে ট্রাফিক পুলিশ দাঁড় করাইলো আমার সমস্ত কাগজ চেক করে, সমস্ত কাগজ ঠিক থাকার পরে ও বলে যে মামলা হবে ট্রাফিক আইন না মানার জন্য, সার্জেন্ট কে অনেক রিকুয়েষ্ট করার পরে পাশে এক কনস্টেবল ডেকে নিয়ে বলে যে ১ হাজার টাকা দেন ছেড়ে দিচ্ছি পরে আমি বলেছি আমার কাছে টাকা নাই দয়া করে আমাকে ছেড়ে দেন কিন্তু সে কোনো কথা না শুনেই ২ হাজার টাকার মামলা দিয়ে। ওখানে ডিউটিরত সার্জেন্ট এর নাম (—) কনস্টেবল এর নাম (—)