সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৯৪৩ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৮,৯৪৩ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
অন্যান্য সরকারি দপ্তর

পাসপোর্ট এর জন্য পুলিশ ক্লিয়ারেন্স

এটা ২০২৩ সালের ঘটনা। পুলিশ ক্লিয়ারেন্স এর জন্য যখন পুলিশ আমার বাড়িতে আসে এবং আমাকে জিজ্ঞাসা করে তোমার বাবার নাম কি সবকিছু জিজ্ঞেস করার পরে, সব কিছু ঠিকঠাক থাকার পরে বলে ৮০০ টাকা দিতে হবে। আমি বললাম কেন ৮০০ টাকা দিতে হবে বলল এটা খরচ। আমি বললাম এ খরচ তো সরকার দিবে আপনাদেরকে এটা সরকারি কাজ। তারা বলল সরকার কি দেবে কি দেবে না সেটা দেখে তোমার লাভ নাই। তুমি যদি না দাও তাহলে তোমার পাসপোর্ট এর ক্লিয়ারেন্স পাওয়া না। এটা ঝুলে থাকবে।আমি ৮০০ টাকা পরিশোধ করার পরে তারপর তারা আমার পাসপোর্ট এর ক্লিয়ারেন্স জমা দিয়েছিল।

ঘুষ দিয়েছি
খোকসা,কুষ্টিয়া ৳৮০০
৩ সেপ্টেম্বর ২০২৬ KHQL75RC
মন্তব্য
ভূমি অফিস

জমির এম আর আর

আমি এম আর আর উঠাতে গেছি। বলছে আছে কিন্তু দেয়ার নিয়ম নাই। অনেকক্ষণ বসে থাকার পর অফিসার আমাকে কিছুটা ইঙ্গিত দেয় যে দেয়া হবে পরে আমি বুঝলাম যে হয়তো তারা টাকা নিলে দিবে তারপর পকেট থেকে ৫০০ টাকা বের করে লুকিয়ে উনার হাতে দিলাম তারপর উনি ওনার লোককে বলল জান এটা নিয়ে যে ফটোকপি করে দেন এটা হল বগুড়ার সাধারণ উপজেলার রানিহাট ইউনিয়নের ভূমি অফিস

ঘুষ দিয়েছি
বগুড়া ৳৫০০
৩ সেপ্টেম্বর ২০২৬ RJKYVDFB
মন্তব্য
শিক্ষা অফিস

ট্রেড সংযুৃক্তকরন

বাংলাদেশ কারিগরী শিক্ষাবোড এ ট্রেড বৃদ্ধিকরার জন্য ২ বার অবেদন করে পাইনি।প্রথম ২বার পরিদর্শন টিম এসে ভিজিট করে তারা সন্তষজনক রিপোর্ট দেয়। কিন্তু টাকা না দেয়ায় তা বাতিল করে দেয়া হয়। পরবর্তীতে ৪ লক্ষ টাকা দারি করলে ২ লক্ষটাকায় রফাদফা হয়।

ঘুষ দিয়েছি
আগারগাও ঢাকা ৳২.০০ লাখ
৩ সেপ্টেম্বর ২০২৬ DKMKQHFH
মন্তব্য
ভূমি অফিস

বসতবাড়ি জোরপূর্বক দক্ষল

আমার নিজের বসত বাড়ী আমার ঘর ভেঙে গাছ কেটে জোরপূর্ব ঘর নির্মাণ করে আমি এসিলেন্ট এর কাছে অভিযোগ করলে তিনে দুই পক্ষকে ডাকেন যখন আমাদের মিটিং চলে তখন স্থানীয় বিএনপি এর নেতারাও উপস্থিত থাকেন এসিল্যান্ড সাহেব আমাদেরকে কোন সমাধান না দিয়ে স্থানীয় বিএনপি নেতার সঙ্গে যোগাযোগ করতে বলেন স্থানীয় বিএনপি নেতা বলেন ওরা আমাকে ৫০ হাজার টাকা দিছে তোমরা যদি আমাকে এক লক্ষ টাকা দাও আমি বিষয়টা সমাধান করে দিব না হইলে তোমরা এই এলাকাতে আমার অনুমতি ছাড়া কিছুই করতে পারবো না। আমি থানায় অভিযোগ করতে গেলে থানার কর্মকর্তা অভিযোগ গ্রহণে অস্বীকৃতি জানায় এবং বলে বিএনপি'র কোন বড় এক নেতার এ ব্যাপারে অভিযোগ করা আছে তাই তারা অভিযোগ নিতে পারবে না

ঘুষ দিইনি
আলফাডাঙ্গা, ফরিদপুর ৳১.০০ লাখ
৩ সেপ্টেম্বর ২০২৬ DK28VSQ2
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

নকশা অনুমোদন বিহীন ভবন নির্মাণ

আমার পার্শ্ববর্তী ওয়াল ঘেঁষে ভবন নির্মাণ নকশা অনুমোদন বিহীন করলে আমি পৌরসভার প্রশাসক কে বারংবার অভিযোগ করি। আমাকে কতৃপক্ষ বলেছেন অর্থ প্রাপ্তি সাপেক্ষে আইনি ব্যবস্থা নেয়া হবে আমি অর্থ না দেওয়ায় আমার বাবার সময়ের ভবন অবৈধ,। সেই ভবন নকশা বিহীন । অভিযোগের দেড় বছর পর জানলাম

ঘুষ দিইনি
দিনাজপুর ৳১.৫০ লাখ
৩ সেপ্টেম্বর ২০২৬ RN87X7V2
মন্তব্য
সরকারি হাসপাতাল

রাশিয়ার জন্য মেডিকেল করেছিলাম

আমি মেডিকেল দিয়েছিলাম সকাল ৯টায়,, রিপোর্ট বলে দুই দিন পরে দিবে, আমার দরকার আর্জেন্ট, বলে ৫০০ দেন আজকের মধ্যে দিব,

ঘুষ দিয়েছি
ঢাকা ধানমন্ডি ৳৫০০
৩ সেপ্টেম্বর ২০২৬ DKR6EFBF
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

কোতোয়ালি থানা বরিশাল

আমাকে একটি মিথ্যা মামলায় আসামিপক্ষ রাজনৈতিক ক্ষোভে মামলার প্রথম আসামি আমার নাম লিস্টে দিয়েছে। মামলার তদন্ত অফিসার যানে যে, আমি নির্দোষ এবং এই মামলার সাথে আমি সংযুক্ত নই, তারপরও বিভিন্ন ভাবে আমাকে ভয় ভীতি দেখাতে থাকে, এমনকি আমার বাসায় রাত ২:০০ টার দিকে এসেও আমার পরিবার এর লোকের সাথে সাক্ষাৎ করে বাবাকে থানায় যোগাযোগ করতে বলে। এভাবে একদিন, দুইদিন, তিনদিন যোগাযোগ করতেই থাকে এবং শেষ পর্যন্ত ৫০০০ টাকা তাকে দিয়ে খুশি করে। আসল মজার ব্যাপার হলো এই টাকায় সে খুশি হয়নি, তাই চার্টশিটে আমার নাম দিবে বলে বাবাকে জানিয়ে দেয়। তার হয়তো আরো টাকা দরকার কিন্তু আমিতো নির্দোষ তাহলে কেন আমি তাকে টাকা দিব?

ঘুষ দিয়েছি
বরিশাল ৳৫.০ হাজার
৩ সেপ্টেম্বর ২০২৬ BRNVU9NM
মন্তব্য
ভূমি অফিস

নামজারি

আমার ওয়ারেশ সুত্রে পাওয়া জমি নাম খারিজ করতে যাই কিন্তু কেউ ৫ হাজার টাকার কমে করে দেয়নি। সবাই বলেছে আপনি একা একাই করেন পারলে। আমি করতে গেলে তহসশিল অফিসের সহযোগিতা পায়নি। অবশেষে ৫০০০ টাকা একজনকে দিয়ে কাজ করিয়ে নিয়েছি।

ঘুষ দিয়েছি
মিরপুর, কুষ্টিয়া ৳৫.০ হাজার
৩ সেপ্টেম্বর ২০২৬ KHBNT2EY
মন্তব্য
ভূমি অফিস

নামজারি

নামজারি আবেদন। আমি শুনানি তারিখে সকল কাগজপত্র নিয়ে উপস্থিত থাকার পরও আবেদনটি না মঞ্জুর করা হল। কারণ হিসেবে দেখালো আমি শুনানিতে উপস্থিত হয়নি।

ঘুষ দিইনি
ফেনী ৳৬.০ হাজার
৩ সেপ্টেম্বর ২০২৬ CTG4QXQ7
মন্তব্য
বিআরটিএ

ড্রাইভিং লাইসেন্স

ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় পাশ হওয়ার জন্য ৩০০০ টাকা ঘুষ দিতে হয়েছিল বি আর টি এর কর্মকর্তাদের ইচ্ছা না থাকা সত্ত্বেও লাইসেন্স করার জন্য দিতে হয়েছিল সকল পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও পোস্টটি দেওয়া লাগছে

ঘুষ দিয়েছি
নরসিংদী ৳৩.০ হাজার
৩ সেপ্টেম্বর ২০২৬ DK9C6RDZ
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

মামলা এবং অভিযোগ

আমার যায়গা দখল করেছে বা বিভিন্নভাবে আমাদেরকে হয়রানি করার বিরুদ্ধে মামলা করতে গিয়েছিলাম, মামলা নেয়নি, অভিযোগ সত্য মিথ্যা যাচাই করতে এসে অন্যায়কারীর কাছ থেকে টাকা খেয়ে ওটাকে আর আমলে নেয়নি বা মামলা নেয়নি, বা জিডিও নেয়নি, তার পরে বিভিন্ন সময়ে থানায় যাওয়ার পরে বা 2/1 বার 2 জন পুলিশ সিভিলে আসছে শুধু টাকা আমাদের কাছ থেকেও খেয়েছে আবার অন্যায়কারীর কাছ থেকেও খেয়েছে। তার পরে আর সামনের দিকে আগাইনি।

ঘুষ দিয়েছি
মুলাদী উপজেলা, মুলাদী থানা ৳৫.০ হাজার
৩ সেপ্টেম্বর ২০২৬ BRKPFCAJ
মন্তব্য
বিআরটিএ

লাইসেন্স বাবদ

লাইসেন্স পরীক্ষা, ড্রাইভিং পরীক্ষা দেওয়া পরে পাশ করেছি তারপরও অফিসিয়াল কাজ বাবদ টাকা দাবি করেন। ২০১৮ সালের ঘটনা।

ঘুষ দিয়েছি
Narayanganj BRTA ৳২.০ হাজার
৩ সেপ্টেম্বর ২০২৬ DK2JAMPB
মন্তব্য
ভূমি অফিস

নামজারি

জমির নামজারি করার জন্য সরকারি ফি ১১০০ টাকা, কাগজপত্র ঠিক থাকলে ও বলে না দিলে সময় লাগবে ভুল হবে, অফিসে আউটসোর্সিংয়ে রাখা লোক দিয়েই টাকা নেওয়া হয় তাদের খরচ বাবদ।

ঘুষ দিয়েছি
শরীয়তপুর, সখিপুর ৳৫৬.০ হাজার
৩ সেপ্টেম্বর ২০২৬ DK7JLQPX
মন্তব্য
সাব-রেজিস্ট্রি অফিস

নিজের নামে দলীল কৃত, দলীলের মুল কপি সংগ্রহ করতে গেলে ২০০০/ দাবি করে।

নিজের নামে দলীল কৃত, দলীলের মুল কপি সংগ্রহ করতে গেলে ২০০০/ দাবি করে।

শুধু দাবি করেছে
বাঘারপাড়া ৳২.০ হাজার
৩ সেপ্টেম্বর ২০২৬ KHGFM8BN
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

চাকরির পুলিশ ভেরিফিকেশন

নতুন চাকরিতে পুলিশ ভেরিফিকেশনে সব ডকুমেন্ট ঠিক থাকার পরও নেগেটিভ রিপোর্টের ভয় দেখিয়ে ৩০০০ টাকা দাবি করে। চাকরি হারানোর ভয়ে ৩০০০ টাকা দিতে বাধ্য হই

ঘুষ দিয়েছি
কিশোরগঞ্জ ৳৩.০ হাজার
৩ সেপ্টেম্বর ২০২৬ DK4BY77T
মন্তব্য