Passport
10 hajar taka na Dile passport dibe na..are medical Korte gesilam aro 15 hajar taka ghush khise taka na Dile medical fit dibe na tar Jonno taka nise
নাগরিকদের জমা দেওয়া ১৮,৯৯৪ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।
10 hajar taka na Dile passport dibe na..are medical Korte gesilam aro 15 hajar taka ghush khise taka na Dile medical fit dibe na tar Jonno taka nise
নিরধারিতো পাসপোট ফি বাদে ২০০০ টাকা বেশি দিলে ২ দিনে মিলবে পাসপোর্ট সাধারন আনসার সদস্য
My tax file selected automatically by the NBR. i’m one of the unlucky 75,000 assesses. I had no issue in the file but they want 100,000 taka to settle. now i’m ending up with paying 50,000 taka which is insane and unjustified.
নামের পূর্বে ছিলো,, মোঃ যা করা হয়ছে মোহাম্মদ। বয়সে মাসের জায়গায় jun নয়, হয়ছে jan
জমির খাজনা দিতে গিয়ে, নিজের এনআইডি দিয়ে একটি প্রফাইল খুলতে ১০০০ টাকা ঘুষ দাবি করে।
আমি সৌদি আরব প্রবাসী, আমি সৌদিতে গাড়ী ড্রাইভ করি। বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্স দরকার ছিল তাই আমি বিআরটি এ অফিসে যাই উনারা আমার সাথে কথাই বলে নাই ঘন্টা দুয়েক চেষ্টার পর কথা বলতেই পারি নাই। তার পর একজন আমাকে বলে এভাবে হবেনা দালাল ধরতে হবে!! কি আর করা দালাল ধরপ ১৪ হাজার খরচ করে লাইসেন্স বানিয়েছি।
আমি ম্যান পাওয়ার কার্ড টির জন্য ওয়েব সাইটে আবেদন করেছি। কিন্তু ফেনী ম্যানপাওয়ার অফিসে কর্মরত ব্যক্তি বলছে এটা হয়নি। আবার করতে হবে। যখন পুনরায় করার জন্য টাকা দিলাম, আমার আবেন করা পেপারটাই আমার হাতে ধরিয়ে দিল।
আমার এইচএসসি এর রেজিষ্ট্রেশন কার্ড হারিয়ে যাওয়ার কারণে, জিডি করতে হয়েছিলো। তো থানার পুলিশ, সরাসরি চা পানির কথা বলে টাকা চেয়েছিলো।।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী উপ সহকারী প্রকৌশলীর মাধ্যমে প্রতি বিলের ২% টাকা দাবি করে। (উক্ত কমিশন কনস্ট্রাকশন কোম্পানিগুলোতে PC হিসেবে পরিচিত।এটা সারা বাংলাদেশের BWDB & LGED তে না দিলে কাজও দেয় না বিলও আটকে রাখে।)
আমি একজন চায়নিজ গার্মেন্টস ব্যাবসায়ী কে বাংলা দেশে গার্মেন্ট ব্যবসার জন্য আনি ।তারা অনেক কাজ আইনজীবী মাধ্যমে সম্পন্ন করে। কিছু কাজ করতে তারা লোকাল মানুষের সাহায্য নেন।এই লোকাল মানুষের সাহায্য নিতে তারা কৌশলে চাঁদাবাজি শিকার হন।6000স্কায়ার ফিট এর একটি ফায়ার লাইসেন্স করতে কম্পানির কাছ থেকে 160000 টাকা নেন। এটি আমাদের দেশের জন্য ভাবমূর্তি নষ্টের কারণ । বিদেশীরা আমাদেরকে বলে তোমরা চোর। তোমাদের দপ্তর গুলো চোর। তোমাদের এলাকার লোকগুলা চাঁদাবাজ। আমার এই রিপোর্টটি আপনারা গুরুত্বের সাথে প্রচার করবেন। বিদেশীরা আমাদের দেশে ব্যবসা করতে এসে আমাদের দেশে কিছু চাঁদাবাজার কারণে তারা ব্যবসা করতে অনিয়া প্রকাশ করি।
পাসপোর্ট করতে গিয়ে সব ডকুমেন্টস ঠিক থাকা সত্বেও বারবার ফাইল ফেরত দেওয়া হয়। পরে অফিসের ভেতর ঘুরতে থাকা দালাল ধরে ৩০০০ টাকার বিনিময়ে মুহূর্তেই আবার একই কাগজপত্র দিয়ে পাসপোর্ট হয়েছে। এই ঘটনা আমার শহর Faridpur আঞ্চলিক পাসপোর্ট অফিস
ট্রেনে টিকেট না কেটে খাবারের বগিতে সিলেট টু আখাউড়া ৩০০ টাকা করে দেওয়ার জন্য, আমরা ৩ জন ছিলাম।
২০২৫ সালের অক্টোবর মাস। BRS খতিয়ান পাওয়া যাচ্ছিল না । সব রেজিস্ট্রি অফিস থেকে জানাইলো বি আর এস খতিয়ান ছাড়া জমির দলিল হবে না। তখন বাধ্য হয়ে বিশ হাজার টাকার বিনিময়ে এটা করতে হয়েছে ।
বিদেশে যাওয়ার জন্য তিন লক্ষ টাকা লোন এর আবেদন করে ছিলাম,প্রয়োজনীয় সব কাগজপত্র জমা দেওয়ার পরও একমাস হয়রানি করার পর বলে বিশ হাজার টাকা দিলে তিন দিনের মধ্যে লোন পাওয়া যাবে, আমি বিনয়ের সাথে বলি পনের হাজার দেবো, রাজি হয়, পরের দিন টাকা নিয়ে যাবো বলে বেরিয়ে এসেছি,আর যাইনি,
নামজারির সকল কাগজপত্র ঠিক থাকার পরও কোন দোষ ত্রুটি খুঁজে না পেয়ে উনি ওয়ারী সার্টিফিকেট দাবি করেন। যখন দেখলেন ওয়ারিশ সার্টিফিকেট আছে তখন উনি বললেন এটা ডেট এক্সপায়ার হয়ে গেছে নতুন করে ওয়ারিশ সার্টিফিকেট নিয়ে আসবে অন্য একজনের মাধ্যমে আমার থেকে ২০ হাজার টাকা ঘুষ চায়
আমি প্রবাসী। সদর থানায় পুলিশ ক্লিয়ারেন্স এর জন্য গেলে থানায় আমার কাছ থেকে ১৫০০ টাকা চাওয়া হয়। আমি যেহেতু বিদেশ যাবো । তাই ঘুষ দিতে বাধ্য হয়েছি।
১৭/৯/২০১০,,,আগারগাঁও তিন নামবার কাউন্টার ৭৮৭৯ কোড পাসপোর্ট সেবা দিছেন তার মুল্য ৩৫০০টাকা, কোড নাম্বার টি নেওয়া সেখানখার একজন লোকের মাধ্যমে, লোকটি ছিলো ৩ নামবার কাউন্টার লোক, ৩ নামবার কাউন্টার দেওয়ার সাথে আমার রিনো করার জন্য পাসপোর্ট সেবা দেন, কোষট পাইছি,
আমি আর আমার গ্রামের একজন পাসপোর্ট করার জন্য হবিগঞ্জ পাসপোর্ট অফিসে যাই। আবেদন করার সময় কম্পিউটারের দোকানদার আবেদন ফি থেকে ২০০০৳ বেশি চাইলেন আর বললেন টাকা বেশি না দিলে বিভিন্ন সমস্যা দেখিয়ে ফেরত দিবে। আমি অতিরিক্ত টাকা দিলাম না। আমার সাথের জন টাকা দিলো। আমি আশ্চর্য হয়ে গেলাম তখনই যখন দেখলাম গেইট খুলে ০৮:৫০ মিনিটে ভিতরে ঢুকালো ০৯:৩০ মিনিটের আগে তার পাসপোর্ট সকল কাজ শেষ। এবার আমার পালা লাইনে দাড়ালাম ০৮:৫০ মিনিটে জমার অফিসার ০৯:৩০ আসলেন। আমার সিরিয়াল আসলো প্রায় ১০:৪০ মিনিটে। সময় বেশি লাগার কারণ হিসেবে আবিষ্কার করলাম কাউন্টারের ভিতর দিয়ে একের পর এক ফাইল নিয়ে আসছে অফিসের স্টাফরা। আমার পালা যেই কথা সেই কাজ আমাকে লাইন থেকে ফেরত পাঠানো হলো বলা হলো বাবার নামে স্পেস বেশি হবে। বাতিল করে পরদিন দেখা করেন
জমি মাপার কাজে অনিয়ম করেছে। অপরপক্ষের কাছ থেকে টাকা খেয়ে একপক্ষের জমি অপরপক্ষকে বুঝিয়ে দিয়েছে।
সরকারের সেবা খাত সাধারণ মানুষের জন্য ওএমএসে সুলভ মূল্য চাল আটা ক্রয়ে সুবিধা দেওয়ার ব্যবস্হায় ওএমএসের ডিলারদের নিকট হতে ডি'ও প্রতি ৫,০০০/- টাকা না দিলে এলাকা রেশনিং কর্মকর্তা সেবা দেয় না। ঢাকা মহানগরীতে প্রতি দিন ১৯১ টা ওএমএস বিক্রয় পয়েন্টে ৫,০০০/- করে ঘুষ নিয়ে সরকারি উক্ত সেবা পরিচালিত হচ্ছে ।