সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৯১৪ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৮,৯১৪ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
শুধু দাবি করেছে সাব-রেজিস্ট্রি অফিস ৳২.৫ হাজার

দলিল এর জাবেদা নকল

নিম্নে দলিলের নকল (Certified Copy) এর ফিসের হার দেয়া হলঃ দফা ‘জি (এ)’ অনুসারেঃ কোন হেতু, ভুক্তি বা দলিলের নকল প্রস্তুতকরণ বা প্রদানের ক্ষেত্রেঃ (অ) বাংলায় লিখিত প্রতি ৩০০ শব্দ বিশিষ্ট এক পৃষ্ঠা বা তার অংশ বিশেষের জন্য- ১৬ টাকা। (আ) ইংরেজি ভাষায় লিখিত প্রতি ৩০০ শব্দ বিশিষ্ট এক পৃষ্ঠা বা তার অংশ বিশেষের জন্য- ২৪ টাকা। দফা ‘জি (বি)’: কোন আবেদনকারী, কার্যালয়ের অন্যান্য নকলের কাজ অপেক্ষা, তাহার প্রার্থিত নকলের জন্য অগ্রাধিকার চাইলে, তাহাকে অতিরিক্ত ৫০ টাকা দিতে হইবে, বা যদি নকলটি প্রতি পৃষ্টায় ৩০০ শব্দ-বিশিষ্ট চার পৃষ্টার অধিক হয়, তাহলে প্রতি পৃষ্টার জন্য ১৫ টাকা হারে অতিরিক্ত ফি দিতে হবে। কিন্তু আমার কাছে ২৫০০ টাকা চাওয়া হয়েছে। আমি ২২০০ টাকা দিতে সম্মতি হয়ে জাবেদা নকল তুলতো দিয়েছি।

ঠাকুরগাঁও সদর, রংপুর ৩ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে RN6E9F9M
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳১০০

সার্টিফিকেট গ্রহণ

আমি আমার এক ছোট ভাই কে নিয়ে যাই HSC এর সার্টিফিকেট তুলতে। সেখানে থাকা অফিস সহকারী স্যার আমাদের থেকে সরাসরি টাকা চায়। জিজ্ঞেস করলে বলে এটা নিয়ম সবাই দেয় কিছু একটা দিয়ে নিয়ে যাও। অনিচ্ছা সত্ত্বেও দেওয়া লাগে স্যার দেখে কিছু বলতেও পারি নি

কামারখন্দ, সিরাজগঞ্জ, রাজশাহী ৩ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে RJKZEL7H
মন্তব্য
ঘুষ দিইনি সিটি কর্পোরেশন ৳৫০.০০ লাখ

জমি জবর দখল

মেয়র কতৃক মনোনীত ব্যক্তি দিয়ে সরকারি দপ্তর সিটি করপোরেশনের সাইনবোর্ড ব্যবহার করে আমাদের পৈত্রিক জায়গা জবরদখল করে উকিল লেলিয়ে হয়রানির পাশাপাশি মোটা অংকের টাকা দাবি। উক্ত জায়গার খতিয়ান, খাজনা সব আপডেট আছে আমাদের নামে। উদ্দেশ্য নাম মাত্র মুল্যে আমাদের থেকে জায়গাটা লিখে নেওয়া।

চট্টগ্রাম সিটি, চট্টগ্রাম ৩ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে CT2JYVXT
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০ হাজার

জন্ম সনদ

আমার ফ্যামিলির জন্ম সনদের জন্ম সাল এস এস সি সার্টিফিকেট সাথে মিল ছিলো না , তা জন্য আমি আবেদন করেছি একে একে ৪ বার। যখন যেবাবে বলা হইছে তখন সেই ভাবে আবেদন করেছি , তাও কাজ হইনি, অন্য এক লোক দেখিয়ে দিলো সে ২০০০ টাকা নিলো , অই দিন আমার কাজটা হয়ে গেলো ।

শ্রীপুর, খুলনা ৩ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে KH4BRVQH
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১০.০ হাজার

নামজারি

বর্তমান সময় আমি জানি নামজারি করতে সরকারি একটা ফি আছে তার থেকেও আমার কাছ থেকে অনেক বেশি নেওয়া হয়েছে ১০ হাজার টাকা নেওয়া হয়েছে আমি জানি এতে এত টাকা নেওয়া হয় না। কি করবে বলেন টাকা না দিলে তো কাজ করবে না আমাদের এ কাজ নিয়ে ঘুরাবে, এইজন্য এই টাকা দিতে বাধ্য হয়েছে সরকারের কাছে একটি দাবি এইসব সেক্টর থেকে দুর্নীতি বন্ধ করার।

বরিশাল, বরিশাল ৩ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে BRCDLJ58
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳১.০০ লাখ

পেনশন, কল্যান তহবিল,প্রভিডেন্ট ফান্ড

চাকরিরত অবস্থায় সরকারি চাকরিজীবী মারা গেলে যে যে ধাপে টাকা উঠাতে হয় সব জায়গায় দশ বিশ হাজার টাকা করে ঘুষ দিতে হয়েছে এভাবে ১ লাখ টাকা গেছে। এখনো কল্যান তহবিলে দুই লাখ টাকা পায়নি

পঞ্চগড়, রংপুর ৩ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে RN9HCEEP
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৬০০

পুলিশ ক্লিয়ারেন্স

আমি পুলিশ ক্লিয়ারেন্সের আবেদন করেছিলাম গত ১ মাস আগে, পুলিশ ফোন করে বলে থানাশ আসতে ভেরিফিকেসনের জন্য। থানায় গেলে পুলিশ ১০০০ টাকা দাবি করে, পুলিশ ক্লিয়ারেন্স আমার ইমারজেন্সি ছিল তাই ৬০০ টাকা দিতে বাধ্য হই।প্রতি থানা ঘুষের মুল কারখানা।

হবিগঞ্জ, সিলেট ৩ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে SYBTSZ45
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.৫ হাজার

লাইসেন্স নবায়ন

কিশোরগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ের বানিজ্য শাখায় কারিগরি লাইসেন্স (স্বর্নকার) নবায়ন করতে অতিরিক্ত টাকা প্রধান করতে হয়।৪র্থ শ্রেনির কর্মচারি থেকে উপর পর্যন্ত ভাগ যায়।সবচেয়ে বড় দুর্নীতিটা হয় যখন আপনি নিজে কাজটা করতে যাবেন। জেলা প্রশাসক নির্ধারিত এসটিডি ফান্ডে উত্তরা ব্যাংক শাখায় জমা দিতে হয় ৫০০ কিন্তু আপনাকে বলবে ১০০০ জমা দেন। সাথে যোগ হবে লাইসেন্স পি, ট্যাক্স ও ভ্যাট। এদিকে ঘুষ দিয়ে করে সেটা ১৩০০ টাকার মধ্যে করে দিবে।প্রশ্ন হল স্বাভাবিকভাবে করতে গেলে অনেক টাকা লাগে দেখুন ঘুষ দিয়ে করলে তেরোশো টাকায় হয়ে যায়। এই শুভঙ্করের ফাঁকি সবাই কে ক্ষতি করছে। জেলা প্রশাসন সেটা অনলাইনেও করবে না আবার বাণিজ্য শাখায় এ বিষয়ে নাগরিক সনদ নাই যে কোন খাতে কত টাকা করে ব্যাংকে জমা দিতে হবে।

কিশোরগঞ্জ, ঢাকা ৩ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DK8SASRS
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳১০.০ হাজার

নামজারি

আমি ২০২৫ সালের অক্টোবর মাসে শাহগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে জমি নামজারি করার জন্য যাই। তখন আমার দললিলে সামান্য নামের ভুল ছিল। সেই নামের ভুল টার জন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এর কাছ থেকে একটি প্রত্যায়ন গ্রহণ করি। তারপরেও ইউনিয়ন ভূমি অফিসের কম্পিউটার অপারেটর আমার কাছ থেকে ১০,০০০ হাজার টাকা দাবি করে। ওনাকে ১০,০০০ হাজার টাকা সে আমার জমির নামজারি করে দিবে না হলে সে নামজারির কাজ করবে না পরিষ্কার করে বলে দেয়।

গৌরীপুর, শাহগঞ্জ, ময়মনসিংহ ৩ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে MYVT4ZAY
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳১.৫ হাজার

মটর সাইকেল রেজিষ্ট্রেশন

কেনা বাইক রেজিষ্ট্রেশন করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস সহ ঠাকুরগাঁও বিআরটিএ অফিসে গেলে তারা আমার কাছে ১৮০০ টাকা দাবি করে। কারণ ফাইল জমা করতে দেরি হয়ে গেছে। টাকা ছাড়া কোন ভাবেই তারা আমার ফাইল জমা নিচ্ছে না। অগত্যা বাধ্য হয়ে তাদেরকে ১৫০০ টাকা দিতে হয়েছে। ঘটনাটা ২০১৮ সালের দিকে।

ঠাকুরগাঁও, রংপুর ৩ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে RNQMATMX
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳২.৫ হাজার

নতুন ট্রেড লাইসেন্স

নতুন ট্রেড লাইসেন্স দরকার। সরকারের কি অনুসারে আড়াই হাজার টাকা দিলেই হয়। বলা হলো সাড়ে ৫ হাজার টাকা দিতে হবে। না হয় ট্রেড লাইসেন্স নবায়ন হতে সময় লাগবে ৬ মাস। আমার ১৫ দিনের ভিতরে দরকার। কিন্তু অতিরিক্ত টাকা পেমেন্ট করাই পাঁচ দিনের মধ্যে আমি ট্রেড লাইসেন্সটা পাই।

চট্টগ্রাম শহর, চট্টগ্রাম ৩ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে CT2GGRKE
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১.০০ লাখ

জমি রেকর্ড

জমির যাবতীয় বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও জমির রেকর্ড সম্পন্ন করার জন্য ১,০০,০০০ (এক লক্ষ) টাকা দাবি করা হয়। টাকা না দিলে রেকর্ড করে দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দেওয়া হয়। এমতাবস্থায়, জমি নিজের আয়ত্তে ও রেকর্ডের স্বার্থে বাধ্য হয়েই উক্ত পরিমাণ অর্থ প্রদান করতে আমি বাধ্য হই।

পার্বতীপুর, রংপুর ৩ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে RNZCXF83
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.৫ হাজার

পাসপোর্ট প্রক্রিয়া

আমি নিজে নিজে পাসপোর্ট এর আবেদন করি সব ডকুমেন্ট একসাথে করে পাসপোর্ট করতে জমা দিলে ওখানে থাকা অফিসার আমার এপ্লিকেশন ফরম এ ডট ভুল আছে বলে সংশোধন করতে বলে । আমি হেল্প লাইন এ গেলে আমাকে বলা হয় বাইরে কম্পিউটার দোকান থেকে আবেদন করে নিয়ে আসতে আমি আবেদন করে নিয়ে আসি সেটা এক অফিসার এর কাছে জমা দিলে আমাকে বলে ২ মাস পর দেখা করতে । আমার নাকি কোনো ভাবে হবে না। পরে আমি নিচে চলে গেলে এক দালাল আমাকে বলে সবাইকে এরকম ভুল ধরে বের করে দেয় পরে তারা নাকি করে দেয় । আমার থেকে ১৫০০ টাকা চাওয়া হয়। বাধ্য হয়ে আমি তাকে টাকা দিতে রাজি হই পরে আমাকে এক কম্পিউটার দোকানে নিয়ে গিয়ে একটা আবেদন করে দেওয়া হয়। যেহেতু একবার আমার এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করা হয়েছে তাই আমার এনআইডি দিয়ে আর হয় না । তাই সে শেষের

সিরাজগঞ্জ, রাজশাহী ৩ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে RJ2QJFEE
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৩.০ হাজার

পাসপোর্ট

২০২৩ পাসপোর্ট করে দিবে বলে এবং দ্রুত দিবে বলে আমার কাছ থেকে অতিরিক্ত ৩০০০ টাকা নিয়েছিলো এবং পাশাপাশি পুলিশ ৫০০ টাকা নিয়েছিলো ভেরিফিকেশনে

কুমিল্লা, চট্টগ্রাম ৩ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTZJNKMU
মন্তব্য
শুধু দাবি করেছে বিআরটিএ ৳১.৩০ লাখ

নতুন গাড়ির নাম্বার

একটা প্রাইম মুভার গাড়ি নিছি, ২ মাস হলো এখনো নাম্বার করাতে পারি নাই, সরকারি জমা ১৭৫০০০ টাকা। BRTA চট্টগ্রাম বালুছড়া অফিস ঘুস চাচ্ছে ১,৩০,০০০/- টাকা। এ বাড়তি টাকা না দিলে গাড়ির নাম্বার দিবে না

চট্টগ্রাম, চট্টগ্রাম ৩ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে CTDCK2JN
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳৪০০

সার্টিফিকেট তুলা নিয়ে

আমি ২০২৫ সালে আমার এইচ এস সি সার্টিফিকেট তুলতে সিলেট শিক্ষা অফিসে যাই ওই সময় আমাকে ৫ ঘন্টা বসিয়ে রেখে লাষ্টে উচ্চ মাধ্যমিক অফিসার ৪০০ টাকা ঘুষের বিনিময়ে আমার সার্টিফিকেটে সাক্ষর করে সার্টিফিকেট দেয়।মুল বিষয়ঃ ২০২২সালে ইন্টার পরীক্ষা দিয়ে ২০২৫এ সার্টিফিকেট কলেজে আসেনা।কারণঃ ঘুষ খেতে পারবেনা অফিসাররা।সিলেট শিক্ষা অফিসে মানুষের চেয়ে দালাল বেশি।

সিলেট, সিলেট ৩ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে SYMFCZ76
মন্তব্য