সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৯১৪ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৮,৯১৪ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.৫ হাজার

Police clearance certificate

আমি পুলিশ ক্লিয়ারেন্স এর জন্য অনলাইনে টাকা পেমেন্ট করেছি তারপর আমাকে একদিন কল দিলো পুলিশ আপনার প্রয়োজনীয় কাগজপত্র সহ থানায় আসুন তারপর আমি থানায় গেলাম সেখানে যাওয়ার পর ওসি আমার থেকে আবার ১৫০০ টাকা নিলো এখন আমার প্রশ্ন হচ্ছে একবার আমি অনলাইনে পরিশোধ করার পর পুলিশ অফিসার আমার থেকে আবার ১৫০০ টাকা কেন নিলো

Bhola, বরিশাল ৩ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে BR2LRRAE
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০০ লাখ

forest Vibhag

জেলে বাওয়ালি মাওয়ালী অন্যান্য এদের কাছ থেকে এক মাসে এই টাকার লেনদেন করে পাঁচ কোটি

Mangala, খুলনা ৩ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে KHMU2DFH
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২.৩ হাজার

পাসপোর্ট করতে গিয়ে ঘুষের শিকার

আমি ময়মনসিংহ পাসপোর্ট অফিসে যাই বিদেশ গমনের জন্য পাসপোর্ট বানাতে, তারপর তারা আমাকে পাসপোর্ট অফিসে ডুকতে দেয় না। বলে আবেদন পক্রিয়া শেষ করে আসেন,, আমি বললাম যে আমি ভিতর থেকে আবেদন করবো, তারা বলে ভিতর থেকে কোনো আবেদন করা হয় না। তারপর গেলাম আবেদন করতে সেখানে গিয়ে আবেদন করলাম, সরকারি ফি কেটে নিলো ৫৭৫০ টাকা কিন্তু তারা আমার থেকে নিলো ৮০০০ টাকা। আমি জিজ্ঞেস করলাম ৮০০০ কেন? উত্তরে সো বললো এটা ঘুষ 🙂

ময়মনসিংহ, ময়মনসিংহ ৩ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে MYNT24NX
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০০ কোটি

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর

এই অধিদপ্তরের প্রধান কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তার হাতে আমরা সকল কর্মকর্তা - কর্মচারীরা জিম্মি। বছরে অফিস পরিচালনার জন্য যে বাজেট দেয়া হয় তা প্রায় ২ কোটি টাকা। কিন্তু আমরা হেড অফিসের কেউ কোন কিছু পাই না। এসি , প্রিন্টার , কম্পিউটার , ফিল্টার ইত্যাদি নষ্ঠ হলেও সহজে ঠিক করা হয় না। প্রতি বছর বাজেটের কোটি টাকার উপর প্রশাসনিক কর্মকর্তার সিন্ডকেট চুরি করে। অডিটকে টাকা দিয়ে ম্যানেজ করে। সব উর্ধতন কর্মকর্তা জানলেও তার কোন কিছু হয় না।

শ্রম ভবন , বিজয়নগর , ঢাকা, ঢাকা ৩ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে DKA7B3EW
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩০০

লিগ্যাল এইড, জজ আদালত

আমার মা লিগ্যাল এইড এ মামলা করছিলো, আবেদন করার সময় তারা বিভিন্ন অযুহাত দেখিয়ে আজ হবেনা, কাল আসবেন এই হয়েছে, সেই হয়েছে, পরে সেদিন ১০০৳ দিয়ে কাজ হলো, পরে ডেট দেওয়ার সময়, ১০০৳ দিলে ডেট আগে দেয় না দিলে পরে। এটা আবার ম্যাজিস্ট্রেট ও বলে দেয় যে ওখানে কিছু টাকা দিলে ডেট আগে দিবে😆, টাকা দিলে কাজ আগে হয় না দিলে হয়রানি হতে হয়।

জয়পুরহাট, রাজশাহী ৩ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে RJJ6YFU5
মন্তব্য
ঘুষ দিয়েছি কর অফিস ৳২.০ হাজার

নবায়ন করতে

আমি গাইবান্ধায় টিন সার্টিফিকেটের বাৎসরিক নবায়ন করতে আমার কাছ থেকে ২০০০ টাকা ঘুষ নেওয়া হয়েছে অতিরিক্ত

গাইবান্ধা, রংপুর ৩ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে RNXAVV49
মন্তব্য
ঘুষ দিইনি সাব-রেজিস্ট্রি অফিস ৳১৫.০ হাজার

জমির দলিল রেজিস্ট্রি

নবীগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিস, হবিগঞ্জ। ​আমার ৩০ শতক জমির দলিল রেজিস্ট্রি করতে গেলে আমার কাছ থেকে ১৫,০০০ টাকা অতিরিক্ত নেওয়া হয়েছে (প্রতি শতক ৫০০ টাকা হারে)। অথচ সরকারি নির্ধারিত ফি ছাড়াও এভাবে নগদ টাকা নেওয়ার কোনো নিয়ম নেই। এ বিষয়ে অফিসে জানতে চাইলে তারা বলে যে 'এই টাকা সরকার নেয়'। এটি সম্পূর্ণ অবৈধ ও হয়রানিমূলক

Nabigonj, সিলেট ৩ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে SYAFW4GY
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৬.০ হাজার

নামজারি

নিজে নিজে নামজারি করতে গেলে নানা ধরনের সমস্যা দেখায়,আর ঘুষ দিয়ে করলে কোনো সমস্যা নেই,তাই বাধ্য হয়ে ৬০০০ টাকা দিয়ে নামজারি করতে দিয়েছি।

ময়মনসিংহ ,মুক্তাগাছা,খেরুয়াজানি ভুমি অফিস, ময়মনসিংহ ৩ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে MYUL3SWZ
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১০.০ হাজার

DSB Office verification

বিদেশ থেকে ছোট ভাইয়ের ভ্যারিফিকেশ আসছিল সব ডুকুমেন্ট দেওয়ার পর তার ভাইয়ের বউয়ের কাবিন নামা চায়। পরে ৪০০০ টাকা দিয়ে সেটেল করি

Tangail, ঢাকা ৩ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে DK96G7E8
মন্তব্য
ঘুষ দিইনি ট্রাফিক পুলিশ ৳১০.০ হাজার

সেবা

আমাদের গ্রামে মাদক কেনাবেচা হচ্ছে কাঁচা বাজারের মত কেউ কোনো প্রতিবাদ করতেছে না। এতচ পুলিশ মাদক কারবারির সাথে প্রতিনিয়ত টাকার লেনদেন করে চলছে।

Mithapukur thana, রংপুর ৩ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে RNVEWHJS
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৬.০ হাজার

খাজনার দাখিলা

দালাল ছাড়া খাজনা দেওয়া যায় না।দালালকে 6000টাকা দেওয়ার পর 500 টাকার রিসিপ খাজনার দাখিলা দেয়।

কক্সবাজার, চট্টগ্রাম ৩ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে CT3GTE9K
মন্তব্য
ঘুষ দিয়েছি কাস্টমস অফিস ৳৩.০ হাজার

ওভারলোড এক্সেল

গাড়িতে ওভারলোড হলেই ১০০ কেজি হোক বা ২০০ কেজি হোক ওভার একটু লোড হলেই ঝামেলা হয় ওইখানে অনেক গুলা দালাল আছে

দারোগারহাট, চট্টগ্রাম ৩ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTXWZP5F
মন্তব্য
শুধু দাবি করেছে ভূমি অফিস ৳১.০০ লাখ

নামজারি

নামজারি করতে গেছি নাম অস্পষ্ট তাই ১০০০০০ টাকা চাইছে বলছে নতুন দলিল করতে ২০০০০০লাগবে আমারে এই টাকা দেন আমি দুই দিনে করে দিব আমি প্রত্যয়ন, বা অন্য প্রমান দিতে চাইলে কোন কিছু দিয়ে হবে না, হয় টাকা নয় দলিল করেন

কুমিল্লা, চট্টগ্রাম ৩ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে CTEEPQRG
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳২৫.০ হাজার

নামজারি

নামজারির আবেদন কারন দুই বাতিল করা হয়েছে। দালালের মাধ্যমে চাওয়া হয়েছিল

পিপরুল নলডাাঙা নাটোর।, রাজশাহী ৩ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে RJNL82BV
মন্তব্য