সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৯৪৩ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৮,৯৪৩ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
শুধু দাবি করেছে সরকারি হাসপাতাল ৳৩০০

সরকারি ঔষধ অব্যবস্থাপনা ও দালালদের সাথে ডাক্তারদের যোগসাজশ।

সরকারি ঔষধ সরবরাহ থাকলেও সাধারণ রোগীদের দেওয়া হয়না। নেতাকর্মী ও স্টাফদের শুধু দেওয়া হয়। তবে দুষ্টু প্রকৃতির স্টাফদের মাঝে কিছু অফিস সহায়ক থাকে তাদের ৩০০ টাকা দিলে এক মাসের এন্টিবায়োটিক, ক্যালসিয়াম ও ভিটামিন এর ঔষধ মেনেজ করে এনে দেয়। এভাবেই সরকারি ঔষধ বিক্রি হয়। যা গোপনীয় ভাবে। অন্যদিকে ডাক্তারের সামনেই দালাল রা বাহিরে নিয়ে যাওয়ার জন্য প্ররোচনায় ফেলে। ডাক্তার নিরব ভূমিকা পালন করে কারণ ওই ডাক্তারই বাহিরে বসে রোগী দেখে, সেখানে কমিশন নেয়। এভাবেই ডাক্তারদের ছত্রছায়ায় দালাল রা সক্রিয় থাকে। সরকারি হাসপাতালের ডাক্তার কেনই বা হাসপাতালের সামনে ডায়াগনস্টিক এ বসে ভালো সেবা দেয়? হাসপাতালে গেলে সে সেবাটুকু পাওয়া যায়না।

নকলা, ময়মনসিংহ ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে MYY8AWR2
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳২০.০ হাজার

টাকা না দিলে খসড়া ও করে না।টাকা পাইয়া ও খসড়াতে ইচ্ছাকৃত ভূল করে

খসড়া খতিয়ানে ভূল করে দিছে টাকা না পেয়ে

গাজীপুর, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে DKBN2RR8
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.৫ হাজার

জরুরি পাসপোর্ট আবেদন ও প্রসেসিং

আমি একজন শিক্ষার্থী। জরুরি পাসপোর্ট করতে পটুয়াখালী পাসপোর্ট অফিসে গেলে সরকারি ফি দেওয়ার পরও আমার কাছ থেকে অতিরিক্ত ১,৫০০ টাকা দাবি করা হয়। এই টাকা না দিলে কাগজপত্রে সমস্যা দেখিয়ে কাজ এগিয়ে নিতে অনীহা প্রকাশ করা হয়। আমি টাকা দিতে না চেয়ে অনেক চেষ্টা করেও শেষ পর্যন্ত জরুরি প্রয়োজনে টাকা দিতে বাধ্য হই। বিষয়টি আরও গুরুতরভাবে বোঝাতে—যদি প্রতিদিন ১০৫ জনের কাছ থেকে ১,৫০০ টাকা করে নেওয়া হয়, তাহলে প্রতিদিন ১,৫৭,৫০০ টাকা, মাসে প্রায় ৪৭ লাখ টাকা এবং বছরে প্রায় ৫ কোটি ৭৫ লাখ টাকা হয়। এটি শুধু উদাহরণমূলক হিসাব, বাস্তব আদায়ের দাবি নয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ, বিষয়টি তদন্ত করে সরকারি ফি ছাড়া অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে কি না তা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।

পটুয়াখালী, বরিশাল ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে BRPMCAFV
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১৪.০ হাজার

বিদ্যুৎ এর মিটারে ঘুস

খুবি দুক্ষের সাথে বলতে হয় এই দেশে ঘুস ছাড়া কোনো সরকারি সেবা পাওয়া জায় না যেখানে সরকারি ভাবে পিপেইড মিটার নিতে হলে ৩ থেকে ৬ হাজারের মধ্যে হয়ে জাওয়ার কথা সেখানে ১৪ হাজার টাকা লাগসে সব কাগজ পত্র জমা দেয়ার পর ও এইটা নেই সেইটা নেই এমন এমন ভাবে বলে জা এনে দেয়া পসিবল নয় তখন তারা নিজেরাই বলে কিছু টাকা খরচ করলে অই সব আর লাগবে না মুলত ঘুস নেয়ার জন্য এতো বাহানা বাদ্য হয়ে ঘুস দিয়েই করতে হলো কি করবো দিন শেষে আমরা সাধারণ মানুষ তাদের কাছে জিম্মি এই দেশ এই ভাবেই চলবে কোনো সরকার পারবে না এই ঘুস বানিজ্য বন্ধ কর‍তে কারন তারা নিজেরাও এখানে বড় রকম ভাগ পায় ভুল করেছি এই দেশে জন্ম নিয়ে এই দেশ কুকুর বিরালদের বসবাস যোগ্য মানুষের নয়

ঢাকা, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে DKECVFVD
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৭০০

পুলিশ ভেরিফিকেশন

পুলিশের দেয়া ঠিকানায় গেলে তিনি ১০০০৳ দাবী করেন। সবকিছু ওকে কিন্তু ১০০০৳ দিলেই তিনি ভেরিফাইড করবেন।। ছাত্র পরিচয়ে ৫০০৳ নিতে অনুরোধ করলাম। বললো দরকার নাই, চলে যান। বুঝলাম, না দিলে হয়রানি বা ঝামেলার স্বীকার হবো। আবার টাকাও ছিলো কম। বাসায় আসার ভাড়াটা রেখে পরে ৭০০৳ দিতে হইছিলো।

ঢাকা (কদমতলী), ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে DKPMSNXG
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০০ লাখ

পেট্রোবাংলা সরকারি মৃত কর্মকর্তার পেনশন নিয়ে অভিযোগ

আসসালামু আলাইকুম। আমার বাবা মারা গেছে দীর্ঘ সাত বছর। উনাকে বিভিন্নভাবে মামলা দিয়ে হয়রানি করা হয়েছে যাতে পেনশন না নিতে পারে। পরবর্তীতে হাইকোর্ট থেকে একাধিকবার রায় ওনার পক্ষে আসছে এবং পেট্রোবাংলা কে বলছে উনার পেনশন গুলো দিয়ে দেওয়ার জন্য। কিন্তু পরবর্তীতে কোন অগ্রগতি না হতে আমরা পরবর্তীতে যোগাযোগ করি। ২০২৬ সালের নির্বাচনের পর আবার তারা আমাদেরকে সব কাগজ জমা দিতে বলে আমরা সব কিছু জমা দিয়েছে কিন্তু কোন ফলশ্রুতি হচ্ছে না মোভ করতেছে না সর্বক্ষেত্রে দুর্নীতি। এমতাবস্থায় সরকারি অফিসগুলো পেনশন এর জন্য খুবই হতাশার জায়গায় হয়ে দাঁড়িয়েছে। আমার আম্মা বয়স্ক এবং খুবই অসুস্থ মানুষ উনার চিকিৎসা দরকার এবং এই টাকাটা ওনার খুবই দরকার। যদি সরকারের নজরে পড়ে তাহলে আশা করি ফল পাবো।

কাওরান বাজার , ঢাকা, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKKL6BJC
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

খাদ্য অধিদপ্তরাধীন ঢাকা রেশনিং দপ্তরে ওএমএস খাতে দুর্নীতি ।

সরকারের সেবা খাত সাধারণ মানুষের জন্য ওএমএসে সুলভ মূল্য চাল আটা ক্রয়ে সুবিধা দেওয়ার ব্যবস্হায় ওএমএসের ডিলারদের নিকট হতে ডি'ও প্রতি ৫,০০০/- টাকা না দিলে এলাকা রেশনিং কর্মকর্তা সেবা দেয় না। ঢাকা মহানগরীতে প্রতি দিন ১৯১ টা ওএমএস বিক্রয় পয়েন্টে ৫,০০০/- করে ঘুষ নিয়ে সরকারি উক্ত সেবা পরিচালিত হচ্ছে ।

ঢাকা, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে DK3ZHPAU
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳২.০ হাজার

জায়গা

আমাদের একটা সংশোধন মামলার আমরা রায় পেয়েছি ওই জায়গা সরকারিভাবে আমাদের মেপে দেওয়ার কথা মাপার জন্য তারা বিশ হাজার টাকা দাবি করছে এক টাকাও কোন দিলে হবে না।

মাদারীপুর, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKB7AE6K
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৩.১ হাজার

Verification

The assigned police officer asked for the money to complete the verification, mentioning it is required fee. When I asked for the receipt, he said if you don't want to pay, come to visit me at Cumilla Sadar within 1 hour but I was in Dhaka. So, I have to pay it.

Cumilla, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে CTYKFUKB
মন্তব্য
ঘুষ দিইনি পাসপোর্ট অফিস ৳১৬.০ হাজার

পাসপোর্ট রিনিউ করার জন্য

আমি ২০১৪ তে ওমানে এসেছি চার বছর পরে বাংলাদেশে গিয়েছি আমার পাসপোর্ট এর ডেট ছিল চার মাস দেশে যাওয়ার একমাস পরে পাসপোর্ট রিনিউ করতে দিছিলাম দালাল ছাড়া আমার কাগজ সবকিছু ঠিক ছিল যেখানে ফিংগার নেয় ওইখান থেকে আমাকে বলেছে কাগজ ঠিক নাই কিন্তু সব ঠিক ছিল আমি ভিতরে চারবার সিরিয়ালে ছিলাম উনি আমার কাগজ জমা নেয় নাই তারপরে পাসপোর্ট অফিসের আনসারের সাথে কথা বললাম উনি বলল আমাকে 2000 টাকা দিতে হবে উনাকে ২০০০ দিলাম তারপরে উনি আমার কাগজের নিচে কালো মার্কার কলম দিয়ে নিচে দুইটা দাগ দিয়ে দিল তারপরে জমা দিলাম দুই মাস পরে আমি পাসপোর্ট অফিসে আছি দেখি আমার পাসপোর্ট কোন কাজ হয় না যে আনসারকে দুই হাজার টাকা দিছি উনি অন্যখানে চলে গেছে তারপর আরেক আনসার বলল পনেরশো টাকা লাগবে ১৫০০ টাকা উনাকে দিলাম তারপরে আমি বাসায় চল

থানা চাঁদপুর জেলা চাঁদপুর পুরান বাজার, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTT73HMC
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০.০ হাজার

পুলিশ স্টেশনে অভিযোগ

এখানে পুলিশ স্টেশন কোথায়? বাংলাদেশ পুলিশ স্টেশনে অনেক বেশি দুর্নীতি হয়।

Dhaka, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKTPRFPJ
মন্তব্য
ঘুষ দিইনি পাসপোর্ট অফিস ৳৩০

Time to apply for a new passport

তারা আমার ফিঙ্গারপ্রিন্ট নিলো তারা আমার ছবি নিল ফরম নিল সব ডিটেলস নিল সবকিছু প্রসেসিং করার পরে তারা আমার পাসপোর্ট অনলাইন করে নেই বিনিময়ে তারা বলছে আমার পাসপোর্টে নাকি সমস্যা আছে কিন্তু যখন তারা প্রসেসিংয়ে এই ফুল ডিটেলস দেখল তখন কোন সমস্যা হলো না দুই মাস পরে যায় সমস্যা হয় এবং তারা আমাকে বলেছে এটার জন্য নাকি আমি ডিআইজি অফিসে যাইতাম তারপর অনেক অনেক দালালের কাছে আমাকে পাঠাইছে ওইখানে গেলে বলে আপনাকে টাকা দিতে হবে টাকা না দিলে আপনার পাসপোর্ট হবে না

Lukshmipr, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTWH68XD
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳২৫.০ হাজার

নির্বাচন কমিশন

জাতীয় পরিচয়পত্র সংশোধন ও নতুন করে তৈরি করা নিয়ে ঝামেলায় পড়তে হয় বাংলাদেশের সকল প্রান্তের মানুষের।

ফেনী, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTVX84BR
মন্তব্য
ঘুষ দিইনি ট্রাফিক পুলিশ ৳৫.০ হাজার

হয়রানি মূলক মামলা

আমি গাড়ি নিয়ে আসার পথে গাড়ির সব কাগজ আর হেলমেট পড়া ছিলো, হয়রানি মূলক পোশাক আশাক ঘুষ দাবি করে না হলে মামলা দিবে আমি টাকা দেই নাই পরে মামলা দিয়েছে।

দিনাজপুর, রংপুর ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে RNZT2MWG
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳১০০

ডাক্তার দেখাতে

ডাক্তার লাঞ্চ করতে যাবে,, ১০০ টাকা দিলে আমার রোগীটা লাঞ্চের আগে দেখার জন্য ভিতরে ডুকতে দিবে,, না হয় ১:৩০ মিনিট পরে আসতে,, আমার ইমারজেন্সি হাত কাটা রুগি ছিলো,, রগ কেটে গেছে সন্দেহে মেট্রোপলিটন হাসপাতাল থেকে ট্রান্সপার করছে,,তাই আমার ইমারজেন্সি ছিলো দিতে আাদ্য হলাম,,, সে ভিতরে ডুকতে দিছে আমাকে কিন্তু সিকিৎসার করছে ২ ঘন্টা পরে,, আমার টাকাটাই বৃথা গেলো,,এতে আমার তেমন সমস্যা না,, কিন্তু ইমার্জেন্সি টাইমে ১০০ টাকা অনেক কিছু,,তাকে টাকা দিয়ে ঔসুদ কিনে আমার পকেট খালি হয়ে গিয়েছিলো আসার ভাডাও ছিলো না,, রোগি এবং আমি দুপুরে না খেয়েই ছিলাম পরে ৪ টার দিকে,, একটা রিকশা নিয়ে বাসায় এসে বাসা থেকে বাডা নিয়ে দিতে হলো,,

ঢাকা, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKVQKGFC
মন্তব্য
ঘুষ দিইনি পাসপোর্ট অফিস ৳৯.০ হাজার

আমরা চাই ঘুম বন্ধ হক

৯ হাজার দিতে পারলে ১৭ দিনে পাসপোর্ট হবে,,,, আর জদি ৫ হাজার টাকা দিও তাহলে ৩ মাস সমায় লাগবে,,,,, সুধু এটা না আবার ৯ হাজার টাকা দিতে পারলে নিজের আইডি কাড দিলে হয়ে জায় পাসপোর্ট তারাতারি ,,,, আর ৫ হাজার টাকা দিলে অনেক ধরনের কাগজ চায়,,,, এবং কাগজ দাওয়ার পর ও কাজ হইতে সমায় লাগে ৩ মাস,,,, এটাই হইলো আমার সোনার দেশ বাংলাদেশ

নীলফামারী, রংপুর ২ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে RNQH63JM
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০.০ হাজার

মধুপুর থানায় জিডি নেওয়া প্রসঙ্গে

জাপানি টুবাকো ( নেভী সিগারেট ) কম্পানির ডিলার আমি । টাঙ্গাইলের ৮ থানার ডিলার আমি । গত ২৪ তারিখ মধুপুর ডিলার পয়েন্ট থেকে আমার মেনেজার আর সুপারভাইজার মিলে বাকি সকল স্টাফ জিম্মি করে ৪৫ লক্ষ টারার উপর নিয়ে চলে যায় । তখনি আমি কোন উপায় না দেখে মধুপুর থানায় যাই মামলা করতে । ওসি মামলা নিতে চায় না উনি বলে কোটে গিয়ে মামলা করেন । পরে আমি কোন উপায় না দেখে এসপি সাহেবের কাছে যাই উনি সাথে সাথে ওসিকে কল দিয়ে বলে দেন । বলে রাখি টাঙ্গাইলের এসপি সাহেব খুব ভাল মানুষ । তারপর গত ০১/০৯/২০২৬ তারিখ আবার মধুপুর থানায় যাই । ওসি সাহেব মামলা নিবে বলে কিন্তু ২-৩ লাখ টাকার মামলা করতে বলে তার বেশি টাকার মামলা উনি নিবে না। আমার ৪৫ লাখ গেছে ২-৩ কেন । অনেক রিকোয়েস্ট করার পর উনি ৫০ হাজার টাকা ঘুষ এর বিনিময়ে মামলা নেন ।

মধুপুর, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKCDE7TT
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৩.০ হাজার

নতুন পাসপোর্ট বানানো

পাসপোর্ট করতে গিয়ে সব ডকুমেন্টস ঠিক থাকা সত্বেও বারবার ফাইল ফেরত দেওয়া হয়। পরে, বাহিরে কম্পিউটারের দোকান থেকে ধরে 3000 টাকার বিনিময়ে মুহূর্তেই আবার একই কাগজপত্র দিয়ে পাসপোর্ট হয়েছে। কারো ডকুমেন্টস সঠিক থাকার পরেও দিয়ে দেয় ফেরত এবং তারপর মুহুর্তেই বাইরে দাঁড়িয়ে থাকা প্রতিটি কম্পিউটারের দোকানে একজন করে লোক থাকে পাসপোর্ট অফিসের লিংক, তারা তখন পনেরশো থেকে শুরু করে তিন হাজার,৫ হাজার টাকা পর্যন্ত কাজের বিনিময় নেয়। এরকম প্রতিনিয়ত আমাদের ফরিদপুর পাসপোর্ট অফিসে দেখা যাচ্ছে।

ফরিদপুর,ফরিদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিস, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKNYF6X9
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৭০০

NID আবেদন নিয়ে তালবাহানা ।

নির্বাচন কমিশন nid আবেদন নিয়ে তালবাহানা পরে ৭০০ ঘুষ দিয়ে সিরিয়ালের প্রথম না লেখালাম আর ৭২ ঘন্টায় nid করে দিলো । প্রথম বলে হবে না ,তারপর একজন বলল স্যারের সাথে আলাপ করেন স্যার সরাসরি না বললেও আমি বুঝেছিলাম ১ কাপ চায়ের দাম ৭০০ টাকা ।

কালকিনি, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে DKN8NWV3
মন্তব্য