সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৯৮২ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৮,৯৮২ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
অন্যান্য সরকারি দপ্তর

জন্ম নিবন্ধন সংশোধন

জন্ম নিবন্ধন সংশোধন জে এস সি সার্টিফিকেট এর সাথে বয়সের সাল অমিল ছিলো। সংশোধন এর জন্য গেলে বলে টাকা লাগবে।

ঘুষ দিইনি
পৌরসভা ৳৩.০ হাজার
৩ সেপ্টেম্বর ২০২৬ RNWK6MYJ
মন্তব্য
সিটি কর্পোরেশন

ট্যাক্স নির্ধারণ

মোহাম্মদপুর জোনের / ঢাকা সিটি করপোরেশনের ট্যাক্স কর্মকর্তাকে উক্ত টাকা ঘুষ হিসাবে দিতে বাধ্য হই।

ঘুষ দিয়েছি
ঢাকা ৳২৩.৫ হাজার
৩ সেপ্টেম্বর ২০২৬ DKSDQ6SH
মন্তব্য
শিক্ষা অফিস

SSC সার্টিফিকেট

আমার SSC সার্টিফিকেট আনতে গেলাম, বললো ৩০০ টাকা লাগবে। বললাম কমাই রাইখেন। বললো কম নাই। আমি তর্ক করি নাই কারন তারা স্যার। তখন পরিশোধ করে আমার সার্টিফিকেট আনছি।

ঘুষ দিয়েছি
নেত্রকোনা ৳৩০০
৩ সেপ্টেম্বর ২০২৬ MYA4S32F
মন্তব্য
হিসাব রক্ষণ অফিস

প্রথম বেতন বিল করার জন্য

আমার সরকারি চাকরিতে যোগদানের পর মূল সার্টিফিকেটের সাথে ভোটার আইডি কার্ডের নামের বানানে ভুল ছিল। তারপর আমার আইডি কার্ড সংশোধন করতে তিন মাস সময় যায়। তিন মাসের মধ্যে আমার বেতন স্থগিত করে। এমন সময় আমার স্কুলে যাওয়ার যাতায়াতের ভাড়া ও পকেটে ছিল না। তারা আমার কাছে ২০০০ টাকা ঘুষ দাবি করে, তখন নিরুপায় হয়ে দুই হাজার টাকা ঘুষ দিয়ে। প্রথম বেতন বিল করতে হয়েছিল।

ঘুষ দিয়েছি
সুনামগঞ্জ ৳২.০ হাজার
৩ সেপ্টেম্বর ২০২৬ SYBNGCD3
মন্তব্য
পাসপোর্ট অফিস

Passport making

নাটোর পাসপোর্ট অফিসে একটি পরোক্ষ ঘুষ ব্যবস্থা আছে। যে ব্যক্তি কাগজপত্র চেক করে, তার কিছু কম্পিউটার ফর্ম ফিলিং দোকানের সাথে যোগাযোগ আছে। আপনি যদি সেই দোকানের মাধ্যমে যান, তাহলে আপনার কাগজপত্র চেক ছাড়াই পাস হয়ে যাবে, অন্যথায় সেই ব্যক্তি আপনাকে হয়রানি করবে। তাই আমি কম্পিউটার দোকানের মাধ্যমে গিয়েছিলাম এবং আমার পাসপোর্ট করতে আরও ২০০০ টাকা বেশি দিয়েছি।

ঘুষ দিয়েছি
Natore ৳২.০ হাজার
৩ সেপ্টেম্বর ২০২৬ RJRDDU8L
মন্তব্য
সাব-রেজিস্ট্রি অফিস

mutation (5 kata)

Living abroad, I purchased a 5-katha plot from Bashundhara in 2009. After 17 years of trying—and failing—to complete the registration process without paying extra, I was forced to spend 24.05 lakh BDT for the registration fee and 17 lakh BDT in bribes. Back in 2015, officials demanded an 8 lakh BDT bribe alongside the standard registration costs. I refused and exhausted every available channel to resolve it legally, but nothing worked. To make matters worse, the AC Land office is now demanding 1,35,000 BDT for the land mutation, even though the official government fee is only around 1,200 BDT.

ঘুষ দিয়েছি
Dhaka ৳১.৩৫ লাখ
৩ সেপ্টেম্বর ২০২৬ DKBGUG23
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

বার্ষিক অডিট

ধর্ম মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ ওয়াক্ফ প্রশাসন আছে, সেখানে বাংলাদেশের সকল ওয়াক্ফকৃত সম্পদ এবং প্রতিষ্ঠানগুলো তারা তদারকি করে থাকে। আমার জানামতে বাংলাদেশে ভূমি অফিসের পরে সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান হচ্ছে এই ওয়াক্ফ প্রশাসন। তারা আমাদের এতিমখানায় প্রতি বছর নামে মাত্র অডিট করে থাকে, যে অডিটের কোন রিপোর্ট আমাদেরকে দেওয়া হয়না। এই বছর গত 29/08/2026 তারিখে একজন ওয়াক্ফ পরিদর্শক আসেন অডিট করার জন্য, কিন্তু তিনি কোন অডিট না করে ২০ হাজার টাকা নিয়ে চলে যায়।

ঘুষ দিয়েছি
ঢাকা ৳২০.০ হাজার
৩ সেপ্টেম্বর ২০২৬ DKF2CRY7
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

বৈদ্যুতিক খুঁটিসহ সংযোগ

বৈদ্যুতিক খুঁটিসহ সংযোগ দেওয়ার জন্য সরকারি ফি জমা দেওয়ার পরও আরও ৫০০০০ হাজার টাকা ঘুষ চায়, ঠিকাদার ও বিদ্যুৎ আফিসের এক কর্মকর্তা, আমার সংযোগটি জরুরি হওয়ায় বাধ্য হয়ে টাকা টা দিতে হয়েছে।

ঘুষ দিয়েছি
মাওনা চৌরাস্তা, গাজীপুর ৳৫০.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ DKHKX2DS
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

নির্বাচন অফিস

আমার ভোটার আইডিতে নামের ভুল আছে নির্বাচন অফিস এ যাওয়ার পরে বলল হবে না, ওইখানে অফিসের পিয়ন বলল ২০ হাজার টাকা দিলে করানো যাবে। আমি বললাম তাহলে আমার সংশোধন করানো লাগবে না।

ঘুষ দিইনি
নোয়াখালী ৳২০.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ CTYF53KP
মন্তব্য
পাসপোর্ট অফিস

1234

পাসপোর্ট ভেরিফাই করার জন্য যখন পাসপোর্ট বের হয় প্লিজ তদন্ত করে রিপোর্ট দেয় এই রিপোর্টটা বের করার জন্য ১০ হাজার টাকা দাও পুলিশকে না হলে তারা রিপোর্ট দিবে না এবং আটকে রাখবে এমনকি আটকে রেখেছিল প্রায় টাকাটা কন পরিশোধ করা হয়েছে কপালে টাকা দিয়েছে তখনই তারা দিয়েছে পরিশোধ করার পর তারা পাসপোর্ট দিয়েছে

ঘুষ দিয়েছি
শেরপুর ৳১০.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ MYBRZZ2W
মন্তব্য
বিআরটিএ

নতুন ড্রাইভিং লাইসেন্স

লক্ষীপুর বিআরটিএ আমি ড্রাইভিং লাইসেন্সের জন্য পরীক্ষা দেই। পরীক্ষা শেষে আমার ফিঙ্গার ম্যাচ হচ্ছিলনা। ২-৩ বার ট্রাই করার পরে আমাকে বলে নির্বাচন অফিস থেকে ঠিক করে আনতে। আমি সেখানেও যাই। তারা এপ্লিকেশন জমা নেয়। তারপরেওএসে দেখি ফিঙ্গার ম্যাচ হচ্ছিলনা। পরে এক পিয়ন আড়ালে ডেকে নিয়ে বললো ২০০০ টাকা দিলে ঠিক করে দিবে। তার প্রস্তাবে রাজি হলে তিনি বড় পোস্টধারী এক অফিসারের রুমে নিয়ে যায়। ঠিক ৫ মিনিট পরেই ফিঙ্গার দিলে তা ম্যাচ হয়ে যায়। আরও একটি গুরুত্ব পূর্ণ বিষয় , জিকজাক টেস্টের সময় ভিডিও করতে নিলাম সখের বসে, সেখানে একজন এসে বলে “আপনি কি স্যারের কাছ থেকে অনুমতি নিছেন? ভিডিও বন্ধ করেন মিয়া “। আমি বন্ধ করলাম এবং পরে বুঝতে পারলাম যারা টেস্ট এ ফেল করেছে সবাই পাশ ১০-১৫ হাজার টাকার বিনিময়ে।

ঘুষ দিইনি
লক্ষ্মীপুর ৳২.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ CTYBZJVM
মন্তব্য
বিআরটিএ

ড্রাইভিং লাইসেন্স

মিরপুর ১২ BRTA শুধু মোটরসাইকেলর ড্রাইভিং এর জন্য আবেদন করি, সমস্ত প্রসেস সঠিক ভাবে কমপ্লিট করার পরো, ফেইল মেসেজ আসে। পরবর্তীতে আবার পরিক্ষার জন্য যায়। তাদের কয়েকজন স্টাপের কাছে গেছি, সবাই ৩৫০০ টাকা করে দাবী করে, এবং বলে টাকা না দিলে কখনোই ড্রাইভিং লাইসেন্স মিলবে না। বাধ্য হয়ে পরে টাকা দেই।

ঘুষ দিয়েছি
ঢাকা ৳৩.৫ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ DKAUCV4C
মন্তব্য
ভূমি অফিস

জমির খাজনা

বাড়ির যায়গার খাজনা দিতে গেছিলাম, ভুমি অফিসে ডুক্তে হাতের ডান পাশ্বের ভবনে ডুকার সময় ডান পাশ্বে একজন কর্মকর্তা নাম জানিনা সম্ভবত পায়ে সমস্যা আছে, অনাকে জিজ্ঞেস করলাম যায়গার খাজনা দিতে এসেছি উনি কাগজ পত্র দেখে বল্লো ৩২০০০ হাজার টাকা দিতে, আমরা শুনে অবাক এতো টাকা কি করে হলো, ভদ্রলোক আমাকে বল্লো বড় সাবের কাছে গিয়ে আলাপ করতে,জন্য বড় সাবের কক্ষ ডান থেকে ১/২ কক্ষ পরে গেলাম উনার কাছে উনি কাগজ দেখে ভেবে চিনতে বল্লো ২৫০০০/ টাকা দেন কক্ষের ভিতরেই আমার পরিচিত একজনের সাথে দেখা হলো যা বুজলাম আমার পরিচিত লোকের আনা গোনা বেশি উনি সহ সুপারিশ করলো তার পরে বল্লো ঠিকাছে সর্ব শেষ ১৮০০০/টাকা দেওয়ার জন্য কিন্তু আমাদেরকে টাকার রশিদ দিবে ১৪০০০/ টাকার, কি করার আছে মেনে নিলাম। পরিচিত লোক না থাকলে ২০হাজার দিতে হতো।

ঘুষ দিইনি
থানা :- ফরিদগঞ্জ, জেলা :-চাদপুর। ৳৩২.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ CT84E8QX
মন্তব্য
সাব-রেজিস্ট্রি অফিস

দলিল করতে অতিরিক্ত টাকা

আমার দলিলে নাম ভুল ছিলো, কিন্তু আমি সত্য তা যাচাই করে নিয়েছিলাম চেয়ম্যান থেকে তার পর ও আমার কাছ থেকে ৫০ হাজার টাকা নিছে। না দিলে না কি দলিল হবে না

ঘুষ দিয়েছি
মাদারীপুর ৳৫০.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ DKB3WCEC
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

এন আইডি সংশোধন

অনলাইনে ৩ বার আবেদন করার পরে দালাল ছাড়া যাওয়াতে ফিরিয়ে দিছে এখন ৪ ৫ মাস ইচ্ছে করে পেন্ডিং রাখছে।

ঘুষ দিইনি
কুমিল্লা,দেবিদ্বার ৳২.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ CTE87RR9
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

চাকুরি

বিমান বাহিনীর বেসামরিক অফিস সহকারী কাম -কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ২০১৫ সালে ভাইবাতে দাবি করে, ভাইবা শেষে পিয়নকে পিছু পিছু পাঠায়, আমি পিয়নকেও না করে দিই।

ঘুষ দিইনি
ঢাকা ক্যান্টনমেন্ট ৳৩.০০ লাখ
২ সেপ্টেম্বর ২০২৬ DKQZ56PJ
মন্তব্য
ভূমি অফিস

নতুন মালিকের নামে খারিজ প্রক্রিয়া

আমি দেড় শতাংশ জমি ক্রয় করলাম ৬ মাস আগে ওয়ারিশদের কাছ থেকে , উক্ত ভূমির সর্বশেষ রেকর্ড আর এস অনুযায়ী সাব রেজিস্ট্রেশন অফিসে রেজিস্ট্রেশন করলাম, জমি খারিজ প্রক্রিয়া করতে গেলে যেখানে সরকারি খরচ ১১০০ টাকা, কিন্তু ভূমি অফিসের আওতাধীন তফসিল অফিসে ৯০০০ টাকা দাবি করা হয়, আমরা রাজি হই করার জন্য কিন্তু পরবর্তীতে হবে না বলে কাগজপত্র সমস্যা আছে ৮০ হাজার টাকা দাবি করা হয়

ঘুষ দিইনি
Raipur ৳৮০.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ CTXG73ZV
মন্তব্য