সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৯৯৪ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৮,৯৯৪ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২.০০ লাখ

ভালুকার হবিরবাড়ী ভূমি ঘোষ বানিজ্যের আস্তানা

ভুল মনগরা কথা বলে,,জমির সবকিছু ঠিক থাকার পরও সার্ভেয়ারকে দিয়ে স্ক্যাচ ম্যাপ বানাতে বলে,,,নায়েবদের এজেন্ট এসব সার্ভেয়ার,,,তাদের স্ক্যাচম্যাপ ছাড়া তারা নামজারী করেনা,,,এরা টাকা নেয় নামজারী করার জন্য,,,নায়েবরা নামজারী করতে বহু টাকা দাবি করে,,,নইলে বিআরএস রেকর্ড থাকা সত্ত্বেও জমি হয়ে খাস জমি,,,সাবেক খাস জমি ইত্যাদি ইত্যাদি,,,,উপজেলা ভূমি সহকারী কর্মকর্তার উচিত এসব বিবেচনা করা,, নামজারীর সরাসরি শুনানী গ্রহন ব্যতীত নামজারী অনুমোদন না করা

হবিরবাড়ী,ভালুকা,ময়মনসিংহ, ময়মনসিংহ ৩ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে MY5W8RQY
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০.০ হাজার

BIWTA

১০০ মিটার দীর্ঘ এর চাইতে বড় সেতু নির্মাণের ক্ষেত্রে বিআইডব্লিউটিএ অধিদপ্তরের নিকট হতে ভার্টিক্যাল ক্লিয়ারেন্স এবং হরিজন্টাল ক্লিয়ারেন্স এর জন্য এনওসি নেয়ার প্রয়োজন হয়। এই ক্ষেত্রে তারা নির্মানকৃত সংস্থা হতে মোটা অংকের অর্থ চাই, অর্থ না পেলে তারা ভারটিকাল ক্লিয়ারেন্স অ্যাবনরমাল টাইপের দিয়ে চিঠি ইস্যু করে দেয়, যার কারনে সেতুর দৈর্ঘ্য বৃদ্ধি করার প্রয়োজন হয় এবং ব্যয় বৃদ্ধি পাই, কিন্তু যদি তারা বাস্তবসম্মত রিপোর্ট প্রদান করত সেই ক্ষেত্রে যতটুকু প্রয়োজন সেতুটির দৈর্ঘ্য ততটুকুই হতো, তাতে ব্যয় কমে যেত.

Dhaka, ঢাকা ৩ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKQD6XTJ
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳১০০

রেজিষ্টেশন কার্ড উত্তোলন

বলেছিল: কার্ড নিতে হলে আগেরদিন জানাতে হয় আজকে তো দিতে পারব না, কিছুক্ষণ পর বললো এসেছেন যখন ১০০ টাকা দেন আপনার একটা উপকার করি , আমার অন্যদিন আসার মতো ছুটি না থাকায় ১০০ টাকা দিয়েদেই, সাথে সাথে কার্ড দিয়ে দেয়।

মানিকগঞ্জ, ঢাকা ৩ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKSZDWRN
মন্তব্য
ঘুষ দিইনি বিআরটিএ ৳১০.০ হাজার

ড্রাভিং লাইসেন্স

আমি ড্রাইভিং লাইসেন্স করতে গিয়েছিলাম। সেই অফিসের এক কর্মচারি বলে তোমার কিছুই করতে হবে না।আমাকে ১০০০০ টাকা দিবা সব কিছু হয়ে যাবে।তারপর টাকা দিলাম পুরোটাই যখন রিটেন পরিক্ষা দেওয়ার পর মৌখিক পরিক্ষা দেই তখন মেজিস্টেট তখন ৫ টি প্রশ্ন করে আমি ৩ বলতে পারছিলাম। তারপর সে আমাকে লালকালি দিয়ে বের করে দেয়। অনেকই কিছুই ধরে নাই তাও পাশ। আমার পাশে৷ একজন যখন লিখিত পরিক্ষা দিয়েছে তার নিজের নাম খাতায় লিখতে পারে না।এই হলো দেশের অবস্থা।

মানিকগঞ্জ, ঢাকা ৩ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKLFJVWY
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳২০.০ হাজার

নাম জারি

চারটি জমি নাম জারি করাতে গেলে 30,000 টাকা চায় পরে 20,000 দিয়ে নাম জারি করাই। কিন্তু সরকারি মূল্য 1175 টাকা।

মোহনগঞ্জ, ময়মনসিংহ ৩ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে MY7LXJ66
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১০.০ হাজার

খারিজ করতে যে সরকারি ফ্রি লাগে সেরা দিলে আপনার জমির খারিজ ৫০ বছরেও হবে না।

জমি খারিজ করতে যেয়ে সরকারি ফি তারা নেয় না সরকারি ফি দিলে জমি খারিজ 50 বছরেও হবে না বলে তারা জানিয়ে দেয় এবং ১০ হাজার টাকা দাবি করে বলে পাঁচ দিনের মধ্যে আপনার জন্য খারিজ হয়ে যাবে

গোপালপুর ভুমি অফিস হেমনগর ভুমি অফিস, ঢাকা ৩ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DK3L5QWF
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৪.০ হাজার

পাসপোর্ট

আমি আমার পাসপোর্ট রিনিউ করতে গিয়েছিলাম, আমার ১ম পাসপোর্ট টি ছিল রংপুর থেকে,২০১৬ সালের,২০২১ এ আমি ঢাকায় রিনিউ করতে গেলে আমার আবেদন গ্রহন করছিল না,পরে একজন দালাল কে আমার ২০০০+ আমার ছেলের নতুন পাসপোর্ট এর জন্য আরো ২০০০ টাকা দেয়ায় খুব দ্রুত কাজ হয়ে যায়,কি যে হয়রানি।

উত্তরা,ঢাকা, ঢাকা ৩ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKA559WR
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১০.০ হাজার

অমি আমার আইডি কার্ড টা ঠিককরতে শুধু নামের 2 টা ওয়ার্ড বুল চিলো আমার থেকে 10000 হাজার টাকা নিয়েসে

আমার আইডি ঠিক করতে আমার থেকে নিয়েসে অমি দিতে বাধ্য হয়েসি কারণ অমি ই পাসপোর্ট করতে হবে

নোয়াখালী, চট্টগ্রাম ৩ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTVTJ6BY
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১৫.০ হাজার

নাম জারি

নামজারি বিভিন্ন ডকুমেন্ট চাওয়া হয় যা অনলাইন এপ্লিকেশন আবেদনে উল্লেখ নাই।

মনিরামপুর, যশোর, খুলনা ৩ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে KHCT9AG3
মন্তব্য
ঘুষ দিইনি শিক্ষা অফিস ৳১

সরকারি অর্থ বরাদ্দ

আমাদের শ্যামনগর (সাতক্ষীরা)র সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর যে সরকারি বরাদ্দ আসে তা প্রধান শিক্ষক ও প্রাথমিক শিক্ষা অফিস ছাড়া কেউ জানে না। সেগুলো গোপনে শিক্ষা অফিস ও প্রধান শিক্ষক সবই ভক্ষণ করে। এমনকি যাদের স্বাক্ষর সেই বরাদ্দ তুলতে দরকার হবে সেটিও জাল করে প্রধান শিক্ষক। এবং একজন শিক্ষক কোন দিন স্কুলেই যায় না, সহকারী শিক্ষা অফিসার ও প্রাথমিক শিক্ষা অফিসারকে টাকা ও খাতিরের বিনিময়ে ম্যানেজ করে চলে! এবং অধিকাংশ প্রধান শিক্ষক বিদ্যালয়ের আগমন সময় ঠিক রেখেই শ্যামনগর শিক্ষা অফিসে কাজ আছে বলে প্রস্থান করে।

শ্যামনগর, খুলনা ৩ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে KHU3E5UA
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.৫ হাজার

নতুন ই পাসপোর্ট

আমি পাসপোর্ট করতে গেলে তারা আমাকে বিভিন্ন কায়দায় পাসপোর্ট দিবে না বলে বলে পরবর্তীতে অন্য এক জায়গার ঠিকানা দেয় এবং সেখানে দালাল নামে একজন পনেরশো টাকা দাবি করলে সে টাকা দিলে অল্প কিছুক্ষণের ভিতরেই একই ফাইল এপ্রুভ করা হয় এবং পাসপোর্ট প্রদান করে।

Thakurgaon, রংপুর ৩ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে RNP4EH7P
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৩.০ হাজার

Passport

আমি পাসপোর্ট করতে সুপারিশ এর জন্য ৩০০০ দাবি করে পরই জরুরি কাজে ৩০০০ দেয়া হলে সব করে দেয় বা তখন আমার কোন প্রবলেম নাই

Pirojpur, বরিশাল ৩ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে BRQ89WEB
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৩.০ হাজার

পাসপোর্ট করা

আমার পাসপোর্ট এর নাম সংক্রান্ত সমস্যা দেখিয়ে টাকা দাবি করে পরবর্তীতে বাধ্য হয়ে টাকা দিলে সমস্ত কাজ ওকে করে দেয়

পিরোজপুর, বরিশাল ৩ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে BRTRCFN6
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০০

জন্ম নিবন্ধন

আমার আগে একটা জন্ম নিবন্ধন করা ছিল অনলাইন কপি আমি বলছিলাম এটা অনলাইনে আছে আমাকে বলছো আপনি একটা অন্যায় হয়নি পরবর্তী কি আর করার আমার বাচ্চা স্কুলে ভর্তি হবে তার জন্য যে আমার থেকে ঘুষ চাইছে

ভোলা, বরিশাল ৩ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে BRFE6LU5
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳১০.০ হাজার

ভুল সংশোধন

আমার সার্টিফিকেটে বাবার নাম ভুল ছিল তা সংশোধন করতে এক কর্মকর্তা কে ঘুষ দিতে হয়েছিল ১০০০০ টাকা।

সোনারগাঁও, নারায়ণগঞ্জ, ঢাকা ৩ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে DKD3WBQ9
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳৫০০

সরকারি চাকরি পাওয়ার পর নিজের বেতন চালু করার জন্য

বেতন চালু করতে হলে টাকা দিতে হবে । না দিলে বেতন চালু করতে দেরি হবে। পরবর্তীতে অন্য কারো মাধ্যমে টাকা দাবি করলে পরিশোধ করতে বাধ্য হই।

গাইবান্ধা হিসাবরক্ষণ অফিস, রংপুর ৩ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে RNKZFJPG
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৬.৫ হাজার

নামজারি

আমার দলিল হয়েছে কিন্তু নামজারি করতে দিয়েছিলাম ৬৫০০ টাকা তারপর ভূমি কর্মকর্তা নামের গরমিল আছে বলে সেটি ঠিক করাতে টাকা চেয়েছে। তখন আমি বললাম নামের ভূলের বিষয়টি পৌরসভা অফিস থেকে প্রত্যয়ন দেওয়া হয়েছে এবং দলিল ও করা হয়েছে আমাকে সেই নামে ই আপনি নামজারি দিবেন এতে আপত্তি কোথায় কিন্তু উনি সেটা করেননি। আমাকে ৬৫০০ টাকার পরিবর্তে ৫৫০০ টাকা রিটার্ন দিয়েছেন। বাকি ১ হাজার আবেদনে খরচ হয়েছে।

পক্ষিয়া ইউনিয়ন ভূমি অফিস, বোরহানউদ্দিন উপজেলা, ভোলা জেলা।, বরিশাল ৩ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে BRREVM4V
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২.০ হাজার

আগারগাঁও পাসপোর্ট হেড অফিসে সেবার মান ভালো না।

আগারগাঁও পাসপোর্ট হেড অফিসে পাসপোর্ট করতে গেলে + পাসপোর্ট মাল্টিমিপলে আটকে গেলে টাকার বিনিময়ে কাজ করে দেয় সরকারি কর্মকর্তা কর্মচারীরা + DIP আউটসোর্সিং কর্মচারীরা + ই পাসপোর্ট কর্মচারীরা। অনেক গুলো কর্মচারী টাকার বিনিময়ে পাসপোর্ট ফাইল করে দেয় + পাসপোর্ট বই উত্তোলন করে দেয়। অনেক সময় ডেলিভারি স্লিপ ছাড়া পাসপোর্ট উত্তোলন করে দেয়। মাল্টিমিপলের টাকা ৫০ হাজার থেকে শুরু হয়। পাসপোর্ট ফাইল জমা করানো ১০০০-২০০০ টাকা পাসপোর্ট বই উত্তোলন ৫০০-১০০ ০ টাকা।

ঢাকা, ঢাকা ৩ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DK23HJRQ
মন্তব্য