সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৯৪৩ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৮,৯৪৩ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
পাসপোর্ট অফিস

পাসপোর্ট রি ইসু করার জন্য

আমার পুরাতন পাসপোর্ট মেয়াদ শেষ হওয়ার জন্য ইমারজেন্সি পাসপোর্ট করার দরকার ছিলো, যার জন্য আমি আবেদন করে সাথে টাকা পরিশোধ করি, আমার আগের পুরাতন পাসপোর্ট থেকে শুধু সিঙ্গেল থেকে মেরিড দেই তার জন্য মুল বিপত্তি, আমি সকল ডকুমেন্টস নিয়ে যাওয়ার পর আমাকে বলে মেরিড তার জন্য কাবিন নামা লাগবে, যেখানে পড়াশোনা করি সেখানে id কাড লাগবে, কিন্তু দুঃখের বিষয় আর কারো লাগতেছে না। পরে আমি বের হয়ে যাওয়ার সময় আনসার আর একজন পুলিশ ডাক দিয়ে বলে কি সমস্যা পাসপোর্ট হয় নাই, তাকে বললাম আমার এই ডকুমেন্টস গুলো লাগবে, আবার টাইম বেশি নেই এনে জমা দিবো, এই দিন আবার বৃহস্পতিবার ছিলো, বিয়ের কাবিন নামা ছিলো কাজীর কাছে ওর কাছ থেকে আনতে হবে। আনতে আনতে পাসপোর্ট অফিস সময় শেষ হয়ে জাবে। পরে পুলিশ বলে আমাকে ১৮০০ টাকা দিন আমি করে দিতে

ঘুষ দিয়েছি
ময়মনসিংহ পাসপোর্ট অফিস ৳১.৮ হাজার
৩ সেপ্টেম্বর ২০২৬ MYEECWDD
মন্তব্য
ভূমি অফিস

মিসকেস

আবার দাদার সম্পত্তির রেকর্ডে একটু ঝামেলা ছিল। দলিলে আমার দাদা এবং আমার চাচাতো দাদা দুজনেই আট আনা, আট আনা অংশীদার। কিন্তু রেকর্ডে ভুলবশত কিছু জমি আমার চাচাতো দাদা বেশি রেকর্ড করে নেয়।এই রেকর্ডটি সংশোধন করার জন্য ভূমি অফিসে একটি মিসকেস করি। এ মিসকেসটি করা এক বছর হলেও কাজের কোন অগ্রগতি দেখতে পাওয়া যায় না। শুধু অফিসে দিনের পর দিন ঘুরতেই থাকি। একদিন অফিসের এক পিয়নের মাধ্যমে আমাকে জানানো হয়। এভাবে দিনের পর দিন ঘুরে আপনার কোন কাজ হবে না। কাজ করতে হলে ১ লক্ষ টাকা ঘুষ দিতে হবে । শেষমেষ কোন উপায় না থাকায় আমি তাদের সাথে ৫০ হাজার টাকায় চুক্তি করি। এবং ৫০০০০ টাকা দেওয়ার কারণে এক মাসের মধ্যে আমার কাজটি সম্পন্ন হয়।

ঘুষ দিয়েছি
সাপাহার ৳৫০.০ হাজার
৩ সেপ্টেম্বর ২০২৬ RJUUSHMF
মন্তব্য
ভূমি অফিস

নাম জারী করার জন্য

নামজারি করার জন্য ১৬ লক্ষ টাকা ঘুষ নেওয়া হয়েছে। সমস্ত কাগজপত্র সঠিক থাকার পরেও। অন্যথায় ঘাস জমি হিসাবে প্রদান করা হবে।

ঘুষ দিয়েছি
নারায়ণগঞ্জ ৳১৬.০০ লাখ
৩ সেপ্টেম্বর ২০২৬ DKGDSDYF
মন্তব্য
শিক্ষা অফিস

M.P.O

শিক্ষক নিয়োগ (ক) তম গণ বিজ্ঞপ্তিতে সুপারিশ প্রাপ্তির পর এম. পি. ও করন প্রক্রিয়ার জন্য ১০০০০ টাকা দাবি করেন প্রধান শিক্ষক। না দিলে বেতন পাব না। তাই ১০০০০ টাকা ঘুষ দিতে বাধ্য হই। প্রায় ১০-১৫ জন শিক্ষক থেকে এম.পি.ও করন প্রক্রিয়ার জন্য ১০০০০ টাকা করে ঘুষ নিয়েছেন তিনি ( আমার জানামতে)

ঘুষ দিয়েছি
Gouripur, daudkandi,cumilla ৳৪.০ হাজার
৩ সেপ্টেম্বর ২০২৬ CT2E4EMN
মন্তব্য
ভূমি অফিস

নামজারি আবেদন

নামজারিয়া আবেদন করতে যেয়ে ভূমি অফিস সম্পর্কে আমার অনেক তিক্ত অভিজ্ঞতা হয়। সমস্ত ডকুমেন্টস নিয়ে যাওয়ার পরও তারা দেখা যাচ্ছে দিনের পর দিন ঘুরাবে। এরা আমাদের পাসপোর্ট অফিস রাজশাহীর থেকেও বেশি ঘুরায়। এবং এটা কোনো কারণ ছাড়া আপনি যতক্ষণ না ঘুষ দিবেন ততক্ষণ আপনাকে ঘুরাতেই থাকে। তো আমি যখন নামজারি আবেদনের জন্য বললাম যে আমার এটা এটা করা লাগবে, তখন আমাকে বলল যে হ্যাঁ হবে কিন্তু ম্যাডাম একটু সমস্যা আছে বুঝতেই তো পাচ্ছেন আপনার জমে অনেক ঝামেলার, ইভেন ওখানে যিনি প্রিয়ন থাকে তা না তার ডিমান্ড অনেক বেশি সে যেকোন একটা নথি বই বের করতে ২০০০,৩০০০ বা ১০০ টাকাও নেই এটা ডিপেন্ড করে যে আপনার জমি কতটুকু আপনি কি রকম ড্রেসআপ করে আসছেন। আপনি বলদ কিনা তার ওপর। এবং আমি বেশ কয়েকবার এই ফাঁদে পড়ে আমি কিছু টাকাও দেই

শুধু দাবি করেছে
রাজশাহী ৳৬.০ হাজার
৩ সেপ্টেম্বর ২০২৬ RJQB8HPW
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

Police clearance certificate

আমি পুলিশ ক্লিয়ারেন্স এর জন্য অনলাইনে টাকা পেমেন্ট করেছি তারপর আমাকে একদিন কল দিলো পুলিশ আপনার প্রয়োজনীয় কাগজপত্র সহ থানায় আসুন তারপর আমি থানায় গেলাম সেখানে যাওয়ার পর ওসি আমার থেকে আবার ১৫০০ টাকা নিলো এখন আমার প্রশ্ন হচ্ছে একবার আমি অনলাইনে পরিশোধ করার পর পুলিশ অফিসার আমার থেকে আবার ১৫০০ টাকা কেন নিলো

ঘুষ দিয়েছি
Bhola ৳১.৫ হাজার
৩ সেপ্টেম্বর ২০২৬ BR2LRRAE
মন্তব্য
পাসপোর্ট অফিস

পাসপোর্ট করতে গিয়ে ঘুষের শিকার

আমি ময়মনসিংহ পাসপোর্ট অফিসে যাই বিদেশ গমনের জন্য পাসপোর্ট বানাতে, তারপর তারা আমাকে পাসপোর্ট অফিসে ডুকতে দেয় না। বলে আবেদন পক্রিয়া শেষ করে আসেন,, আমি বললাম যে আমি ভিতর থেকে আবেদন করবো, তারা বলে ভিতর থেকে কোনো আবেদন করা হয় না। তারপর গেলাম আবেদন করতে সেখানে গিয়ে আবেদন করলাম, সরকারি ফি কেটে নিলো ৫৭৫০ টাকা কিন্তু তারা আমার থেকে নিলো ৮০০০ টাকা। আমি জিজ্ঞেস করলাম ৮০০০ কেন? উত্তরে সো বললো এটা ঘুষ 🙂

ঘুষ দিয়েছি
ময়মনসিংহ ৳২.৩ হাজার
৩ সেপ্টেম্বর ২০২৬ MYNT24NX
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর

এই অধিদপ্তরের প্রধান কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তার হাতে আমরা সকল কর্মকর্তা - কর্মচারীরা জিম্মি। বছরে অফিস পরিচালনার জন্য যে বাজেট দেয়া হয় তা প্রায় ২ কোটি টাকা। কিন্তু আমরা হেড অফিসের কেউ কোন কিছু পাই না। এসি , প্রিন্টার , কম্পিউটার , ফিল্টার ইত্যাদি নষ্ঠ হলেও সহজে ঠিক করা হয় না। প্রতি বছর বাজেটের কোটি টাকার উপর প্রশাসনিক কর্মকর্তার সিন্ডকেট চুরি করে। অডিটকে টাকা দিয়ে ম্যানেজ করে। সব উর্ধতন কর্মকর্তা জানলেও তার কোন কিছু হয় না।

ঘুষ দিয়েছি
শ্রম ভবন , বিজয়নগর , ঢাকা ৳১.০০ কোটি
৩ সেপ্টেম্বর ২০২৬ DKA7B3EW
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

লিগ্যাল এইড, জজ আদালত

আমার মা লিগ্যাল এইড এ মামলা করছিলো, আবেদন করার সময় তারা বিভিন্ন অযুহাত দেখিয়ে আজ হবেনা, কাল আসবেন এই হয়েছে, সেই হয়েছে, পরে সেদিন ১০০৳ দিয়ে কাজ হলো, পরে ডেট দেওয়ার সময়, ১০০৳ দিলে ডেট আগে দেয় না দিলে পরে। এটা আবার ম্যাজিস্ট্রেট ও বলে দেয় যে ওখানে কিছু টাকা দিলে ডেট আগে দিবে😆, টাকা দিলে কাজ আগে হয় না দিলে হয়রানি হতে হয়।

ঘুষ দিয়েছি
জয়পুরহাট ৳৩০০
৩ সেপ্টেম্বর ২০২৬ RJJ6YFU5
মন্তব্য
কর অফিস

নবায়ন করতে

আমি গাইবান্ধায় টিন সার্টিফিকেটের বাৎসরিক নবায়ন করতে আমার কাছ থেকে ২০০০ টাকা ঘুষ নেওয়া হয়েছে অতিরিক্ত

ঘুষ দিয়েছি
গাইবান্ধা ৳২.০ হাজার
৩ সেপ্টেম্বর ২০২৬ RNXAVV49
মন্তব্য
সাব-রেজিস্ট্রি অফিস

জমির দলিল রেজিস্ট্রি

নবীগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিস, হবিগঞ্জ। ​আমার ৩০ শতক জমির দলিল রেজিস্ট্রি করতে গেলে আমার কাছ থেকে ১৫,০০০ টাকা অতিরিক্ত নেওয়া হয়েছে (প্রতি শতক ৫০০ টাকা হারে)। অথচ সরকারি নির্ধারিত ফি ছাড়াও এভাবে নগদ টাকা নেওয়ার কোনো নিয়ম নেই। এ বিষয়ে অফিসে জানতে চাইলে তারা বলে যে 'এই টাকা সরকার নেয়'। এটি সম্পূর্ণ অবৈধ ও হয়রানিমূলক

ঘুষ দিইনি
Nabigonj ৳১৫.০ হাজার
৩ সেপ্টেম্বর ২০২৬ SYAFW4GY
মন্তব্য
ভূমি অফিস

নামজারি

নিজে নিজে নামজারি করতে গেলে নানা ধরনের সমস্যা দেখায়,আর ঘুষ দিয়ে করলে কোনো সমস্যা নেই,তাই বাধ্য হয়ে ৬০০০ টাকা দিয়ে নামজারি করতে দিয়েছি।

ঘুষ দিইনি
ময়মনসিংহ ,মুক্তাগাছা,খেরুয়াজানি ভুমি অফিস ৳৬.০ হাজার
৩ সেপ্টেম্বর ২০২৬ MYUL3SWZ
মন্তব্য
ভূমি অফিস

Khajnar online off koree rakhe icchkrito vhabe, abar 2000 taka gush dilee ora kisukkhoner jonno open

Vhumi office e 2000 taka dilee Ora kisukkhoner jonno online open koree & oder maddhome Khajna korate hoy. Taholee online koree lav ki holo? Jodi nijer jomir khajna nijei deoa na jai.

ঘুষ দিয়েছি
Gopaldi Bazar, Araihazar, Narayagonj. ৳২.০ হাজার
৩ সেপ্টেম্বর ২০২৬ DKVF6D2S
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

DSB Office verification

বিদেশ থেকে ছোট ভাইয়ের ভ্যারিফিকেশ আসছিল সব ডুকুমেন্ট দেওয়ার পর তার ভাইয়ের বউয়ের কাবিন নামা চায়। পরে ৪০০০ টাকা দিয়ে সেটেল করি

ঘুষ দিয়েছি
Tangail ৳১০.০ হাজার
৩ সেপ্টেম্বর ২০২৬ DK96G7E8
মন্তব্য