সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৯১৪ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

৪,৪১৮ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিইনি শিক্ষা অফিস ৳৫.০ হাজার

সার্টিফিকেট সংশোধন

উপজেলা শিক্ষা অফিস এিশালে ৫ম শ্রেণির সার্টিফিকেট সংশোধনের জন্য গিয়েছিলাম,কম্পিউটার অপারেট/পিয়ন হবে হয়তো , সংশোধনের ফর্ম জমা নিতে চায়নি, বলে ডিআর এর কপি ছাড়া জমা নিবো না। এছাড়া অন্য আরেকটি উপায় আছে ৫০০০টাকা দিলে ১ সপ্তাহের মধ্যে সংশোধন করে দিতে পারবে।, তারপর অন্য একজন শিক্ষা অফিসের কমকর্তাকে (ডিআর ছাড়া ফর্ম জমা নিচ্ছে না জানানোর পর) ওনার সুপারিশে ফর্ম জমা নেয়, কিন্তু প্রায় ৬ মাস পর সংশোধিত সার্টিফিকেট হাতে পায়।

এিশাল, উপজেলা শিক্ষা অফিস, ময়মনসিংহ ১ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে MYZX4SLT
মন্তব্য
ঘুষ দিইনি সরকারি হাসপাতাল ৳৯.৫ হাজার

চুখের সমস্যা

সরকারি চক্ষু হাসপাতাল এখানে গেলে ডাঃ সরকারি ভাবে চক্ষু অপারেশন করে না থাকে বলে দেয় কম খরচে এই যায়গায় চলে এসো ওখানে তোমার চক্ষু অপারেশন করে দিব তাহলে সরকারি টাকা কেনো নিচ্ছে এই সমস্ত ডাঃ

সিলেট, সিলেট ১ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে SYVKFPJF
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৫০.০ হাজার

বি ডি এস ভুমি জরিপ

ঢাকার কেরানীগঞ্জে বি ডি এস জরিপ চলছে। এতে জরিপ যারা করছেন তারা নানা অজুহাতে সাধারণ মানুষের কাছে ৫০০০ টাকা থেকে দুই লক্ষ টাকা পর্যন্ত ঘুষের টাকা দাবি করছেন, অন্যথায় তাদেরকে ভুুমি জরিপের খসরা পর্চা দেওয়া হচ্ছেনা।

ঢাকা, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে DK6FEB2S
মন্তব্য
ঘুষ দিইনি সাব-রেজিস্ট্রি অফিস ৳১০.০ হাজার

দলিল করণ

পটুয়াখালী জেলার খেপুপাড়া (কলাপাড়া) সাব-রেজিস্ট্রার অফিসের পেছন দিকে একটি কক্ষ আছে সেখানে সাব-রেজিস্ট্রাররর ভাই (সম্ভাবত) ঘুষ নেয়ার জন্য বসে থাকেন। সব কাগজপত্র ঠিক থাকলেও এটা নেই ওটা নেই ইত্যাদি বাহানায় অতিরিক্ত টাকা নেয়া হয়। ওয়ান বাই ওয়ান ক্লায়েন্ট বা তাদের দলিল লেখক ঐ কক্ষে প্রবেশ করামাত্র দরজা বন্ধ করে টাকা নিয়ে আবদেনকৃত দলিলের উপরে পেন্সিল দিয়ে টিক মার্ক বা বিশেষ চিহ্ন দিয়ে দেন। এজলাসে সাব-রেজিস্ট্রার উঠে ঐ চিহ্ন দেখলেই বুঝতে পারেন সব ঠিক আছে এবং স্বাক্ষর করে দেন। এভাবই চলছে দিনের পর দিন কলাপাড়া সাব-রেজিস্ট্রার অফিসের রমরম ঘুষ লেনদেন।

কলাপাড়া (খেপুপাড়া), বরিশাল ১ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে BR3T7LH7
মন্তব্য
ঘুষ দিইনি পাসপোর্ট অফিস ৳১২.০ হাজার

Passport

অবশ্যই। কথাগুলো একটু পরিষ্কার, ভদ্র ও প্রভাবশালীভাবে সাজিয়ে দিলাম: আমার স্ত্রীর পাসপোর্ট জমা দেওয়ার জন্য চট্টগ্রাম আঞ্চলিক পাসপোর্ট অফিসে গিয়েছিলাম। সেখানে বিভিন্ন ভুল-ত্রুটির কথা বলে তারা পাসপোর্টের আবেদন জমা নেয়নি। কিন্তু পরবর্তীতে অফিসেরই একজন লোক আমাদের সঙ্গে যোগাযোগ করে জানান, ১২,০০০ টাকা দিলে কোনো ধরনের কাগজপত্রের ঝামেলা ছাড়াই পাসপোর্টের কাজ করে দেওয়া হবে। বিষয়টি আমার কাছে অনৈতিক ও অত্যন্ত হতাশাজনক মনে হয়েছে। তাই আমি শেষ পর্যন্ত কোনো কাগজপত্র জমা দিইনি; বর্তমানে আমার সব কাগজপত্র আমার কাছেই আছে।

চট্টগ্রাম, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে CTMUHFCK
মন্তব্য
ঘুষ দিইনি বিআরটিএ ৳১০.০ হাজার

লাইসেন্স

ময়মনসিংহ শহরে বি আর টিসি অফিসে মোটর সাইকেল ড্রাইভিং লাইসেন্স করতে গিয়ে আমার কাছ থেকে ১০ হাজার টাকা দাবি করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা

ময়মনসিংহ, ময়মনসিংহ ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে MYGJE3DG
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১৫.০ হাজার

নতুন ড্রাগ লাইসেন্স

নতুন ড্রাগ লাইসেন্স করতে প্রতিজনের কাছেই ১৫/২০/৩০ হাজার টাকা করে দাবি করে তারা। কিন্তু আমি টাকা দিতে রাজি হইনি, নিজে নিজে অনলাইনে আবেদন করেছি ১ বছর হল কিন্তু কাজের কোনোই অগ্রগতিই নেই।

টাঙ্গাইল, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে DKM96YG6
মন্তব্য
ঘুষ দিইনি পাসপোর্ট অফিস ৳৮.০ হাজার

পাসপোর্ট নবায়ন করণে

আমি আমার মা সহ পাসপোর্ট নবায়ন করতে যাওয়ার পরে সরকারী ফি এর বাইরে অতিরিক্ত ৮০০০ করে টাকা চাওয়া হয় একটি পাসপোর্ট নবায়নের বিপরীতে,পাসপোট অফিসের লোকজন বাইরের কম্পিউটারের দোকান দেখিয়ে নলে দেয় ওদের সাথে কথা বলে ফর্ম জমা দিয়েন ভালো হবে....অফিসের দারোয়ান সরাসরি বলতেছিলো যা বারতি ১৬০০০ টাকা না হলে নবায়ন হবে কিন্তু কত দিনে হবে তা কেউই বলতে পারবে না

ময়মনসিংহ, ময়মনসিংহ ১ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে MYJ9Y4ZQ
মন্তব্য
ঘুষ দিইনি পাসপোর্ট অফিস ৳১.৫ হাজার

পাসপোর্ট আবেদন পত্র জমা

পাসপোর্টের ফিংগার ও কাগজ জমা দিতে গিয়েছিলাম। আবেদন সঠিকভাবে করা হয়েছে এবং তাদের চাহিত সকল কাগজও সংযুক্ত করা হয়েছে। সংযুক্ত বিদ্যুৎ বিলের কপিতে আমার এনআইডি অনুযায়ী নামের বানান ভুল থাকায় কাগজ জমা নেয় নি। অথচ পাসপোর্ট করার নিয়ম এনআইডি অনুযায়ী। ১৫০০ টাকা দাললকে দিলে আর কোনো ভুলই ধরা হবে না

সিরাজগঞ্জ, রাজশাহী ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে RJWTTLKD
মন্তব্য
ঘুষ দিইনি কর অফিস ৳৮.০ হাজার

Income tax return

আমি আমার শ্বশুরের জন্য আয়কর জমা দিতে আয়কর অফিসে গেলাম তাদের বললাম আমার শ্বশুর সঞ্চয়পত্র কিনবে তাই আয় কর জমা দিতে হবে তখন তারা বলল ৮ হাজার টাকা লাগবে আমি বললাম কেন টাকা লাগবে তারা বললো এটা আমার খরচ আমি আর কিছু বলি নাই

Nozipur, রাজশাহী ১ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে RJ4WARFM
মন্তব্য
ঘুষ দিইনি বিআরটিএ ৳৫.০ হাজার

ড্রাইভিং লাইসেন্স

ড্রাইভিং লাইসেন্স এর পরীক্ষা দিতে গেলাম ফেল করছিলাম পরে শুনলাম সবাই টাকা দিয়ে লাইসেন্স করে এক দালালের চক্র পড়লাম সে টাকা চায়

Dhaka, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DK99C3D9
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

জন্ম নিবন্ধন সংশোধন

আমার পরিবারের একজন সদস্যের আইডি কার্ডের নাম ভুল থাকায় আমি সেটি সংশোধন করতে গিয়েছিলাম কিন্তু তারা টাকা ছাড়া করতে পারবে না বলেছে কয়েকদিন ঘোরাঘুরি করার পর তারপর ঠিক করে দিয়েছে

চট্টগ্রাম, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে CTHQRRRT
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৩০.০ হাজার

নামজারি

আমি একটা জমি ক্রয় করেছি। নামজারী করতে শিবচর থানাধীন, উমেদপুর ইউনিয়ন ভূমি অফিস গিয়েছিল। যেখানে নামজারী করতে ১১০০/- টাকা। খরচ হয় সে খানে আমার থেকে ৩০,০০০/- টাকা দাবি করছে। এই টাকা না দিলে সে নামজারী করে দিবে না।কিন্তু আমি প্রত্যাখান করেছি।আজ প্রর্যন্ত নামজারী করতে পারি নি।

মাদারীপুর, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে DK6SG3QB
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৩০.০ হাজার

বাংলাদেশ ডিজিটাল সার্ভে জরিপ৩

আমার ভূমির বিডিএস জরিপের পর্চা ও নকশা দিতে ৩০,০০০/- ঘুষ দাবী করে সার্ভেয়ার সহকারী তখন সার্ভেয়ারও তার সম্মতি জানায়।তাদের চাহিদা মত ঘুষ দিলে ঐ দিনই (২৮/০৭/২০২৬ ইং) পর্চও নকশা দিয়ে দিবে জানায়।ইতোমধ্যে তাদের সাথে যোগাযোগ করেছি।অদ্য ০১/০৯/২০২৬ ইং তারিখেও আমাকে পর্চা ও নকশা প্রদান করে নাই।

নারায়ণগঞ্জ সদর তল্লা মৌজা জে এল নং-২২, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKKASNGQ
মন্তব্য
ঘুষ দিইনি পাসপোর্ট অফিস ৳৩.০০ লাখ

বদলি সংক্রান্ত

সেবাটি ছিল বদলি সংক্রান্ত। আমি একজন চতুর্খ শ্রেনীর কর্মচারী।আমার শারীরিক অসুস্থতার কারনে নিজ জেলায় বদলির আবেদন করলে পাসপোর্ট অধিদপ্তরের প্রশাসন শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আমার কাছে বদলির জন্য ৩০০০০০ টাকা ঘুষ দাবী করে। পরবর্তীতে আমি অপারগতা প্রকাশ করলে উনি আমাকে বলে এমন বদলি সরকারি নিয়ম বহির্ভূত। টাকা ছাড়্ কোন সিস্টেম করা যাবে না।

ঢাকা।, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে DK774KM8
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৮.০ হাজার

নামজারি

আমি নতুন ১ টুকরো জমি ক্রয় করি। নামজারি করতে চাই।ইউনিয়ন ভূমি অফিসে যোগাযোগ ৃ।ইউনিয়ন ভূমি অফিসার বলে ৮০০০ টাকা লাগবে আপনার কাজ করে দিবো।আমি তার আবেদনে সারা দেই নি।

বগুড়া, রাজশাহী ১ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে RJQLVZB8
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

জন্ম নিবন্ধন

আমি একটি নিবন্ধন করতে যখন ইউনিয়ন পরিষদ এ যাই। তখন সেখানে দায়িত্বে থাকা উদ্যোক্তা বিভিন্ন কৌশল অবলম্বন করে আমার কাছে ১০০০ টাকা দাবি করে। যেখানে সরকারি ফিস ছিল ৫০ টাকা।

নেএকোনা কেন্দুয়া উপজেলার আশুজিয়া ইউনিয়ন পরিষদ, ময়মনসিংহ ১ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে MYU7PA6L
মন্তব্য
ঘুষ দিইনি ট্রাফিক পুলিশ ৳১৫.০ হাজার

৫৩২

আমি একজনের নামে জিডি করতে গেছিলাম। কিন্তু পুলিশ আমাকে যে পরিমানের আচার করছে সে পরিমানের মানুষের সাথে বলাই কঠিন।আমি চিন্তা করি পুলিশ সাধারণত মানুষের ভেট টাকা বেতন পায় তার এরকম ব্যবহার করার কারন কি? জিডি তো করতে পারলাম নাহ ১৫০০০ হাজার জরিমানা দিয়ে আসতে হয়েছে। আমার বাড়ি থেকে ক্যাশ ও ফোনে নগদ থেকে ২৭০০০ চুরি গেছে যে নাম্বার টাকা গেছে তার নামে জিডি কিন্তু বিচার তো নাই ১৫০০০ হাজার নিয়ে পকেট ভরায়। কিন্তু আমি বলি আমি মানুষের দোখানে কষ্ট করে একটু অর্থ জোগাড় ওই পরিমানে তো টাকা এই সমাজের মানুষ জন্য ও বিচার পেলাম নাহ

লালমনিরহাট, রংপুর ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে RNANH33M
মন্তব্য